Home আঞ্চলিক পাইকগাছার সোলাদানা ইউনিয়নে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত ১০৫০ পরিবারের মাঝে চাল বিতরণ

পাইকগাছার সোলাদানা ইউনিয়নে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত ১০৫০ পরিবারের মাঝে চাল বিতরণ

8


পাইকগাছা প্রতিনিধি


পাইকগাছায় ‘আম্ফানে ক্ষতিগ্রস্থ সোলাদানা ইউনিয়নে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চাল ১ হাজার ৫০ পরিবারের মাঝে ১০ কেজি করে বিতরণ করা হয়েছে। রবিবার সকালে সোলাদানা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান এস,এম এনামুল হক এ চাল বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য ঠাকুর দাশ সরদার, আবুল কাশেম, কল্যানী মন্ডল, আবু সাইদ মোল্যা, আব্দুস সবুর, রাজেস মন্ডল, আবু বক্কর সিদ্দিক শিকারী, মোঃ আনিছুর রহমান, হিসাব সহকরী প্রকাশ বিশ্বাস, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের রাজু আহম্মেদ, গ্রাম আদালত সহকারী ইকরামুল ইসলাম সহ গ্রাম পুলিশ ও আনসার ভিডিপি সদস্য প্রমুখ।

পাইকগাছায় ভুমিহীন কৃষককে খাস বন্দোবস্ত জমি থেকে উচ্ছেদের পায়তারা : ইউএনও দপ্তরে অভিযোগ

পাইকগাছা প্রতিনিধি


পাইকগাছায় ভুমিহীন কৃষককে খাস বন্দোবস্ত পাওয়া জমি থেকে উচ্ছেদের পায়তারা করায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে লিখিত অভিযোগ করেছে। অভিযোগটি আমলে নিয়ে ওসি, পাইকগাছাকে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে।
অভেযোগে দেখা যায়, উপজেলার গড়ইখালী মৌজায় মৃত আনছার আলৗ গাইনের ছেলে আঃ মজিদ গাইন ও স্ত্রী জবেদা বেগমের ০.৬৬ একর সম্পত্তি বন্দোবস্ত হয়। যার দলিল নং- ৩০৫/০৬-০৭ বর্তমান ডিপি নং- ৯২৫। স্কেস ম্যাপ অনুযায়ী সরকারী সার্ভেয়ার দ্বারা ঐ সময় দখল বুঝে দেয়া হয় বলে অভিযোগে দেখা যায়। সম্প্রতি উপজেলার শান্তা গ্রামের কেরামত গাইনের ছেলে আজমুল গাইন, গড়ইখালীর কেসমত গাইনের ছেলে বাবু গাইন ও ফকিরাবাদের মৃত ছহিল উদ্দীনের ছেলে আক্তার সানা উক্ত সম্পত্তি দখল উচ্ছেদ পুর্বক জবর দখলের পায়তারা করছে।

বিষয়টি জানতে পেরে মজিদ গাইন তাদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে লিখিত অভিযোগ করেছে। ইউএনও আইন শৃংখলা রক্ষার্থে ব্যবস্থা নিতে ওসি পাইকগাছাকে নির্দেশ দিয়েছেন। এব্যপারে বাবু গাইন বলেন, এ জমি আমাদের দখলে তাছাড়া এ নিয়ে আদালতে মামলা চলছে। ওসি এজাজ শফী জানান, অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পাইকগাছায় বিশেষ অভিযানে ১০ জুয়াড়ী আটক


পাইকগাছা প্রতিনিধি


পাইকগাছায় বিশেষ অভিযানে ১০ জুয়াড়ীকে আটক করেছে থানা পুলিশ।

শনিবার রাত ৯টায় উপজেলার গজালিয়া থেকে আবুল কালাম আজাদের চায়ের দোকান থেকে মফিজুল গাইন (৩৫), শরিফুল ইসলাম (৩৬), সিরাজুল ইসলাম (৪০), ইসলাম মোল্লা (৫৫), মনিরুল ইসলাম (২৭), কামরুল ইসলাম (৪০), আবুল কালাম আজাদ (৪২) অপরদিকে, রাত সাড়ে ৮টায় উপজেলার কপিলমুনি ইউনিয়নের নাছিরপুর গ্রামের আব্দুর রহমানের সুপারি বাগান থেকে নগদ টাকা সহ আব্দুল জব্বার বিশ্বাসের ছেলে আবু বকর সিদ্দিক (৪৫), শুকুর আলীর ছেলে আনিছুর রহমান (৩৫), খোকন বিশ্বাসের ছেলে উজ্জ্বল বিশ্বাস (৩০) কে আটক করে পুলিশ।

এদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে এবং তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলে ওসি এজাজ শফী জানান।