স্টাফ রিপোর্টার, কপিলমুনি
কপিলমুনির গোলাবাড়ীতে অভিযান চালিয়ে ১৬০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে হরিঢালী ক্যাম্প পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার দুপুর ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হরিঢালী ক্যাম্প পুলিশের এস আই মোঃ মনিরুজ্জামান হাজরা সঙ্গীয় ফোর্স নিয়ে হরিঢালী ইউনিয়নের গোলাবাটী মোড়ে অভিযান চালায়। এসময় সিরাজ গাজী (৪৫) নামের ব্যক্তির দেহ তল্লাশি করে পলিথিন কাগজে মোড়ানো ১৬০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। পাইকগাছা থানায় তার আটক নামে মাদক আইনে মামলা দায়ের হয়েছে, যার নম্বর ১০। সে উপজেলার বাতিখালী গ্রামের সিদ্দিক গাজীর ছেলে।
এবিষয়ে হরিঢালী পুলিশ ক্যাম্প ইনচার্জ মোঃ মনিরুজ্জামান হাজরা বলেন, ‘আটক ব্যক্তি একজন পেশাদার মাদক বিক্রেতা, সে দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা করে আসছে বলে জানতে পেরেছি।’











































