বিনোদন ডেস্ক।।
রোববার দিবাগত রাতের ঘোষণা অনুযায়ী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের বাসভবন এলিসি প্রাসাদে উপস্থিত হয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী গাব্রিয়েল আটাল। ঘোষণা অনুযায়ী প্রেসিডেন্টের কাছে এ সময়ে তার পদত্যাগপত্র জমা দেয়ার কথা। তবে প্রেসিডেন্ট ম্যাক্রন তা গ্রহণ করবেন কিনা তা পরিষ্কার নয়। অনলাইন বিবিসি এ খবর দিলেও ফ্রান্স২৪ বলছে, প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দেয়ার কথা প্রধানমন্ত্রীর।
এলিসি প্রাসাদের তথ্যমতে, কিন্তু তিনি আসন্ন প্যারিস অলিম্পিক পর্যন্ত দায়িত্বে থাকতে চান। ফলে পার্লামেন্টের পরিস্থিতি, কিভাবে সরকার গঠন হবে তা পরিষ্কার না হওয়া পর্যন্ত ম্যাক্রন অপেক্ষা করবেন। এর আগে তিনি প্রধানমন্ত্রী পদে কাকে রাখা যায় বা কাকে নিয়োগ দেয়া যায় সেই সিদ্ধান্ত নেবেন। সর্বশেষ খবরে জানা গেছে, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন তাকে দেশের স্থিতিশীলতার জন্য প্রধানমন্ত্রী পদে থাকতে অনুরোধ করেছেন।











































