খবর বিজ্ঞপ্তি।।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে বিপদগামী একদল সেনা কর্মকর্তার নির্মম বুলেটের আঘাতে ইতিহাসের নৃশংসতম হত্যাকান্ডের মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যা করে। এসময় বিদেশে থাকায় আল্লাহর অশেষ রহমতে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। বঙ্গবন্ধু হত্যাকান্ডের পর স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করে। ভূলুণ্ঠিত গণতন্ত্রকে ফিরিয়ে আনতে দেশে আসেন শেখ হাসিনা। বাঙালি জাতির অস্তিত্বকে বিপন্ন করতে নানামুখী ষড়যন্ত্র শুরু করে ঘাতক গোষ্ঠী। সামরিক শাসকের রক্তচক্ষু ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে ১৯৮১ সালের ১৭ মে প্রিয় স্বদেশ ভূমিতে প্রত্যাবর্তন করেন শেখ হাসিনা।
দেশে ফিরে বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার, বঙ্গবন্ধু হত্যা ও জাতীয় চার নেতা হত্যার বিচার, স্বৈরতন্ত্রের চির অবসান ঘটিয়ে জনগণের হারানো গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা, সার্বভৌম সংসদীয় পদ্ধতির শাসন ও সরকার প্রতিষ্ঠার শপথ নিয়ে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন শেখ হাসিনা। তার দীর্ঘ ৪৩ বছরের আন্দোলন-সংগ্রামের এই পথচলা কখনোই সহজ ছিলনা, ছিল বিপদসংকুল। গতকাল শুক্রুবার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড. কাজী বাদশা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড এম এম মুজিবর রহমান,এ্যাড রবীন্দ্রনাথ মন্ডল,এ্যাড নিমাই চন্দ্র রায়, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, এ্যাড ফরিদ আহম্মেদ,সাবেক সাংসদ আলহাজ্ব আকতারুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জোবায়ের আহম্মেদ খান জবা,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম লাবু,মহিলা বিষয়ক সম্পাদক হালিমা ইসলাম,যুব ও ক্রীড়া সম্পাদক কাজী শামীম আহসান,শ্রম বিষয়ক সম্পাদক মোজাফফার মোল্যা,সাংস্কৃতিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোকলেসুর রহমান বাবলু,সদস্য জাহাঙ্গীর হোসেন মুকুল,শামসুন্নাহার,কৃষক লীগের সাধারন সম্পাদক মানিকুজ্জামান অশোক,মৎস্য জীবী লীগের সভাপতি হাজী সাইফুল খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আজিজুর রহমান রাসেল,জেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদক মনোয়ারা খাতুন শিউলি,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন,জেলা তাতী লীগের সদস্য সচিব ইঞ্জিনিয়ার বরকত হোসেন, অজিত বিশ্বাস,জলিল তালুকদার, দেব দুলাল বাড়ই বাপ্পি,বিধান চন্দ্র রায়, এ্যড পলাশী মজুমদার, নিরুপমা গোলদার, এ্যাড শিউলি আক্তার লিপি, শিউলি বেগম, সোমা আজিজ, সঞ্চিতা রায়, জান্নাতুল হাওয়া শান্তা, আবু সাইদ রনি, মোঃ আল আমিন, আমিরুল মোমেনিন রানাসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভাশেষে খুলনা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হক এবং খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য শাহিনা আক্তার লিপির সুস্থতা কামনা করা হয়।
শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা যুবলীগের দোয়া অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি।।
১৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে খুলনা জেলা যুবলীগের দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রুবার বাদ আসর আজমেরী জামে মসজিদে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জি. মাহফুজুর রহমান সোহাগের সভাপতিত্বে এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা জলিল তালুকদার, এস এম মুশফিকুর রহমান সাগর, মো. আব্দুর রাজাক রাজ,ু রাফেল হোসেন বাবু, মো. তরিকুল ইসলাম সুমন, কবির হোসেন মনা শেখ রেজাউল করিম রেজা, মো. মনিরুল ইসলাম মনি, এ্যাড. এম আলমগীর হোসেন, তানভীর রহমান অপু, মারুফুজ্জামান ড্যানি, জামাল ফকির, সরদার জসিম, তালিউর রহমান সানি, জাকিয়ার রহমান ওমান, আরাফাত হোসেন মিয়া, রাসেল হোসেন বাপ্পি, পারবেজ আহমেদ, মো. আমিরুল ইসলাম বাবু, রিয়াদ মোর্শেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে নরঘাতকরা ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ডের মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। এসময় বিদেশে থাকায় আল্লাহর অশেষ রহমতে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করে বাঙালি জাতির অস্তিত্বকে বিপন্ন করতে নানামুখী ষড়যন্ত্র শুরু করে ঘাতকগোষ্ঠী। বাঙালি জাতির জীবনে জগদ্দল পাথরের মতো চেপে বসে ঘোর অমানিশার অন্ধকার। ঠিক এমনি ক্রান্তিলগ্নে ১৯৮১ সালের ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে সংগঠনের সভাপতি নির্বাচিত করা হয়। দেশমাতৃকার মুক্তির সংগ্রামে নেতৃত্ব দেওয়ার পবিত্র দায়িত্ব অর্পণ করা হয় জাতির পিতার জ্যেষ্ঠ কন্যার উপর। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বকে ভয় পায় ঘাতকগোষ্ঠী। সামরিক জান্তা জিয়াউর রহমান শেখ হাসিনাকে স্বদেশে প্রত্যাবর্তন করতে না দেওয়ার জন্য সব ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। সামরিক শাসকের রক্তচক্ষু ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে ১৯৮১ সালের ১৭ মে প্রিয় স্বদেশভূমিতে প্রত্যাবর্তন করেন শেখ হাসিনা।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।











































