Home আঞ্চলিক পথে নেই কোন ভোগান্তি, চাঁদাবাজি : ক্ষুদে ট্রাফিকেরা উপহার দিল যানজটমুক্ত কালীগঞ্জ

পথে নেই কোন ভোগান্তি, চাঁদাবাজি : ক্ষুদে ট্রাফিকেরা উপহার দিল যানজটমুক্ত কালীগঞ্জ

54


সাবজাল হোসেন, বিশেষ প্রতিনিধি ॥
সারাদেশের ট্রাফিক পুলিশ পেশাগত নানা দাবিতে কর্মবিরতি পালন করছেন। ট্রাফিক না থাকায় ঢাকা-খুলনা মহাসড়ক ঘেষা ঝিনাইদহের কালীগঞ্জ শহরে শুরু হয় অসহনীয় যানজট। ফলে জনকল্যানে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনে নেমেছে বিএনসিসির ¯’ানীয় শিক্ষার্থীরা। তারা বিগত ৪ দিন ধরে পালাবদলের মাধ্যমে এ দায়িত্ব পালন করে আসছে। তাদের সঙ্গে কিছু আনসার সদস্যও যোগ দিয়ে শহরের মধ্যদিয়ে প্রবাহিত মহাসড়ক ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানজট ও দূর্ঘটনারোধে কাজ করছেন। এদিকে দীর্ঘদিন পরে যানজটমুক্ত সড়ক পেয়ে সাধারন মানুষ তাদের এমন কর্মকান্ডকে স্বাগত জানিয়েছেন।

বিগত কয়েক দিন ধরে ভোর থেকে শহরের মেইন বাসষ্টান্ডে যানবাহন নিয়ন্ত্রনে শিক্ষার্থীরা মুখে বাঁশি নিয়ে ট্রাফিক পুলিশের মত দায়িত্ব পালন করছে। তাদের বাজানো বাঁশিতেই থেমে যা”েছ সব যানবাহন। আবার বিশেষ সংকেতে দিলেই গাড়ি চলছে। তাদের দায়িত্ব পালনকালে ঘটেনি কোন দূর্ঘটনা । সৃষ্টি হয়নি কোন বিশৃংখলা। ফলে তাদের কর্মকান্ড সকলকে তাক লাগিয়ে দিয়েছে।

এদিকে শুক্রবার দুপুরে কালীগঞ্জ শহরের ঐতিহ্যবাহী ব্যবসায়ী প্রতিষ্ঠান হাজী রফি উদ্দীন এন্ড সন্সের সত্বাধিকারী রাশেদুল আলম রুলু ট্রাফিকের দায়িত্ব পালনকারী সকলকে ছাতা প্রদান করেছেন। এ প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদেরকে যাবতীয় সহযোগীতার ঘোষনা দেয়া হয়েছে।

আব্দুস সবুর নামের এক ট্রাক চালক জানান, তিনি যশোর থেকে সবজি লোড দিয়ে চিটাগাং যা”েছন। তিনি বলেন, সড়কে বহুদিন পরে শৃংখলা ফিরে এসেছে। ক্ষুদে ট্রাফিকদের সংকেতে এখন সবাইকেই সারিবদ্ধভাবে চলতে হ”েছ। ফলে কোন ধরনের যানজট নেই। আবার তাদের আচার ব্যবহারও সুন্দর। অন্যদিকে চাঁদাবাজি না থাকায় সড়কে চলাচলরত দুরপাল্লাগামী যানবাহনের পথ খরচও কমে গেছে।

বিএনসিসির সদস্য প্রত্যয় জানায়, ট্রাফিক পুলিশের কোন সদস্য এখন দায়িত্ব পালন করছেন না। এতে সড়কে যান চলাচলে শৃংখলা ভেঙ্গে গেছে। এতে যানজটে পড়ে সাধারন মানুষ ভোগান্তির শিকার হ”িছলেন। ফলে জনস্বার্থে তারা স্বে”ছায় সড়কে নেমে কাজ করছে। তাদেরকে সিনিয়র অভিজ্ঞ স্কাউট লিডাররা অভিজ্ঞতার আলোকে তাদেরকে সার্বিক দিক নির্দেশনাসহ যাবতীয় সহযোগীতা প্রদান করছেন।

উপজেলার বিএনসিসি’র শিক্ষক শামিম হোসেন জানান, ট্রাফিক পুলিশ না থাকায় স্বে”ছাসেবক হিসেবে বিএনসিসির ছাত্ররা সড়কে যানজট নিয়ন্ত্রনে কাজ করছে। তিনি তাদেরকে সহযোগীতা প্রদান করে যা”েছন।