Home আঞ্চলিক সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক বাবুলের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক বাবুলের মৃত্যু

20


সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক বাহবুবুল হাসনাইন বাবুল মারা গেছেন। বুধবার (৩ জুলাই) সকাল ৯টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সাংবাদিক বাহবুবুল হাসনাইন বাবুল উপজেলার চাপড়া গ্রামের বাসিন্দা।

বাবুলের ছোট ভাই টুটুল বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার (২৭ জুন) রাত ৯টার দিকে সাংবাদিক বাবুল সাতক্ষীরা থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে কোমরপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বজনরা। পরে সেখান থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সেখানে মারা যান তিনি।

সাংবাদিক বাবুলের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চল, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, সিনিয়র সহ সভাপতি এম এম সাহেব আলী, সাংগঠনিক সম্পাদক বিএম আলাউদ্দিনসহ অন্য সদস্যরা।