Home আঞ্চলিক পাইকগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযানে কারেন্ট জাল জব্দ করে ৮ হাজার টাকা জরিমানা

পাইকগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযানে কারেন্ট জাল জব্দ করে ৮ হাজার টাকা জরিমানা

15

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।

পাইকগাছা পৌর সদরের জাল বাজারে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল জব্দ করে দুই দোকানদারকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রম্যমান আদালত।

মঙ্গলবার ১ টায় পৌর সদরের বাজারে ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের আওতায় এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন। এ সময় তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ ১২ কেজি কারেন্ট জাল জব্দ করে দুই ব্যবসায়ীকে ৮ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। একইসঙ্গে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, ক্ষেত্র সহকারী রণধীর সরকার,