Home আন্তর্জাতিক মোদির শপথ অনুষ্ঠানে রহস্যময় প্রাণী, ভিডিও ভাইরাল

মোদির শপথ অনুষ্ঠানে রহস্যময় প্রাণী, ভিডিও ভাইরাল

26


আন্তর্জাতিক ডেস্ক

টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। তার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ-বিদেশের আট হাজারেরও বেশি অতিথি। ছিলেন অনেক দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরাও। তবে সব ছাপিয়ে নজর কেড়েছে রহস্যময় এক প্রাণী।

বিজেপির সংসদ সদস্য দুর্গা দাস উইকে শপথ নেওয়ার পর প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে সম্ভাষণ জানানোর মুহূর্তে নেপথ্যে একটি বেড়ালের মতো প্রাণিকে এক পলকের জন্য দেখা গেছে।সামাজিক যোগাযোগ-মাধ্যমে ছড়িয়ে পড়া শপথ অনুষ্ঠানের এক ভিডিওতে ওই প্রাণীকে এক পলক দেখা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি চলছে আলোচনার ঝড়। কেউ বলছেন চিতাবাঘ, কেউ সাধারণ বেড়াল, আবার কেউ কেউ প্রাণীটিকে কুকুর বলেও চিহ্নিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক ব্যক্তি মন্তব্য করেন, ‘এটা কী এডিট করা? দেখে মনে হচ্ছে বড় বেড়াল। এটা কেউ লক্ষ্য করল না কেন?’

আরেক ব্যবহারকারী বলেন, ‘লম্বা লেজ ও আকার দেখে একে তো চিতাবাঘ মনে হচ্ছে। উপস্থিত ব্যক্তিদের কপাল ভালো। প্রাণিটি কাউকে কিছু না বলে নীরবে চলে গেছে।’

বিষয়টি নিয়ে মন্তব্যের জন্য রাষ্ট্রপতি ভবনের সঙ্গে যোগাযোগ করেও কোনো সাড়া পায়নি এনডিটিভি।