Home খেলাধুলা শেষ ষোলোর রোমাঞ্চের অপেক্ষায় ইউরো

শেষ ষোলোর রোমাঞ্চের অপেক্ষায় ইউরো

41


স্পোর্টস ডেস্ক।।
শেষ হলো ইউরো চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের খেলা। রাউন্ড রবিন লীগের খেলার সমাপ্তির দিনে অঘটন ঘটিয়ে জর্জিয়া টিকিট কাটে শেষ ষোলোর। বাদ পড়েছে রবার্ট লেভানদোভস্কির পোল্যান্ড। এছাড়া হাঙ্গেরি, ক্রোয়েশিয়ার মতো দলও ছিটকে পড়েছে টুর্নামেন্ট থেকে। ৬ গ্রুপের শীর্ষ ১২ দলের সঙ্গে সঙ্গী হয়েছে গ্রুপে তৃতীয় হওয়া সেরা চার দল। প্রথম রাউন্ডে ২৪ দলের লড়াইয়ে মোট গোল হয়েছে ৮১টি। এরমধ্যে সর্বাধিক ৮টি গোল করেছে জার্মানি। সর্বনিম্ন ১ গোল করেছে সার্বিয়া। ৩ ম্যাচের ৩টিতেই জয় নিয়ে শীর্ষ দল স্পেন। বাকি ২৩ দলের কেউই তিন ম্যাচে জয় নিয়ে ফিরতে পারেনি।
এবারের ইউরোর প্রথম রাউন্ডে বড় কোনো স্কোর গড়তে পারেনি কোনো দল।

গড়ে প্রতি ৪০ মিনিটে ১টি করে গোল পেয়েছে দলগুলো। সবচেয়ে অ্যাটাকিং খেলেছে পর্তুগাল ও ডিফেন্সিভ খেলেছে জর্জিয়া। গোল রক্ষায়ও জর্জিয়া সবার চেয়ে এগিয়ে, ২০টি সেভ করেছেন জর্জিয়ার গোলরক্ষক জর্জি মামারদাশভিলি।
সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে ইউক্রেনের সঙ্গে। গ্রুপ চ্যাম্পিয়নদের সঙ্গে সমান পয়েন্ট অর্জন সত্ত্বেও সেরা তিনের মধ্যে থাকতে পারেনি ইউক্রেন। ই’ গ্রুপে রোমানিয়া বেলজিয়াম স্লোভাকিয়া ও ইউক্রেন সবার পয়েন্ট সমান চার, কিন্তু গোল ব্যবধান ও হলুদ কার্ডে পিছিয়ে পড়েছে ইউক্রেন। ফলে বাকি তিন দল শেষ ষোলোতে গেলেও ইউক্রেটদের বিদায় নিতে হয়েছে ৪ পয়েন্ট নিয়ে। ইউরোরর কোনো টুর্নামেন্টে এবারই প্রথম এমন ঘটনা ঘটলো। টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ‘এ’ গ্রুপের স্কটল্যান্ড ও হাঙ্গেরি, ‘বি’ গ্রুপের ক্রোয়েশিয়া ও আলবেনিয়া, ‘সি’ গ্রুপ থেকে সার্বিয়া, ডি গ্রুপ থেকে পোল্যান্ড, ই গ্রুপ থেকে ইউক্রেন ও এফ গ্রুপ থেকে চেক রিপাবলিক।

কোয়ার্টার ফাইনালের দল কীভাবে নির্ধারণ হবে?
৫ই জুলাই থেকে শুরু হবে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল। কোয়ার্টারে মুখোমুখি হবে ইতালি-সুইজারল্যান্ড ম্যাচের জয়ীর সঙ্গে ইংল্যান্ড-স্লোভাকিয়া ম্যাচের জয়ী দল। ফ্রান্স-বেলজিয়াম ম্যাচের বিজয়ী দলের সঙ্গে পর্তুগাল-স্লোভেনিয়া ম্যাচের জয়ীদের লড়াই হবে। স্পেন-জর্জিয়া থেকে একটি দল খেলবে জার্মানি-ডেনমার্ক ম্যাচের বিজয়ীর সঙ্গে।
আর রোমানিয়া-নেদারলান্ডস ম্যাচ থেকে জয়ী দল উঠে যাবে কোয়ার্টার ফাইনালে। তাদের সঙ্গে খেলবে অস্ট্রিয়া-তুরস্ক ম্যাচের জয়ী দল।

সেমিফাইনাল কখন কোথায় হবে?
১০ই জুলাই থেকে এবারের ইউরোর সেমিফাইনাল শুরু হবে। কোয়ার্টার ফাইনাল পেরিয়ে আসা ৮ দলের মধ্যে হবে সেমির লড়াই। মিউনিখের আলিয়াঞ্জ এরিনায় প্রথম ম্যাচ ও ১১ই জুলাই দ্বিতীয় ম্যাচ হবে ডর্টমুন্ডের সিগনাল ইদুনা পার্কে।

ফাইনাল কখন কোথায়?
১৫ই জুলাই ফাইনাল দিয়ে পর্দা নামবে ইউরোর। সূচি অনুসারে, নকআউটের এক পাশে রয়েছে স্পেন, জার্মানি, পর্তুগাল, ফ্রান্স, বেলজিয়াম, স্লোভেনিয়া, ডেনমার্ক ও জর্জিয়া। এই আট দলের মধ্যে একটি খেলবে ফাইনালে।
অন্য পাশে ফেভারিট দলের সংখ্যা তুলনামূলক কম। বর্তমান চ্যাম্পিয়ন ইতালি, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, রোমানিয়া, তুরস্ক ও স্লোভাকিয়ার মধ্যে একটি দল পাবে ফাইনালের টিকিট। ফাইনাল ম্যাচটি হবে ৭৫ হাজার দর্শক ধারন ক্ষমতা সম্পন্ন বার্লিনের অলিম্পিয়া স্টেডিয়নে।

গোল্ডেন বুটের লড়াইয়ে যারা
সর্বোচ্চ ৩ গোল দিয়ে শীষে আছে জর্জিয়ার জর্জেস মিকাওতাদজে। শেষ ম্যাচে মিকাওতাদজের দারুণ নৈপূণ্যে ইউরোরর দ্বিতীয় রাউন্ডে উঠে জর্জিয়া। প্রথমবারের মতো দেশটি ইউরোতে এসে তাক লাগিয়ে নকআউটে উঠেছে। মিকাওতাদজে’র জন্ম ও বেড়ে ওঠা ফ্রান্সে। খেলেনও ফ্রান্সের ক্লাব এফসি মেটজে’র হয়ে। ফরাসি লীগ টু’র ক্লাবটির অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে মিকাওতাদজের গায়েই ১০ নম্বর জার্সির ভার দেওয়া হয়েছে। এছাড়া টুর্নামেন্টে ২ গোল দিয়েছেন ৬ জন খেলোয়াড়। জার্মানির নিকলাস ফুলক্রুগ ও জামাল মুসিয়ালা দু’জনই ২ গোল করেছেন। নেদারল্যান্ডসের কোডি গাকপো, রোমানিয়ার রাজভান মারিন, সুইজারল্যান্ডের মিখেল অ্যাবিশার ও স্লোভাকিয়ার ইভান শ্রানজ ২ গোল করে দিয়েছেন।

শেষ ষোলোর সূচি
২৯শে জুন: সুইজারল্যান্ড-ইতালি (রাত ১০টা), জার্মানি-ডেনমার্ক (রাত ১টা)
৩০শে জুন: ইংল্যান্ড-স্লোভাকিয়া (রাত ১০টা), স্পেন-জর্জিয়া (রাত ১টা)
১লা জুলাই: ফ্রান্স-বেলজিয়াম (রাত ১০টা), পর্তুগাল-স্লোভেনিয়া (রাত ১টা)
২রা জুলাই: রোমানিয়া-নেদারল্যান্ডস (রাত ১০টা), অস্ট্রিয়া-তুরস্ক (রাত ১টা)