Home আঞ্চলিক বাগেরহাটের তিন উপজেলায় চেয়ারম্যান হলেন যারা

বাগেরহাটের তিন উপজেলায় চেয়ারম্যান হলেন যারা

36


বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে উপজেলা পরিষদ নির্বাচনে মোংলায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তাহের হাওলাদার, শরণখোলায় উপজেলায় আওয়ামী লীগের সহ-সভাপতি রাহানুদ্দিন শান্ত এবং মোড়েলগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
রোববার (৯ জুন) মধ্যরাতে ভোট গণনা শেষে জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

প্রাপ্ত ফলাফলে জানা যায়, মোংলা উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু তাহের হাওলাদার ২৭ হাজার ৯০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইকবাল হোসেন পেয়েছেন ১৮ হাজার ৪১৭ ভোট। এ নিয়ে টানা তৃতীয়বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন আবু তাহের হাওলাদার।

শরণখোলা উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রায়হান উদ্দিন আকন শান্ত ৩০ হাজার ১৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন পেয়েছেন ১৮ হাজার ৮১৫ ভোট। তিনিও এ নিয়ে টানা দ্বিতীয়বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন।

এদিকে মোড়েলগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান ৩৮ হাজার ৩৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের আহ্বায়ক মোজাম্মেল হক মোজাম পেয়েছেন ২৬ হাজার ৭২৯ ভোট।