বিনোদন ডেস্ক।।
নতুন নাটক নিয়ে হাজির হচ্ছেন চলতি সময়ের ব্যস্ত অভিনয়শিল্পী নিলয় আলমগীর ও তাসনুভা তিশা। নাটকের নাম ‘বাড়ির পাশে শ্বশুরবাড়ি’। নাটকটি পরিচালনা করেছেন মহিন খান। সম্প্রতি এর কাজ শেষ হয়েছে। নিলয় বলেন, বেশ ভিন্নধর্মী একটি কাজ। অনেক মজা করে শুটিং করেছি আমরা। আশা করছি দর্শকদের ভালো লাগবে।











































