খুলনা পিবিআই অভিযান মোটর সাইকেল সিন্ডিকেটে ২সদস্য গ্রেফতার
আহাদ আলী, স্টাফ রিপোর্টারঃ
খুলনা পিবিআই এর অভিযানে মোটর সাইকেল চোর সিন্ডিকেটের দুই সদস্য গ্রেফতার করেছে। এ সময় তাদের নিকট থেকে ৪টি চোরাই মোটর সাইকেল উদ্ধার হয়। ১১ই মে দিবাগত রাত ৪:৩০ মিনিটে তাদেরকে গোপালগঞ্জ জেলার হরিদাসপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো চোরাই চক্রের মূলহোতা রুবেল মোল্লা (৩১), পিতা-ইকরাম মোল্লা, হরিদাসপুর এবং রেজয়ান আহমেদ রিজু (২১) পিতা সুবিদ মৃধা,আড়পাড়া, গোপালগঞ্জ।
শুক্রবার কেএমপি সোনাডাঙ্গা থানাধীন ৮১/১ নর্থখাল ব্যাংক রোড হতে একটি বাজাজ ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরী করে ভুক্তভোগী। যার সাধারন ডায়েরী নং ৭০৬। সাধারন ডায়েরীর বিষয়ে খুলনা পিবিআই অবগত
হয়ে খুলনা পিবিআই পুলিশ সুপারের নির্দেশে ছায়া তদন্ত শুরু করে। এ পর্যায়ে গোপন সংবাদ ভিত্তিতে পিবিআই চোর সিন্ডিকেটের অবস্থান জানতে পারে এবং গোপালগঞ্জে অভিযান পরিচালনা করে। এ সময় তাদের গ্রেফতার করতে সক্ষম হয় এবং তাদের নিকট থেকে ১টি বাজাজ ডিসকভার, ১টি সুজুকি জিকসার ও ২টি ইয়ামাহা আরওয়ান ফাইভ মোটরসাইকেল উদ্ধার করে।
এ বিষয়ে পুলিশ পরিদর্শক সুজিত মিস্তী বলেন, আমরা মোটরবাইক চুরির অভিযোগ পেয়েই অভিযান শুরু করি। এক পর্যায়ে চোর সিন্ডিকেড সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হই। আমরা গোপন তথ্য পেয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এ তদন্ত পরিচালনা করি। তাদের বিরুদ্ধে মামলা দায়ে হয়েছে এবং আরো তথ্য প্রাপ্তির লক্ষ্যে জিজ্ঞাসাবাচে জন্য আদালতে আবেদন করা হবে। খুলনার পিবিআই পুলিশ সুপার মোহাম্মাদ নাইমুল বলেন, খুলনার আওতাধীন এলাকায় অপরাধ তদন্ত,মালামাল উদ্ধার ও মামলার রহস্য উদঘাটনে তৎপর খুলনা পিবিআই। এরই ধারাবহিকতায় মোটর সাইকেল চোর সিন্ডিকেটের দুই সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং ৪টি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। এ অভিযানে উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শ(নিঃ) সুজিত মিস্তী নেতৃত্বে সঙ্গীয় পুলিশ পরিদর্শ ইকবাল হোসেন ও এসআই (নিঃ) এস, এম,হোসেন সহ একটি আভিযানিক দল।
দামুড়হদার নবনির্বাচিত চেয়ারম্যানকে দর্শনা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল অভিনন্দন
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দামুড়হদার নবনির্বাচিত চেয়ারম্যানকে দর্শনা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল অভিনন্দন শুভেচ্ছা বিনিময় অনুষ্টিত হয়েছে।
শনিবার রাত ৮ টায় দর্শনা প্রেসক্লাবের পক্ষ থেকে দামুড়হুদা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আলী মুনসুর বাবুকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।এসময় প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম,সহসভাপতি মাহমুদ হাসান রনি, সাধারণ সম্পাদক হানিফ মন্ডল,সাংবাদিক সমিতির সভাপতি ইকরামুল হক পিপুল, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মনিরুজ্জামান সুমন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুজ্জামান ধীরু,আওয়াল হোসেন,সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব মামুন,মোঃ ওসমান আলী,চঞ্চল মেহমুদ,সিনিয়র সাংবাদিক এফ এ আলমগীর, ওয়াসিম রয়েল,ইমতিয়াজ রয়েল,বাধন,ফরহাদ প্রমুখ।
ভেড়ামারায় তহসিলদারের ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ ভুক্তভোগীরা,অভিযোগ করেও মিলছে না সুরাহা
মোঃ রেজাউর রহমান, ভেড়ামারা
কুষ্টিয়া ভেড়ামারার মোকারিমপুর ইউনিয়নের ভূমি অফিসের তহসিলদার শরিফুল ইসলামের ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ ভুক্তভোগীরা। ইচ্ছামতো সময় নিয়ে ও অতিরিক্ত টাকা ছাড়া তিনি কোন কাজই করেন না বলে অভিযোগ করেছেন সেবা গ্রহীতারা ।
এ বিষয়ে জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরে অভিযোগপত্র দিয়েও তার বিরুদ্ধে কোনরকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন ভূমি মালিকগণ।
নাম প্রকাশ না করার শর্তে এক ভূমি কর্মকর্তা সাংবাদিকদের বলেন,”দৌলতপুর উপজেলার মৃত জিয়াউল হকের ছেলে তিনি। দৌলতপুর ছাড়াও ভেড়ামারার বিলশুকা ও কুষ্টিয়ার মজমপুরে তার বাড়ি রয়েছে। তিনি ম্যানেজ করে চলেন তাই অভিযোগ উঠলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয় না।”
গত বৃহস্পতিবার ৯ মে সরেজমিনে গিয়ে দেখা যায়,সেবা নিতে আসা অধিকাংশ ব্যক্তি এর আগেও একাধিকবার এসেছেন। তহসিলদার শরিফুল ইসলাম সেদিনও তাদের ফিরিয়ে দিচ্ছিলেন। সাংবাদিক দেখে কয়েকজনের কাজ করে দিলেও কালবেলাসহ উপস্থিত সাংবাদিকদের তিনি ছবি তুলে রাখেন।সাংবাদিকদের হুমকি দিয়ে বলেন,”আমি লিখতে পারি, লিখাতেও পারি।”
স্থানীয় ও এলাকাবাসী সূত্রে আরও জানা গেছে,”শরিফুলের টার্গেট অসহায় ও দরিদ্র কৃষক। তার নিকট কেউ কাজের জন্যে গেলে নানা অজুহাতে দিনের পর দিন ঘুরিয়ে বাড়িতে লোক দিয়ে কাজ করাবে বলে অতিরিক্ত টাকা নেয়। যা নেয় তার অর্ধেকেরও কম রশীদ করে। ৩০০ টাকার কমে একটি পর্চাও মেলে না। সে এখানে ৬ বছর ধরে আছে। কিছু বললেই বলে উপরে লোক আছে, কিচ্ছু হবেনা।”
খেমিরদিয়ার থেকে আসা মালেকা খাতুন বলেন,”গত তিনদিন থেকে ঘুরছি এখনো কাজ হয়নি।”
ভুক্তভোগী সামিরুন বেগম বলেন, ” ২০২৩ সালের ডিসেম্বরে কাজের জন্য টাকা দিয়েছি এখনো কাজ হয়নি।”
বাহাদুরপুরের কৃষক জমিন মণ্ডল বলেন,”আমি তহসিলদারকে(শরিফুল) জমি খারিজের জন্য ১০ হাজার ৫০০ টাকা দিয়েছি।আর সে দাখিলা কেটেছে ৭ হাজার ৩০০ টাকার।বাদবাকি পকেটে ভরেছে।”
ফার্নিচার ব্যবসায়ী আসাদুল বলেন, “আমার ভূমি অফিসের পাশে বাড়ি হওয়ায় ৩০০ টাকা নেওয়ার শর্তে ৫ হাজার টাকার কাজ সে ১৬০০ টাকায় করে দিয়েছে।”
বিভিন্ন জায়গায় বাড়ি থাকার কথা স্বীকার করলেও শরিফুল ইসলাম বলেন,”আমি কোন অনিয়ম-দুর্নীতি করি না। একটি ছেলে দিয়ে বাড়িতে কাজ করায়।তাকেও নিজে বেতন দেয়।”
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন বলেন, শরিফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ পড়েছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে এমপি আজিজুল
কেশবপুর( যশোর) প্রতিনিধি :
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা ব্যবস্থা দেখতে আকস্মিক পরিদর্শনে আসেন যশোর -৬ আসনের সাংসদ আজিজুল ইসলাম। এ সময়ে তিনি কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীর খোঁজ খবর নেন।
এরপর তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অফিস কক্ষে ডাক্তার নার্স ও কর্মচারিদের সাথে আলোচনা করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্েেসর স্বাস্থ্য বিষয়ক খোঁজ খবর শেষে প্রত্যেককে দায়িত্বশীল হয়ে সেবার মান উন্নয়েনর তাগিদ দেন।
এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ, কেশবপুর পৌরসভার কাউন্সিলরর কবির হোসেন, জেলা পরিষদের সদস্য টিপু সুলতান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।#
দামুড়হুদার বজ্রপাতে নিহত বাড়িতে উপজেলা প্রশাসনের সমবেদনা ও আর্থিক সাহায্য প্রদান
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দামুড়হুদার পাটাচোরা গ্রামে বজ্রপাতে নিহত স্ত্রীকে সমবেদনা ও আর্থিক সহযোগিতা প্রদান করেছেন উপজেলা উপজেলা প্রসাশন। শনিবার সকাল ৯ টায় বজ্রপাতে দামুড়হুদা সদর ইউনিয়নের পাটাচোরা গ্রামের মৃত খেদের মল্রিকের ছেলে আহম্মদ মল্লিক(৬০)র মৃত্যু হয়। নিহতের পরিবার জানায় সেচপাম্প বন্ধ করতে মাঠে অবস্থানকালে বজ্রপাতে তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে তার বাড়িতে গিয়ে নিহতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে ছুটে যায় উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা। তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সাহায্য প্রদান করেন।এছাড়া
এ ধরনের অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা এড়াতে ঝড় – বৃষ্টি ও বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকার জন্য সকলকে অনুরোধ জানায়।
রামপালে নদীতে ডুবে নিখোঁজ ৩য় শ্রেণীর ছাত্র শাওন সরকার
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালের দাউদখালী নদীতে গোসল করতে নেমে শাওন সরকার (৮) নামের এক শিশু নিখোঁজ রয়েছে। সে উপজেলার গোবিন্দপুর গ্রামের মালো পাড়ার রতন সরকারের ছেলে। খবর পেয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, রামপাল থানা পুলিশ ও রামপাল ফায়ারসার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে গেছেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড জানান, শনিবার দুপুর দেড়টার সময় গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দাউদখালী নদীতে বন্ধুদের সাথে গোসল করতে যায় তৃতীয় শ্রেণীর ছাত্র শাওন সরকার। তার বন্ধুরা গোসল করে চলে আসার সময় দেখতে পায় শাওন নেই। পরে তাকে খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। শিশু শাওন বাবা মায়ের ছোট ছেলে হওয়ায় তার পরিবারে চলছে শোকের মাতম। এ রিপোর্ট লেখা পর্যান্ত সন্ধা ৬ টায়ও ফায়ারসার্ভিসের ডুবুরী দল নিখোঁজ শিশুকে উদ্ধার করতে পারেনি। তবে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছেন ফায়ার লিডার আবু জাফর সিদ্দিক।#
সাতক্ষীরার তালায় জমি ক্রয় করে বিপাকে সিরাজুল ইসলাম
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার তালায় জমি ক্রয় করে বিপাকে পড়েছেন ভুক্তভোগী সিরাজুল ইসলাম। বিভিন্ন সরকারি দপ্তরে হয়রানি করার নিমিত্তে প্রতিপক্ষ মীর আসাদুজ্জামান একের পর এক মিথ্যা কাল্পনিক ভিত্তিহীন মনগড়া অভিযোগ খাড়া করছেন বলে অভিযোগ করেন সিরাজুল ইসলাম। সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটা থানাধীন খলিশখালি ইউনিয়ন এর গাছা মৌজায় আর,এস, প্রজা খোদেজা বেগম,আনোয়ারা বেগম দিংদের নিকট থেকে ৯ একর ৮২ শতক জমি ক্রয় করেন। সুত্র মতে, পাটকেলঘাটা থানাধীন গাছা মৌজার সি,এস,খতিয়ান – ১৪, প্রজা জতিষ ঢালী,আশুতোষ ঢালী দিংদের প্রত্যেকের প্রাপ্য জমির পরিমান ৮ একর ৮২ শতক। মোট জমির পরিমান ২৬ একর ৪৬ শতক। গত ইং ০৮-০৫-১৯৪৪ সালে ৪৫২৪ নং রেজিস্ট্রি কোবলামুলে সি,এস প্রজাদের নিকট থেকে প্রভাবতি ধর সমুদয় জমি ক্রয় করে। সে মোতাবেক প্রভাবতি ধর এর নামে এস,এ,২৮ নং খতিয়ানে ১৯ একর ৬৪ শতক জমি রেকর্ড হয়। উক্ত প্রভাবতি ধর এর নিকট থেকে গত ইং ১৯-০৯-১৯৬৫ সালে ১৫৫১ নং পাওয়ার অফ অ্যাটর্নি মুলে ওমর উদ্দিন মন্ডল, কায়েস উদ্দিন মন্ডল, বায়েস উদ্দিন মন্ডল, হাতেম মন্ডল ১৯ একর ৬৪ শতক জমি ক্রয় করেন। সে অনুযায়ী তাদের প্রত্যেকের প্রাপ্য জমির পরিমান ৪ একর ৯১ শতক। উক্ত এস,এ প্রজা প্রভাবতি ধর গত ইং ০৮-১০-১৯৬৯ সালে ১০৯৪৯ নং বিনিময় সুত্রে পাওয়ার অফ অ্যাটর্নি মুলে ভারত হতে পশ্চিম বাংলার মঙ্গল মাহমুদপুর মৌজার সমপরিমাণ জমি বিনিময় করে। উক্ত বিনিময় কৃত জমি ০৪ জনের নামে অর্থাৎ ওমর উদ্দিন মন্ডল, কায়েস মন্ডল, বায়েস উদ্দিন মন্ডল, হাতেম মন্ডল দিংদের নামে সাতক্ষীরা এস,ডি,ও অফিস হতে যথাক্রমে বৈধ হয়। জমির পরিমান ১৯ একর ৬৪ শতক। উল্লেখিত বিনিময় সুত্রে প্রাপ্ত কায়েস উদ্দিন মন্ডল ও বায়েস উদ্দিন মন্ডল হইতে আর,এস প্রজা খোদেজা বেগম ও আনোয়ারা বেগম দিং গত ইং ২৮-০১-১৯৭০ তারিখ ৯ একর ৮২ শতক জমি ৩২৮ নং কোবলা দলিল মুলে জমি ক্রয় করে। ক্রয়কৃত জমি যথাক্রমে খোদেজা ও আনোয়ারা দিংদের নামে ১৯৭৫-১৯৭৬ সনে ১৫৮৪ নং নামপত্তন হয়। উল্লেখ্য তালা উপজেলার সেটেলমেন্ট জরিপ শুরু হলে শান্তিপূর্ণ ভাবে ভোগদখল থাকা অবস্থায় খোদেজা বেগম এর নামে গাছা মৌজার অধীনস্থ আর,এস ২৯৮ নং খতিয়ানে ৯ টি হাল দাগে ৬ একর ৯৭ শতক জমির রেকর্ড হয়। সে মোতাবেক আনোয়ারা বেগম এর নামে একই মৌজার আর,এস ১০৯১ নং খতিয়ানে ৮ টি দাগে ৫ একর ১৮ শতক জমি আনোয়ারা সহ তার স্বামী হাবিবুর রহমান, এক পুত্র ও এক কন্যার নামে রেকর্ড হয়। আর,এস প্রজা খোদেজা বেগম ও আনোয়ারা বেগম দিংদের কাগজপত্র যাচাই-বাছাই করে ভোগদখল থাকা অবস্থায় তাদের নিকট থেকে তালা উপজেলার মাগুরা গ্রামের বাবুর আলীর ছেলে সিরাজুল ইসলাম ৯ একর ৮২ শতক জমি ক্রয় করেন। এদিকে তফসিল বর্ণিত সম্পত্তি ক্রয় করে প্রতিপক্ষ মীর আসাদুজ্জামান কর্তৃক বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন ভুক্তভোগী সিরাজুল ইসলাম। তিনি অভিযোগ তুলে বলেন, আসাদুজ্জামান প্রশাসনিক বিভিন্ন দপ্তরে আমাকে হয়রানি করার নিমিত্তে বিভিন্ন সময় মিথ্যা বানোয়াট, ভিত্তিহীন অভিযোগ খাড়া করছে। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের সহযোগিতা এবং হস্তক্ষেপ কামনা করেছেন।
নলতার শেরে বাংলা ক্লিনিকের বিরুদ্ধে শ্বাসনালী কেটে রোগী হত্যার অভিযোগ
নিজস্ব প্রতিনিধি
গলার টনসিল অপারেশন করতে গিয়ে ভুলবশতঃ শ্বাসনালী কেটে ফিরোজা বেগম নামে ৩ সন্তানের জননীকে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনা ধামাচাপা দিতে রোগীর কাগজপত্র গায়েব করে স্বজনদের ৫ লক্ষ টাকায় ম্যানেজ করে তড়িঘড়ি করে পুলিশি ঝামেলা এড়াতে দাফন সম্পন্ন করেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (১০ মে) রাত ২ টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় অনুমোদন বিহীন শেরে বাংলা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে। নিহত ফিরোজা বেগম (৪৫) কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের পাইকাড়া রহিমপুর গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী। মামলা, হামলা এড়াতে সাতক্ষীরার সদর থানার ব্যাংদহা গ্রামের আবুল কাশেম গাজীর পুত্র ক্লিনিক মালিক সাইদুল ইসলাম নিজেকে কথিত সাংবাদিক পরিচয়ে উল্টো সাংবাদিকদের হুমকি দিয়ে তার ক্লিনিকে এই ধরনের কোন রোগী ভর্তি বা অপারেশন করার কথা অস্বীকার করেন। এ যেন ভূতের মুখে রাম নাম। সাইদুল ইসলাম এবং পাইকগাছার বহুল আলোচিত তানিয়া সুলতানের মালিকাধীন নলতা শেরে বাংলা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সরেজমিনে শনিবার বেলা ১১ টার দিকে গেলে নলতার হাবিবুর, মাসুম বিল্লাহ, আব্দুল কুদ্দুস, ফজলুর রহমানসহ একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানায় পাইকাড়া রহিমপুর গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী ফিরোজা বেগম দীর্ঘদিন যাবত গলায় টনসিলের যন্ত্রণা ভুগছিল। যন্ত্রণা সইতে না পারায় গত শুক্রবার সকালে প্রথমে নলতা চৌমুহনীতে অবস্থিত আব্দুল বারীর মালিকানাধীন আহসানিয়া ক্লিনিকে যায়। কিন্তু উক্ত ক্লিনিক স্থানান্তরের জন্য কাজ করার কারণে পরীক্ষা-নিরীক্ষা করে শেরে বাংলা ক্লিনিকে অপারেশনের বা দেখানোর পরামর্শ দেয়। সেই মোতাবেক শনিবার সকাল ১০ টার সময় ফিরোজা বেগমকে নিয়ে তার স্বজনরা শেরে বাংলা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে যায়। ওই সময় ক্লিনিক মালিক সাইদুল ইসলাম টনসিল অপারেশনের জন্য ৪০ হাজার টাকা চুক্তি করে অপারেশনের কথা জানান। অপারেশনে রাজি হলে ক্লিনিক মালিক সাইদুল ইসলাম যশোর ২৫০ শয্যা হাসপাতালের ডাক্তার শাহীন রেজা এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের এনেস্তেসিয়া ডাঃ তামিম ইকবালের কথা বলে তার পরামর্শ অনুযায়ী ফিরোজা বেগমকে ভর্তি করিয়ে অপারেশনের জন্য রাত আনুমানিক ২ টার দিকে অপারেশন থিয়েটারে নিয়ে অপারেশনের সময় ভুলবশতঃ শ্বাসনালী কেটে যাওয়ায় রোগী অচেতন অবস্থায় আর জ্ঞান না ফিরে রক্ত ক্ষরণ শুরু হয়। ঐ সময় অবস্থা বেগতিক দেখে দ্রুত সাতক্ষীরা সিবি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আধা ঘন্টা আগে রোগীর মৃত্যু হয়েছে বলে জানান। বিষয়টি জানতে পেরে ক্লিনিক মালিক সাইদুল ইসলাম এবং তানিয়া সুলতানা মোটা অংকের টাকায় রোগীর স্বজনদের ম্যানেজ করে তড়িঘড়ি করে রাত ৪টার সময় ওই অ্যাম্বুলেন্স যোগে বাড়িতে পাঠিয়ে দেয়। পুলিশি ঝামেলা এবং লোক জানাজানি এড়াতে দ্রুত দাফনের ব্যবস্থা করতে বলে এবং এ বিষয়ে পুলিশ বা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে নিষেধ করে দেয়। এবং বলে পুলিশের ঝামেলা হলে লাশ কাটা ছেড়া হওয়ার ভয় দেখায়। এ ছাড়াও পুলিশ এবং সাংবাদিকদের ঝামেলা এড়ানোর জন্য রোগীর স্বজনদের কাছে শেরে বাংলা ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের কোন ছাড়পত্র বা ব্যবস্থাপত্র ছাড়াও প্রমাণ লোপাট করার জন্য কোন কাগজপত্র দেওয়া হয়নি যাতে করে ওইগুলো নিয়ে কোথাও অভিযোগ করার সুযোগ না পায়। অনুমোদনবিহীন শেরে বাংলা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে কোন ডাক্তার ও নার্স না থাকায় প্রতিনিয়ত এই ধরনের দুর্ঘটনা এবং অপ চিকিৎসার শিকার হয়ে প্রতিনিয়ত দুর্ঘটনা, মৃত্যু বেড়েই চললেও দেখার কেউ নাই। ওই সময় রহিমপুর গ্রামে যেয়ে দেখা যায় ফিরোজা বেগমের দাফনের প্রস্তুতি চলছে এ বিষয়ে তার স্বামী আমজাদ হোসেনের নিকট জানতে চাইলে তিনি শেরে বাংলা ক্লিনিকের কোন কাগজপত্র বা ব্যবস্থাপত্র, ছাড়পত্র দেখাতে পারেনি। তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি জানান বাবা লাশ আবার কাঁটা ছাড়া হবে একারণে আমরা কিছু বলতে চাই না। তবে ক্লিনিক মালিক আমাদের বলছে হার্ট অ্যাটাকে মারা গেছে। ক্লিনিক মালিক সাইদুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি প্রথমে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে জানান এই ধরনের রোগী আমার ক্লিনিকে কখনো ভর্তি হয়নি বা কোন অপারেশন করা হয়নি সব মিথ্যা বানোয়াট। তবে সাংবাদিকদের প্রশ্নের এক পর্যায়ে তিনি স্বীকার করে জানান আমার মুরুব্বী বারী ভাইয়ের আহসানুল্লাহ ক্লিনিকে ওটি না থাকায় তার অনুরোধে আমার ক্লিনিকে তার ডাক্তার নার্সরা ব্যবহার করেছে এর চেয়ে বেশি কিছু বলতে পারব না। প্রসঙ্গে আহসানুল্লাহ ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের মালিক আব্দুল বারির নিকট জানতে চাইলে তিনি জানান ফিরোজা বেগমকে নিয়ে আমার ক্লিনিকে সকাল ৯/১০ টার দিকে এসেছিল। যেহেতু আমার ক্লিনিকের জায়গা পরিবর্তনের কাজ চলছে সেহেতু আমি প্যাথলজি পরীক্ষা-নিরীক্ষা করে পাশে শেরে বাংলা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে যাওয়ার পরামর্শ দেই। এর পরে কি হয়েছে আমি বলতে পারব না তবে আমি শুনেছি ওই রুগীর ভুল অপারেশন, টনসিল কাটতে গিয়ে শ্বাসনালী কেটে ফেলায় মারা গেছে। এ প্রসঙ্গে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনের নিকট জানতে চাইলে তিনি কিছুই জানেন না বলে সাংবাদিকদের জানান। তবে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের তদারিকের দায়িত্বে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নিকট কথা বলতে বলেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার বুলবুল কবিরের নিকট জানতে চাইলে তিনি জানান বিষয়টি আমার জানা নাই তবে খোঁজ নিয়ে তিনি ডাঃ শাহিন রেজার অপারেশনের কথার সত্যতা পান বলে জানান। বিষয়টি সাতক্ষীরা সিভিল সার্জনকে জানিয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
পাইকগাছায় মরা গরুর মাংশ বিক্রি নিয়ে তুলকালাম!
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় মরা গরুর মাংস বিক্রি নিয়ে তুলকালাম! এলাকাবাসী বলছে মরা গরু কিন্তু কসাইরা বলছে মরা গরু না। এ নিয়ে এলাকায় সমালোচনার ঝড় উঠে। বিষয়টি নিয়ে উপজেলা সেনেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক শুক্রবার সন্ধ্যায় ঘটনাস্থল থেকে মাংস জব্দ করে। পরে ওই মাংশ কেরসিন ঢেলে পুড়িয়ে ফেলা হয়। ঘটনাটি গত বুধবার উপজেলার গড়ুইখালী ইউনিয়নের আলামীন মোড়ে।
এলাকাবাসী জানান, গত বুধবার উপজেলার কুমখালী গ্রামের রমেশ বৈদ্যর দুটি গরু বাড়ির পাশে বিলে ঘাস খাওনের জন্য বেধে রাখে। প্রচন্ড গরম আর রোদে গরু দুটি অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষনিক গরুর মালিক ডাক্তার ডেকে আনে। ডাক্তারের পরামর্শে গরুর গায়ে পানি ঢালে। একটি গরু সুস্থ হলেও আরেকটি গরু মারা যায়। এ সময় গড়ুই খালী এলাকার ইলিয়াস গাজী(৪০), মকছেদ গাজী (৩৫),খানজে গাজী(৪৫), জাকির সানা(৪০) ওই মাঠে গরুর মালিকের অনুমতিতে জবাই করে। পরে ওই গরুর মাংশ ইছা গাজী নামে এক ভ্যান চালকের মাধ্যমে গরুর মাংশ আল-আমীন মোড়ে প্রতি কেজী ৫শ টাকা করে ২০ জনের মধ্য বিক্রি করে দেয়। পরে মরা গরু জানাজানি হলে শুক্রবার সন্ধায় এলাকাবাসি ওই মাংশ রাস্তার পাশে ফেলে রাখে। নজরুল শেখ (৫০) নামে এক ক্রেতা বলেন অল্প দামে মাংস পাওয়ায় আমি সাড়ে চার কেজি মাংশ কিনেছিলাম। কিন্তু পরে জানতে পারলাম ওই মাংশ মরা গরুর। তাই রান্না না করে আল আমিন মোড়ের রাস্তার উপর ফেলে রেখে যাই। এলাকার আজিজুল শেখ জানান আমিও অল্প টাকায় মাংস পেয়ে আমিও সাড়ে চার কেজি মাংস কিনেছিলাম ২০০০ টাকায়। ১ কেজি মাংস রান্না করে খেয়েছি বাকি তিন কেজি মাংস রাস্তায় ফেলে দিয়েছি। গরুর মালিক রমেশ বৈদ্য জানান, আমার দুটি গরু স্টক করেছিল একটা গরু বাঁচাতে পারেছি অন্যটা বাঁচাতে পারিনি। তাই মাঠে ফেলে দিয়ে আসি। গড়ুইখালীর কিছু লোক এসে ওই গরু জবাই করে মাংস নিয়ে গেছে কি করেছে এটা আমি জানি না। কসাইদার মোকছেদ আলী গাজী জানান, গরুটি মরা না অসুস্থ হয়ে পড়লে আমরা গরুর মালিকদের নিকট থেকে নিয়ে গরুটি জবাই করে বিশ জনে ভাগ করে নিয়েছিলাম। এ বিষয়ে সেনেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় মন্ডল জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে মরা গরুর মাংস জব্দ করা হয়েছে পরে মাংসগুলো কেরোসিন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। যারা মারা গরুর মাংস বিক্রি করেছে তারা আইনের আওতায় আসবে।
পাইকগাছায় ফসিয়ার রহমান ফাউন্ডেশন এর উদ্যোগে ২৭৫ জন ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় ফসিয়ার রহমান ফাউন্ডেশন এর উদ্যোগে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৭৫ জন ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
শনিবার সকালে ফসিয়ার রহমান মহিলা কলেজ মিলনায়তনে ফসিয়ার রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ফসিয়ার রহমানের জেষ্ঠ্য পুত্র আলহাজ্ব মাসফিয়ার রহমান সবুজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের সম্পাদক ও ফসিয়ার রহমানের সহধর্মিনী আলহাজ্ব ফাতেমা রহমান। বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের পরিচালক ফারিহা রহমান ঈশিতা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজর অধ্যক্ষ ভারপ্রাপ্ত উৎপল কুমার বাইন। ফসিয়ার রহমান মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ ময়নুল ইসলাম এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, সহকারী অধ্যাপক গাজী নুর মোহাম্মদ, সহকারী অধ্যাপক জিএম মুনসুর আলী, সহকারী অধ্যাপক আলহাজ্ব শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক অঞ্জলী রানী শীল, শিক্ষার্থী তুরানী আক্তার আশা। বৃত্তি প্রদান শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা শেখ জালাল উদ্দিন।
অনুষ্ঠানে এক লক্ষ আশি হাজার টাকার বৃত্তি প্রদান করা হয়।
সুন্দরবনে আগুন লাগার কারণ বের করতে আরও সাত কার্যদিবস সময় নিলো তদন্ত কমিটি
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
পুরোপুরি নিভে গেছে চাঁদপাই রেঞ্জের সুন্দরবনে লাগা আগুন। প্রধান বনসংরক্ষক আমীর হোসাইন চৌধুরী জানিয়েছেন, বনের কোথাও আগুন নেই এখন। আগুন লাগার কারণ জানতে গত শনিবার (৪মে) গঠিত হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি। সাত কার্যদিবসের মধ্যে এই কমিটি প্রতিবেদন জমা দেবেন বলেও তখন জানানো হয়। তবে দুই কার্যদিবস হাতে রেখে আগুনের কারণ বের করতে আরও সাত কার্যদিবসের সময় নিয়েছেন গঠিত তদন্ত কমিটি। পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী নুরুল করিমের কাছ থেকে তদন্ত কমিটি এই সময় নেয়।
বনবিভাগের গঠিত তদন্ত কমিটির প্রধান পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) রানা দেব শনিবার (১১ মে) বিকেলে জানান, সুন্দরবনে আগুন লাগার ঘটনায় জীববৈচিত্র্যের ক্ষয়ক্ষতি নির্ণয় করতে গঠিত বিশেষজ্ঞ আরেকটি টিমকে সহযোগিতা করতে হয়েছে। তাই আগের সাত কার্যদিবসের মধ্যে আগুন লাগার কারণ বের করতে বিলম্ব হয়েছে। এজন্য দুই কার্যদিবস হাতে রেখে আরও সাত কার্যদিবসের সময় নিয়েছি।
এদিকে আগুন লাগার পরদিন রবিবার (৫মে) আগুনে সুন্দরবনে ক্ষতিগ্রস্ত জীববৈচিত্র্যের পরিমাণ নির্ণয়ে বিশেষজ্ঞ টিম গঠন করা হয়। সে সময় ওই টিমকে ১০কার্যদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন প্রধান বনসংরক্ষক আমির হোসাইন চৌধুরী। এর আগে তিনি ওইদিন ঢাকা থেকে ছুটে এসে সরেজমিনে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর সুন্দরবন পশ্চিম বন বিভাগের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে প্রধান বনসংরক্ষক জানান, সুন্দরবনে বর্তমানে কোথাও আগুন নেই। পর্যবেক্ষণের জন্য কাজ করছে একটি টিম।
এর আগে পূর্ব সুন্দরবনে আগুন লাগার কারণ বের করতে ওই দিনই (৪মে) তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী নুরুল করিম। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) রানা দেবকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির অপর দুই সদস্য হলেন- চাঁদপাই রেঞ্জের জিউধার স্টেশন অফিসার মোঃ ওবায়দুর রহমান এবং ধানসাগর স্টেশন অফিসার মোঃ রবিউল ইসলাম।
উল্লেখ্য, গত শনিবার (৪মে) দুপুরে সুন্দরবনের পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ে ২থেকে আড়াই কিলোমিটার এলাকা জুড়ে। পরে ৪৩ ঘন্টা চেষ্টা চালিয়ে বনরক্ষী, ফায়ার সার্ভিস, নৌ বাহিনী ও স্থানীয়রা মিলে সে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। #
নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করাই বর্তমান কমিশনের মূল লক্ষ্য: রাশেদা সুলতানা
তথ্য বিবরণী
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করাই বর্তমান কমিশনের মূল লক্ষ্য। এই জন্য প্রয়োজন সকলের সহযোগিতা। নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। প্রভাবশালীদের ভয়ে প্রভাবিত হওয়া যাবে না।
তিনি শনিবার দুপুরে খুলনার ফুলতলা উপজেলার রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে জেলার ফুলতলা উপজেলার প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে।
নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশন চায় ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে তারা তাদের ভোট প্রদান করুক। নির্বাচনে ভোটগ্রহণে উদ্বুদ্ধ করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছে নির্বাচন কমিশন। ভোটকেন্দ্রে কোন বিচ্ছিন্ন ঘটনা না ঘটে এই জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা জোরদার করা হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয় সে লক্ষ্যে নির্বাচন কমিশন চারধাপে উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন করছে। অনৈতিক ও প্রভাব বিস্তারকারীদের পক্ষে কাজ না করার জন্য সংশ্লিষ্টদের নিদের্শনা দেন নির্বাচন কমিশনার।
খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজীর আহমেদ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ মোঃ এটিএম শামীম মাহমুদ।
সভা শেষে নির্বাচন কমিশনার গণমাধ্যমকর্মীদের ব্রিফ করেন।
বিসিকের খুলনা আঞ্চলিক পর্যায়ের অর্ধবার্ষিকী পর্যালোচনা সভা অনুষ্ঠিত
তথ্য বিবরনী
২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর খুলনা আঞ্চলিক কার্যালয় ও এর আওতাধীন অন্যান্য কার্যালয়ে সম্পাদিত কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে অর্ধবার্ষিকী পর্যালোচনা সভা শনিবার দুপুরে বিসিকের খুলনা আঞ্চলিক কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিসিকের চেয়ারম্যান সঞ্জয় কুমার ভৌমিক।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশের শিল্পখাতের উন্নয়নে বিসিকের আরও বেশি ভূমিকা রাখার সুযোগ রয়েছে। ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পের বিকাশের মাধ্যমে আমরা সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অবদান রাখতে পারি। বিসিকের কোন শিল্পনগরীতে যেন কোন জমি অব্যবহৃত না থাকে। তিনি আরও বলেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তির লক্ষ্যমাত্রায় কোন অফিস পিছিয়ে থাকলে চলবে না। বিভিন্ন দপ্তরের জনবল সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিসিকের শিল্পনগরীগুলোর রুগ্ন শিল্পপ্রতিষ্ঠানসমূহের অবস্থার পরিবর্তন ও বন্ধ ইউনিটগুলোর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। কর্মকর্তাদের উদ্যোক্তা তৈরিতে ও সৃজনশীল কাজে তৎপর হতে হবে।
খুলনা বিসিকের আঞ্চলিক পরিচালক (ভারপ্রাপ্ত) মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিসিকের পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি) কাজী মাহবুবুর রশিদ। স্বাগত বক্ততৃা করেন বিসিক খুলনা আঞ্চলিক কার্যালয়ের বিশেষজ্ঞ গোলাম সাকলাইন।
দামুড়হুদা ও দর্শনায় বজ্রপাতে মৃত্যু ২,আহত ১
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদায় পৃথক তিন’টি স্থানে বজ্রপাতে ২ জনের মৃত্যুসহ ১ জন মারাত্নক আহত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে দামুড়হুদা ও আশপাশে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হলে মাঠে সেচপাম্প বন্ধ করতে মাঠে অবস্থানরত অবস্থায় বজ্রপাতে দামুড়হুদার পাটাচোরা গ্রামের মৃত খেদের মল্লিকের ছেলে আহম্মদ মল্লিক(৬০) মারাত্মক আহত হয়।পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাজিয়া নওরিন তাকে মৃত ঘোষনা করেন।একই সময় দর্শনা থানার ঝাঝরি বেগমপুর গ্রামের আশ্রায়নের আব্দুল মালেকের ছেলে রুবেল হোসেন (৩০) বাড়ির পাশে কাজ করা অবস্থায় বজ্রপাতে মারা যায়।
অন্যদিকে দামুড়হুদার গোবিন্দহুদা গ্রামের মিলন মিয়ার স্ত্রী টুনু খাতুন(৩০)বজ্রবৃষ্টির সময় বাড়িতে ঘরের দরজায় বসে বৃষ্টি দেখছিল।হঠাৎ বাড়ির উঠানে বজ্রপাত হলে সে গুরুত্বর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে।সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করেন।চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ আশরাফ রবিন জানান, বজ্রপাতে আহত গৃহবধু টুনু খাতুনকে মহিলা মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। চিকিৎসাও দেয়া হয়েছে। তবে তার শরীরে কোথাও পোড়ার চিহৃ নেই। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বজ্রপাতের শব্দে তার কানে সমস্যা হয়েছে।
রামপালে মাদকসহ কারবারি আটক
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ।।
রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ ঘটনায় রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ আটক নাজিম শেখ কে শনিবার (১১ মে) বেলা ১১ টায় বাগেরহাটের আদালতে প্রেরন করেছে।
জানা গেছে, রামপাল থানার এসআই চিন্ময় মন্ডল স্বর্গীয় ফোর্সসহ শুক্রবার (১০ মে ) রাত ৯ টায় হুড়কা ইউনিয়নের সাকিনস্ত প্রতাপ কুমার মন্ডলের ওরফে টুকেন এর চায়ের দোকানের সামনে ইট সলিনের রাস্তায় অভিযান পরিচালনা করেন। এ সময় ১০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে তাকে আটক করেন। আটক নাজিম শেখ (২৪) দিগরাজ কলেজ রোডের মৃত নূর আলী শেখের ছেলে।
মাদক কারবারি আটক ও আদালতে প্রেরনের বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ। তিনি জানান, মাদক কারবারিদের ধরার অভিযান জোরদার করা হয়েছে।#
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাছে চাঁদা দাবী : ২ প্রতারক গ্রেফতার
স্টাফ রিপোর্টারঃ
সোনাডাঙ্গা মডেল থানা এবং দৌলতপুর থানা এলাকার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদেরকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে ভয়ভীতি, হুমকি প্রদর্শন, চাঁদা দাবী ও প্রতারণার কর্মকান্ডে জড়িত ২ জন প্রতারক গ্রেফতার।
কেএমপি’র পুলিশ কমিশনার ব্রিফিংয়ে বলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং নগরবাসীর সেবায় সর্বদা তৎপর। আমরা বিগত কয়েক মাস থেকেই অস্ত্রধারী, সন্ত্রাসী, নাশকতাকারী, চোরাচালানকারী, মাদক, জঙ্গি, অস্ত্র, গোলাবারুদ, চোরাই মোটর সাইকেল, জুয়াড়ি, বিকাশ এবং অনলাইন প্রতারণায় জড়িত প্রতারক, সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামী, হত্যাকান্ডে জড়িত আসামী ও ভূমিদস্যুসহ সমাজে প্রভাব প্রতিপত্তিশালী যারা নাশকতা সৃষ্টি করতে পারে তাদের গ্রেফতারের জন্য সাঁড়াশী অভিযান পরিচালনা অব্যাহত রেখেছি।
তিনি জানান, গত ২০ এপ্রিল ২০২৪ খ্রি: বাংলাদেশ বেতার খুলনায় অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে কর্মরত সাতক্ষীরার শ্যামনগরের মোড়লপাড়া নিবাসী শওকাত হোসেন মোড়লের ছেলে মোঃ সাঈদুজ্জামান (৩১)’র ব্যক্তিগত ফোন নম্বরে একটি মোবাইল নম্বর হতে কল করে অজ্ঞাতনামা ব্যক্তি নিজেকে বাংলাদেশ বেতার সদরদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে সাঈদুজ্জামানকে তার কর্মস্থল থেকে অন্যত্র বদলীর হুমকি দিয়ে বদলীর তালিকা থেকে নাম কাটানোর জন্য টাকা দাবী করেন। একইভাবে বাংলাদেশ বেতার খুলনা উপকেন্দ্রের ৯ জনকে ফোন করে এবং মূখ্য পরিদর্শকের কার্যালয়, পাট অধিদপ্তর দৌলতপুর, খুলনার আরও কিছু কর্মকর্তাকে ঐ একই নম্বর হতে কল করে অনৈতিক অর্থ প্রদানের প্রস্তাবের অভিযোগ পাওয়া যায়। এমনকি তাদের মধ্যে পাট অধিদপ্তর, খুলনা এর মূখ্য পরিদর্শক এ.এম আক্তার হোসেনের নিকট হতে কৌশলে প্রতারণা করে ১ লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার সংবাদ পাওয়া যায়। ভুক্তভোগীগণের মধ্যে সাঈদুজ্জামান এই ঘটনার বিষয়ে পুলিশকে অবগত করলে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ উক্ত ঘটনার বিষয়ে অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানে নেমে পুলিশ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে এবং তাদের বিষয়ে তথ্য উদঘাটন করতে সক্ষম হয়। পরবর্তীতে ঘটনার বিষয়ে সাঈদুজ্জামানকে মামলা করার জন্য বলা হলে তিনি মামলা করতে সম্মত হন। তৎপ্রেক্ষিতে, সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের একটি টিম নীলফামারী জেলায় অভিযান পরিচালনা করে নীলফামারী জেলা পুলিশের সহায়তায় ঘটনার সাথে জড়িত প্রতারক মোঃ মনোয়ার হোসেন( বাবু) (৪৫) এবং মোঃ শাহজালাল জিএম (৩৩)কে নীলফামারী জেলার পাঁচ রাস্তা এলাকা থেকে গত কাল গ্রেফতার করতে সক্ষম হয়। আটক বাবু নীলফামারী সদর থানাধীন ইটাখোলা ইউপির সরদারের মোড়ের ভাড়াটিয়া ও মহব্বত বাজিতপাড়া নিবাসী আব্দুন নুরের ছেলে এবং শাহজালাল একই থানাধীন সোনারয় উলটপাড়া নিবাসী আব্দুস সামাদের ছেলে।
গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে, তারা মূলত একটি সংঘবন্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন সময়ে সরকারি আমলা, রাজনৈতিক নেতা, বিভিন্নি বাহিনীর ও প্রতিষ্ঠানের উর্ধ্বতন প্রভাবশালী কর্মকর্তা পরিচয় দিয়ে মানুষকে ফোন করে প্রভাবিত করার মাধ্যমে অর্থ আদায় করে প্রতারিত করে। এক্ষেত্রে তাদের তথ্য প্রাপ্তির মূল সোর্স হচ্ছে সরকারি তথ্য বাতায়ন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, পত্রিকায় বিজ্ঞাপন এবং ভিজিটিং কার্ড। এগুলো থেকে সহজেই তারা তথ্য সংগ্রহ করে। এছাড়াও আরো বেশি তথ্য জানার জন্য তারা সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার এবং সেখান থেকে আনুষাঙ্গিক তথ্য সংগ্রহ করে কল দিয়ে জঙ্গি, সর্বহারা, শীর্ষ সন্ত্রাসী পরিচয় দিয়ে লোকজনের কাছ থেকে আরো কিছু তথ্য সংগ্রহ করে। যাকে প্রতারণার জন্য টার্গেট করা হয় তার পারিবারিক অবস্থা, ছেলে-মেয়ে কয়জন, তার সামাজিক অবস্থান, তার আর্থিক অবস্থা এবং সম্পদের পরিমাণ কেমন এগুলো তারা সংগ্রহ করে। সংঘবদ্ধ চক্রের সদস্যরা কেউ টার্গেট ফিক্সড করে, কেউ তথ্য সংগ্রহের করে এবং কেউ তথ্য বিশ্লেষণ করে। এক্ষেত্রে এই চক্রের সদস্যরা তথ্য বাতায়ন থেকে টার্গেটকৃত লোকের পদ পদবী, কর্মস্থল, কর্মকাল এবং তাদের দূর্বলতা খুঁজে বের করে ফোন করে কখনো বদলি, কখনো বরখাস্ত কখনো প্রমোশনের প্রলোভন দেখিয়ে এবং কখনো তার পরিবারের সদস্যদের হয়রানি ও অপহরণের ভয় দেখিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়। এক্ষেত্রে তারা যেসব সিম কার্ড ব্যবহার করে তা নিজের নামে রেজিস্ট্রেশন করা নয়। তদন্তকালে জানা যায়, গ্রেফতারকৃত আসামি মনোয়ার হোসেন বাবু নিজ এলাকায় বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পর্যন্ত পড়াশোনা করেছে। তারা চার ভাই-বোন। মনোয়ার হোসেন বাবু ফেনীতে বিদ্যুতের লাইনম্যান হিসেবে কাজ করতো। পরবর্তীতে ২০০৮ সালে সে বিদ্যুতের লাইনম্যানের চাকরি ছেড়ে দেয়। বিদ্যুতের চাকরি ছেড়ে দিয়ে সে দীর্ঘদিন ঢাকার কেরানীগঞ্জ বসবাস করতো। এসময়ে সে তার দুরভিসন্ধি বাস্তবায়নের জন্য সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজনের সাথে সখ্যতা গড়ে তোলে। পরবর্তীতে কৌশলে তাদের মাধ্যমে তথ্য সংগ্রহ করে সে প্রতারণার কাজ চালিয়ে যেতে থাকে। প্রথম দিকে নিজ এলাকার লোকজনকে চাকুরীর প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করতো। এলাকার মানুষজন তার জালিয়াতি বুঝতে পারায় সে কৌশল পরিবর্তন করে। সে বিকাশ/রকেট ও নগদ এর মতো এমএফএস প্রতিষ্ঠানের নামে প্রতারণা শুরু করে। সহযোগি হিসেবে মোঃ শাহজালাল জিএম নামে এসএসসি পাশ আরেক প্রতারককে সাথে নেয়। এই অপরাধ সংঘটনের জন্য সমাজের নিম্ন শ্রেণির মানুষকে কাজে লাগায়। ৫০০/১০০০ টাকার বিনিময়ে তাদের এনআইডি কার্ড সংগ্রহ করে এবং বিভিন্ন ফোন কোম্পানির সিমকার্ড ক্রয় করে। বাক চতুর মনোয়ার বাবু এর ভরাট কন্ঠ ও স্মার্ট কনভারসেশনের ফাঁদে সহজেই পা দেয় মানুষ। বিশেষ করে যারা সরকারি চাকুরী করেন এবং একই জায়গায় দীর্ঘদিন কর্মরত আছেন তাদেরকেই সহজ টার্গেটে পরিণত করে সে। তাকে সার্বিক সহযোগিতা করে শাহজালাল। এলাকায় মনোয়ারকে দালাল বাবু এবং শাহজালালকে চিটার শাহজালাল বলে সবাই চেনে। ইতিপূর্বেও সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া সংক্রান্তে ডিএমপি’র নিউমার্কেট থানায় মনোয়ারের নামে প্রতারণার মামলাসহ রংপুর ও নীলফামারী এলাকায় নারী নির্যাতন, চুরি এবং মারামারির ০৪ টি মামলা রয়েছে। তার অপর সহযোগী শাহজালালের বিরুদ্ধেও নীলফামারী জেলার সদর থানায় নারী নির্যাতনের ০১টি মামলা ছিল। তারা উভয়েই পেশাদার প্রতারক চক্রের সক্রিয় সদস্য হিসেবে অদ্যাবদি তাদের কর্মকান্ড পরিচালনা করে আসছিলো। উল্লেখ্য যে, তাদের বিরুদ্ধে ফরিদপুর জেলায় পাট অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ফেনী জেলায় বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নোয়াখালী জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসকদের কাছে স্বাস্থ্য সচিব পরিচয় দিয়ে কল করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এই প্রতারক চক্রের সাথে আরোও কারা কারা জড়িত আছে সে বিষয়ে তদন্ত অব্যাহত আছে। ইতিমধ্যেই দৌলতপুর থানায় তাদের বিরুদ্ধে আরো ০১ টি প্রতারণার মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। এই প্রতারণা প্রক্রিয়া সংঘটনের নেপথ্যে আরও যারা জড়িত আছে তাদের বিরুদ্ধেও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে মারেন ইব্রাহিম
যশোর অফিস
চাঁদপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যা করেন ইব্রাহিম প্রধানিয়া। যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৬ এর যশোর ক্যাম্প।
ইব্রাহিম প্রধানিয়াকে (৩৮) চাঁদপুরের মতলব দক্ষিণ থানার বকচর এলাকার আব্দুল মোতালেব প্রধানিয়ার ছেলে।
র্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, ইব্রাহিম চার বছর আগে একই এলাকার খোকন মিয়ার মেয়ে খাদিজাকে বিয়ে করেন। তাদের দুটি সন্তান রয়েছে। গত এক বছর ধরে ইব্রাহিম যৌতুক হিসেবে ফার্নিচার দাবি করেন। খাদিজার দরিদ্র বাবা যৌতুক দিতে ব্যর্থ হওয়ায় বিভিন্ন অজুহাতে খাদিজার উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন ইব্রাহিম। গত ১০ এপ্রিল রাতে খাদিজার শরীরের ডিজেল ঢেলে আগুন ধরিয়ে দেয় ইব্রাহিম। পরে চিকিৎসাধীন অবস্থায় ১২ এপ্রিল খাদিজার মৃত্যু হয়।
এ ঘটনায় মামলা হলে খাদিজার শাশুড়ি গ্রেফতার হয়। আত্মগোপনে চলে যান ইব্রাহিম। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে বেনাপোল থেকে ইব্রাহিম প্রধানিয়াকে গ্রেফতার করে।
তিনি আরও জানান, আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
সাতক্ষীরা থেকে ঢাকায় আসছিল রাসায়নিক মিশ্রিত আম ও জেলিযুক্ত চিংড়ি
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে রাসায়নিক মিশ্রিত ৭২০ কেজি আম এবং ক্ষতিকারক জেলি পুশ করা ৪০৯ কেজি বাগদা চিংড়ি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসব রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছিল।
সাতক্ষীরা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অসিত কুমার সরকার এসব তথ্য নিশ্চিত করেন।
এর আগে শুক্রবার রাতে শহরের পুরাতন সাতক্ষীরা এলাকা থেকে এসব আম ও চিংড়ি জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২ চিংড়ি ব্যবসায়ী ও এক আম ব্যবসায়ীকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানা দেওয়া ব্যবসায়ীরা হলেন আশাশুনি উপজেলার বুরাখাড়াটি গ্রামের মাছ ব্যবসায়ী আব্দুল লতিফের ছেলে মিলন মাহমুদ, একই উপজেলার দরগাহপুর গ্রামের আব্দুর রহমান মোড়লের ছেলে জাহিদ হোসেন এবং সাতক্ষীরা শহরের মুন্সিপাড়া এলাকার ফজলু সরদারের ছেলে আম ব্যবসায়ী শাহিন সরদার।
অসিত কুমার সরকার জানান, জাতীয় গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে আশাশুনি মৎস্যকাটি থেকে আসা ৫টি ট্রাক এবং ২টি ইঞ্জিনভ্যান শহরের পুরাতন সাতক্ষীরা এলাকা থেকে জব্দ করা হয়। জব্দকৃত ট্রাকগুলো থেকে পরীক্ষা নিরীক্ষা করে ১৭ ক্যারেট জেলি মিশ্রিত বাগদা চিংড়ি ও ৩১ ক্যারেট রাসায়নিক দ্রব্য মিশ্রিত আম জব্দ করা হয়। জব্দকৃত চিংড়ির ওজন ৪০৯ কেজি এবং আমের ওজন ৭২০ কেজি।
তিনি আরও জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চিংড়ি ব্যবসায়ী মিলন মাহমুদকে ৬৫ হাজার টাকা, জাহিদ হোসেনকে ১০ হাজার টাকা এবং আম ব্যবসায়ী শাহিন সরদারকে ৩০ হাজার টাকাসহ ৩ জনের কাছ থেকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জব্দকৃত আম ট্রাকের চাকায় পিষে এবং চিংড়িগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।
সাতক্ষীরার আম ও মাছের সুখ্যাতি রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বিএনপি-জামায়াতের দেড় শতাধিক কর্মীর আওয়ামী লীগে যোগ
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি ও জামায়াতে ইসলামীর দেড় শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। শুক্রবার রাতে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজীম আনারের হাতে ফুলের তোড়া দিয়ে তারা দলে যোগ দেন।
দল ত্যাগ করা উল্লেখযোগ্য নেতারা হলেন- জটারপাড়া বিএনপির গ্রাম কমিটির সভাপতি ফজলুল করিম মিন্টু, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, যুবদলের সভাপতি সাইফুল ইসলাম, জামায়াতের গ্রাম কমিটির সভাপতি হাসেম আলী, সদস্য ফরিদ উদ্দিন ও মোজাম্মেল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন রায়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলী হোসেন অপু, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শিবলী নোমানী, ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল প্রমুখ।
আওয়ামী লীগে যোগদানকালে জামায়াত নেতা মোজাম্মেল হোসেন বলেন, সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার দল-মতনির্বিশেষে সবাইকে ভালোবাসেন। কেউ অসুস্থ বা মারা গেলে তিনি ছুটে যান। বিপদ-আপদে পাশে দাঁড়ান। তাঁর এমন ভালোবাসায় মুগ্ধ হয়ে বঙ্গবন্ধুর আদর্শ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে অনুপ্রাণিত হয়ে তারা আওয়ামী লীগে যোগ দিলেন।
আওয়ামী লীগে যোগদানকারী কর্মীদের উদ্দেশে আনোয়ারুল আজীম আনার বলেন, ‘আপনারা বঙ্গবন্ধুর আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন এবং আমাকে ভালোবেসে এই দলে যোগদান করাতে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।’
খুলনার ৯ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ৪৮
স্টাফ রিপোর্টার
বিভিন্ন ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে খুলনার ৯টি উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৪৮ জন। এসব প্রার্থীরা অনলাইনের মাধ্যমে তাদের মনোনয়নপত্র জমা দেন।
এছাড়া ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন প্রার্থীরা। এবার উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় বেড়েছে প্রার্থীদের সংখ্যা। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সিপিবি ও এদের অঙ্গ সংগঠনের নেতারা ৯টি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।
রূপসা : আগামী ৫ জুন চতুর্থ ধাপে অনুষ্ঠিত হবে রূপসা উপজেলা পরিষদ নির্বাচন। এবারের নির্বাচনে অনলাইনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার কারণে উপজেলা নির্বাচন অফিসগুলিতে প্রার্থীদের খুব একটা উপস্থিতি নেই। নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমার শেষ দিন প্রার্থীরা অনলাইনে তাদের মনোনয়ন জমা দেন।
এরা হলেন চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, উপজেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফেরদৌস আহমেদ, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মো. কামরুজ্জামান মোল্লা, উপজেলা যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি ও আব্দুল ওদুদ মোড়ল।
ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মো. আব্দুল্লাহ যোবায়ের, শ্রীফলতলা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. হিরণ আহমেদ ও মো. ইদ্রিস আলী হাওলাদার। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা ও উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারনি সুলতানা রুনা।
রূপসা উপজেলা নির্বাচন কর্মকর্তা জান্নাতুল ইসলাম বলেন, নির্বাচনী তফসিল মোতাবেক ১২ মে মনোনয়নপত্র বাছাই, ১৬ থেকে ১৮ মে আপিল, ১৯ মে প্রত্যাহার, ২০ মে প্রতীক বরাদ্দ এবং ৫ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপজেলায় ভোটার রয়েছে এক লাখ ৫৭ হাজার। মোট ভোট কেন্দ্র রয়েছে ৫৬টি।
তেরখাদা : আগামী ২১ মে উপজেলা পরিষদ নির্বাচনে তেরখাদায় চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন দুইজন। এরা হলেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, জেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি আবুল হাসান মুসল্লি।
দিঘলিয়া : আগামী ২১ মে উপজেলা পরিষদ নির্বাচনে দিঘলিয়ায় চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন চারজন। এরা হলেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শেখ মারুফুল ইসলাম, উপজেলা পরিষদে তিন মেয়াদে সাবেক চেয়ারম্যান শেখ মহিউদ্দিন মল্লিক, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-সম্পাদক গাজী এনামুল হক মাসুম ও বিশিষ্ট ব্যবসায়ী মো. জাকির হোসেন।
দাকোপ : দাকোপ উপজেলা পরিষদ নির্বাচনে দাকোপে চেয়ারম্যান ৬, ভাইস চেয়ারম্যান ৭ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
খুলনা জেলা ও দাকোপ উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, কমিশন ঘোষিত মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৯ মে দাকোপ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক উপজেলা চেয়ারম্যান আ’লীগ নেতা মুনসুর আলী খান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি শেখ আবুল হোসেন, উপজেলা আ’লীগের সহসভাপতি ও লাউডোব ইউনিয়ন থেকে পদত্যাগী চেয়ারম্যান শেখ যুবরাজ, চালনা পৌরসভার সাবেক মেয়র ড. অচিন্ত্য কুমার মন্ডল, উপজেলা যুবলীগের সভাপতি ও সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড় এবং যুবলীগনেতা গাজী সাইফুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন।
ভাইস চেয়ারম্যান পদে জাপানেতা জাহাঙ্গীর মোল্লা, যুবলীগ নেতা শেখ জাহিদুর রহমান মিল্টন, তাপস জোয়াদ্দার, দেবাশীষ রায়, এড. দেবপ্রসাদ বৈদ্য, সুনিল মন্ডল এবং সিপিবি নেতা কিশোর কুমার রায় মনোনয়নপত্র জমা দিয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আ’লীগ নেত্রী ও সাবেক ভাইস চেয়ারম্যান জয়ন্তী রানী সরদার, সাবেক ভাইস চেয়ারম্যান এড. সুভদ্রা সরকার, সাবেক ইউপি সদস্য বিথিকা রায়, মলিনা জোয়াদ্দার এবং ফাতেমা খাতুন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আগামী ১২ ও ১৩ মে মনোনয়নপত্র যাচাই বাছাই, ১৯ মে প্রত্যাহার এবং ২০ মে প্রতিক বরাদ্দের মধ্যদিয়ে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। উপজেলার মোট ১ লক্ষ ৩৪ হাজার ৬শ’ ৮৩ জন ভোটার আগামী ৫ জুন ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৩টি পৃথক পদে নেতা নির্বাচিত করবেন।
কয়রা : আগামী ২৯ মে কয়রা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ৩ জন। এরা হলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি এস এম শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজা, আওয়ামী লীগ কর্মী এড. অনাদী সানা।
বটিয়াঘাটা : আগামী ৫ জুন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ৮ জন। এরা হলেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শ্রীমন্ত অধিকারী রাহুল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ রাসেল কবির, গঙ্গারামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাদীউজ্জামান হাদী, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মিজানুর মিলন গোলদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোতাহার হোসেন শিমু, উপজেলা বিএনপি’র সভাপতি খায়রুল ইসলাম জনি, সিপিবি নেতা নিতাই গাইন ও জাতীয় পার্টি নেতা শাওন হালদার।
ডুমুরিয়া : আগামী ২৯ মে উপজেলা পরিষদ নির্বাচনে ডুমুরিয়ায় চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ৪ জন। এরা হলেন বতর্মান উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য গাজী এজাজ আহমেদ, জেলা আওয়ামী লীগের সদস্য আজগর বিশ্বাস তারা, গুটুদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও আ’লীগ নেতা মোস্তফা সরোয়ার ও জেলা ছাত্রদল নেতা মোমিনুর রহমান নয়ন।
ভাইস চেয়ারম্যান পদে মনোয়নপত্র দাখিল করেছেন চারজন। এরা হলেন প্রভাষক গোবিন্দ কুমার ঘোষ, গাজী আব্দুল হালিম, শাহিনুর রহমান শাহিন ও অভিজিৎ রায়। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন চার জন। এরা হলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শোভারানী হালদার, শারমিন পারভীন রুমি ও বিভা রানী বিশ্বাস।
পাইকগাছা : আগামী ২৯ মে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে পাইকগাছায় মনোনয়ন দাখিল করেছেন ৭ জন। এরা হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান টিপু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এড. আবুল কালাম সানা, আওয়ামী লীগ নেতা কৃষ্ণপদ মন্ডল, এড. শিবলী নোমান সানা ও আসাদুল ইসলাম।
ফুলতলা : আগামী ২১ মে ফুলতলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ৩ জন। এরা হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য বিলকিস আক্তার ধারা ও উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক সাব্বির হোসেন রানা।
চিকিৎসা খাতে সাফল্য আনবে প্রীতমের ‘কৃত্রিম হাত’
খুলনাঞ্চল রিপোর্ট
মানবদেহ সংযোজনের জন্য কৃত্রিম হাত তৈরি করে সাফল্যের ধারা অব্যাহত রেখেছেন বরিশালের আগৈলঝাড়ার ক্ষুদে বিজ্ঞানী প্রীতম পাল। তিনি জেলা পর্যায়ে অনুষ্ঠিত ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা ও ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডে প্রথমস্থান দখলে রেখেছেন। এর আগে, প্রীতম পাল উপজেলা পর্যায়ে বিজ্ঞান মেলায়ও প্রথমস্থান দখল করেছিলেন। তার এমন আবিষ্কার চিকিৎসা খাতে সাফল্য বয়ে আনবে বলে বিশিষ্টজনরা আশা ব্যক্ত করেছেন।
ক্ষুদে বিজ্ঞানী প্রীতম পাল বরিশাল অমৃত লাল দে মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। প্রীতম আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের শিহিপাশা গ্রামের বাসিন্দা ও রাজিহার ইউপি সচিব গৌতম পাল ও গৃহিণী কাজলী পালের বড় সন্তান। প্রীতম গৈলা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী।
ক্ষুদে বিজ্ঞানী প্রীতম জানান, একদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একটি ভিডিও ক্লিপে দেখতে পান যে, রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধে একটি হাত হারিয়েছেন একজন সৈনিক। ঐ সৈনিক একদিন বাড়ি ফিরলেন। বাড়ি ফেরার আগে দরজায় অপেক্ষায় ছিলেন স্ত্রী ও সন্তানেরা। কলিংবেল চাপতেই সন্তানেরা দরজা খুলে দেন। বাবা দাঁড়িয়ে রয়েছেন দরজার সামনে। সন্তানেরা অপেক্ষা করছেন বাবা তাদের জড়িয়ে ধরে কোলে তুলে নিয়ে আদর করবেন। আবার সন্তানদের ভাবনা বাবা ফুল দিয়ে তাদের অভ্যর্থনা জানাতে একটি হাত হয়তো তার পেছনে রেখেছেন সারপ্রাইজ দেওয়ার জন্য। কিন্তু বাস্তবে তেমন কিছুই ঘটলো না।
হতভাগা বাবা এর কোনোটিই যখন করলেন না; তখন সন্তানেরা দেখতে পেলেন যে তাদের বাবার একটি হাতই নেই। হৃদয় বিদারক দৃশ্যর এমন একটি ভিডিও দেখে মানবদেহ সংযোজনের স্বপ্ন দেখা শুরু করেন প্রীতম। মানব কল্যাণে সেই স্বপ্ন বাস্তবায়নে একাগ্র চিত্তে মনোযোগী হন তিনি। অধ্যবসায়ের কারণে প্রীতমের সেই স্বপ্ন বাস্তবে ডানা মেলেছে।
প্রীতম জানান, বিভিন্ন দুর্ঘটনায় সারাদেশে অনেক মানুষ তাদের হাত হারান। বেঁচে থাকার জন্য বাকি জীবন তারা কর্মহীন হয়ে পড়েন। এমন মানুষের জন্যই তার আবিষ্কৃত রোবটিক আর্ম বা কৃত্রিম হাত মানবদেহে সংযোজন করা যেতে পারে। মানবদেহে এই কৃত্রিম হাত সংযোজন করলে ভারী যান্ত্রিক স্থানেও অনায়াসে কাজ করতে পারবে। স্বাভাবিকভাবেই এই হাত দুই থেকে ছয় কেজি পর্যন্ত ওজন বহন করতে সক্ষম। হেভিওয়েট হাত হিসেবে এর স্থায়িত্ব অনেক বেশি।
দেশের চিকিৎসা বিজ্ঞানে অনেক ধনাঢ্য ব্যক্তিরা বিদেশ থেকে ৫ থেকে ২০ লাখ টাকা খরচ করে কৃত্রিম হাত আমদানি করে তার সংযোজন করে আসছেন। তবে ক্ষুদে বিজ্ঞানী প্রীতমের আবিষ্কৃত কৃত্রিম হাত তৈরিতে খরচ হয়েছে ২০ থেকে ৩০ হাজার টাকা।
প্রীতমের বাবা ইউপি সচিব গৌতম পাল জানান, তার ছেলের উদ্ভাবন নিয়ে তিনি আনন্দিত। মানব কল্যাণে কাজ করায় ছেলের আর্থিক চাহিদা পূরণ করে আসছেন তিনি। পৃষ্ঠপোষকতার মাধ্যমে স্কলারশিপ নিয়ে পড়াশোনায় আগ্রহের পাশাপাশি প্রীতম তার আবিষ্কারে আরো সাফল্য পাবে বলেও আশা ব্যক্ত করে তিনি। পাশাপাশি সবার সহযোগিতা প্রার্থনা করেন বাবা গৌতম পাল।
কয়রায় বিক্রি বেড়েছে তালশাঁসের
কয়রা(খুলনা)প্রতিনিধি
বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুর তালগাছের সৌন্দর্যে মুগ্ধ হয়ে লিখেছেন, তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। তালগাছ আকাশে উঁকি মেরে সূর্যের তাপ শোষণ করলেও কচি তালের শাঁসে জলীয় অংশ বেশি থাকায় তা মানব দেহের পানিশূন্যতা অনেকটাই পূরন করে। ফলে তীব্র দাপদাহের পর উপকূলে ঘূর্ণিঝড় ধেয়ে আসা মাস মে মাস তাই কখনো মুষলধারে, কখনও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কিন্তু এখনও তেমন কমেনি গরম। বৈশাখের শেষ ও জ্যৈষ্ঠের শুরুতেই ভ্যাপসা গরমে একটু স্বস্তি পেতে শৌখিন ক্রেতা থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে মধু মাসের রসালো ফল তালের শাঁসের কদর বেঁড়েছে কয়রায়।
কয়রা উপজেলার ৭ টি ইউনিয়নে বিভিন্ন গ্রামের রাস্তার দু’ পাশে ও প্রধান সড়কের মোড়ে মোড়ে কচি তালের পসরা নিয়ে বিক্রি করতে হাজির হয়েছেন অনেক ভ্রাম্যমান ব্যবসায়ী। একটু স্বস্তি পেতে রাস্তার পাশে ফুটপাতে বিক্রি হওয়া রসালো এই ফলের স্বাদ নিচ্ছেন অনেকে। তাদের কাছ থেকে স্থানীয় বাসিন্দা বা চলতি পথের অনেককেই শ^াস কিনে খেতে দেখা গেছে। আবার অনেককেই পরিবারের জন্য তাল থেকে শ^াঁস বের করে কিনে নিয়ে যেতে দেখা গেছে।
কোনো কোনো বিক্রেতা ভ্যান যোগে পাড়া ও মহল্লায় ঘুরে ঘুরে তাল শ^াস বিক্রি করছেন।
কয়রা গ্রামের তাল শ^াস বিক্রেতা হামিদ জানান, প্রতি বছর মধু মাসে কয়রা উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে তাল কেনেন। পরে ঘুরে ঘুরে বিভিন্ন স্থানে তা বিক্রি করেন। প্রতি বছর এ সময় তালের শ^াস বিক্রি করে সংসার চালান। বৈশাখ মাস থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত চলবে তালের শ^াস বিক্রি। তবে এবারের ফলন কম হওয়ায় কিছুটা দাম বাড়তি।
তালের শ^াস বিক্রেতা জামাল জানান, প্রতিদিন দিন তিনি ৩ থেকে ৪ শ তাল কেটে বিক্রি করেন। প্রতিটি তালে ভিতরে তিন থেকে ৪ টা করে শ^াস থাকে এবং প্রতিটি তাল গড়ে ১০ থেকে ১৫ টাকা বিক্রি হয়। গ্রামে গ্রামে ঘুরে এসব কচি তাল কিনে আনেন। তালের সংখ্যাভেদে একটি গাছের দাম পড়ে ৫০০ থেকে ১২০০ টাকা। গরম পড়লে তালের শ^াস অনেক বেশি বিক্রি হয়। প্রতি বছর তিনি এ মৌসুমে তালের শ^াস বিক্রি করেন।
ফুটপথে দাঁড়িয়ে পরিবারের সবার জন্য তালের শ^াস কিনেছিলেন ঢাকা থেকে গ্রামের বাড়ীতে আসা মাহফুজুর রহমান। তিনি বলেন, রাজধানীতে ফরমালিন বা কেমিক্যাল ছাড়া কোনও ফল পাওয়া মুশকিল। সেখানে তালের শ^াস সর্বোৎকৃষ্ট। কোনও ধরনের ভেজাল নেই। তবে তালের শ^াস সুপারশপে বিক্রি হয় না, এটা কেবল ফুটপাত বা মহল্লার অলিগলিতে পাওয়া যায়। ছোট শ^াস অনুযায়ী দাম কিছুটা বেশি হলেও এ নিয়ে কিছু বলার নেই। বিক্রেতারা কষ্ট করে দা’ দিয়ে তাল কেটে দেয়। লাভ না হলে তারা চলবে কিভাবে।
আরেক ক্রেতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আলম বলেন, গণমাধ্যমের বরাতে জানতে পেরেছি তালের শ্বাঁস অনেক উপকারি এটা ডায়েটের জন্য বেশ কার্যকর। এছাড়া শুষ্ক ত্বক ও চুল পড়া বন্ধ করে। এটা খেতে সুস্বাদু এজন্য নিজে খেলাম ও পরিবারের সদস্যদের জন্যেও নিলাম।
মঠবাড়ী গ্রামের তালগাছ মালিক মনজু জানান, আগের মতো মতো লোকজন পাকা তাল খেতে চায় না। তাই আমি কাঁচা অবস্থাতেই ৫ টি গাছের তাল ৬ হাজার টাকায় বিক্রি করে দিয়েছি।
কয়রা উপজেলা স্বাস্থ্যকপ্লেক্্েরর মেডিকেল অফিসার এম আর হাসান জানান, কচি তালের বেশির ভাগ অংশ জলীয় হওয়ায় শরিরে পানির চাহিদা মেটাতে সক্ষম। গরমে শরীর থেকে দ্রুত পানি বের হয়ে গেলে তা পূরণ করার পাশাপাশি তালে শ^াঁস শরির কে দ্রুত শীতল করে। এতে ক্যালসিয়াম, ভিটামিন এ, বি ও সি সহ নানা ধরনের পুষ্টির চাহিদা মেটাচ্ছে তালের শ^াস। এই শ^াসে প্রচুর পরিমাণে খনিজ লবণ ও পানি রয়েছে। তাছাড়া তারের শ^াঁস আ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় শরিরের কোষের ক্ষয়রোধ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)বি,এম তারিক উজ-জামান বলেন, তালের শ^াস শরিরের জন্য অত্যান্ত উপকারি সুস্বাদু একটি ফল। দিন দিন তাল গাছ কমে যাওয়ার কারণ হিসেবে তিনি বলেন, গ্রামাঞ্চলের মানুষ গুরুত্ব না বুঝে তালগাছ কেটে ফেলছে। তবে এখন বজ্রপাত রোধে কৃষি অফিস ও বিভিন্ন সংগঠনের মাধ্যমে বিভিন্ন স্থানে রাস্তার ধারে ও খালের পাড়ে তালগাছ রোপন করা হচ্ছে।
বাংলাদেশ কৃষক সমিতি উপকূলীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ কৃষক সমিতি উপকূলীয় সমন্বয় কমিটির উদ্যোগে খুলনা জেলা কার্যালয় ১১ মে ’২৪ শনিবার উপকূলীয় কমিটির সমন্বয়ক এস এ রশীদ এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালন করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবিদ হোসেন। সভায় বক্তব্য রাখেন কৃষক সমিতির কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এস এম এ সবুর, সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, সহ-সভাপতি কাজী সোহরাব হোসেন, খুলনা জেলা কমিটির সভাপতি ও বটিয়াঘাটা উপজেলার ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, বাগেরহাট জেলা কমিটির সভাপতি খান সেকেন্দার আলী, যশোর জেলা কমিটির সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মফিজুর রহমান নান্নু, কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি মোঃ ওয়েদুজ্জামান পিন্টু, সাধারণ সম্পাদক ম. হেলাল উদ্দীন, কৃষকনেতা রবিউল আলম খোকন, মোঃ সাজ্জাদ হোসেন, এ্যাড. আমিনুর রহমান হিরু, সনজিত রাজবংশী, মোঃ সেকেন্দার আলী, শৈলেন্দ্র নাথ মন্ডল, ফররুখ হাসান জুয়েল, নজরুল ইসলাম ইয়াসিন, সুজন বিপ্লব, জিএম মাহাবুর রহমান। সভায় বক্তরা উপকূলীয় অঞ্চলে পরিবেশ ধ্বংসের সমালোচনা করেন। নেতৃবৃন্দ উপকূলের পরিবেশ সুরক্ষা ও পরিবেশ বান্ধব উন্নয়নের জন্য উপকূলীয় বোর্ড গঠনের দাবী জানান। সভায় আগামী জুন মাসে শেষে খুলনায় উপকূলীয় কৃষক সমাবেশ করার সিদ্ধান্ত গ্রহণ করেন।
সিপিবি খুলনার নেতৃবৃন্দের শোক প্রকাশ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উপদেষ্টা, বিশিষ্ট মার্কসবাদী তাত্ত্বিক, গবেষক ও সাবেক ছাত্র ইউনিয়ন নেতা কমরেড হায়দার আকবর খান রনো’র মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, খুলনা জেলা কমিটির পক্ষে সভাপতি কমরেড ডা. মনোজ দাশ, সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদ, খুলনা মহানগর কমিটির পক্ষে সভাপতি কমরেড এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক কমরেড এ্যাড. নিত্যানন্দ ঢালী। নেতৃবৃন্দ শোক বিবৃতিতে বলেন, কমরেড হায়দার আকবর খান রনো’র মৃত্যুতে পার্টির একজন অভিভাবককে এবং দেশবাসী একজন খাঁটি দেশপ্রেমিক ত্যাগী নেতাকে হারালো।
৯ সদস্য বিশিষ্ঠ দাকোপ উপজেলা হকার্স ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন
দাকোপ প্রতিনিধি
দাকোপ উপজেলা হকার্স ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ লক্ষে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলা আওয়ামী লীগের কার্য্যালয়ে উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ^াসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ^াস। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবিএম রুহুল আমীন, চালনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেল, আওয়ামী লীগনেতা দেবাশিষ ঢালী, মোহনলাল সাহা, জয়প্রকাশ রায়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল জলিল মিয়া, ইয়াসিন সানা, শফিকুল গাজী, হোসেন শেখ, সালাম গাজী, বাবু শেখ, আকবর সানা, মাহাবুব মোল্ল্যা, আলমগীর শেখ, লিটন বাহাদুর, আবু ব্বক শেখ, সিদ্দিক বিশ^াস প্রমুখ। সভায় সকলের সম্মতিতে আব্দুল জলিল মিয়াকে আহকায়ক, মাহাবুব মোল্লা ও এনায়েত সানাকে যুগ্ম-আহবায়ক ইসমাইল শেখকে সদস্য সচিব এবং আলাউদ্দিন সানা, জহির উদ্দিন গাজী, নাঈম শেখ, মোঃ আব্দুল মান্নান গাজী, মোঃ মনিরুল শেখকে সদস্য করে ৯ সদস্য বিশিষ্ঠ দাকোপ উপজেলা হকার্স ইউনিয়নের আহবায়ক গঠন করা হয়।
পোল্ট্রি-ডেয়ারী শিল্পে কর্পোরেট কোম্পানীর নীল-নকশায় ক্ষোভ: হস্তক্ষেপ কামনায় পোল্ট্রি শিল্প মালিক সমিতি
খবর বিজ্ঞপ্তি
সম্ভাবনাময় পোল্ট্রি-ডেইরী শিল্পের সকল পর্যায়ে নিজেদের কব্জায় রেখে ইচ্ছেমত মুনাফার লোভে দিশী-বিদেশী বহুজাতিক করপোরেট কোম্পানীগুলো নীল-নকশার ষড়যন্ত্র করছে, অভিযোগ করে ক্ষোভ প্রকাশে সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আশু হস্তক্ষেপ কামনায় বিবৃতি দিয়েছেন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ ফেডারেশন কমিটির যুগ্ম মহাসচিব ও খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন এবং খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহ
দেশের ক্ষুদ্র-মাঝারী খামারগুলো যাতে বন্দ হয় সেই ষড়যন্ত্রে মেতেছে বড় করপোরেট কোম্পানীগুলো। তারা মুরগীর বাচ্চা-ডিম-মাংস, দুধ, পশুখাদ্য, ওষুধ উৎপাদন ও সরবরাহ নিজেদের নিয়ন্ত্রণে রেখে পণ্যের মূল্য নির্ধারণ করছে। এতে সরকারের সকল সংস্থা-বিভাগকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সুবিধামত মূল্য কমানো-বাড়ানো হচ্ছে। ফলে প্রান্তিক ক্ষুদ্র-মাঝারী খামারী ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়ে খামার বন্দ করতে বাধ্য হচ্ছে। অযৌক্তিকভাবে মুনাফার ফাঁদে পড়ে ভোক্তা সমাধানকে বেশী মূল্যে আমিষ সংগ্রহ করতে হচ্ছে। অন্যদিকে সরকারি সকল সুযোগ-সুবিধা বড় কোম্পানীগুলো পায়, পক্ষান্তরে ক্ষুদ্র-মাঝারীরা ন্যায্যমূল্য না পেয়ে আর্থিক ক্ষতিগ্রস্ত হয়। বড়দের সাথে অসম প্রতিযোগিতায় টিকতে পারছে না। দিশেহারা ছোটরা গ্রামীণ জনপদের চালিকাশক্তি হিসেবে থাকতে পারছে না। তাদের জীবনমান স্থবির হয়ে পড়লেও টনক পড়েনি মন্ত্রণালয়ের অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের। প্রতিকারে বিকশিত পোল্ট্রি-ডেইরী খাত দু’টি বাঁচাতে এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবী করেছেন বিবৃতিদাতারা।
তানভির ফিশারিজের সফলতার ১২ বছর, কর্মসংস্থানে খুশি এলাকাবাসি
রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলার ৩নং নৈহাটী ইউনিয়নের জাবুসা গ্রামে আধুনিক পদ্ধতিতে হোয়াইট গোল্ড খ্যাত গলদা, বাগদা চিংড়িসহ বিভিন্ন প্রজাতির সাদা মাছ চাষের মাধ্যমে এলাকার কর্মসংস্থান তৈরি, গণমানুষের আমিষের চাহিদা পূরণ এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে তানভির ফিশারিজ। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ২০১২-১৩ সাল থেকে মৎস চাষের সফলতার ধারা অব্যাহত রেখেছে তানভির ফিশারিজ। এটি মুলত আলফাতাহ গ্রুপে একটি প্রকল্প।
সরজমিন ঘুরে দেখা যায়, তানিভির ফিশারিজের একটি ঘেরে কয়েকটি পুকর কেটে এক এক পুকুরে একেক রকম মাছ চাষ করা হচ্ছে। গলদা, বাগদা চিংড়ির পাশাপাশি রুই, কাতলা, মৃগাল, গ্লাস কাপসহ বিভিন্ন প্রজাতির সাদা মাছ রয়েছে। জেলেদের সাহায্যে মাছ ধরার পর বিভিন্ন সাইজের মাছ দেখা যায়। এক পুকুরে ভেটকি মাছেরও চাষ করা হচ্ছে। পুকুরের বেড়ির উপরে রয়েছে বেগুন, লাউ, কলা, পুইশাকসহ মৌসুমি সবজি চাষ। ঘেরের চারপাশে পানি রোধক বেড়ি, পানি নিষ্কাশনের পাইপ ও ঘেরা-বেড়া দিয়ে সুরক্ষিত করা হয়েছে। ঘেরের দুই প্রান্তে পাহারা দেওয়ার জন্য গোলপাতা ও কাঠের বেড়ার ছোট্ট দু’টি ঘর রয়েছে। ঘরের মধ্যে মাছের খাবারসহ প্রয়োজনীয় উপকরণ রাখা হয়েছে। উক্ত ঘের পরিদর্শন শেষে নারয়ণখালী নদী ও ওয়াবদা বেড়িবাঁধ সংলগ্ন আরও কয়েকটি তানভির ফিশারিজের সাইনবোর্ড সম্বলিত ঘের দেখা গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, তানভির ফিশারিজের মালিক মোহাম্মদ আবু সাঈদের আল ফাতাহ পাবলিকেশন্স, চ্যান্সেলর পাবলিকেশন্স, জিনিক্স ইনকরপোরেশ, মাকতাবাতুল ফাতাহ বাংলাদেশ এবং তানভির পোল্ট্রির ব্যবসা রয়েছে। পাবলিকেশন্স ব্যবসার সাথে এই অঞ্চলে ২০১২-১৩ সালে মৎস্য চাষ শুরু করে। অন্যন্য ব্যবসার মতো এখানেরও সফলতা ধরে রাখতে তিনি সক্ষম হয়েছে।
তানভির ফিশারিজের ম্যানেজার মো. জাকির হোসেন বলেন, মাছ চাষের জন্য খুব উপযোগি খুলনা অঞ্চল। বর্তমানে তানভির ফিশারিজের ছোট-বড় মিলে অনেকগুলো ঘেরে মাছ চাষ করা হয়। প্রতিটি ঘেরেই আধুনিক পদ্ধতিতে চিংড়ির পাশাপাশি সাদা মাছের চাষ করা হয়ে থাকে। উপজেলা মৎস কর্মকর্তার পরামর্শ মোতাবেক রেণু ছাড়া, মাছের খাবার ও পরিচর্যা করা হয়। প্রায় সময় মৎস বিশেষজ্ঞগণ সরাসরি ঘেরে এসে মাছের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং মাছ চাষ সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকেন। তানভির ফিশারিজের বর্তমানে স্থায়ী ২০জন কর্মকর্তা রয়েছে। আর অস্থায়ী ভিত্তিতে প্রায় ৩০-৩৫ জন কর্মচারি কাজ করে থাকে। তিনি আরও বলেন, তানভির ফিশারিজ সব সময় নিয়ম মেনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষ করে থাকে, ফলে কাঙ্খিত মাছ উৎপাদন সম্ভব হচ্ছে।
এলাকাবাসী বলেন, তানভির ফিশারিজের মাধ্যমে গ্রামের অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে। কাজ করার ফলে ভাগ্য বদল হয়েছে জীবনমানের। বেকারত্ব দূর হয়েছে অনেকের। নিজ এলাকায় কাজ করার সুযোগ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করছে এলাকাবাসী। নাম প্রকাশে অনইচ্ছুক একজন কেয়ারটেকার বলেন, তানভির ফিশারিজ আমার জীবনের জন্য আর্শিবাদ হয়ে এসেছে। ছেলে-মেয়ে নিয়ে বড় বিপদে পড়ে ছিলাম, তানভির ফিশারিজের ঘের দেখা-শোনার দায়িত্ব পেয়ে এখন সুন্দরভাবে চলতে পারছি।
স্থানীয় ইউপি সদস্য মোঃ বাবর আলী শেখ বলেন, জাবুসা গ্রামে নদীর পাশে অবস্থিত তানভির ফিশারিজের ঘের সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। এই প্রকল্পের কারণে এ অঞ্চলের বহু মানুষের কর্মসংস্থান হয়েছে এখানে।
৩নং নৈহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল বলেন, জাবুসা গ্রামে ২০১২ সাল থেকে তানভির ফিশারিজ নামে পরিচালিত মাছের প্রকল্প দেশের আমিষের চাহিদা পুরণের পাশাপাশি বৈদেশিক অর্জনে এক অনন্য প্রতিষ্ঠান।
ওয়ার্কার্স পার্টির গভীর শোক ও সমবেদনা
খবর বিজ্ঞপ্তি
প্রবীণ মার্কসবাদী তাত্ত্বিক, গবেষক, লেখক, মুক্তিযুদ্ধের সংগঠক আজীবন বিপ্লবী কমরেড হায়দার আরী খান রনোর মৃত্যুতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য ও মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, জেলা ও মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য যথাক্রমে কমরেড গৌরাঙ্গ প্রসাদ রায়, কমরেড শেখ মিজানুর রহমান, কমরেড মনির আহমেদ, কমরেড খলিলুর রহমান, কমরেড আব্দুস সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, কমরেড আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য কমরেড মনিরুজ্জামান, কমরেড সন্দীপন রায়, কমরেড রেজাউল করিম খোকন, কমরেড আঃ হামিদ মোড়ল, কমরেড কৌশিক দে বাপী, কমরেড মোঃ আলাউদ্দিন, কমরেড মনির হোসেন, কমরেড বাবুল আখতার, কমরেড আরিফুর রহমান বিপ্লব, কমরেড অজয় দে, কমরেড এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, কমরেড হাফিজুর রহমান, কমরেড গৌরী মণ্ডল, কমরেড ফারুখ মাস্টার, কমরেড সাইদুল ইসলাম, কমরেড কৃষ্ণ কান্তি ঘোষ প্রমুখ নেতৃবৃন্দ।











































