রূপসা প্রতিনিধি।।
রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর গ্রামের তাহিদুল ইসলাম মোল্লার স্ত্রী নুপুর খাতুন (২৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে গতকাল শুক্রবার সকাল ১০টার সময় মোল্লা তাহিদুল ইসলামের মোটরসাইকেল যোগে তার স্ত্রী নুপুর খাতুন কাজদিয়া বাজারের উদ্দেশ্যে আসছিল। পুটিমারী এলাকায় আসলে নুপুর খাতুন এর গলায় ওড়না মোটর সাইকেলের চাকায় পেঁচিয়ে যায়। এসময় তিনি আকস্মিকভাবে মোটরসাইকেল থেকে পড়ে যান । মুহূর্তের মধ্যে পিছন থেকে আসা পাথর বোঝাই ডাম্পারের একটি চাকা তার শরীরের উপর দিয়ে উঠে যায়। ঘটনাস্থল থেকে স্থানীয়রা উদ্ধার করে নুপুর খাতুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে । নিহত নুপুর খাতুন আনন্দ নগর মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিল। স্বামী তাহিদুল ইসলাম ঘাটভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সচিব । ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে ।
এ ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক ঘটনার সত্যতা স্বীকার করেন এবং বলেন এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে । মরহুমার নামাজে জানাজা গতকাল বিকাল ৪ টায় আনন্দনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় অংশগ্রহণ করেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা,খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ,সমাজসেবক রিজভী আলম,আওয়ামীলীগ নেতা অধ্যাপক আল মামুন সরকার,যুবলীগ নেতা জয়নাল আবেদীন ফকির,ইউপি সদস্য আবু সালেহ,মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম,ঘাটভোগ ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ, মাওলানা কবীরুল ইসলাম,ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার আঃ সালাম,যুবলীগ নেতা আবু আহাদ কালু,ছাত্রলীগ নেতা রুবেল মোল্যা,মেহেদী হাসান প্রমূখ। এরপূর্বে আওয়ামীলীগ নেতার স্ত্রীর মৃত্যুর খবর শুনে তার বাড়িতে যান এবং সমবেদনা জ্ঞাপন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, প্রধান শিক্ষক কৃষ্ণপদ রায়,রূপসা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক কৃষ্ণ গোপাল সেন,যুবলীগ নেতা সুব্রত বাকচী,রূপসা পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক চিত্ত রঞ্জন সেন,শিক্ষক প্রণব বিশ্বাস, মিহির মুখার্জি, মিঠুন হিরা,উদয়ন রায় প্রমূখ।










































