ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে এক শিক্ষক নিহত হয়েছে। শনিবার দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে টিপনা মাদ্রসা নামকস্থানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ডুমুরিয়া দমকল বাহিনীর সদস্যরা নিহতের লাশ উদ্ধার করেন এবং ঘাতক ট্রাকটি হাইওয়ে পুলিশ জব্ধ করে।
জানা যায়, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি মালবাহি ট্রাক (ঢাকা মেট্রো ট ১১-৭১১৩) ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরিতগামী একটি মটরসাইকেলকে চাপা দেয়। এতে চালক অবঃপ্রাপ্ত স্কুল শিক্ষক ঈমান আলী (৭০) ঘটনাস্থলে নিহত হন। সে উপজেলার শোলগাতিয়া গ্রামের বাসিন্দা।










































