পাইকগাছা(খুলনা)প্রতিনিধি।।
খুলনার পাইকগাছায় নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দ্বায়িত্ব হস্তান্তর করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন এর সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এ দ্বায়িত্ব হস্তান্তর ও গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদায়ী উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু আনুষ্ঠানিক ভাবে নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস কে তার দ্বায়িত্ব হস্তান্তর করেন। এ সময় উপস্থিত উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম, পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান, উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান স.ম আব্দুল ওয়াহাব বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান অনিতা রানী মন্ডল,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কেএম আরিফুজ্জামান তুহিন, কাজল কান্তি বিশ্বাস, শাহজাদা মোঃ আবু ইলিয়াস, অধ্যক্ষ আফসার আলী, আওয়ামীলীগ’ নেতা শেখ বেনজির আহম্মেদ বাচ্চু, শেখ ইকবাল হোসেন খোকন ও জগদীশ চন্দ্র রায় প্রমূখ। এক সংক্ষিপ্ত বক্তব্যে নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস বলেন, সবাইকে সঙ্গে নিয়ে সকলের মেধা ও অভিজ্ঞতার সমন্বয়ে পাইকগাছা কে আধুনিক ও বাস্তবে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।










































