Home বিনোদন মৌসুমীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, মুখ খুললেন ওমর সানী

মৌসুমীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, মুখ খুললেন ওমর সানী

25


বিনোদন প্রতিবেদক।।

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের চেক ডিজঅনার মামলায় চিত্রনায়িকা মৌসুমীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত। গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৬ অক্টোবর দিন ধার্য রয়েছে। তবে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই চিত্রনায়িকা। বিষয়টি কথা বলেছেন অভিনেত্রীয় স্বামী চিত্রনায়ক ওমর সানী।

তার কথায়, ‘যারা মামলা করেছেন তারা ভেবছেন মৌসুমী দেশ ছেড়ে চলে গেছে। আমরাও হয়তো পালিয়ে যাব। এই ক’টা টাকার জন্য মৌসুমী বা ওমর সানী কেউই দেশ ছেড়ে পালাবে না।’

ওমর সানী আরও বলেন, ‘আমরা একটি গাড়ির লোন নিয়েছিলাম। প্রতিমাসে ১ লাখ ৯ হাজার টাকা পরিশোধ করতে হতো। তবে সম্প্রতি এক প্রতারকের কারণে আমি ও আমার সন্তান ব্যবসায়িক ক্ষতির শিকার হয়েছি। যে বিষয়টি নিয়ে আমাকে আদালতেও যেতে হয়েছে। এই অবস্থায় আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডকে আমি একটি চিঠি দেই। তাদের জানাই- প্রতি মাসে যদি ৫০-৬০ হাজার টাকা করে পরিশোধ করা যায়, তাহলে আমাদের জন্য সহজ হবে। যেহেতু এখন একটা অর্থনৈতিক জটিলতার মধ্যেদিয়ে যাচ্ছি। তবে তারা সেই প্রস্তাবে রাজি হয়নি। উল্টো মামলার সিদ্ধান্ত নিয়েছে।’

এদিকে মামলার অভিযোগে বলা হয়েছে, আইপিডিসি একটি আর্থিক প্রতিষ্ঠান যা সারাদেশে অর্থ জমা, ঋণ, বিনিয়োগ, মুদ্রা বিনিময়সহ বিভিন্ন আর্থিক লেনদেন করে। মামলার বিবাদী আরিফা পারভিন জামান মৌসুমীকে অভিযোগকারী ঋণ দেন। কিন্তু মৌসুমী ঋণের শর্ত না মেনে অনিয়মিতভাবে কিস্তি দিতেন।

২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর মৌসুমী বকেয়া ঋণের আংশিক দায় মেটাতে নিজের অ্যাকাউন্ট থেকে বাদীর অ্যাকাউন্টে ১ লাখ ৬ হাজার ২১১ টাকা হস্তান্তর করেন। সিটি ব্যাংকে সংরক্ষিত চেকটি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে দেখানো হলে ব্যাংক জানায়, চেকের অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নেই।

মামলায় আরও বলা হয়, এরপর মৌসুমীকে ৩০ দিনের মধ্যে চেকের অর্থ পরিশোধের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। কিন্তু ২০২৩ সালের ১১ নভেম্বরের মধ্যে চেকের অর্থ দিতে ব্যর্থ হন। এরপর মামলার পর হাজির হওয়ার জন্য মৌসুমীর গুলশান-১ ও বসুন্ধরা আবাসিকের বাসায় আদালত থেকে দুইবার সমন পাঠানো হয়। তবুও হাজির না হওয়ায় আদালত এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।