Home আঞ্চলিক মোংলায় সুন্দরবনের আত্মসমর্পণকারী জলদস্যুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে র‍্যাব

মোংলায় সুন্দরবনের আত্মসমর্পণকারী জলদস্যুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে র‍্যাব

5

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
সুন্দরবনের আত্মসমর্পণকারী জলদস্যুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে র‍্যাব। বুধবার বেলা ১১টায় মোংলার স্থায়ী বন্দর এলাকার পিকনিক কর্ণারে সাবেক জলদস্যু পরিবারের হাতে এ উপহার সামগ্রী তুলে দেন র‍্যাব-০৮এর কর্মকর্তারা। এ সময় মোংলার ৬২জন আত্মসমর্পণকারী সাবেক দস্যু পরিবার পান এ উপহার সামগ্রী। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, তেল, ঘি, সেমাই, চিনি, দুধ, লবণ, কাদাম, কুসমিস, জিরা, এলাচ, দারুচিনি, পেঁয়াজ ও টুকরি।

উল্লেখ্য, ২০১৬সালের ৩১মে থেকে ২০১৮সালের ১লা নভেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে সুন্দরবনের ২৭টি দস্যু বাহিনীর ২৮৪জন সদস্য র‍্যাব-০৮ এর মাধ্যমে আত্মসমর্পণ করেন। এরপর ২০১৮সালের ১লা নভেম্বর সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রীর নির্দেশনায় আত্মসমর্পণকারীদের ৮৬জনকে ঘর, ৭৬জনকে মুদি দোকান, ১০৫জনকে গরু ও ১৬জনকে নৌকা প্রদাণ করা হয়। এছাড়া প্রতি বছর প্রত্যেক আত্মসমর্পণকারী দস্যু পরিবারকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে।