রূপসা প্রতিনিধি।।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতায় রূপসায় সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি সিভিডিপি এর তৃতীয় পর্যায়ের মাসিক যৌথ সভা ও ই-প্রশিক্ষণ এবং কেয়ার গিভিং এর উপর দুই মাস মেয়াদী প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়। রূপসা উপজেলা পল্লী উন্নয়ন ভবন মিলনায়তনে ৩০ জুন’২৪ রবিবার সকালে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড খুলনার উপপরিচালক মোঃ নাসির উদ্দিন।
রূপসা উপজেলা পল্লী উন্নয়ন অফিসার তারেক ইকবাল আজিজ সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন রূপসা ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান গোপাল চন্দ্র মন্ডল।
রূপসা পল্লী উন্নয়ন দপ্তরের ফিল্ড অফিসার কৃষ্ণ গোপাল সেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন সহকারি পল্লী উন্নয়ন অফিসার কাজী সাইদুজ্জামান, হিসাব৷ রক্ষক কর্মকর্তা প্রদীপ বিশ্বাস, হিসাব সহকারি রবিউল ইসলাম ফকির, পরিদর্শক গোপালচন্দ্র কুশারী, আবুল হাসান শেখ, অনিমেষ কুমার আঁশ, তাপস কুমার কুন্ডু, গীতা রানী মহলী, সুফলভোগী সাংবাদিক তরুণ চক্রবর্তী বিষ্ণু প্রমূখ। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ৬০ জন যুবক-যুবতী অংশগ্রহণ করে।









































