Home খেলাধুলা লংকান শিবিরে ফের দুঃসংবাদ

লংকান শিবিরে ফের দুঃসংবাদ

17


স্পোটর্স ডেস্ক

শ্রীলংকা ক্রিকেট আরেকটি বড় ধাক্কা খেল। ভারতের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে হ্যামস্ট্রিং চোটের কারণে বাকি দুই ম্যাচ থেকে ছিটকে গেলেন লেগ স্পিনিং অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

এর আগে গত শুক্রবার কলম্বোয় প্রথম ওয়ানডেতে নিজের দশম ওভারে বল করার সময় বাম হ্যামস্ট্রিংয়ে ব্যথা পান তিনি। পরে চোট এমআরআই স্ক্যানে ধরা পড়ে। ‘টাই’ হওয়া সেই ম্যাচে ১০ ওভারে ৫৮ রান দিয়ে ৩ উইকেট নেন হাসারাঙ্গা।

হাসারাঙ্গার পরিবর্তে লংকান দলে যুক্ত করা হয়েছে ৩৪ বছর বয়সী লেগ স্পিনার জেফ্রি ভ্যান্ডারসেকে।

সিরিজ শুরুর আগে চোটের কারণে ছিটকে পড়েন শ্রীলংকার দুই পেসার মাথিশা পাথিরানা ও দিলশান মাদুশাঙ্কা। অসুস্থতার কারণে আগে থেকে নেই আরেক পেসার দুশমান্থা চামিরা।