Home আঞ্চলিক খুলনা পিবিআই অভিযান মোটর সাইকেল সিন্ডিকেটে ২সদস্য গ্রেফতার

খুলনা পিবিআই অভিযান মোটর সাইকেল সিন্ডিকেটে ২সদস্য গ্রেফতার

79

আহাদ আলী, স্টাফ রিপোর্টার।।
খুলনা পিবিআই এর অভিযানে মোটর সাইকেল চোর সিন্ডিকেটের দুই সদস্য গ্রেফতার করেছে। এ সময় তাদের নিকট থেকে ৪টি চোরাই মোটর সাইকেল উদ্ধার হয়। ১১ই মে দিবাগত রাত ৪:৩০ মিনিটে তাদেরকে গোপালগঞ্জ জেলার হরিদাসপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো চোরাই চক্রের মূলহোতা রুবেল মোল্লা (৩১), পিতা-ইকরাম মোল্লা, হরিদাসপুর এবং রেজয়ান আহমেদ রিজু (২১) পিতা সুবিদ মৃধা,আড়পাড়া, গোপালগঞ্জ।
শুক্রবার কেএমপি সোনাডাঙ্গা থানাধীন ৮১/১ নর্থখাল ব্যাংক রোড হতে একটি বাজাজ ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরী করে ভুক্তভোগী। যার সাধারন ডায়েরী নং ৭০৬। সাধারন ডায়েরীর বিষয়ে খুলনা পিবিআই অবগত
হয়ে খুলনা পিবিআই পুলিশ সুপারের নির্দেশে ছায়া তদন্ত শুরু করে। এ পর্যায়ে গোপন সংবাদ ভিত্তিতে পিবিআই চোর সিন্ডিকেটের অবস্থান জানতে পারে এবং গোপালগঞ্জে অভিযান পরিচালনা করে। এ সময় তাদের গ্রেফতার করতে সক্ষম হয় এবং তাদের নিকট থেকে ১টি বাজাজ ডিসকভার, ১টি সুজুকি জিকসার ও ২টি ইয়ামাহা আরওয়ান ফাইভ মোটরসাইকেল উদ্ধার করে।
এ বিষয়ে পুলিশ পরিদর্শক সুজিত মিস্তী বলেন, আমরা মোটরবাইক চুরির অভিযোগ পেয়েই অভিযান শুরু করি। এক পর্যায়ে চোর সিন্ডিকে
সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হই। আমরা গোপন তথ্য পেয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এ তদন্ত পরিচালনা করি। তাদের বিরুদ্ধে মামলা দায়ে
হয়েছে এবং আরো তথ্য প্রাপ্তির লক্ষ্যে জিজ্ঞাসাবাচে জন্য আদালতে আবেদন করা হবে।
খুলনার পিবিআই পুলিশ সুপার মোহাম্মাদ নাইমুল
বলেন, খুলনার আওতাধীন এলাকায় অপরাধ তদন্ত,মালামাল উদ্ধার ও মামলার রহস্য উদঘাটনে তৎপর খুলনা পিবিআই। এরই ধারাবহিকতায় মোটর সাইকেল চোর সিন্ডিকেটের দুই সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং ৪টি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। এ অভিযানে উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শ(নিঃ) সুজিত মিস্তী নেতৃত্বে সঙ্গীয় পুলিশ পরিদর্শ ইকবাল হোসেন ও এসআই (নিঃ) এস, এম,হোসেন সহ একটি আভিযানিক দল।