Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

45
পদ্মায় পানি বেড়ে ডুবে গেছে সড়ক। সড়কে জমে থাকা পানিতে নিজের রিকশা ধুয়ে নিচ্ছেন একজন চালক

কালিগঞ্জে কৃষকদের মাঝে বীজ সার ও চারা তুলে দিলেন ডাঃ আফম রুহুল হক এমপি
নিজস্ব প্রতিনিধি
কালিগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও নারিকেলের চারা তুলে দিলেন সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক। ২০২৩-২৪ অর্থ বছরের প্রণোদনা ও পুনবাসন কর্মসূচির আওতায় উফশী আমন ও নারিকেল আবাত উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার এবং নারিকেলের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। সোমবার (৮ জুলাই) বেলা ১১ টায় উপজেলার কৃষি অফিসে ট্রেনিং সেন্টারে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ দীপু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল আলম বাবলু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রাজ্জাক ও ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়াসীম উদ্দীন। উপ সহকারী কৃষি কর্মকর্তা শফিউল্লাহ এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুর রহমানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ, উপজেলা আ’লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং কৃষক সাধারণ। উপজেলার ১২ টি ইউনিয়নে মোট ২৩’শ কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ ও নারিকেলের চারা তুলে দেওয়া হয়েছে। অদ্য অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার তারালী, চাম্পাফুল, ভাড়াশিমলা ও নলতা ইউনিয়নের কৃষকদের মাঝে বীজ সার ও নারিকেলের চারা তুলে দিলেন সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আফম রুহুল হক।

কালিগঞ্জ উপজেলায় স্কাউট কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত
কালিগঞ্জ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় স্কাউট কমিটির সভা বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে ।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউট এর সভাপতি দীপঙ্কর দাশ দীপু’র সভাপতিত্বে উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্কাউটস কমিটির সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু’র সঞ্চালনায় সভায় উপজেলা স্কাউটস কমিটির সদস্যদের বার্ষিক চাঁদা আদায়, উপজেলা স্কাউটস কমিটি পুনরায় গঠন ,ভাবন নির্মাণসহ আগামীতে বিভিন্ন কর্ম পরিকল্পনা গ্রহণ করা বিষয়ে আলোচনা হয়েছে। সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, মিলনি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য, রতনপুর তারকনাথ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়, নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনারুল ইসলাম, নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, কালিগঞ্জ পাইলট মডেল সরকারি স্কুলের সহকারী শিক্ষক শাহিনুর রহমান শাহিন ও সৈয়দ মোমিনুর রহমান, শ্রীখলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিশির কুমার দত্ত, রতনপুর তারকনাথ বিদ্যাপীঠের সরকারি শিক্ষক অচিন্ত্য কুমার, ছনকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহিনা আক্তার চায়না প্রমূখ। এছাড়াও উপজেলা স্কাউট কমিটি ও কাপ লিডারগন উপস্থিত ছিলেন।

চুয়াডাঙ্গায় ফল মেলার উদ্বোধন
মাহমুদ হাসান রনি,
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধঃ চুয়াডাঙ্গায় ফল মেলার উদ্বোধন হয়েছে।”ফলে পুষ্টি অর্থ বেশ,স্মার্ট কৃষির বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে তিন দিন ব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে। সোমবার সকাল ২০ টাঢ চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফল মেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড.কিসিঞ্জার চাকমা। পরে অধিদপ্তরের সম্মেলন কক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.মোঃ সাহাবুদ্দিন, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মোমরেজ আলী, সদর উপজেলার কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজ, দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন প্রমূখ।শেষে কৃষকদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

পাইকগাছায় পাউবো ও শিবসা নদী ভরাটি জায়গায় মার্কেট নির্মানে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ
পাইকগাছা(খুলনা)প্রতিনিধি।।
খুলনার পাইকগাছায় শিবসা নদীর ভরাটি ও পাউবো’র জায়গা দখল করে মৎস্য আড়ৎদারী সমবায় সমিতি পাকা মার্কেট নির্মানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের অভিযোগ হয়েছে। রোববার সকালে অভিযোগটি করেন পাইকগাছা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক আলাউদ্দিন রাজা। লিখিত অভিযোগে জানা যায়, পৌর সদরেরর বাতিখালী মৌজা ঘেঁষে শিবসা নদী। নদীটি আজ ভরাট হয়ে জমিতে পরিনত হয়েছে। অপরদিকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বাতিখালি মৌজায় ২০২,৩৪০,৩৪১ ও ৩৪২ সহ কয়েকটি দাগে ০.৬৫ একর জমি একোয়ার করে ওয়াপদার ভেড়িবাঁধ নির্মান করেন। কিন্তু পাউবো’র ও শিবসা নদীর ভরাটি জায়গার একটি অংশ পাইকগাছা মৎস্য আড়ৎদারি সমবায় সমিতি জবর দখল করে মার্কেট নির্মান কাজ শুরু করে। এবিষয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় খবর প্রকাশিত হলে স্হানীয় প্রশাসন কাজ বন্ধ করে দেয়। তবে বর্তমানে তারা আবারো নদীর ভরাটি একটি অংশ দখল করে বিশ্ব ব্যাংকের অর্থায়নে ৩কোটি ৭০লক্ষ টাকায় কোটেশনের মাধ্যমে মার্কেট,কোল্ড স্টোরেজ ও রাস্তা নির্মান করার পরিকল্পনা করছে।আর টেন্ডার ছাড়াই কোটেশনের মাধ্যমের মার্কেট,কোল্ড স্টোরেজ ও রাস্তা নির্মান করা মানেই অর্থ আত্নসাতের একটি প্রক্রিয়া। বিশ্ব ব্যাংক পাইকগাছা মৎস্য আড়ৎদারী সমবায় সমিতি বরাবর ৩কোটি ৭০লক্ষ টাকা বরাদ্দ দেয়ার পর প্রশাসন রয়েছে নীরব ভূমিকায়। এদিকে শিবসা নদী খননের জন্য ইতিমধ্যে টেন্ডার হয়েছে। তবে ভরাটি জায়গা দখলের কারনে নদী খননের মাটি রাখার জায়গা ও থাকছে না।ফলে নদী খনন কাজ বিঘ্ন ঘটবে বলে দাবী তুলেছেন সচেতন মহল। তাই এসব বিষয়ে ও সরকারি জমি উদ্ধারের জন্য রোববার পাইকগাছা প্রেসক্লাবের সিনিয়র সদস্য সাংবাদিক মোঃ আলাউদ্দীন রাজা সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন বলে জানান তিনি। এ বিষয়ে পাইকগাছা মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির সভাপতি জাকির হোসেন জানান,আমাদের ক্রয়কৃত সম্পতিতে আমরা মার্কেট নির্মান করছি। পাউবো’র পাইকগাছা উপ-বিভাগীয় প্রকৌশলীর উপ-সহকারি কর্মকর্তা মোতালেব হোসেন জানান,আমি নতুন এসেছি আর এসব বিষয়ে আমার জানা নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন বলেন, নদীর জমি শ্রেণী পরিবর্তন করে দখল ও পাঁকা স্থাপনা করার প্রশ্নই উঠে না। যারা সরকারি জমিতে স্থাপনা করছেন তা দ্রুত উচ্ছেদ করে আইনী পদক্ষেপ গ্রহন করা হবে।

রামপালে পুলিশের অভিযানে তামার তারসহ আটক- ১
মেহেদী হাসান,রামপাল (বাগেরহাট) সংবাদদাতা।।
রামপাল থানা পুলিশের অভিযানে ২ কেজি ৫০০ গ্রাম চোরাই তামার তার সহ জাহাঙ্গীর ইজারাদার (৩০) নামের ১ জন চোরা কারবারি কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত চোরা কারবারি কে বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। আটকৃত জাহাঙ্গীর ইজারাদার রামপাল উপজেলার কালেখারবেড় গ্রামের নাজমুলহুদা ইজারাদার এর ছেলে। রামপাল থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (০৬ জুলাই) রামপাল থানার অফিসার ইনচার্জ জনাব সোমেন দাশ এর তত্বাবধানে এস আই নিকুঞ্জ রায় সংগীয় ফোর্স সহ জরুরী ডিউটি চলাকালে রামপাল উপজেলার টেংরামারি এলাকায় ডেলটা এলপিজি লি: (ইউনিট- ২) সিলিন্ডার ম্যানুফেকচার প্লান্ট এর মেইন গেটের সামনে থেকে জাহাঙ্গীর কে কালো কভার যুক্ত দুইকেজি ৫০০ গ্রাম চোরাইকৃত তামার তার সহ হাতেনাতে আটক করা হয়।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাস সাংবাদিকদের বলেন, চোরাইকৃত তামার তার সহ ১ জন চোরা কারবারি কে গ্রেফতার করা হয়েছে। মামলা রুজু করে আটক কারবারি কে বাগেরহাট বিজ্ঞআদালতে প্রেরণ করা হয়েছে।

ঝিনাইদহে নাইট্রেড বিষক্রিয়ায় তিনটি গরুর মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি-
তিনটি গরুই ছিল তাদের শেষ সম্বল। গরু তিনটি হারিয়ে স্ত্রী শাহনাজ পারভীন ও রুবেল মুন্সি পাগল প্রায়। গতকাল বিকেলে মাত্র আধা ঘন্টার ব্যবধানে গরু তিনটি পর্যায়ক্রমে মারা যায়। ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের করিমপুর গ্রামে এই অনাকাঙ্খিত ঘটনাটি ঘটে। জানা যায়, রুবেল মুন্সি করিমপুর গ্রামের মতিয়ার রহমানের বাড়ি দেখাশোনা করার পাশাপাশি পরিবার নিয়ে বসবাস করতেন।
দুপুরে ওই গ্রামের মাঠ থেকে ডাটা শাক কেটে নিয়ে গরু তিনটিকে খাওয়ানো হয়। তার কিছু সময় পরই গরু গুলো কাপতে কাপতে একের পর এক মারা যায়। বিষয়টি জানতে পেরে প্রতিবেশীরাও ছুটে আসে এবং তাদের মাঝেও আহাজারি করতে দেখা যায়। এ বিষয়ে সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ করে পাশে দাঁড়ানোর দাবি করেন স্থানীয় ও ভুক্তভোগিরা।
ভুক্তভোগি রুবেল মুন্সী বলেন, মাঠ থেকে ডাটার শাক খাওয়ানোর ফলে গরু তিনটি চোখের সামনে মারা গেল। নিজেরা কম খেয়ে গরুর খাবার খাওয়ায়েছি। আজ আমার আর কিছুই নেই।
লিটন নামে এক ব্যক্তি বলেন, মতিয়ার রহমান ঝিনাইদহ শহরে থাকায় এই বাড়িতে রুবেল ও তার পরিবার বসবাস করে। রুবেলের মাঠে কোন জমি নেই। ছোট বেলায় মা মারা গেছে। এখানে বসবাস করে গরু তিনটি বড় করেছিলেন। প্রত্যেকটা গরুর বাছুর হবে। এটি হৃদয় বিদারক ঘটনা। সমাজের বিত্তবানদের পাশে থাকার আহবান জানান তিনি।
এ ব্যাপারে উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. মনোজিৎ কুমার মন্ডল জানান, মৃত্যুর সংবাদ পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। গরু তিনটির দাম প্রায় ছয় লক্ষ টাকা। প্রত্যেকটি গরুই ৬ থেকে ৯ মাসের বাচ্চা রয়েছে। বৃষ্টির পানি পেয়ে ডাটা শাকের যে কচি পাতা হয়েছে তা খাওয়ানোর ফলে নাইট্রেড বিষক্রিয়ার সৃষ্টি হয়েছে। যার কারণে এ দূর্ঘটনা ঘটেছে। ওই এলাকায় আগামীকাল সকালে প্রাণী সম্পদ অফিসের পক্ষ থেকে গণটিকা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

নড়াইলে ডাকাতির অভিযোগে আটক ৮
তাহের, নড়াইল প্রতিনিধি:
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় ৬ ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহার করা দেশীয় অস্ত্র, ডাকাতি করা ১১ভরি স্বর্নালংকারসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে। ডাকাতির অভিযোগে আটক হওয়া ব্যক্তিরা হলেন, খুলনা জেলার তেরখাদা উপজেলার নলিয়ারচর গ্রামের তারা ভূইয়ার ছেলে গোলাম রসুল (৩৪), একই গ্রামের জলিল মোল্যার ছেলে জাকির হোসেন মোল্যা, একই উপজেলার আটলিয়া গ্রামের দাউদ আলীর ছেলে রাকিবুল ইলাম (৩৩), গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ফলসী ফুকরা গ্রামের শাহেদ আলী মোল্যার ছেলে আল-আমীন (৩১), একই গ্রামের বালাম শেখের ছেলে তারিকুল ইসলাম (৩২) এবং নড়াইল জেলার নড়াগাতী থানার কালো শশি ভৌমিকের ছেলে অরুণ ভৌমিক (৫২)। আটককৃতদের মধ্যে গোলাম রসুলের নামে বিভিন্ন থানায় ৭টি ডাকাতি ও ১টি অস্ত্র আইনে মামলা এবং জাকির হোসেনের নামে বিভিন্ন থানায় ১টি ডাকাতি ও ২টি চুরির মামলা রয়েছে।এছাড়া লুন্ঠিত স্বর্ন কেনার অপরাধে কাশিয়ানি উপজেলার রামদিয়া বাজারের পূজা জুয়েলার্সের মালিক অমৃত বালা (৩৯) ও নড়াগাতী থানার বড়দিয়া বাজারের অপূর্ব জুয়েলার্সের মালিক অপরেশ শিকদারকে (৩৫) আটক করা হয়েছে। সোমবার (৮ জুলাই) দুপুরে জেলা পুলিশের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোহা. আনোয়ার হোসেন, তারেক আল মেহেদী, দোলন মিয়া, নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ২ জুলাই দিনগত রাত আড়াইটার দিকে নড়াগাতি থানার নলামারা গ্রামের মফিজুর চৌধুরীর বাড়িতে ডাকাতি হয়। ডাকাতেরা নগদ অর্থ, স্বর্নালঙ্কার, মোটরসাইকেলসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ৭ জুলাই নড়াগাতী থানায় মামলা হলে পুলিশ ডাকাতদের চিহ্নিত করতে নানা ধরনের কৌশল অবলম্বন করে। গত ৭ জুলাই রাতে পুলিশ তাদের মালামালসহ গ্রেফতার করে। আটক ডাকাতরা মফিজুরের বাড়িতে ডাকাতিতে অংশগ্রহণ করেছিল বলে পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদ জানিয়েছে।

কোটা বাতিলের দাবিতে যশোরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বিক্ষোভ
যশোর অফিস।
সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে যশোরে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সরকারি এমএম কলেজের শিক্ষার্থীরা।
সোমবার দুপুর ১২টার দিকে তারা প্রথমে শহরের পালবাড়ী ভাস্কর্যের মোড়ে অবস্থান নিয়ে যশোর-ঝিনাইদহ সড়ক অবরোধ করে রাখেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের মুজিব সড়কস্থ প্রেসক্লাব যশোরের সামনে অবস্থান নেয়। এসময় শিক্ষার্থীরা দীর্ঘক্ষণ ওই সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এসময় ওই এলাকাসহ শহরে তীব্র যানজটের সৃষ্টি হলে পুলিশ এসে নিয়ন্ত্রণে আনে।
প্রেসক্লাবের সামনে বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখেন কোটাবিরোধী আন্দোলনের সংগঠক রাশেদ খান, আকিব ইবনে সাঈদ, সাব্বির আহমেদ, সরকার মাহী প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, আমরা সব ধরনের কোটা বাতিলের পক্ষে নই। সমাজে সুবিধাবঞ্চিতদের কোটা থাকবে। কিন্তু মুক্তিযোদ্ধাদের তৃতীয় প্রজন্ম কোনোভাবেই কোটার অন্তর্ভুক্ত হতে পারে না। কোটা বিষয়ে হাইকোর্টের রায় যতদিন না বাতিল হবে, ততদিন আন্দোলন চলবে বলে তারা জানান।

প্রতারণা মামলায় নগর বিএনপি নেতা সান্টু কারাগারে
স্টাফ রিপোর্টার।।
প্রতারণার অভিযোগে করা মামলায় খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শের আলম সান্টুকে (৫৫) জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। সোমবার (৯জুলাই) দুপুরে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (আমলি আদালত-২) বিচারক আল আমিন এ আদেশ দেন। এর আগে মৌলভীপাড়ার ৮২, সুলতান আহমেদ রোডের বাসিন্দা আহসান-উল-কবীর বাদী হয়ে শের আলম সান্টু ও আহম্মেদ সিরাজী রুবেল এর নামে গত ১৯ মে ২০২৪ তারিখে সিআর-৬৯/২৪ মামলা দায়ের করেন।
মামলার এজাহার ও বাদীর সাথে কথা বলে জানা যায়, আসামী শের আলম সান্টুর সাথে বাদীর সুসম্পর্ক থাকায় আসামীর নিকট থেকে বাদী টাকা গ্রহণ করে। বাদী ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি ৬ লাখ টাকার চেক প্রদান করেন। পরবর্তীতে আসামী উক্ত টাকা দাবী করে বাদীকে উকিল নোটিশ ডাক রেজিস্ট্রি যোগে প্রেরণ করে। বাদী উক্ত উকিল নোটিশ পেয়ে আসামীর সহিত আলাপ আলোচনা করে বিষয়টি নিষ্পত্তি করেন এবং আসামীকে মূল টাকা এবং কিছু ক্ষতিপূরণ সহ মোট ৮লাখ টাকা দুইটি চেকের মাধ্যমে পরিশোধ করেন। কিন্তু আসামী শের আলম সান্টুর নিকট থাকা বাদীর চেকটি ফেরৎ চাইলে চেকটি হারিয়ে গেছে বলে জানান এবং ফেরৎ প্রদান করেনি। আসামী শের আলম সান্টু ও আহম্মেদ সিরাজী রুবেল (৩৩) পূর্ব পরিকল্পনা অনুযায়ী অবৈধ লাভের আশায় উক্ত চেকটি পুনরায় ব্যাংক থেকে গোপনে ডিসঅনার করে পুনরায় ৬লাখ টাকার দাবীতে একটি মিথ্যা মামলা দায়ের করেন। আসামীগণ একই চেক দুইবার ব্যবহার করে প্রতারনার মাধ্যমে টাকা আত্মসাৎ করার জন্য এবং চেকটি পূর্বে হারিয়ে গেছে বলে বাদীর সরলতার সুযোগ নিয়ে বিশ্বাস স্থাপন করে কৌশলে উক্ত মামলাটি দায়ের করে। গত ১৬ মে’২৪ তারিখ গল্লামারী বাজারের ভিতরে বিকালে আসামী সান্টুর সাথে বাদীর দেখা হলে বাদী ঘটনা সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসা করলে আসামী শের আলম সান্টু বাদীকে বাড়াবাড়ি করলে তার ফল ভাল হবে না বলে হুমকি দেয়। এ ব্যাপারে বাদী মামলা দায়ের করলে আদালত মামলাটি আমলে নিয়ে লবনচরা থানায় তদন্তে পাঠান। লবনচরা থানার এসআই ঘটনার সত্যতা মিলেছে মর্মে গত ১৬ জুন আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করলে বিজ্ঞ আদালত আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ারা জারি করেন। বাদীর আইনজীবী এড. শেখ ফিরোজ আহমেদ জানান, আসামী শের আলম সান্টু আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জু করে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেছেন।

কলারোয়ায় বিরিয়ানি খেয়ে অসুস্থ আড়াই শতাধিক মানুষ
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় ঢাকা নবাব বিরিয়ানি হাউজের বিরিয়ানি খেয়ে তিন গ্রামের নারী-শিশুসহ আড়াই শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া কিছু রোগী স্থানীয় ক্লিনিকেও ভর্তি হয়েছেন। এ ঘটনায় বিরিয়ানি হাউজের মালিক রবিউল ইসলামকে আটক করেছে পুলিশ।

হাসপাতালে ভর্তি রোগী সিরাজুল ইসলাম, ইকরামুল হোসেন ও মুন্নী খাতুন জানান, উপজেলার ২ নং জালালবাদ ইউনিয়নের সিংহলাল বাজারের ইউপি সদস্য আফতাবুজ্জামানের দোকানে শনিবার সকাল থেকে মাছের খাদ্য আগাতা ফিড কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার সিংহলাল, শংকরপুর ও বাটরা গ্রামের ১২০ জন ঘের ব্যবসায়ী মাছ চাষি অংশ নেন। অনুষ্ঠান শেষে দুপুরে কলারোয়া বাজারের ঢাকা নবাব বিরিয়ানি হাউজ থেকে ১২০ প্যাকেট বিরিয়ানি এনে মাছ চাষিদের দেওয়া হয়। পরে চাষিরা ওই বিরিয়ানি বাড়িতে নিয়ে পরিবারের সদস্যদের নিয়ে খায়। এর কিছুক্ষণ পর থেকেই তাদের পেট ব্যাথা, বমি ও পাতলা পায়খানা শুরু হয়। পরবর্তীতে রাতে একে একে সবাই কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।

আগাতা ফিস ফিডের ডিলার জালালাবাদের ইউপি সদস্য আফতাবুজ্জামান জানান, তাদের সম্মেলন শেষে কলারোয়া উপজেলার চৌরাস্তা মোড় ঢাকা নবাব বিরিয়ানি হাউস থেকে ১২০ প্যাকেট বিরিয়ানি নিয়ে সবাইকে দেওয়া হয়। সন্ধ্যার পর থেকে অসুস্থ হওয়ার খবর আসতে থাকে।

তিনি আরও বলেন, সম্মেলনে অংশগ্রহণ করাসহ তিন গ্রামের আড়াই শতাধিক নারী, পুরুষ ও শিশু ফুড পয়জনিংয়ে আক্রান্ত হয়। বর্তমানে বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।

কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম বলেন, হাসপাতালে বেড খালি নেই। তারপরও অধিকাংশ রোগীকে ভর্তি করা হয়েছে। বাকিদের সাতক্ষীরায় মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, কলারোয়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঢাকা নবাব বিরিয়ানি হাউজের মালিক রবিউল ইসলামকে আটক করে। পরবর্তীতে অসুস্থ রোগীদের অবস্থা দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি।

খুবি শিক্ষার্থীদের বিশ্বরোড অবরোধ
স্টাফ রিপোর্টার
কোটা বিরোধী আন্দোলনের পঞ্চম দিনের কর্মসূচি হিসেবে সোমবার (৮ জুলাই) খুলনার সাচিবুনিয়া বিশ্বরোড মোড়ে অবরোধ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। বিকেল ৩টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে নগরীর গল্লামারী মোড় হয়ে সাচিবুনিয়া বিশ্বরোড মোড়ে গিয়ে অবস্থান নেন তারা।
এবার একদফা এক দাবি নিয়ে সরকারি চাকরির সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংসদে আইন পাশ করার দাবিতে কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

আন্দোলনে অংশ নেওয়া সানজিদা আক্তার বলেন, ‘আমি নিজের যোগ্যতায় পড়ালেখা শেষে চাকরি পাওয়ার প্রত্যাশা রাখি। এজন্যই আমি আমার ভাইদের পাশে থেকে আন্দোলনে অংশ নিয়েছি। যতদিন আমাদের দাবি মেনে নেওয়া না হবে, ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’

তাওহিদ বর্ষণ বলেন, ‘সারা বাংলাদেশের ছাত্রসমাজ এখন উত্তাল। তাদের একটি মাত্র দাবি, যেন কোটা বাতিল করা হয়। শিক্ষার্থীদের কাজ লেখাপড়া করে জ্ঞান অর্জন করা, কিন্তু কোটা প্রথার কারণে এখন শিক্ষার্থীদের মাঠে নামতে হয়েছে, আন্দোলন করতে হচ্ছে। এটা শিক্ষাজীবনে ব্যাঘাত ঘটবে।’

বাগেরহাটে সাড়ে ৬১ হাজার নকল বিড়ি জব্দ, লাখ টাকা জরিমানা
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে সাড়ে ৬১ হাজার নকল বিডি জব্দ করে এক প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৮ জুলাই) দুপুরে উপজেলার কুলিয়াবাজার এলাকায় অভিযান চালান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি জানান, নকল ব্যান্ডরোল ব্যবহার করে সোনালী বিড়ি তৈরির অপরাধে মেসার্স নিপা বিড়িকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানটি স্বেচ্ছায় পরিশোধ করেন।
পরে ৬১ হাজার ৫৫০ নকল বিড়ি স্পটে ধ্বংস করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আ. লীগ নেতা তারা বিশ্বাসের শটগান ও গুলি জব্দ
ডুমুরিয়া প্রতিনিধি
খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য ও কোটিপতি ব্যবসায়ী মো. আজগর বিশ্বাস ওরফে তারা বিশ্বাসের অস্ত্রের লাইসেন্স, লাইসেন্স করা শটগান, ৫৭ রাউন্ড গুলি, ৯ রাউন্ড গুলির খোসা, একটি খেলনা পিস্তল ও রিভলভার সদৃশ্য গ্যাস লাইটার জব্দ করেছে পুলিশ। সোমবার (৮ জুলাই) তারা বিশ্বাসের মালিকানাধীন ‘বিশ্বাস প্রপার্টিজের’ অফিস থেকে এগুলো জব্দ করা হয়। ডুমুরিয়া থানার ওসি সুকান্ত সাহার নেতৃত্বে জেলা ও মেট্রোপলিটন পুলিশের দুটি টিম দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত তারা বিশ্বাসের অফিসে তল্লাশি চালিয়ে এগুলো জব্দ করে ডুমুরিয়া থানায় নিয়ে যায়।

এর আগে দুপুর ১২টায় একই অফিস থেকে তারা বিশ্বাসকে আটক করে জেলা ডিবি পুলিশ। ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবিকে হত্যা মামলায় তাকে আটক করা হয়। তারা বিশ্বাসের ছোট ভাই তারেক বিশ্বাস জানান, দুপুর ১২টার দিকে গাড়িতে করে কয়েকজন লোক আমাদের অফিসে আসে। ওই লোকেরা আমার ভাই তারা বিশ্বাসকে তাদের গাড়িতে করে নিয়ে যায়। তারা নিজেদেরকে জেলা ডিবি পুলিশ বলে পরিচয় দেয়। তবে ডুমুরিয়া থানার ওসি সুকান্ত সাহা তাৎক্ষণিকভাবে কোনো কথা বলতে রাজি হননি। তিনি বলেন, পরে সবকিছু জানানো হবে। গত রোববার রাতে নিহতের স্ত্রী শায়লা ইরিন বাদী হয়ে ডুমুরিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। তবে মামলায় কতজনকে আসামি করা হয়েছে এবং হত্যার কারণ কী উল্লেখ করা হয়েছে তা জানাতে অপারগতা প্রকাশ করেন ডুমুরিয়া থানার ওসি সুকান্ত সাহা এবং মামলার তদন্ত কর্মকর্তা ডুমুরিয়া থানার ওসি (তদন্ত) শাহীনুর রহমান।
প্রসঙ্গত, গত শনিবার রাতে ডুমুরিয়ার গুটুদিয়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে ইউপি চেয়ারম্যান রবি নিহত হয়েছিলেন।

বটিয়াঘাটা উপজেলা মাসিক উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা গতকাল সোমবার বেলা ১২ টায় নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে স্থানীয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য ননী গোপাল মন্ডল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন শিমু, ভাইস চেয়ারম্যান তুহিন রায়, মহিলা ভাইস চেয়ারম্যান রুনা লায়লা, লবণচরা থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান, বটিয়াঘাটা থানার ওসি (তদন্ত) মোঃ হানিফ, প্রাণী সম্পদ অফিসার পলাশ কুমার দাস, উপজেলা প্রকৌশলী গৌতম কুমার মন্ডল, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, কৃষি অফিসার কৃষিবিদ আবু বকর সিদ্দিক, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরীফ মোহাম্মদ রুবেল, প্রাথমিক শিক্ষা অফিসার জিএম আলমগীর কবির, মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, ইউপি চেয়ারম্যান যথাক্রমে পল্লব বিশ্বাস রিটু, ওবায়দুল শেখ, আসাবুর রহমান আসাব, প্যানেল চেয়ারম্যান এস এম ফরিদ রানা, দেবব্রত মল্লিক দেবু প্রমূখ।

বটিয়াঘাটায় আমন মৌসুমে কৃষকের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আমন মৌসুমে কৃষকের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ অনুষ্ঠান গতকাল সোমবার সকাল ১০ টায় স্থানীয় কৃষক প্রশিক্ষণ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য ননী গোপাল মন্ডল। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু বকর সিদ্দিক। কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন শিমু, ভাইস চেয়ারম্যান তুহিন রায়, মহিলা ভাইস চেয়ারম্যান রুনা লায়লা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা খামারবাড়ি উপ- পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সাংবাদিক গাজী তরিকুল, উপ-সহকারী কৃষি অফিসার যথাক্রমে সরদার আব্দুল মান্নান, দীপন কুমার হালদার, জীবনানন্দ রায়, আঃ হাই খান, কমলেশ বালা প্রমূখ ।

দাকোপে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
দাকোপ প্রতিনিধি
দাকোপে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৪ ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুলাই) বিকাল ৫ টায় দাকোপ উপজেলা পরিষদ মাঠে এ ফা¦ইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার আয়োজন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুমন্ত কুমার পোদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলায় পুরুস্কার বিতরণ করেন খুলনা-১ আসনের সংসদ সদস্য ননীগোপাল মন্ডল। এর পূর্বে সকালে খেলার শুভ উদ্বোধন করেন দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ শেখ আবুল হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ যুবায়ের জাহাঙ্গীর, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায় ও ফাতেমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অসিত বরণ সাহা, এ্যাডঃ জি এম কামরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, উপজেলা সহকারি শিক্ষা অফিসার যথাক্রমে দিপ্পল বিশ^াস, পলাশ মন্ডল, মৃন্ময় মন্ডল, মৌসুমী আক্তার, দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ^াস, উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি সিতাংশু কুমার মন্ডল, রিক্তা মিস্ত্রী। অন্যানের মধ্যে বক্তৃতা করেন প্রধান শিক্ষক যথাক্রমে লোকেন্দ্র নাথ বর্মন, এস এম শফিউল আজম, আঞ্জুমানোয়ারা বেগম, ইউনুচ আলী শেখ, রজত শুভ্র রায়, প্রবীর কুমার মন্ডল,সহকারি শিক্ষক কৃষ্ণপদ বিশ^াস, কার্তিক চন্দ্র সরকার, মনোতোষ রায়, বেবী রায়, বাসন্তী রায়,মাঠে রেফারী দায়িত্বে ছিলেন বিধান চন্দ্র রায়, দিলীপ বিশ^াস, শফিকুল ইসলাম,আমিনুল ইসলাম,পরিমল মন্ডল,অমিত রায় প্রমুখ। ফাইনাল খেলায় বালক পর্যায়ে খোটাখালী সরকারী প্রাথমিক বিদ্যাললকে ট্রাইব্রেকারে ৪-২ গোলে বটবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা পর্যায়ে লাউডোব এমএম সরকারী প্রাথমি বিদ্যালয়কে ট্রাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে বিজয় অর্জন করেন চালনা কে,সি সরকারী প্রাথমিক বিদ্যালয়।

দাকোপে মাসিক এনজিও সমন্বয় ও বার্ষিক শিখন সহভাগিতা সভা অনুষ্ঠিত
দাকোপ প্রতিনিধি
এনজিও কারিতাস লুক্সেমবার্গ এর অর্থায়নে এবং বাংলাদেশ এসোসিয়েশন ফর সাসটেইনাবল ম্যানেজমেন্ট (বিএএসডি)এর আয়োজনে দাকোপে মাসিক এনজিও সমন্বয় ও বার্ষিক শিখন সহভাগিতা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮জুলাই ) বেলা ১২টায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্সে উপজেলা নির্বাহী অফিসার ও এনজিও সমন্বয় কমিটির সভাপতি জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে এবং এনজিও সমন্বয় সভার সদস্য সচিব ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রজিত রায়ের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশ গ্রহণ করেন উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, গণমাধ্যমের কর্মীবৃন্দ ও এসজিও প্রতিনিধিবৃন্দ। এ সময় প্রধান অতিতির বক্তৃতা করেন দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ শেখ আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ^াস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা আক্তার,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুমন্ত পোদ্দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা,দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ^াস, সাধারণ সম্পাদক জি এম রেজা, ইউআরসি ইন্সেট্রাক্টর মোঃ মোসলেম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ আলী গাজী, বীর মুক্তিযোদ্ধা মনোজ কুমার রায়, সকল এনজিও’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৃহত্তর আমরা খুলনাবাসীর সভায় বক্তারা: উপকূলীয় অঞ্চল রক্ষায় বোর্ড গঠন করতে হবে
খবর বিজ্ঞপ্তি
ত্রাণ চাই না, দূর্নীতি মুক্ত টেকসই ভেড়ী বাধ চাই। ঘূর্ণি ঝড় রিমেলের মত অতিতে আম্পান, হারিকেন, সিডর, আইলা ও মর্জিনার মত ঘূর্ণি ঝড়ের কারনে উপকুল অঞ্চলসহ সারা দেশে যেমন সম্পদের ক্ষতি হয়। তেমনি অনেক মূল্যবান জীবন হানিও হয়। প্রাকৃতিক দুর্যোগ ঝড় বন্যা আসবে তা থেকে উপকুলীয় অঞ্চল ও উপকুল অঞ্চলের মানুষকে বাঁচানোর জন্য বোর্ড গঠণের মাধ্যমে দুর্নীতি মুক্ত টেকসই ভেড়ী বাঁধ নির্মাণ করতে হবে।
সোমবার (৮জুলাই) বিকাল সাড়ে ৪টায় বৃহত্তর আমরা খুলনাবাসীর অস্থায়ী কার্যালয়ে উপকূলীয় অঞ্চল রক্ষায় বোর্ড গঠনের দাবিতে অনুষ্ঠিত সভায় বক্তরা এসব বলেন। সংগঠনের সভাপতি ডা. মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকনের পরিচালনায় সভায় বক্তারা আরও বলেন গত ২৬ মে ঘূর্ণিঝড় রিমেলের তান্ডবে উপকূলীয় অঞ্চলসহ সারা দেশে ব্যপক ক্ষতি হয়। এক প্রতিবেদনে দেখা যায়, ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ মানুষের সংখ্যা ২ লাখ ৮৩ হাজার ৮১৫ জন। মৃত্যুবরণ করেন ১৮জন মানুষ ও সুন্দর বনের ১৬০টি হরিনসহ অন্যান্য প্রাণির মৃত্যুর খবর পাওয়া যায়। আহত মানুষের সংখ্যা ২ হাজার ৫০৩ জন। তথ্য মতে ৩৫ হাজার ৬০২ দশমিক ৪৪ হেক্টর শস্য ক্ষেত বীজতলা সম্পূর্ণ ক্ষতি হয়, ৫৯ হাজার ৭৯৫ দশমিক ০৯ হেক্টর জমির শস্যক্ষেত ও বীজ তলা আংশিক নষ্ট হয়, ৪৫ হাজার ৫২১টি (পাকা আধা পাকা,ও কাচা ) বাড়ী ঘর সম্পূর্ণ নষ্ট হয়, ২ লাখ ২৬ হাজার ৫৮৩ টি বাড়িঘর আংশিক ক্ষতি হয়, ব্রিজ ও কালভার্ট ৯৮টি সম্পূর্ণ এবং ৩ হাজার ১২৩টি ব্রিজ কালভার্ট আংশিক ক্ষতি হয়, কাঁচা, পিচের ও ইটের রাস্তা মিলিয়ে ১০ হাজার ৪৫৯ কিলোমিটার সড়ক আংশিক সম্পূর্ণ ক্ষতি হয় এবং চিংড়ি মাছের ঘের ও হ্যাচারি ও মৎস ঘের ভেসে যাওয়ায় ক্ষতি হয় ২ হাজার ২৪১ কোটি ৬৪ লাখ ৯১ হাজার টাকা। ভেড়ীবাধের ক্ষতি ১৮৬ কোটি ৬৯ লাখ ৩ হাজার,প্রাথমিক স্কুল, হাই স্কুল, কলেজ, মাদ্রাসা, কমিউনিটি স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি ৩৯ কোটি ৫৫লাখ, ৭৪ হাজার। এই ঝড়ে ২০৩১টি মসজিদ, ৫৭১টি মন্দির, ১৪ গির্জা, ক্ষতি হয়। কৃষি শিল্প ও অকৃষি শিল্পের ক্ষতি হয়েছে। ৬৪ লাখ ৬৮ হাজার টাকা, বনাঞ্চল ও নার্সারির ক্ষতি হয়েছে ৬৫ কোটি ১২ লাখ ৮ হাজার টাকা। গভীর, অগভীর ও হস্ত চালিত ৬ হাজার ৯৭৫ টি নলকুপ ক্ষতি হয়। সর্বমোট ৭ হাজার ৪৮১ কোটি ৮৩ লাখ ৯ হাজার ২৫২ টাকা, ঘূর্ণি ঝড় রিমেলে ক্ষতি হয়।
বক্তরা ঘূর্ণিঝড় রিমেল, আম্পান, হারিকেন, সিডর, আইলা ও মর্জিনার মত আর কোন ঝড়ে যাতে বড় ধরণের ক্ষয়ক্ষতি না হতে পারে সেজন্য ব্যবস্থা গ্রহণের দাবি জানান সরকারের প্রতি।
সভায় বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আ. সালাম, জিএম মহিউদ্দিন, এড. কাজি আমিনুল ইসলাম মিঠু, মো. কামরুল ইসলাম কামু, নিয়াজ আহমেদ তুহিন, মুন্সি আহমেদ হোসেন, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মাদ আলি, এম এ জলিল, মো, কামরুল ইসলাম ভুট্রো, কাওসারি জাহান মঞ্জু, সাংগাঠনিক সম্পাদক মো. শাকিল আহমেদ রাজা, মো. আ. রাজ্জাক, কারি শরীফ মিজানুর রহমান, কবিতা আহমেদ, শেখ শহিদুুল ইসলাম, মো. আরিফ আহমেদ, মো. জিসান রহমান, মো. তাহেরুল আলম, মো. শফিকুল ইসলাম অভি, ইকবাল হোসেন তোকা, আ. মান্নান মুন্নাফ, মো. জাভেদ আক্তার, মো. জয়নাল আবেদিন, ডা. মোস্তাফিজুর রহমান, মো. মিকাইল হোসেন, মো. আবু বক্কার, মো. আজমল হোসেন প্রমুখ।

সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবি: খুবিতে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতি অব্যাহত
খবর বিজ্ঞপ্তি
সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে অন্তর্ভুক্তিকরণ ও স্বতন্ত্র বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে আজ ০৮ জুলাই (সোমবার) খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতির ষষ্ঠ দিন অতিবাহিত হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ও দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির আহ্বানে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির আয়োজনে এ কর্মবিরতি অব্যাহত রয়েছে।
সর্বাত্মক কর্মবিরতির কারণে সকল ডিসিপ্লিনের ক্লাস, অনলাইন, সান্ধ্যকালীন ক্লাস, প্রফেশনাল কোর্সের ক্লাস, মিডটার্ম, ফাইনাল ও ভর্তি পরীক্ষাসহ সকল ধরনের পরীক্ষা ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ রয়েছে। বৈষম্যমূলক ও মর্যাদাহানিকর প্রত্যয় স্কিম থেকে শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার, স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন, সুপার গ্রেড এ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবি আদায় না হওয়া পর্যন্ত এ সর্বাত্মক কর্মবিরতি অব্যাহত থাকবে।
এদিকে সর্বাত্মক কর্মবিরতি চলাকালে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করেন। খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এস এম ফিরোজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকীর সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকরা বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।
অপরদিকে সর্বজনীন পেনশন বিধিমালা-২০২৩ এর প্রত্যয় স্কিম থেকে খুলনা বিশ্ববিদ্যালয়সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়কে প্রত্যাহার এবং নিয়োগ, পদোন্নতি ও পদোন্নয়নের ক্ষেত্রে ইউজিসি কর্তৃক সুপারিশকৃত অভিন্ন নীতিমালায় বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের ১২ দফা অন্তর্ভুক্তির দাবিতে টানা দ্বিতীয় দিন পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। কর্মবিরতি চলাকালে খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের উদ্যোগে সকাল ১০টায় পরিষদের সভাপতি উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপ-রেজিস্ট্রার মো. শহিদুল আলম হাওলাদারের সঞ্চালনায় অবস্থান কর্মসূচি পালিত হয়।
অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এস এম মনিরুজ্জামান, উপ-রেজিস্ট্রার মোঃ আলী আকবর, উপ-পরিচালক এইচ এস শাহরিয়ার কামাল, সহকারী রেজিস্ট্রার অলোকা রাণী দাস, সহকারী রেজিস্ট্রার মোঃ ফেরদৌস, সায়েন্টিফিক অফিসার অন্তি ইসলাম এবং কর্মচারীদের মধ্যে মাকসুদ শ্বাশত জামান প্রমুখ। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মিলিত ওলামায়ে কেরাম এর পক্ষ থেকে হিজরী ১৪৪৬’র ছালাম ও শুভেচ্ছা
খবর বিজ্ঞপ্তি
বিদায় ১৪৪৫ হিজরী। আহ্লান সাহলান মারহাবা ১৪৪৬ হিজরী সন। সৌরবর্ষ ও চন্দ্রবর্ষ হিসাব সবকিছু আল্লাহ্র দান। মুসলমানদের ইবাদাত বন্দেগী-সিয়াম, ঈদ ইত্যাদি চন্দ্র হিসেবে আল্লাহ্ বিধিত করেছেন। বিগত হিজরী বছরের ভুল-ত্রুটি স্মরণ করে আগামী দিনে সত্যের পথে, আলোর পথে আল্লাহ্ ও রাসুলে (সঃ)’র প্রদর্শিত পথ ও মতের ভিত্তিতে যেন চলতে পারি; বিশেষ করে নবীজী (সঃ)’র সুন্নত ও আদর্শ নিজ পরিবার ও সমাজে বাস্তবায়ন করে আহলে বায়েতের প্রতি শ্রদ্ধাশীল থেকে সাহাবীগণের অনুসৃত পথে চলতে পারি Ñ আল্লাহ আমাদের সহায় হোন। সাথে সাথে কামনা করি বর্বর ইহুদী জায়ানবাদের হাত থেকে ফিলিস্তিন মুক্ত করে গাজার মুসলমানদের আল্লাহ্ রক্ষা করেন। হিজরী সনের প্রথমদিনে এক বিশেষ প্রার্থনা করে সম্মিলিত ওলামায়ে কেরাম, খুলনার পক্ষ বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিদাতারা হলেন সংগঠনের পক্ষে আহ্বায়ক মাওঃ ইব্রাহীম ফয়জুল্লাহ্, সদস্য সচিব মাওঃ নূরুল ইসলাম ঢালী, মুফতী মাওঃ আব্দুর রাজ্জাক, মাওঃ সিরাজুল ইসলাম, মাওঃ গোলাম মোস্তফা, মাওঃ শাহাদাত হোসাইন, মাওঃ জাকির হোসাইন, মাওঃ বায়জিদ হোসাইন, হাজী শহিদুল ইসলাম, মাওঃ মুহিবুল্লাহ, হাফেজ নূরুল্লাহ্, মাওঃ আখরামুজ্জামান, মাওঃ শফিউদ্দীন নেছারী প্রমুখ ওলামায়ে কেরামগণ।
অপর এক বিবৃতিতে ১০ই মহরম আশুরার তাৎপর্য ও শিক্ষা যাতে এ মাসে নিতে পারি সেজন্য প্রস্তুত থাকা Ñ আল্লামা ইকবালের ভাষায় ‘ইসলাম জিন্দা হোতা হ্যায় হার কারবালাকে বাদ’ Ñ প্রতিটি কারবালার পরই ইসলাম পুনর্বীজন লাভ করে।

শায়খুল হাদীস আল্লামা মোনাওয়ার হোসাইন মাদানী হুজুর (রহঃ) খুলনা’র স্মরণে আলোচনাসভা ও দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
সম্মিলিত ওলামায়ে কেরাম, খুলনা’র পক্ষ থেকে এক বিবৃতিতে পবিত্র রমযান মাসে প্রচণ্ড তাপদাহের মধ্যেও ঈমানদার ভাইবোনরা রোজ পালন করার জন্য মহান আল্লাহ্ পাকের দরবারে শোকরিয়া আদায় এবং খুলনাবাসী তথা দেশবাসীদের আসন্ন ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। অপরদিকে সম্মিলিত ওলামায়ে কেরাম, খুলনা’র পক্ষ থেকে ঈদপূর্ব গুরুত্বপূর্ণ আমল করা হয়Ñ(১) খুলনা বিশিষ্ট আলেম ওলামা ও সুধীজনের মাঝে ঈদ উপহার হিসেবে কাপড় বিতরণ করা হয়। (২) খুলনা জেলা পরিষদের ইমাম মাওলানা বায়জিদ হোসেনের স্ত্রী দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত থাকায় তাঁর জন্য বিশেষ দোয়া ও নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়া সকল অসুস্থদের জন্য বিশেষ দোয়া করা হয়। (৩) মসজিদে ইত্তেকাফকারীদের জন্য বিশেষ করে সম্মিলিত ওলামায়ে কেরমের ইত্তেকাফকারীদের জন্য খাছ দোয়া করা হয়। (৪) রমযানের শেষভাগে জনপ্রতি কমপক্ষে ৬৫ (পয়ষট্টি) টাকা ছদকায়ে ফিতরা আদায় করার জন্য অনুরোধ করা হয়। পরিশেষে সকলকে দোয়া করার আহ্বান জানান। বিবৃতিদাতারা হলেনÑসম্মিলিত ওলামায়ে কেরাম, খুলনা’র পক্ষে মাওঃ ইব্রাহিম ফয়জুল্লাহ্, মাওঃ আখতারুজ্জামান খান, মাওঃ মুহিবুল্লাহ, মাওঃ শফী উদ্দিন নেছারী, মাওঃ মাহাদী হাসান কাওছারী, মাওঃ নুরুল ইসলাম ঢালী, মুফতী আঃ রাজ্জাক মিঞা, মাওঃ শহিদুল ইসলাম, মাওঃ শাহাদাৎ হোসাইন, হাফেজ মুফতি নুরুল্লাহ্, মুফতি হাফেজ মুরাদ হুসাইন, হাফেজ আঃ কাইয়ুম, মাওঃ তাজুল ইসলাম, মাওঃ আঃ রউফ, মোঃ সালেহ আহম্মদ, মাওঃ খলিলুর রহমান, এড. রুহুল আমিন সিদ্দিকী, মাওঃ গোলজার হুসাইন প্রমুখ।

সাতক্ষীরায় পুকুরে ৩ মাসের শিশুর লাশ, মা গ্রেপ্তার
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় পুকুর থেকে তিন মাসের শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সন্তানকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে বাবার করা মামলায় মা সুরাইয়া ইয়াসমিনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাত ১১টার দিকে সাতক্ষীরা পৌরসভার রইচপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সুরাইয়া রইচপুর গ্রামের মুজাফফর হোসেনের মেয়ে ও খুলনার গিলাতলার মুছা শেখের স্ত্রী। তিনি দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন। সুরাইয়ার বাবা মুজাফফর হোসেন বলেন, সুরাইয়ার মেয়ে মমতাজ খাতুনকে গতকাল দুপুর দুইটা থেকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে বাড়ির পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। তাঁর দাবি, সুরাইয়া মাঝেমধ্যেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এর আগে তিনি তাঁর নিজের ছেলেকে দুইবার খাবারের সঙ্গে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করেছিলেন। রাতে পুলিশ এসে সুরাইয়াকে জিজ্ঞাসাবাদ করলে তিনি মেয়েকে পুকুরের পানিতে ডুবিয়ে হত্যার কথা স্বীকার করেন। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যায়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম বলেন, শিশুর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার কথা স্বীকার করায় সুরাইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত শিশুর বাবা শেখ মুসা বাদী হয়ে স্ত্রী সুরাইয়ার নামে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা করেছেন।