Home আঞ্চলিক বঙ্গবন্ধুর খুনিকে দেশে আনার জোর প্রক্রিয়া চলছে: পররাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধুর খুনিকে দেশে আনার জোর প্রক্রিয়া চলছে: পররাষ্ট্রমন্ত্রী

6

মেহেরপুর প্রতিনিধি

বঙ্গবন্ধুর খুনিকে দেশে আনার জোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাঁচ খুনি এখনও বেঁচে আছে। এরমধ্যে দুইজনের সন্ধান মিলেছে। একজন আমেরিকা ও একজন কানাডায় আছে। তাদের একজনকে এ বছরই দেশে আনার জোর প্রক্রিয়া চলছে। শনিবার (৮ আগস্ট) দুপুরে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর পরিদর্শনকালে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় আবদুল মোমেন বলেন, করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে ভারত ও পাকিস্তান দু’টি দেশই অন্য দেশের সঙ্গে যৌথভাবে গবেষণামূলক কাজ শুরু করেছে। সেখানে আমরা কারও সঙ্গে কাজ শুরু করতে পারলাম না। এটা দুঃখজনক। আমরা ভ্যাকসিন পেতে ইউরোপে অনেক টাকা দিয়ে রেখেছি। তিনি বলেন, চীন বাংলাদেশকে ভ্যাকসিন দেবে। চীন প্রায় ৮ হাজারেরও বেশি পণ্য শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে। এটা নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কোনো বিতর্ক তৈরি হয়নি। এটাকে নিয়ে কেউ কেউ রাজনীতি করার চেষ্টা করছে। ভারতের সঙ্গে সুমদ্র, সীমান্ত, নিরাপত্তাসহ আমাদের বড় ধরনের সমস্যা দূর হয়েছে। ছোট কিছু সমস্যা ঝুলে আছে। ঠিক হয়ে যাবে। ভারতের সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক। আর চীনের সঙ্গে আমাদের অর্থনৈতিক সম্পর্ক। ভারত-চীনের গ-গোল নিয়ে আমরা উদ্বিগ্ন নয়।