স্পোর্টস ডেস্ক
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচে অল্পের জন্য জয় পাওয়া হয়নি বাংলাদেশের। ৪ রানের জন্য প্রোটিয়াদের বিপক্ষে নিজেদের ইতিহাসে প্রথম জয় পায়নি বাংলাদেশ। হারের কারণ হিসেবে আম্পায়ার স্যাম নোগাস্কিকেই দুষছেন দেশের ক্রিকেটভক্তরা।
গতকাল ১৭তম ওভারে দক্ষিণ আফ্রিকার ডানহাতি পেসার ওটেনিল বার্টম্যানের একটি ডেলিভারি মাহমুদউল্লাহর পায়ে লেগে চার হয়। ফিল্ডারদের আবেদনের ভিত্তিতে চার না দিয়ে মাহমুদউল্লাহকে এলবিউব্লিউয়ের আউট দেন আম্পায়ার। যদিও পরে রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। আর তাতে বলটি ডেড বল হলে ৪ রান যোগ হয়নি বাংলাদেশের স্কোরবোর্ডে। বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচ হেরেছে ওই ৪ রানেই।
এ নিয়ে বেশ সমালোচনা চলছে। তবে ডেডবল সংক্রান্ত বেশ কটি আইন রয়েছে। ক্রিকেটীয় আইনের ২০.২ ধারায় বলা আছে, ম্যাচে ডেড বল নির্ধারণের ক্ষমতা শুধুই আম্পায়ারের। বল শেষ পর্যন্ত মীমাংসা হয়েছে কি না, তা সিদ্ধান্ত নেবেন আম্পায়ার। অন্য আরেকটি ধারায় (২০.১.১.১) বলা হয়েছে, বল তখনই ডেড হবে যখন তা উইকেটরক্ষক কিংবা বোলারের হাতে জমা পড়বে। বোলিং প্রান্তের আম্পায়ার যখন বুঝতে পারবেন, ফিল্ডিং দল ও ব্যাোরদের খেলা থেমেছে, তখনই সেটা ডেড বল।
এদিকে (২০.১.১.৩) ধারায় বলা হয়েছে, যে মুহূর্তে বলের সাপেক্ষে আউটের সিদ্ধান্ত আসবে, সেই মুহূর্ত থেকে এটি ডেডবল ঘোষণা করা হবে। এর মানে দাঁড়ায়, আম্পায়ার স্যাম নোগোস্কি— বার্টম্যানের আবেদনে আঙুল তোলার পর থেকেই সেটি ডেডবলই ছিল।
এছাড়াও তাওহিদ হৃদয়কেও বিতর্কিতভাবে আউটটি দেওয়া হয়েছে বলে বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে। যা বাংলাদেশের ম্যাচ হারের জন্য যা বড় কারণ।











































