আশাশুনিতে জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
জ্বলেমিন হোসেন,আশাশুনি
আশাশুনিতে জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ-২০২১ বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) উপজেলা রিসোর্স সেন্টার ট্রেনিং কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
উপজেলা রিসোর্স সেন্টারের আয়োজনে প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৩ (২য় গ্রুপ) এর আশাশুনিতে নিয়োগ প্রাপ্ত ৩৬ জন সহকারী শিক্ষক। অনুষ্ঠানে পরিবর্তিত শিক্ষাক্রম সম্পর্কে ধারনা প্রদান, চাকরি বিধি, প্রাথমিক শিক্ষা কাঠামো, দায়িত্ব ও কর্তব্য, পাঠ দানের কৌশল, পাঠটিকাসহ বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন, ইউআরসি ইন্সট্রাক্টর অপূর্ব মন্ডল ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান।
আশাশুনিতে এসিল্যান্ডের সাথে অফিস স্টাফ ও ইউএলএওবৃন্দের মতবিনিময়
নিজস্ব প্রতিনিধি
আশাশুনিতে নবাগত সহকারী কমিশনার (ভূমি) এর সাথে অফিস স্টাফ ও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলা ভূমি অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন সোমবার (১ জুলাই) আশাশুনিতে যোগদান করেন। যোগদানের পর অফিস স্টাফ ও বিভিন্ন ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি মতবিনিময় করেন। অফিসের প্রধান সহকারী আলাউদ্দীন আল ফরুক, নাজির কাম ক্যাশিয়ার শাহিনুর ইসলাম, সার্ভেয়ার এমদাদুর রহমান, ইউএলও সদর তারক চন্দ্র মন্ডল, খাজরা আব্দুল হাই, আনুলিয়া যতীন্দ্র নাথ সরকার, বুধহাটা আঃ মজিদসহ সকল ইউএলওবৃন্দ উপস্থিত ছিলেন ও মতবিনিময় করেন। মতবিনিময়কালে নবাগত এসি ল্যান্ড রাশেদ হোসাইন বলেন, আমি আপনাদের কাছ থেকে কাজ চাই, সহযোগিতা চাই। কারোদ্বারা যেন মাথানত না হয় সেজন্য সজাগ থাকবেন। তিনি আরও বলেন, সূধীজনের সাথে ভাল ব্যবহার করবেন। কোন কাজ বিশেষ করে ডিসি স্যারের কাজ যেন পেন্ডিং না থাকে সেজন্য দায়িত্বশীলতার সাথে কাজ করতে তিনি দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠান শুরুর পূর্বে সহকারী কমিশনার (ভূমি) কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
খাজরা ইউপি উপ নির্বাচনে রমজানের মনোনয়নপত্র ক্রয়
নিজস্ব প্রতিনিধি
আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে রমজান আলী মোড়ল চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সোমবার বিকালে তিনি মনোনয়নপত্র সংগ্র করেন।
খাজরা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও প্রতিষ্ঠানের সভাপতি, মটর সাইকেল সমিতির সভাপতি, বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে নিবিড়ভাবে জড়িত রমজান আলী মোড়ল কর্মী সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাচন অফিসের উদ্দেশ্যে গমন করেন। এবং নির্বাচন অফিস থেকে খাজরা ইউপি’র চেয়ারম্যান পদে উপ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেন। তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।
চুয়াডাঙ্গায় সাপের কামড়ে মহিলার মৃত্যু, অপর যুবক হাসাপাতালে ভর্তি
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে বাবার বাড়ি এসে সাপের কামড়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ নারীর মৃত্যু হয়েছে।অপর একটি সাপে কামড়ানো ১ যুবক হাসাপাতালে ভর্তি রয়েছে।
মঙ্গলবার (২ জুলাই) দুপুর ১১টায় উপজেলার পেয়ারাতলা গ্রামের নাছের আলীর স্ত্রী শিলা(২৫) তার বাবার বাড়ি ঝিনাইদহ জেলার রঘুনাথপুর বাবার বাড়ি আসে।মা ঢাকার একটি হাসপাতালে ভর্তি থাকায় বাবার ভাত রান্নার জন্য রান্না ঘর থেকে পাটকাটির আটি থেকে পাটকাটি নিতে গেলে সাপে কামড়ায়।সঙ্গে সঙ্গে তার স্বামী তাকে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে।সেখানে অ্যান্টিভেনম না থাকায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন। পরে দুপুর ২ টায় চিকিৎসারত অবস্থায় মারা যায়।অপরদিকে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কাঠের কাজ করার সময় সাপের কামড়ে জেহালা ইউনিয়নের রোয়াকুলি গ্রামের রেজাউল ইসলামের ছেলে মারফত আলী (২৫)কে সাপে কামড়ালে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক তাকে অ্যান্টিভেনম দেন এবং পর্যবেক্ষণে রাখেন।
জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, সাপের কামড়ে শিলা খাতুন নামের এক নারী চিকিৎসারত অবস্থায় মারা গেছেন। এবং সাপের কামড়ে মারফত আলী নামের এক যুবক আহত হয়ে চিকিৎসাধীন। তাকে আমরা পর্যবেক্ষণে রেখেছি।
পাইকগাছায় সহকারী শিক্ষক মিলন সরকার দেশের শ্রেষ্ঠ সহকারী শিক্ষাক মনোনীত
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
পাইকগাছা উপজেলার দ্বীপ বেষ্টিত দেলুটি ইউনিয়নের তেলীখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন সরকার দেশের শ্রেষ্ঠ সহকারী শিক্ষাক মনোনীত হয়েছেন। তিনি শ্রেষ্ঠ শিক্ষক মনোনিত হওয়ায় গত ২৬ জুন ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রীর নিকট থেকে স্বর্ণপদক গ্রহন করেন। স্বর্ণপদক নিয়ে রোববার দুপুরে পাইকগাছার উদ্দেশ্যে উপজেলার কাশিম নগর সিমান্তে থেকে মোটর শোভাযাত্রা সহকারে পাইকগাছায় আসেন। এ সময় মিলন সরকারসহ উপজেলা প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা মিলে বঙ্গবন্ধু মোরালে পুষ্প মাল্য অর্পন করে। পরে উপজেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সমিতির সভাপতি রবিন্দ্র নাথ রায়, সম্পাদক নুরুজ্জামান, সহকারী শিক্ষক সমিতির সভাপতি এস কে আসাদুল্লাহ মিঠু, সম্পাদক রফিকুল ইসলাম, হাফিজুর রহমান, বি এম আক্তার হোসেন, এস এম শফিকুল ইসলাম, ডি এম শফি, আশুতোষ কুমার মন্ডল, আব্দুস সবুর খান, আব্দুর হাদী, কামরুল ইসলাম, এস এম জাহাঙ্গীর, খলিলুর রহমান, নাজিরা আক্তার, খুরশিদা আক্তার, অর্পণ দাশ, বিজন কান্তি বিশ্বাস, আব্দুল আলীম, দীপক কুমার মন্ডল, সুকুমার গোলদার, আলমগীর হোসেন, রুহু আলামীন, সাইফুল্লাহ হাসান, আজাহারুল ইসলাম, ব্রজেন মন্ডল, সোহরাব হোসেন, আফজাল হোসেন, সনদ্বিপ, নবদ্বীপ, সুকান্ত হাওলাদার প্রমুখ।
পাইকগাছার ফকিরাবাদ শান্তা নুরুল হক দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হয়েছেন রুহুল আমিন বিশ্বাস
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
পাইকগাছার গড়ইখালী ইউনিয়নের ফকিরাবাদ শান্তা নুরুল হক দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস। রোববার বিকাল সাড়ে চারটায় ৫ জন অভিভাবক সদস্য ও ৩ জন শিক্ষাক প্রতিনিধি উপজেলা সমবায় দপ্তরে হাজির হয়ে রুহুল আমিন বিশ্বাসকে সমার্থন দেয়। এ সময় আর কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন। অভিভাবক সদস্যরা হলেন, মাইজুল ইসলাম শেখ, রবিউল ইসলাম, আব্দুর রউফ গাইন, বাবলুর রহমান, মজ্ঞুয়ারা বেগম, শিক্ষক প্রতিনিধি আজিজুল হক, হাবিবা আক্তার, আব্দুল জলিল। প্রিজাইডিং এর দ্বায়ীত্ব পালন করেন, উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির। উপস্থিত ছিলেন মাদসুপার গাউসুর রহমান বিশ্বাস, নাজির সরদার, শরিফুল সানা, রাজ্জাক জামান, শফিকুল সরদার, রাজু গাজী, সুলতান আহম্মেদ, পির আলী সরদার, আব্দুল গফু সরদার, আছা সরদার।
লোহাগড়া পৌরসভার সড়কের বেহাল দশা
মোঃ তাহের, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া পৌরসভার সড়কের বেহাল দশা, সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় পুরো এলাকা কাদা পানিতে হয়ে পড়ে চলাচলের অনুপযোগী। পৌরসভার প্রধান প্রধান সড়ক ও ড্রেনেজের বেহাল দশায় সামান্য বৃষ্টিতেই সড়ক ও বাজারে পানি জমে থাকায় ব্যবসায়ীদের ভোগান্তি যেন চরম আকার ধারণ করেছে। বর্ষাকাল আসতে না আসতেই শহরের এ অবস্থায় নাজেহাল পৌরবাসী। দীর্ঘদিন ধরে সড়ক ও ড্রেনেজের এমন বেহাল দশা থাকলেও ব্যবস্থায় উদ্যোগ নেই কর্তৃপক্ষের, এমন অভিযোগ স্থানীয়দের। মঙ্গলবার (২ জুলাই) সকালে লোহাগড়া পৌর শহরের বাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বিভিন্ন অলিগলি সড়কগুলোতে পানি থৈ থৈ করছে। কোথাও কোথাও পানি হাঁটু সমান। পানি বের হওয়ার রাস্তা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ অবস্থায় ব্যবসায়ী ও ক্রেতারা চরম বিপাকে পড়েছেন। ময়লা পানির ভ্যাপসা গন্ধে বাড়ছে স্বাস্থ্যঝুঁকিও।
জলাবদ্ধতা ও সড়কে কাদা পানি সৃষ্ট হওয়ায় শহরের বেশকটি এলাকার ভুক্তভোগীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আমরা পানিতে ডুবলেও খোঁজ নিতে আসেন না কোনো কাউন্সিলর, এমনকি মেয়রও। শহরবাসী দীর্ঘ বছর ধরে এমন ভোগান্তি পোহালেও পৌর কর্তৃপক্ষ জলাবদ্ধতা ও সড়ক সংস্কারে নিচ্ছেন না কোনো ব্যবস্থা। বৃষ্টির পানি জমে লোহাগড়া বাজারের প্রত্যেকটি সড়কে কাদা পানি জমে চলাচলের একদমই অনুপযোগী হয়ে পড়েছে। লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রবেশদ্বার, ফয়েজ মোড় এলাকা, বাজারে ঢোকার প্রধান সড়ক, স্বর্ণপট্টি সহ প্রত্যেকটা সড়কের একই অবস্থা। ড্রেনেজগুলোর বেহাল দশার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ ব্যবসায়ী ও পথচারীদের।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সড়ক দিয়ে দিনের বেশির ভাগ সময়ই রোগী ও তার স্বজনরা যাতায়াত করে থাকেন। রাস্তার বেহাল অবস্থার কারণে গাড়ির ঝাঁকিতে রোগীরা আরও অসুস্থ হয়ে পড়ছেন। লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান বলেন, বৃষ্টি হলেই পৌরসভার বিভিন্ন অলিগলির সড়কগুলো কাদা পানিতে চলাচলে ভোগান্তিসহ সাধারণ মানুষের কষ্ট বাড়ে। অনেক এলাকায় বাড়িঘরেও পানি উঠে যায়। চরম দুর্ভোগ নিয়ে চলতে হচ্ছে শহরবাসীকে। তাই শহরবাসীর জন্য প্রয়োজন সড়কগুলো সংস্করণন ও আধুনিক ড্রেনেজ ব্যবস্থা। শহরের পোদ্দারপাড়া এলাকার বাসিন্দা ময়নুল জানান, অপরিকল্পিত নগরায়ণ, রাস্তাঘাটের বেহাল দশা ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। র্দীঘদিন ধরে জলাবদ্ধতায় শহরবাসী ভোগান্তি পোহালেও পৌর কর্তৃপক্ষ সমস্যাটির সমাধানে কোনো পদক্ষেপই নিচ্ছেন না। এ বিষয়ে লোহাগড়া পৌরসভার মেয়র সৈয়দ মশিউর রহমান বলেন, লোহাগড়া বাজার সহ পৌরসহরের বিভিন্ন সড়ক গুলোর খোঁজখবর নিয়েছি প্রকল্প আসলে প্রতিটি কাজ বাস্তবায়ন করা হবে৷
সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবি
খুবিতে শিক্ষকদের সর্বাত্মক ও কর্মকর্তাদের
অর্ধদিবস কর্মবিরতির দ্বিতীয় দিন অতিবাহিত
খবর বিজ্ঞপ্তি
সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে অন্তর্ভুক্তিকরণ ও স্বতন্ত্র বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে ০২ জুলাই (মঙ্গলবার) খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতির দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ও দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির আহ্বানে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির আয়োজনে এ কর্মবিরতি অব্যাহত রয়েছে।
সর্বাত্মক কর্মবিরতির কারণে সকল ডিসিপ্লিনের ক্লাস, অনলাইন, সান্ধ্যকালীন ক্লাস, প্রফেশনাল কোর্সের ক্লাস, মিডটার্ম, ফাইনাল ও ভর্তি পরীক্ষাসহ সকল ধরনের পরীক্ষা ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ রয়েছে। বৈষম্যমূলক ও মর্যাদাহানিকর প্রত্যয় স্কিম থেকে শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার, স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন, সুপার গ্রেড এ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবি আদায় না হওয়া পর্যন্ত এ সর্বাত্মক কর্মবিরতির কর্মসূচি পালিত হবে।
এদিকে সর্বাত্মক কর্মবিরতি চলাকালে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করেন। খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এস এম ফিরোজের সভাপতিত্বে এবং সহ-সভাপতি প্রফেসর ড. তরুণ কান্তি বোস ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকীর সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকরা বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।
অপরদিকে সর্বজনীন পেনশন বিধিমালা-২০২৩ এর প্রত্যয় স্কিম থেকে খুলনা বিশ্ববিদ্যালয়সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়কে প্রত্যাহার এবং নিয়োগ, পদোন্নতি ও পদোন্নয়নের ক্ষেত্রে ইউজিসি কর্তৃক সুপারিশকৃত অভিন্ন নীতিমালায় বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের ১২ দফা অন্তর্ভুক্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। কর্মবিরতি চলাকালে খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের উদ্যোগে ৯.৩০ মিনিটে অদম্য বাংলা চত্বরে পরিষদের সভাপতি উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপ-রেজিস্ট্রার মো. শহিদুল আলম হাওলাদারের সঞ্চালনায় অবস্থান কর্মসূচি পালিত হয়।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন উপ-রেজিস্ট্রার শেখ আরিফ নেওয়াজ, উপ-রেজিস্ট্রার সামছুন্নাহার শিমুল, উপ-রেজিস্ট্রার মো. তারিকুজ্জামান লিপন, উপ-রেজিস্ট্রার নুরুল ইসলাম সিদ্দিকী, উপ-রেজিস্ট্রার মো. আব্দুল্লাহ আল মামুন, উপ-রেজিস্ট্রার মিজানুর রহমান মিজু, উপ-রেজিস্ট্রার তানভীর হোসেন, সিনিয়র মেডিকেল অফিসার ডা. শেখ সাঈদ আফতাব, সহকারী রেজিস্ট্রার মো. রফিকুল ইসলাম বাবু, সহকারী রেজিস্ট্রার মুহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী পরিচালক বিমান সাহা, সহকারী রেজিস্ট্রার সালাউদ্দিন সুকর্ণ, সহকারী রেজিস্ট্রার সাঈদা আক্তার রিনি, সহকারী রেজিস্ট্রার এইচ এম ইকবাল হোসেন, সহকারী গ্রন্থাগারিক মো. সোহেল রানা, সহকারী রেজিস্ট্রার মোস্তফা আল মামুন প্রবাল, সহকারী রেজিস্ট্রার নাজমা আক্তার, সেকশন অফিসার মো. ফেরদৌস, সেকশন অফিসার সুশান্ত অধিকারী, কর্মচারীদের পক্ষে অমিতাভ ঘোষ। এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
চুয়াডাঙ্গায় মরদেহ নিয়ে খুনিদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ
দামুড়হুদা( চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার একটি ইটভাটার ভিতরে এক শ্রমিকের মরদেহ পাওয়াকে কেন্দ্র করে গ্রামবাসিরা মরদেহ নিয়ে শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) দুপুর ২ টায় চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরে বিক্ষোভ করেছেন।
এ সময় গ্রামবাসিরা বলেন, শান্তর অস্বাভাবিক মৃত্যুর রহস্য উদঘাটন ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। উল্রেখ্য সোমবার রাতে সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের জালশুকা গ্রামের হিমালয় অটো ব্রিক্স নামক ইটভাটার একটি গর্ত থেকে কিশোর শ্রমিক শান্তর মরদেহ উদ্ধার করা হয়।
রামপালে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অনিয়ম তদন্তে কালক্ষেপণের অভিযোগ
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করার পরে প্রায় ৬ মাস গত হলেও প্রতিকার পাননি অভিযোগকারী অভিভাবক। তদন্তের নামে কালক্ষেপের অভিযোগ উঠেছে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে।
অভিযোগে জানা গেছে, উপজেলার ১১৯ নং কদমদী বামনডহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সামসুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম ও সেচ্ছাচারিতার অভিযোগ করেন অভিভাবক মো. আবুল কাসেম। তিনি জানান, তার ছেলে আল সামি গত ৩ বছর ধরে ওই বিদ্যালয়ে অধ্যয়নরত রয়েছে। আল সামি ক্লাসে বারাবর ভালো রেজাল্ট করে আসছে। সে বর্তমানে ৩য় শ্রেণির ছাত্র। ২য় শ্রেণিতে পরীক্ষা দিয়েছে ৭ টি বিষয়ে। কিন্তু প্রধান শিক্ষিকা সামসুন্নাহার ৩ টি বিষয়ের মার্ক সংযোজন করেন প্রগতিপত্রে। ৪ টি বিষয় অজ্ঞাত কারণে বাদ দিয়ে সামির প্রগতিপত্রে ৩য় স্থান নির্ধারণ করেন ওই প্রধান শিক্ষিকা। অভিভাবক আবুল কাসেম ছেলে প্রগতিপত্র দেখে হতাশ হন। এক পর্যায়ে তিনি নম্বরপত্রের বিষয়টি নিয়ে প্রধান শিক্ষিকার কাছে যান। এতে ক্ষিপ্ত হয়ে বিরূপ মন্তব্য করেন। এরপরে বিদ্যালয়ের ভেতরকার বিষয়টি বাইরে এসে চায়ের দোকানে বসে বলেন, তার ছেলেসহ ৩ জন একই রেজাল্ট করেছে। আমি তাকে ৩য় বানিয়েছি। এতে দোষের কি হয়েছে ? আপত্তি করলে দরকার হলে আমি অন্য অভিভাবকদের হাত-পা ধরে ১ম করে দিবো। এ ছাড়াও ওই শিক্ষিকা তার ছেলে কিছু পারে না বলেও দোকানঘাটে এসে মন্তব্য করেন। এ ছাড়াও এ ঘটনা নিয়ে তিনি এলাকার অভিভাবক ও বাসিন্দাদের মধ্যেও বিভেদ সৃষ্টি করেছেন। এতে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সম্প্রতি অভিভাবক সদস্য নির্বচানে পছন্দমত প্রার্থীর পক্ষে সমর্থন আদায় করার জন্যে অভিভাবকদের বাড়ীতে বাড়ীতে গিয়ে বা ফোন করে চাপ প্রয়োগ করছেন।
এতসব অভিযোগের পরেও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মতিউর রহমান তদন্তের নামে কালক্ষেপণ ও গড়িমসি করছেন বলে অভিযোগ করেন অভিযোগকারী। তিনি বলেন, শিক্ষিকা সামসুন্নাহারের অনিয়ম ধামাচাপা দিতে টিইও কোন ব্যাবস্থা নেননি।
এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষিকা সামসুন্নাহারের মুৃঠোফোনে কথা হলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন আমার বিরুদ্ধে শিক্ষিকারাসহ কয়েকজন ষড়যন্ত্র করছে। তিনি ম্যানেজিং কমিটি গঠনের বিষয়ে কোন হস্তক্ষেপ করছেন না বলে দাবী করে।
অভিযোগের বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমানের সাথে কথা হলে তিনি জানান, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের চিঠি পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে যথাসময়ে রিপোর্ট দিয়েছেন। তিনি কোন কালক্ষেপণ করেননি বলে দাবী করেন। তবে ওই শিক্ষিকার আচারণ সন্তোষজনক নয় বলে তিনি জানিয়ে বলেন, শিক্ষিকার সাথে তার সহকারীদের সম্পর্ক ভালো নয় বলেও মন্তব্য করেন ওই কর্মকর্তা। প্রধান শিক্ষিকা ম্যানেজিং কমিটি গঠনের জন্যে তার পছন্দমত প্রার্থীর পক্ষে সমর্থন চাইছেন। এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, এমটি করলে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর দৃষ্টি আকর্শন করা হলে, তিনি জানান, বিষয়টি ক্ষতিয়ে দেখে ব্যাবস্থা নেয়া হবে।#
দর্শনায় ১৮ বোতল ফেন্সিডিলসহ ১ বহনকারী গ্রেফতার,
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনায় ১৮ বোতল ফেন্সিডিলসহ ১ বহনকারীকে পুলিশ গ্রেফতার করেছে।
মঙ্গলবার ভোরে দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে দর্শনা থানার এসআই (নিঃ) মোঃ সেকেন্দার আবু জাফর সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পৌর এলাকার আজমপুরে এক মাদক বিরোধী অভিযান চালায়। এসময় আজমপুর কবরস্থানের সামনে থেকে একই এলাকার অঃ সাত্তারের ছেলে মোঃ আল আমিন (২৪) কে গ্রেফতার করে। পরে তার দেহে বিশেষ কায়দায় রাখা ১৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মামলা করা হয়েছে।
উল্লেখ্য বর্তমানে আজমপুর ও মোহাম্মদ পুর কিছু ভাড়া বাড়িতে ফেনসিডিলের বড় বড় চালান আসে।পরে সে গুলো ছোট ছোট ভাগে দর্শনার বাইরে পাচার হয়।তাই বহনকারীদের কাছ থেকে তথ্য নিয়ে এলাবাসি মূলহোতাদের গ্রেফতারের দাবী জানিয়েছেন।
চুয়াডাঙ্গায় ইটভাটা থেকে ১ মুয়াজ্জিন ও ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গায় ইটভাটার মধ্যে থেকে মুয়াজ্জিন ও ইটভাটা শ্রমিকের মরদেহ পুলিশ উদ্ধার করেছে।
সোমবার (১ জুলাই) রাত ৯টায় চুয়াডাঙ্গার শংকরচন্দ্র ইউনিয়নের জালশুকা গ্রামের ইটভাটার একটি গর্ত থেকে জালশুকা গ্রামের পাওয়ার হাউজ পাড়ার আইজেল হোসেনের ছেলে শান্ত হোসেনের মরদেহ উদ্ধার হয়।এলাকাবাসী জানান, প্রতিদিনের ন্যায় সোমবারও সকালে বাড়ির পাশে হিমালয় অটোব্রিক্স ইটভাটায় সে কাজ করতে যায়। সন্ধার পর ও কাজ শেষে বাড়িতে না ফিরলে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ করতে থাকে। পরে রাতে হিমালয় অটোব্রিক্সের ভিতরে একটি গর্তের কাছে শান্তর ব্যবহৃত স্যান্ডেল দেখতে পেয়ে গর্তে নেমে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে। পরিবারের দাবী তাকে হত্যা করে ফেলে রাখা হয়েছিল। চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান মরদেহের বিষয়টি নিশ্চিত করেছেন।
খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি (কেটিআরইউ)’র র্বাষিক র্নিবাচন ১৩জুলাই-২০২৪
খবর বিজ্ঞপ্তি
বস্তুনিষ্ট টেলিভিশন সাংবাদিকতা, পেশাগত মানোন্নয়ন ও সাংবাদিকতার ঐতিহ্য এবং ভাবমূর্তি সুরক্ষার ঐক্যবদ্ধতার প্রত্যয়ে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির(কেটিআরইউ) আহবায়ক কমিটি গঠিত র্নিবাচন পরিচালনা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ১৩জুলাই-২০২৪ শনিবার র্বাষিক র্নিবাচন অনুষ্ঠিত হবে। গত ২৮জুন পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কেটিআরইউ’র ০৯টি পদে র্নিবাচনের জণ্য তফসিল ঘোষনা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী কেটিআরইউ’র র্নিবাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ ০৩জুলাই, খসড়া ভোটার তালিকার উপর আপত্তি গ্রহন, শুনানী ও নিষ্পত্তি ০৪জুলাই, চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ০৪জুলাই সন্ধ্যায়, মনোনয়নপত্র বিলি ০৫জুলাই, মনোনয়নপত্র দাখিল ও যাচাই-বাছাই এবং খসড়া র্প্রাথী তালিকা প্রকাশ ০৬জুলাই, মনোনয়নপত্র প্রত্যাহার ও চুড়ান্ত র্প্রাথী তালিকা প্রকাশ ০৭জুলাই এবং ভোট গ্রহন ও ফলাফল প্রকাশ ১৩জুলাই।
উল্লেখ্য, গত ২০২২সালে অনুষ্ঠিত কেটিআরইউ র্নিবাচনে বিজয়ী পরিষদ সঠিক সময়ে সংগঠনের র্নিবাচন অনুষ্ঠানে ব্যথ হওয়ায় সাবেক সবাপতি মুন্সি মাহবুব আলমকে আহবায়ক ও সদস্য বাবুল আকতারকে সদস্য সচিব করে আহবায়ক কমিটি গঠন করা হয়।
দেবহাটায় বীরমুক্তিযোদ্ধা মশিবর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
দেবহাটা প্রতিনিধি
দেবহাটায় বীরমুক্তিযোদ্ধা মশিবর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) উপজেলার ঘলঘলিয়াস্থ বীরমুক্তিযোদ্ধা মশিবর রহমানের নিজস্ব বাসভবনে গার্ডঅব অনার প্রদান করা হয়। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে দেবহাটা থানার এসআই গিয়াস উদ্দীনের পরিচালনায় একদল চৌকশ পুলিশ রাষ্ট্রীয় মর্যদায় গার্ডঅব অনার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা নাজমুস শাহাদাত নফর বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীরমুক্তিযোদ্ধা কাজী ইদ্রিস আলী, স্থানীয় ইউপি সদস্য শরিফুল ইসলাম মোল্যা সহ বিভিন্ন পর্যয়ের ব্যক্তিবর্গ।
জানা গেছে, বীরমুক্তিযোদ্ধা মশিবর রহমান কয়েকদিন আগে স্ট্রোকে আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে অবস্থায় হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, এক মেয়ে সহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে পরকালে পাড়ি দেন। তার মৃত্যুতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ শোক ও সমবেদনা জানান।
দেবহাটায় কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
দেবহাটা প্রতিনিধি
দেবহাটায় কম্পিউটার এন্ড নেটওয়াকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন অফিসার আহমেদ তাহমীর সিদ্দীক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সহ বিভিন্ন দপ্তরর কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা।
উল্লেখ্য যে, যুব উন্নয়ন অধিদপ্তরধীন “টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অফ বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়), শীর্ষক প্রল্পের আওতায় দুই মাস মেয়াদী “কম্পিউটার ও নেটওয়ার্কিং” বিষয়ে প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে। উক্ত প্রশিক্ষণ কোর্সে ১৮-৩৫ বছর বয়সী কর্ম-প্রত্যাশী যুবদের কর্মসংস্থানের নিমিত্তে ৪০ জন যুবদের প্রশিক্ষণ প্রদান করা হবে।
শ্রমিকের লাশ নিয়ে স্বজনদের বিক্ষোভ
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গায় ইটভাটার শ্রমিক শান্ত (১৭) নামের এক কিশোরের লাশ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন আত্মীয়-স্বজন ও গ্রামবাসীরা।
মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর এলাকায় এ বিক্ষোভ করেন তারা। এসময় শান্তর অস্বাভাবিক মৃত্যুর রহস্য উদঘাটন ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। নিহত শান্ত সদর উপজেলার জালশুকা গ্রামের আজিজুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর ২ টার দিকে চুয়াডাঙ্গা হাসপাতালের মর্গ থেকে শান্তর লাশ নিয়ে শহরের শহীদ হাসান চত্বরে বিক্ষোভ করেন আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা।
এসময় স্বজনরা বলেছেন, কিশোর শান্তকে হত্যার জন্য নানাভাবে হুমকি ধামকি দেওয়া হতো। সোমবার সকালে সে ইটভাটায় কাজ করতে গিয়ে আর বাড়িতে ফেরেনি। খোঁজা-খুজির এক পর্যায়ে ওই ইটভাটার পেছনের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এর রহস্য উদঘাটন ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। পরে সেখানে মানববন্ধন করেন আত্মীয়-স্বজন ও গ্রামবাসীরা। এসময় পুলিশের আশ্বাসে গ্রামে ফিরে যান আন্দোলনকারীরা।
এর আগে সোমবার রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের জালশুকা গ্রামের হিমালয় অটো ব্রিক্সের একটি ইটভাটার পুকুর থেকে শ্রমিক শান্তর লাশ উদ্ধার করে পুলিশ।
পরিবারের দাবি, তাকে হত্যার পর পুকুরের পানিতে ফেলে দেয়। লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এটি হত্যাকাণ্ড কিনা এখনই নিশ্চিত নয়। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।
যশোর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি আহত
বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্তে বিএসএফের ছোড়া রাবার বুলেটে শামীম হোসেন (৩০) নামের এক যুবক আহত হয়েছেন। সোমবার দুপুর ১২টার দিকে গোগা ইউনিয়নের হরিশচন্দ্রপুর সীমান্তের ইছামতি নদীতে এ ঘটনা ঘটে। আহত শামীম হোসেন ওই গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে।
হরিশচন্দ্রপুর গ্রামের ইউপি সদস্য বাবুল হোসেন বলেন, সোমবার দুপুরে হরিশচন্দ্রপুর সীমান্তের খড়ের মাঠ এলাকা দিয়ে শামিম হোসেনসহ কয়েকজন ইছামতি নদী পার হয়ে ভারতে যাচ্ছিল। এ সময় বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। এতে শামীম গুরুতর আহত হন। পরে তার সঙ্গীরা তাকে উদ্ধার করে নিয়ে যায়। তবে শামীমের চিকিৎসা কোথায় হচ্ছে তা জানি না।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার বলেন, ওই যুবকের বাড়িতে বিজিবির একটি টিম পাঠানো হয়েছিল। তবে বাড়িতে কেউ না থাকায় কোথায় চিকিৎসা হচ্ছে জানা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়ায় কান্নাকাটি করায় শিশুকে হত্যা করে খালে ফেলে দিলেন মা!
খুলনাঞ্চল রিপোর্ট
নুসরাত জাহান তিথি নামে ৬ মাস বয়সী এক কন্যা শিশু কান্নাকাটি করায় তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে এক মা। পরে ওই শিশুর বাবার নির্দেশে মরদেহটি ফেলে দিয়েছেন পাশের একটি খালে। এ ঘটনায় পুলিশ নিহত ওই শিশুর মা স্বপ্না বেগম ও বাবা জিল্লুর রহমানকে আটক করেছে।
মঙ্গলবার (২ জুলাই) আকটকৃত বাবা ও মা শিশুটিকে হত্যা ও লাশ গুমের পেছনে জড়িত বলে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বড়িশ্বল গ্রামে। এর আগে সোমবার (১ জুলাই) রাতে খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জিল্লুর ও স্বপ্না দম্পতি প্রতিদিনের মত শিশু নুসরাতকে সাথে নিয়ে ঘুমিয়ে ছিলেন। সোমবার সকালে স্বপ্না বেগম তার শিশু নুসরাত নিখোঁজ হয়েছে বলে চিৎকার শুরু করে। পরে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় সাধারণ ডায়েরি করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। একপর্যায়ে পুলিশ বাড়ির পাশের একটি খালে শিশুটির মরদেহ ভাসতে দেখে। নিখোঁজের বিষয়টি পুলিশের সন্দেহ হলে শিশুটির মাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে স্বীকার করেন।
স্বীকারোক্তিতে ওই শিশুর মা জানান, রাতে চিৎকার ও কান্নাকাটি করায় শিশুটির মুখে ওড়না ঢুকিয়ে দেন তিনি। এতে শিশুটি মারা যায়। পরে তার স্বামী মরদেহটি খালে ফেলে আসতে বলেন।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আকটকৃত বাবা ও মা শিশুটিকে হত্যা ও মরদেহ গুমের পেছনে জড়িত বলে জবানবন্দি দিয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
ভারত থেকে আসা ট্রাকে মিললো ফেনসিডিল, চালক আটক
যশোর অফিস
বেনাপোল স্থলবন্দর দিয়ে আসা পণ্যবাহী একটি ভারতীয় ট্রাক থেকে ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে কাস্টমস ও বিজিবি সদস্যরা। এ সময় ভারতীয় ট্রাক চালক রফিকুল মণ্ডলকে (২৪) আটক ও ট্রাকটিকে জব্দ করা হয়।
সোমবার (০১ জুলাই) রাতে বেনাপোল বন্দরের শেড থেকে তাকে আটক করা হয়।
আটক ট্রাক চালক ভারতের পেট্টপোল সীমান্তের নাছির আলী মণ্ডলের ছেলে।
কাস্টমস ও বিজিবি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বন্দরের শেডের সামনে (ডই ২৫ ঊ ২৩৭২) ভারতীয় ট্রাক তল্লাশি করা হয়। এ সময় ট্রাক চালকের সিটের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৯৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
কাস্টমসের ডিসি অথলো চৌধুরী বলেন, ভারত থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়। এ ঘটনায় মাদক উদ্ধার ও ট্রাক চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সিআইডি দেখে দৌড়ে পালালেন সুপারসহ ৮ শিক্ষক!
ঝিনাইদহ প্রতিনিধি
সিআইডির তদন্ত দল দেখে দৌড়ে পালালেন সুপারসহ ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার পারফলসি দাখিল মাদ্রাসার ৮ শিক্ষক। মঙ্গলবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে মাদ্রাসায় শিক্ষক নিয়ে দুর্নীতির অনুসন্ধানে যায় ঝিনাইদহ সিআইডির এ তদন্ত দল। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঝিনাইদহ সিআইডির তদন্ত কর্মকর্তা আতিয়ার রহমান এ খবর নিশ্চিত করে জানান, মৃত সভাপতির স্বাক্ষর জাল করে ওই মাদ্রাসায় ১২ জন শিক্ষক নিয়োগ করা হলে আদালতের নির্দেশে তদন্তে নামে সিআইডি। একাধিকবার ওই মাদ্রাসায় সরজমিন পরিদর্শনে গিয়েও সুপার ইয়ারুল হক সহযোগিতা করেননি। তিনি শিক্ষক নিয়োগের কাগজপত্র দেননি। বরং যতবার সিআইডি’র তদন্ত দল মাদ্রাসায় গিয়েছে ততবারই সুপারসহ শিক্ষকরা পালিয়েছেন।
সিআইডি কর্মকর্তা আতিয়ার রহমান আরও জানান, বিষয়টি আদালতের দৃষ্টিতে এনে নতুন করে আদেশ চাওয়া হবে। এ ছাড়া সুপারসহ শিক্ষকদের চিঠি দিয়ে নিয়োগের কাগজপত্র হাজির করার জন্য উপজেলা শিক্ষা অফিসার আব্দুল বারীকে বলা হয়েছে।
প্রত্যাক্ষদর্শী কনক মণ্ডল জানান, মঙ্গলবার দুপুরে সিআইডির তদন্ত দল মাদ্রাসায় উপস্থিত হলে খবর পেয়ে সুপার ইয়ারুল হক আগেই পালিয়ে যান। এরপর একে একে শিক্ষক বাবু হোসেন, রুহুল আমিন, মঞ্জুরা খাতুন, মসলেম উদ্দীন, সাইফুর রহমান, খায়রুল ইসলাম ও আবু সালেহ পালিয়ে যান।
মামলা সূত্রে জানা গেছে, ২০০১ সালে হরিণাকুন্ডু উপজেলার পারফলসি গ্রামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। ২০২২ সালের ৬ জুলাই মাদ্রাসাটি রাতারাতি এমপিওভুক্ত হলে বর্তমান ইয়ারুল হক হঠাৎ আর্বিভুত হন সুপার হিসেবে। এরপর দারি করে বসেন প্রয়াত প্রতিষ্ঠাতা সভাপতি খলিলুর রহমান তাদের নিয়োগ দিয়ে গেছেন। এ নিয়ে এলাকায় শোরগোল শুরু হলে মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা সভাপতির ছেলে কনক মণ্ডল মামলা করে বসেন। আদালতের নির্দেশে মামলাটি এখন সিআইডি তদন্ত করছে।
মাদ্রাসাটির প্রতিষ্ঠালগ্ন থেকে দপ্তরী হিসেবে দায়িত্ব পালনরত মনজের আলী জানান, ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত এ ১০ বছর বর্তমান সুপার ইয়ারুল হক ছিলেন না। এমপিওভুক্ত হওয়ার পর তিনি রাতারাতি উড়ে এসে জুড়ে বসেন।
দৌড়ে পালানোর বিষয়টি এড়িয়ে গিয়ে মাদ্রাসা সুপার ইয়ারুল হক ভুয়া নিয়োগের বিষয়ে বলেন, কোথায় কবে নিয়োগ বোর্ড বসেছিল তা তার এখন মনে নেই।
বিষয়টি নিয়ে হরিণাকুণ্ডু উপজেলা শিক্ষা অফিসার আব্দুল বারী জানান, সিআইডির তদন্ত কর্মকর্তা মঙ্গলবারের ঘটনাটি তাকে মৌখিকভাবে অবহিত করেছেন। সিআইডির চিঠি পেলে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন।
এ বিষয়ে মাদ্রাসার সভাপতি ও হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন জানান, সিআইডির তদন্ত দল মাদ্রাসায় যাওয়ার আগে তাকে চিঠি দিয়ে জানালে তিনি সভাপতি হিসেবে সুপারসহসব শিক্ষকদের হাজির রাখবেন।
সাতক্ষীরায় সওজের উচ্ছেদ অভিযান, কান্না থামছে না আশ্রয়হীনদের
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় সড়কের দুই ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সোমবার (১ জুলাই) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের নিউমার্কেট মোড় থেকে এ অভিযান শুরু হয়। সড়ক ও জনপদ বিভাগ খুলনার নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমানের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে এ সময় সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ার পারভেজসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।
সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ার পারভেজ বলেন, সাতক্ষীরা শহর থেকে ভেটখালী পর্যন্ত ৬২ কিলোমিটার সড়কের ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এর আগে বারবার মাইকিং করে এবং নোটিশের মাধ্যমে দখলদারদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য বলা হলেও তারা তা সরিয়ে না নেওয়ায় এ উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে।
তিনি বলেন, এরইমধ্যে শহর থেকে ভেটখালী পর্যন্ত চার লেন সড়কের টেন্ডারও সম্পন্ন হয়েছে। সড়কের জায়গা উদ্ধারের পর বাকি কার্যক্রমও শুরু হবে।
এদিকে ইটাগাছা এলাকার খোকন বিশ্বাসসহ অনেকেই অভিযোগ করে বলেন, পূর্বে তাদের কোনো নোটিশ দেওয়া হয়নি। রাস্তার পাশে থাকা একটি স্কাভেটর মেশিনও ভেঙে দেওয়া হয়েছে। মেশিনটি হস্তান্তরযোগ্য হলেও কোনো সুযোগ না দিয়ে ভেঙে দেওয়ার ক্ষতিপূরণ দাবি করেন তারা। এ ছাড়া রাস্তার ধারে বসবাসকারী গরিব মানুষগুলোও পড়েছেন চরম দুর্ভোগে। এমনকি ঘরে থাকা খাবারগুলোও সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
ইটাগাছা বস্তির জবেদা বেগম বিলাপ করতে করতে বলেন, বৃষ্টির দিনে প্রতিবন্ধী মেয়েদের নিয়ে কোথায় যাব? কোথায় থাকবো? কী হবে আমাদের? ভিক্ষা করে সংসার চালায়। দুই প্রতিবন্ধী মেয়েকে নিয়ে খুপড়ি ঘর বেঁধে বহুবছর ধরে এখানে থাকি। স্বামী ছিল, সেও ছেড়ে চলে গেছে। যে ঘরটি ছিল তাও কেড়ে নিল। এখন যাব কোথায়?
জবেদার মতো গৃহহীন হয়ে পড়েছে রোকেয়া, লিলি, জাহারানা, রিক্তাসহ অসংখ্য নারী প্রধান পরিবার। এদের কেউ স্বামী পরিত্যাক্তা, কেউবা বিধবা। রাস্তার পাশের সড়ক ও জনপথ বিভাগের জমিতে সন্তান-সন্তানাদি নিয়ে বসবাস করতেন তারা। তবে, এক দুই বছর নয়, এদের কেউ কেউ এ বস্তিতে ঠাঁই নিয়েছেন দুই তিন যুগ আগে।
জবেদার ঠিক পাশে ঘর থেকে জিনিসপত্র বের করে নিয়ে মাঠের ধারে নাতনিকে নিয়ে বসে ছিলেন জামের আলী। কান্নাজিড়ত কণ্ঠে তিনি বলেন, পথে বসে গেছি। এই ছোট বাচ্ছা নিয়ে কোথায় যাব জানি না। যা ছিল সব ভেঙে চুরে দেছে। সব শেষ। আল্লাহই জানে আমাদের কপালে এখন কী আছে।
রেশমা নামে আরেক নারী বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে এ জায়গায় থাকি। এখন আমাদের আর মাথা গোঁজার ঠাঁই নেই।
সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ বলেন, সড়ক উন্নয়ন খুবই কাঙ্ক্ষিত। কিন্তু আশ্রয় হারানো মানুষগুলো যাবে কোথায়? বার বার বলা সত্ত্বেও তাদেরকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়নি। প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন মানুষগুলোকে পুনর্বাসনের উদ্যোগ নিতে তিনি যেন নির্দেশ প্রদান করেন।
খাল খননের সোয়া কোটি টাকা ইউপি চেয়ারম্যানের পকেটে!
নিজস্ব প্রতিনিধি
মাদারীপুরের শিবচরে ফসলি জমি খাল দেখিয়ে সোয়া কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান ও কমিটির লোকজনের বিরুদ্ধে। আর ফসলি জমির ওপর দিয়ে নামমাত্র খাল খননের প্রকল্প বাস্তবায়ন করায় এতে ক্ষুব্ধ বাসিন্দারা।
অভিযুক্ত আবুল কালাম চোকদার শিবচর উপজেলার ভান্ডারীকান্দির ইউপি চেয়ারম্যান।
সরেজমিন দেখা যায়, শিবচর উপজেলার ভান্ডারীকান্দি ইউপির ভান্ডারীকান্দি গ্রামের মধ্য দিয়ে একটি খাল প্রবাহিত হয়েছে। খালটি আড়িয়াল খাঁ নদের একটি অংশ। যা একই ইউপির ক্রোকচর গ্রামে গিয়ে শেষ হয়। নদটির অপরপাশে কৃষি জমি। একইভাবে ইউনিয়নের বিভিন্ন স্থানে সাড়ে ১১ কিলোমিটার খনন করার কথা। জাপান সরকারের অর্থায়নে স্থানীয় ক্ষুদ্রাকার পানি সম্পদ বিভাগ এ প্রকল্পটি বাস্তবায়ন করছে।
অভিযোগ আছে, নদকে খাল দেখিয়ে প্রকল্পে টাকা আত্মসাৎ করেছেন ইউপি চেয়ারম্যান। নামমাত্র খনন করা হয়েছে, আর কৃষকের ফসলি জমির ওপর দিয়ে চালানো হয়েছে মাটিকাটা ভেকু মেশিনও এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রান্তিক চাষিরা।
এইরমধ্যে দুর্নীতি দমন কমিশন ও জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয়রা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ইউপি চেয়ারম্যান। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস জেলা প্রশাসনের।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ইউপি বাহাদুর খাল, টেংরামারী খাল, ক্রোকচর খালসহ ৬টি খালের নামে প্রকল্পের ব্যয় ধরা হয় দুই কোটি ৩০ লাখ টাকা। এরইমধ্যে সোয়া কোটি টাকা বিল তুলে নিয়েছেন ইউপি চেয়ারম্যান ও কমিটির লোকজন।
দক্ষিণ ক্রোকচর এলাকার বাসিন্দা ইব্রাহিম মুন্সির স্ত্রী মাকসুদা বেগম বলেন, আমাদের এখানে কখনো কোনো খাল ছিল না। এটা আমরা নদ হিসেবেই জানি। এখানে খাল খননও করা হয়নি। আর নদের একটি অংশে আমাদের ফসলি জমি।
একই এলাকার সিরাজ মাতুব্বরের স্ত্রী সেলিনা বেগম বলেন, আমাদের এলাকায় খাল নেই। এখানে ব্লকের মাধ্যমে ইরি ধান চাষাবাদ হয়। এখানে কেউ খাল খনন করেনি। এখানে খাল খননের এমন কোনো খবর আমরা জানিও না।
মনির হোসেন শেখ নামে একজন বলেন, আমাদের মালিকানা জায়গার ওপর দিয়ে খাল খনন করতে এসেছিল লোকজন। পরে সবাই বাধা দিয়েছেন। এখানে খাল খননের দরকার নেই। এখানে ফসলি জমি। আর মূল কথা, এখানে কখনো খাল ছিল না।
ভান্ডারীকান্দি ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ফজলুর রহমান শিকদার বলেন, এখানে যে প্রজেক্ট দেওয়া হয়েছে, সম্পূর্ণ রেকর্ডীয় মালিকানাধীন জমি। এই প্রকল্পে অধিকাংশ জায়গা খনন করা হয়নি। এই প্রকল্পের মাধ্যমে চেয়ারম্যানের পকেট ভারি হয়েছে, জনগণের কোনো উপকারই হয়নি।
ভান্ডারীকান্দি গ্রামের বাসিন্দা মোসলেম বেপারী বলেন, যতটুকু খাল খনন করা হয়েছে, সেটাতে আমাদের আরো ক্ষতি হয়েছে। এটা খাল খনন হয়নি, এটা রেকর্ডীয় সম্পত্তি খনন করেছে। মানুষের চাষের জমির ওপর দিয়ে ভেকু মেশিন চালিয়ে ক্ষতি করেছে। এর বিচার চাই।
ভান্ডারীকান্দি ইউপির ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জোনায়েত হোসেন বলেন, খাল খননের প্রজেক্ট আসছে শুনেছি। খননের নামে শুধু রাস্তার পাশ দিয়ে নামমাত্রই ভেকু মেশিন চালাইছে। কীভাবে এই প্রকল্পের টাকা উত্তোলন করতেছে সেটাও আমরা বুঝি না। আমাদের দাবি, জনগণের স্বার্থে খাল খনন যেন, সম্পূর্ণরূপে বাস্তবায়ন হয়।
এ ব্যাপারে জানতে কার্যালয়ে গিয়ে পাওয়া যায়নি ইউপি চেয়ারম্যানকে। যদিও এসব অভিযোগ মুফোঠোনে অস্বীকার করেছেন তিনি।
অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আবুল কালাম চোকদার বলেন, আমরা সমিতির মাধ্যমে সঠিকভাবেই খাল খনন করেছি। এলাকার দু’একজন লোক বাজে মন্তব্য করছে। খাল খননের নামে কোনো ফসলি জমির ক্ষতি করিনি। জাইকার প্রকল্প সঠিকভাবেই বাস্তবায়ন করা হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফরের নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কীর্তনীয়া বলেন, খাল খনন প্রকল্প করার সময় নকশায় ভুল ছিল। এটি সংশোধন করা না হলে আর কোনো বিল দেওয়া হবে না। এখন বর্ষা মৌসুম না গেলে আর খনন সুযোগ নেই। পুরোপুরি বাস্তবায়ন না হলে, আর কোনো বিল দেওয়া হবে না।
মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান বলেন, খাল খনন না করে বিল তুলে নেয়ার কোনো সুযোগ নেই। নদের জায়গায় প্রকল্প দিয়ে সরকারি টাকা আত্মাসাৎ গুরুতর অপরাধ। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
যশোরে দুই যুগ পর সরকারি রাস্তা দখলমুক্ত
যশোর অফিস
যশোরের অভয়নগরে দুই যুগ পর একটি সরকারি রাস্তা দখলমুক্ত করেছে প্রশাসন।
মঙ্গলবার (২ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে গুয়াখোলা গ্রামের বিশ্বাসপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রাস্তা উদ্ধারে উচ্ছেদ অভিযান চালানো হয়।
কয়েক ঘণ্টাব্যাপী চলা উচ্ছেদ অভিযানে তিনটি বসতঘর, দুটি ঘরের বারান্দা, প্রাচীর, টয়লেটসহ বেশকিছু অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসাইন বলেন, ‘উপজেলার গুয়াখোলা গ্রামের বিশ্বাসপাড়া এলাকায় খাস খতিয়ানে ৩৩ শতক জমির একটি মাটির রাস্তা স্থানীয় একটি চক্র দুই যুগ ধরে বন্ধ করে রেখেছিল। গুয়াখোলা মৌজায় যার এসএ নং-৬৩৩ ও আরএস নং- ৫১২০। অভিযোগের ভিত্তিতে সরকারি রাস্তা দখলকারীদের বিরুদ্ধে তাদের স্থাপনা অপসারণের জন্য তিন দফা চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু দখলকারিরা বিষয়টি আমলে নেয়নি। যে কারণে যশোর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় মঙ্গলবার দুপুরে উচ্ছেদ অভিযান চালানো হয়। ২০ শ্রমিক ও একটি স্কেভেটর দিয়ে সব অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। সরকারি ম্যাপ অনুযায়ী ৭৩৫ ফুট দৈর্ঘ্য ও ১৯ ফুট প্রস্থের রাস্তাটি অবশেষে দখলমুক্ত করা সম্ভব হয়।’
অভিযান চলাকালে অভয়নগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল, নওয়াপাড়া পৌরসভার সমাজউন্নয়ন কর্মকর্তা রাজিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিক ও গ্রামবাসী উপস্থিত ছিলেন।
আ’লীগ নেতা শাহজাহানের সহধর্মিনীর মৃত্যুতে নেতৃবৃন্দের শোক
খবর বিজ্ঞপ্তি
খালিশপুর থানা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শিল্প কমান্ডের কমান্ডার শাহজাহান এর সহধর্মিনী মোসা. শামসুন্নাহার (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে …….. রাজেউন)। তিনি গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৩টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে নাতি নাতনী, আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমাকে বাদ আছর খালিশপুরের বঙ্গবাসী স্কুল মাঠে জানাযা শেষে গোয়ালখালি কবরস্থানে দাফন করা হয়।
এদিকে মোসা. শামসুন্নাহারের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেন, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারি, খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি এ কে এম সানাউল্লাহ নান্নু ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশার।
জেলা যুবলীগের কর্মীসভায় শেখ হারুন
শেখ হাসিনা’র নেতৃত্বে যুবকরাই গড়বে সমৃদ্ধ ও মেধাভিত্তিক স্মার্ট বাংলাদেশ
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে যুবকরাই গড়বে আগামীর সমৃদ্ধ ও মেধাভিত্তিক স্মার্ট বাংলাদেশ। উদ্যমী যুবলীগের ঐক্যবদ্ধ নেতা-কর্মীরা এই গন্তব্যে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
তিনি গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে জেলা যুবলীগ আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী (হীরক জয়ন্তী) উদযাপন উপলক্ষে কর্মীসভা, সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। জেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদের সভাপতিত্বে এবং জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মাহফুজুর রহমান সোহাগের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার প্রকৌশলী মৃণাল কান্তি জোদ্দার। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. ড. শামীম আল সাইফুল সোহাগ। অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক আরিফুল ইসলাম ও সদস্য জিএম গফ্ফার।
প্রধান অতিথি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে ‘সোনার বাংলা’ গড়ার দায়িত্ব সম্ভাবনাময় যুব শক্তির উপর অর্পণ করেন। বঙ্গবন্ধুর নির্দেশিত পথে সোনার বাংলার আধুনিক রুপ ডিজিটাল বাংলাদেশের সফল পথ পরিক্রমায় ‘স্মার্ট বাংলাদেশ’র পথে এগিয়ে যাবে দেশ। এই চলার পথে প্রধান শক্তি যুবকরাই। শুধু দেশের উন্নয়নেই নয়, রাজনৈতিক ষড়যন্ত্রকারীদের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র চলার পথকে মসৃণ করে যাচ্ছে যুবলীগ। তিনি বলেন, করোনাকালীন সময়ে অসহায় মানুষের মুখে খাবার তুলে দিয়েছে যুবলীগের কর্মীরা। অসম্পৃশ্য মরদেহ দাফন করেছে তাঁরা। কিংকর্তব্যবিমুঢ় কৃষকের জমির ফসল কেটে দিয়ে প্রশংসিত হয়েছে যুবলীগের নেতা-কর্মীরা। সাম্প্রতি ঘূর্ণীঝড় রিমেলে ক্ষতিগ্রস্থ উপজেলায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে নজীরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে যুবলীগ। আজ বাংলাদেশ যুবলীগ মানবিক যুবলীগে পরিণত হয়েছে। মানুষের কল্যানে কাজ করাই তাদের চিন্তা ধারার বড় অংশ। ভবিষ্যতেও মানবতার কল্যাণে কাজ করে যাবে যুবলীগ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগে নেতা জলিল তালুকদার, হারুন অর রশীদ, ফুলতলা উপজেলা যুবলীগের সভাপতি এস কে আলী ইয়াছিন, সাধারণ সম্পাদক শহিদুল্লাহ প্রিন্স, দিঘলিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ ইয়াজুল ইসলাম, ডুমুরিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক গোবিন্দ ঘোষ, যুগ্ম আহ্বায়ক এ্যাড. আশরাফুল আলম রাজু ও শেখ ইকবাল হোসেন, যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, হারুন মোল্লা, জিয়াদুল ইসলাম জিয়া, শিমুল বিল্লাহ, অরিন্দম গোলদার, বিকাশ হালদার, তেরখাদা উপজেলা ভাইস চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল বাবু, কয়রা উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসানসহ আওয়ামী যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
সভা শেষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।
দাকোপে মারপিট ও জমি দখল চেষ্টার অভিযোগে দেবপ্রসাদ গংয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
দাকোপ প্রতিনিধি
দাকোপে দেবপ্রসাদ গংয়ের নেতৃত্বে অবৈধভাবে জমি দখলের চেষ্টা এবং মারপিটের অভিযোগ এনে দাকোপ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী সৌমিন্দ্র গাইনের পরিবার।
মঙ্গলবার বেলা ১১ টায় প্রেসক্লাবের হল রুমে লিখিত বক্তৃতায় দাকোপের সাহেবের আবাদ গ্রামের মৃঃ অনিরুদ্ধ গাইনের পুত্র সৌমিন্দ্র গাইন অভিযোগ করে বলেন, একই এলাকার মৃঃ কৃষ্ণচন্দ্র গাইনের পুত্র দেবপ্রসাদ গাইনের নেতৃত্বে আশুতোষ গাইন, রামপ্রসাদ গাইন, রমেশ গাইন ও অনুপ গাইন গংরা সাহেবের আবাদ মৌজায় আমার পিতার নামে বন্দোবস্ত প্রাপ্ত ভোগ দখলে থাকা বসত ভিটে ও বিলান ১ একর জমি (দলিল নং ১৯৬২/১) হতে আমাদেরকে অবৈধভাবে পেশী শক্তির বলে উচ্ছেদ করে তারা জবর দখলের অপচেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় গত ১২ জুন অভিযুক্তরা সশস্ত্র অবস্থায় আমার বাড়ীতে ঢুকে আমাদেরকে মারপিট ও স্বর্ণালংকর লুট করে। এ ঘটনায় আমি দাকোপ থানায় নিয়মিত মামলা দায়ের করি যা দাকোপ থানার মামলা নং ১৫ তাং ১৬/০৬/২৪। যে কারনে তারা আরো ক্ষিপ্ত হয়ে গায়ের জোরে আমার জমি চাষ করে। বর্তমানে তারা আমাদেরকে বসত ভিটে থেকে উচ্ছেদের পায়তারা করছে। এ ঘটনায় খুলনার আদালতে দেঃ ৬৩/২০২৪ মামলা চলমান আছে। সর্বশেষ গত ২৯ জুন বিকালে ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের উপর চড়াও হয়ে দ্বিতীয় দফা মারপিট করে। যে ঘটনায় আমরা গুরুত্বর আহত হয়ে দাকোপ হাসপাতালে চিকিৎসাধীন আছি। আমরা এ ব্যাপারে প্রশাসনের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনাসহ নিজেদের নিরাপত্তার জন্য আপনাদের মাধ্যমে সকল মহলের সহযোগীতা কামনা করছি। সংবাদ সম্মেলনে সৌমিন্দ্রের মা পারুল গাইন এবং বোন ইতিকনা গাইন উপস্থিত ছিলেন।
ঝিনাইদহে সময় সংবাদের সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ, নির্বাহী প্রকৌশলীর অপসারনের দাবী
ঝিনাইদহ প্রতিনিধি-
অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঝিনাইদহ ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলীর হাতে সময় সংবাদের সাংবাদিক লোটাস রহমান সোহাগ লাঞ্ছিত ও ক্যামেরার মেমোরী কার্ড ভাংচুরের ঘটনায় বিক্ষোভ ও নির্বাহী প্রকৌশলীর প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে ঝিনাইদহ প্রেসক্লাব ও টেলিভিশন সাংবাদিক ফোরামের পক্ষ থেকে এ কর্মসূচীর আয়োজন করা হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলায় কর্মকর্তা সাংবাদিক ছাড়াও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি একুশে টিভির প্রতিনিধি এম রায়হান, জেলা প্রেসক্লাবের সভাপতি এনটিভির স্টাফ রিপোর্টার মিজানুর রহমান বাবলু, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএ টিভির প্রতিনিধি ফয়সাল আহমেদ, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যমুনা টিভির প্রতিনিধি আহম্মেদ নাসিম আনসারী, সাবেক সভাপতি কালের কন্ঠের প্রতিনিধি এম সাইফুল মাবুদ, সাবেক সাধারণ সম্পাদক এটিএন বাংলার প্রতিনিধি নিজাম জোয়ারদার বাবলু, কালবেলা’র ব্যুরো প্রধান মাহমুদ হাসান টিপু, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান, ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আর টিভির প্রতিনিধি শিপলু জামান, ঝিনাইদহ প্রেসক্লাবের নির্বাহী সদস্য আসিফ ইকবাল কাজল, চ্যানেলটোয়েন্টিফোর’র জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন, ঝিনাইদহ রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহীদুর রহমান সন্টু, প্রেস ইউনিটির সভাপতি শহিদুল এনাম পল্লব, বাংলাদেশ প্রেসক্লাব ঝিনাইদহ জেলা শাখার সভাপতি স্বপন মাহমুদ, বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক শাহীনুর আলম লিটন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ মিজান, উদিচীর জেলা সভাপতি কে এম শরিফ, সহ-সভাপতি শামীম আহম্মেদ, উপদেস্টা স্বপন বাগচী, জেলা কমিটির সহ-সম্পাদক আরিফুল ইসলামসহ অন্যান্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও একাত্তর টিভির প্রতিনিধি রাজিব হাসান।
বক্তারা, সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলামের প্রত্যাহার ও তার বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবী জানান। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।
এদিকে একই সময় শৈলকুপায় সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী আলমগীর অরণ্য’কে কুপিয়ে যখম করার প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানিয়ে একই কর্মসূচী পালন করে উদিচী’র নেতৃবৃন্দ।
ইউনিয়ন ভূমি অফিসে নায়েবের ভূমিকায় দালাল হয়রত
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
হযরত আলী ইউনিয়ন ভূমি অফিসে কোন কর্মকর্তা বা কর্মচারী পদে চাকুরী না করলেও তিনি রয়েছেন ইউনিয়ন ভূমি কর্মকর্তার ভূমিকায়। ইউনিয়ন ভূমি অফিসটি রয়েছে তার নিয়ন্ত্রণে। অফিসে ঢুকে অফিসের আলমারী থেকে বিভিন্ন গোপনীয় নথী বের করে দেখছেন, ভূমি অফিসের মুল ভলিয়ম বহি দেখে সেবা গ্রহীতাদের পরামর্শ দিচ্ছেন। তার কার্যকলাপে যে কেউ মনে করবে উনি অফিসের কর্মকর্তা(নায়েব)।
পরিচয় গোপন রেখে ভূমি সেবা নেওয়ার নামে সরজমিনে ঝিনাইদহের মহেশপুর উপজেলা মান্দারবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে এমন চিত্র দেখা যায়। মান্দারবাড়ীয়া মাঠপাড়া গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে হযরত অলী অফিসে কর্মরত ব্যক্তিদের সাথে তিনিও কাজ করছেন সমান তালে। বিভিন্ন ফাইল রাখা আলমারী খুলে এক এক সময় এক এক ফাইল দেখা ছাড়াও ভূমি অফিসের মুল ভলিয়ম বহি বের করে দেখে সেবা গ্রহীতাদের সাথে কথা বলছে ও পরামর্শ দিচ্ছে। সাংবাদিক পরিচয় দিয়ে তিনি এই অফিসের কেউ কিনা চানতে চাইলে তিনি বলেন,আমি অফিসের কেউ না আমি আমার নিজের কাজে এসেছি বলে তরিঘরি করে অফিস থেকে বেরিয়ে যায়।
মান্দারবাড়ীয়া ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা শফি উদ্দীন বিষয়টি এরিয়ে গিয়ে বলেন হযরত তার নিজের ব্যাক্তিগত কাজে এসেছে। পরিচিত বিধায় আলমারী থেকে ভলিয়ম বহি বের করে রেকর্ড দেখেছে।
নাম প্রকাশে অনইচ্ছুক স্থানীয় একাধীক ব্যক্তি অভিযোগ করে বলেন- ভূমি সেবা নিতে আসলে প্রথমে হযরত আলীর সাথে কথা বলতে হয়। মান্দার বাড়ীয়া ইউনিয়ন ভূমি অফিস চলে তার কথাতে,তিনি যেটা বলবে ওখানকার লোকজন সেটাই করে,তার কথার বাইরে কেউ চলে না। সে বিভন্ন ব্যাক্তির কাজ করে দেওয়ার নাম করে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে কাজ করে দিচ্ছে না।
মহেশপুর সহকারী কমিশনার(ভূমি) শরিফ শাওন জানান বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।











































