Home আঞ্চলিক দামুড়হুদায় সাপে কেটে জামায়াত নেতার মৃত্যু

দামুড়হুদায় সাপে কেটে জামায়াত নেতার মৃত্যু

22


দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি।।

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সাপে কেটে জামায়াতে ইসলামীর এক রোকনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার(১৮ জুন) বেলা ১১ টায় দামুড়হুদা উপজেলার কামারপাড়া গ্রামের মুনসুর আলীর ছেলে জামায়াতে ইসলামীর রোকন মোঃ শহিদুল ইসলাম(৫০) কে বাড়ির পিছন থেকে সাপে কাটে। পরে তাকে পরিবারের সদস্যরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।