Home আঞ্চলিক ২নং ওয়ার্ড কাউন্সিলের নামে ফেসবুকে ফেক আইডি খুলে অশ্লীল ছবি পোস্ট :...

২নং ওয়ার্ড কাউন্সিলের নামে ফেসবুকে ফেক আইডি খুলে অশ্লীল ছবি পোস্ট : গ্রেফতার ৩

88


খানজাহান আলী থানা প্রতিনিধি |।

নগরীর ২নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান মুকুলের নামে ফেসবুকে ফেক আইডি খুলে অশ্লীল ছবি পোস্ট করার অভিযোগে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। এর আগে ২নং ওয়ার্ড কাউন্সিলর খানজাহান আলী থানায় একটি জিডি করেন।


জিডির সূত্র ধরে খানজাহান আলী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো যশোরের অভয়নগর থানার সিদ্ধিপাশা গ্রামের আব্দুর রশিদ সরদারের ছেলে মোঃ নাঈম সরদার, নাসিম সরদার ও আব্দুর রশিদ। তিনজনই একই পরিবারের সদস্য। এ ঘটনায় তথ্য-প্রযুক্তি ও পর্নগ্রাফি মামলা হয়েছে।

এ বিষয়ে খানজাহান আলী থানার অফিসার ইনর্চাজ মোঃ হাফিজুর রহমান ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ ইসতিয়াক আহমেদ বলেন, তথ্য-প্রযুক্তি ও পর্নগ্রাফি মামলায় বাকী আসামিদের দ্রুত গ্রেফতার করা হবে।