Home আঞ্চলিক যুবদল কেন্দ্রীয় যুবদল সভাপতির মুক্তির দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল

যুবদল কেন্দ্রীয় যুবদল সভাপতির মুক্তির দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল

35


খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু-সহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে মহানগর ও জেলা যুবদলের যৌথ উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল খুলনা কোর্ট মোড় থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সভার মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিল ও সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি (খুলনা বিভাগ) ও খুলনা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও খুলনা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদ।
মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নেহিবুল হাসান নেহিমের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবদলের আব্দুল্লাহেল কাফি সখা, জাকির ইকবাল বাপ্পি, মন্জুরুল আলম সৌরভ, রফিকুল ইসলাম টিটু, আলতাফ হোসেন,জয়নুল আবেদীন সাগর, খান ইমরান আহমেদ, মোঃ সাইফুল ইসলাম সান্টু, আব্দুল আজিজ সুমন,জাবির আলী, গাজী সালাউদ্দীন, জাকির মুন্সী, মনিরুজ্জামান মনি, আমিন হোসেন মিঠু, সাইফুল ইসলাম, রবিউল ইসলাম রুবেল, মাহাবুবুর রহমান, শফিকুল ইসলাম শাহীন,মোল্লা রিয়াজুল ইসলাম, মাসকুর হাসান ফ্রান্স, ওহিদুজ্জামান সোহাগ,মোল্লা মনজুর আরেফিন, স্বন্দীপ চট্রপধ্যায়,শেখ শামীম, জাহিদুর রহমান শোভন, প্রভাষক মঞ্জুর রশিদ, মোল্লা হুমায়ূন কবির, তৌহিদুজ্জামান মুকুল, মোল্লা মশিউর রহমান,আজমল হোসেন লিটন প্রমুখ নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিল ও সভায় ডামী নির্বাচনের বর্তমান ফ্যাসিস্ট অবৈধ আওয়ামী সরকারের আজ্ঞাবহ আদালত কর্তৃক সাজানো-পাতানো-গায়েবি ষড়যন্ত্রমূলক মামলায় উচ্চ আদালতের জামিন নাকচ করে কেন্দ্রীয় যুবদল সভাপতি সুলতান সালাউদ্দীন টুকুকে কারাগারে নিক্ষেপের তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি করা হয়।