পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় মরা গরুর মাংস বিক্রি নিয়ে তুলকালাম! এলাকাবাসী বলছে মরা গরু কিন্তু কসাইরা বলছে মরা গরু না। এ নিয়ে এলাকায় সমালোচনার ঝড় উঠে। বিষয়টি নিয়ে উপজেলা সেনেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক শুক্রবার সন্ধ্যায় ঘটনাস্থল থেকে মাংস জব্দ করে। পরে ওই মাংশ কেরসিন ঢেলে পুড়িয়ে ফেলা হয়। ঘটনাটি গত বুধবার উপজেলার গড়ুইখালী ইউনিয়নের আলামীন মোড়ে।
এলাকাবাসী জানান, গত বুধবার উপজেলার কুমখালী গ্রামের রমেশ বৈদ্যর দুটি গরু বাড়ির পাশে বিলে ঘাস খাওনের জন্য বেধে রাখে। প্রচন্ড গরম আর রোদে গরু দুটি অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষনিক গরুর মালিক ডাক্তার ডেকে আনে। ডাক্তারের পরামর্শে গরুর গায়ে পানি ঢালে। একটি গরু সুস্থ হলেও আরেকটি গরু মারা যায়। এ সময় গড়ুই খালী এলাকার ইলিয়াস গাজী(৪০), মকছেদ গাজী (৩৫),খানজে গাজী(৪৫), জাকির সানা(৪০) ওই মাঠে গরুর মালিকের অনুমতিতে জবাই করে। পরে ওই গরুর মাংশ ইছা গাজী নামে এক ভ্যান চালকের মাধ্যমে গরুর মাংশ আল-আমীন মোড়ে প্রতি কেজী ৫শ টাকা করে ২০ জনের মধ্য বিক্রি করে দেয়। পরে মরা গরু জানাজানি হলে শুক্রবার সন্ধায় এলাকাবাসি ওই মাংশ রাস্তার পাশে ফেলে রাখে। নজরুল শেখ (৫০) নামে এক ক্রেতা বলেন অল্প দামে মাংস পাওয়ায় আমি সাড়ে চার কেজি মাংশ কিনেছিলাম। কিন্তু পরে জানতে পারলাম ওই মাংশ মরা গরুর। তাই রান্না না করে আল আমিন মোড়ের রাস্তার উপর ফেলে রেখে যাই। এলাকার আজিজুল শেখ জানান আমিও অল্প টাকায় মাংস পেয়ে আমিও সাড়ে চার কেজি মাংস কিনেছিলাম ২০০০ টাকায়। ১ কেজি মাংস রান্না করে খেয়েছি বাকি তিন কেজি মাংস রাস্তায় ফেলে দিয়েছি। গরুর মালিক রমেশ বৈদ্য জানান, আমার দুটি গরু স্টক করেছিল একটা গরু বাঁচাতে পারেছি অন্যটা বাঁচাতে পারিনি। তাই মাঠে ফেলে দিয়ে আসি। গড়ুইখালীর কিছু লোক এসে ওই গরু জবাই করে মাংস নিয়ে গেছে কি করেছে এটা আমি জানি না। কসাইদার মোকছেদ আলী গাজী জানান, গরুটি মরা না অসুস্থ হয়ে পড়লে আমরা গরুর মালিকদের নিকট থেকে নিয়ে গরুটি জবাই করে বিশ জনে ভাগ করে নিয়েছিলাম। এ বিষয়ে সেনেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় মন্ডল জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে মরা গরুর মাংস জব্দ করা হয়েছে পরে মাংসগুলো কেরোসিন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। যারা মারা গরুর মাংস বিক্রি করেছে তারা আইনের আওতায় আসবে।
পাইকগাছায় ফসিয়ার রহমান ফাউন্ডেশন এর উদ্যোগে ২৭৫ জন ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
পাইকগাছায় ফসিয়ার রহমান ফাউন্ডেশন এর উদ্যোগে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৭৫ জন ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
শনিবার সকালে ফসিয়ার রহমান মহিলা কলেজ মিলনায়তনে ফসিয়ার রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ফসিয়ার রহমানের জেষ্ঠ্য পুত্র আলহাজ্ব মাসফিয়ার রহমান সবুজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের সম্পাদক ও ফসিয়ার রহমানের সহধর্মিনী আলহাজ্ব ফাতেমা রহমান। বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের পরিচালক ফারিহা রহমান ঈশিতা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজর অধ্যক্ষ ভারপ্রাপ্ত উৎপল কুমার বাইন। ফসিয়ার রহমান মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ ময়নুল ইসলাম এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, সহকারী অধ্যাপক গাজী নুর মোহাম্মদ, সহকারী অধ্যাপক জিএম মুনসুর আলী, সহকারী অধ্যাপক আলহাজ্ব শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক অঞ্জলী রানী শীল, শিক্ষার্থী তুরানী আক্তার আশা। বৃত্তি প্রদান শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা শেখ জালাল উদ্দিন।
অনুষ্ঠানে এক লক্ষ আশি হাজার টাকার বৃত্তি প্রদান করা হয়।











































