Home খেলাধুলা কানাডাকে হারিয়ে সেমিতে জার্মানি

কানাডাকে হারিয়ে সেমিতে জার্মানি

17


স্পোর্টস ডেস্ক

প্যারিস অলিম্পিকের নারী ফুটবলে কানাডার বীরোচিত যাত্রা থামাল জার্মানি। কোয়ার্টার ফাইনালে গোলশূন্য ড্র করার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হেরে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আর এ জয়ে আসরটির সেমিফাইনাল নিশ্চিত করল জার্মানি।

কানাডা এর আগে গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ জিতলেও জরিমানার কারণে গ্রুপসেরা হতে পারেনি। প্রতিপক্ষের অনুশীলনে ড্রোন কেলেঙ্কারিতে তাদের ৬ পয়েন্ট কাটা যায়। তবে রানার্সআপ হওয়ায় তাদেরকে মুখোমুখি হতে হল জার্মানির। যেখানে হাড্ডাহাড্ডি লড়াই শেষে টাইব্রেকারে হারতে হয়।

জার্মানি টাইব্রেকার শ্যুটআউটে প্রথম দুটিতে গোল করে। অন্যদিকে প্রথমটিতে সফলতা দেখালেও টানা দুটিতে ব্যর্থ কানাডিয়ানরা। তৃতীয় শ্যুট মিস করলেও পরের দুটিতে সফল হয় জার্মানি। যে কারণে চতুর্থ শ্যুটে কানাডা গোল করলেও জার্মানির জয় নিশ্চিত হয় ৪-২ ব্যবধানে।

শেষ চারে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে জার্মানি। চলতি আসরে এটি হবে দুই দলের দ্বিতীয়বারের দেখা। এর আগে গ্রুপপর্বের দেখায় জার্মানিকে ৪-১ গোলে হারিয়েছিল যুক্তরাষ্ট্র। জাপানকে ১-০ গোলে হারিয়ে সেমি নিশ্চিত করেছিল মার্কিনিরা।