Home আঞ্চলিক খালিশপুরে বিএনপির নেতা বকুলের বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ: নিন্দা

খালিশপুরে বিএনপির নেতা বকুলের বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ: নিন্দা

90


খবর বিজ্ঞপ্তি।।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের খালিশপুরস্থ বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে খুলনা বিএনপি নেতৃবৃন্দ।
রবিবার (৪ আগস্ট) বিএনপি মিডিয়া সেল প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শাসকদলের নেতাকর্মীরা খুলনা থেকে বিতাড়িত হয়ে খালিশপুরে বিএনপি নেতার বাড়ি ও অফিসে তান্ডব চালিয়েছে। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেছেন। বিবৃতিদাতারা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী প্রমূখ।