Home আঞ্চলিক পাইকগাছায় তথ্য গোপন করে তড়িঘড়ি করে নিয়োগ পরীক্ষা নেয়ার চেষ্টার অভিযোগ

পাইকগাছায় তথ্য গোপন করে তড়িঘড়ি করে নিয়োগ পরীক্ষা নেয়ার চেষ্টার অভিযোগ

13


পাইকগাছা(খুলনা)প্রতিনিধি
খুলনার পাইকগাছায় তথ্য গোপন করে নিয়োগ পরীক্ষা নেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে খড়িয়া নবারুন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে। এ ঘটনায় নিয়োগ বিজ্ঞপ্তি অবৈধ ঘোষনা করে পাইকগাছা সিনিয়র জজ আদালত ও পরে বিজ্ঞ জেলা জজ আদালতে মামলা করেছে দিপ্তা বালা মন্ডল নামে এক চাকুরি প্রার্থী।

বিজ্ঞ জেলা জজ আদালতে মামলা হওয়ায় তড়িঘড়ি করে নিয়োগ প্রক্রিয়ার প্রস্তুতি সম্পন্ন করেছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতি। মামলা সুত্রে ও মামলার বাদী দিপ্তা বালা মন্ডল জানান,উপজেলার খড়িয়া অকাইবাসিয়া গ্রামে নবারুন মাধ্যমিক বিদ্যালয়ে ৫টি পদে নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিজ্ঞ জেলা জজ আদালতে মামলা চলমান রয়েছে। কিন্তু উদ্ধর্তন কর্তৃপক্ষ কে না জানিয়ে নিয়োগ বোর্ড প্রস্তুত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

আর ওই মামলার রায়ের জন্য দিন ধার্য্য রয়েছে আগামী ২২জুলাই’২৪। কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতি তড়িঘড়ি করে মামলার ধার্য্য দিনের আগেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য,বিগত ২০১৮ সাল হতে ২০২৪ সাল পর্যন্ত প্রধান শিক্ষক ভিন্ন ভিন্ন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। সর্বশেষ এ সংক্রান্তে নিয়োগ পরীক্ষা বাতিলের জন্য খুলনা জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর অভিযোগ হয়েছে। এ বিষয়ে প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকার বলেন, আমরা নিয়ম নীতি মেনেই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছি।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সমরেশ সরকার বলেন,এ বিষয়ে প্রধান শিক্ষকের সাথে কথা বললে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা ফারহানা নাজ বলেন, যদি কেউ তথ্য গোপন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চায় সেটি অবৈধ। যদি কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা থাকে তবে বিষয়টি খোজ খবর নিয়ে নিয়োগ প্রক্রিয়া বন্ধ করা হবে।