শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোরে আলী হোসেন (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।
শুক্রবার (৬ জুন) গভীর রাতে যশোরের নওয়াপাড়া ইউনিয়নের বাহাদুরপুর তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলী হোসেন বাহাদুরপুর এলাকার রহমতের ছেলে।
নিহতের বাবা রহমত আলী জানান, রাতে তার ছেলে বাড়ির বাইরে ছিল। তিনি ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে আশপাশের লোকজন এসে তাকে ঘুম থেকে জাগায়। তাদের কাছ থেকে জানতে পারেন, ছেলেকে কারা যেন গুলি করেছে। তিনি বলেন, আমি জানতে পারি তেঁতুলতলা মোড়ে মোটরসাইকেলে কয়েকজন এসে আমার ছেলের মাথায় গুলি করে পালিয়ে যায়।
তার দাবি, উপজেলা পরিষদ নির্বাচনোত্তর সহিংস ঘটনায় আলী হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল মার্কার সর্মথক ছিল। নির্বাচন ঘিরে একই এলাকার ঘোড়া প্রতীকের সমর্থকদের সাথে তার বিরোধ চলে আসছিলো।
তবে, নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, আলী হোসেনের বিরুদ্ধে মাদক জমি দখলসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। স্থানীয় পর্যায়ে বিভিন্ন লোকের সাথে তার শত্রুতা রয়েছে। সদ্য সমাপ্ত নির্বাচনে একেক সময় একেক চেয়ারম্যান প্রার্থীর হয়ে সে কাজ করেছে।
এ বিষয়ে জানতে যশোর কোতোয়ালি থানার ওসি মোঃ আব্দুর রাজ্জাক বলেন, আব্দুল আলীম শরীরে পাস রাউন্ড গুলি করা হয়েছে পিঠের তিন রাউন্ড এবং কপালে দুই ডাউন্ড।কি কারনে কেন তাকে হত্যা করা হয়েছে এই মুহূর্তে বলা যাচ্ছে না। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং পুলিশের একাধিক টিম অভিযানে আছে ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য।











































