Home আলোচিত সংবাদ সিসিইউতে বেগম খালেদা জিয়া: মিডিয়া সেল

সিসিইউতে বেগম খালেদা জিয়া: মিডিয়া সেল

276


ঢাকা অফিস
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যায় খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি জানায় দলটির মিডিয়া সেল।
মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, খালেদা জিয়া এখনো মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক তত্ত্বাবধায়নে সিসিইউ-সম্বলিত সুবিধায় কেবিনে চিকিৎসাধীন আছেন। গত রোববার দিনগত মধ্যরাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয়। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর গত ২ জুলাই একই হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।