Home আঞ্চলিক রূপসা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদকের বিনামূল্যে শরবত বিতরণ

রূপসা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদকের বিনামূল্যে শরবত বিতরণ

28

রূপসা প্রতিনিধি ঃ
তীব্র দাবদা‌হে অ‌তিষ্ট জনজীব‌নে কিছুটা স্বস্ত‌ি আন‌তে এক অভাবনীয় উদ‌্যোগ গ্রহন ক‌রে‌ছে রূপসা উপ‌জেলাধীন নৈহাটী কালীবাড়ী মেসার্স পার‌ভেজ মে‌ডি‌কেল হল এর স্বত্তা‌ধিকারী ও রূপসা গ্রামডাক্তার কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক শাহ্ জামান প্রিন্স। আজ বৃহস্প‌তিবার ২ মে’২৪ সকাল ১১ টায় এ কাজ‌ের উদ্ব‌েধেনী অনুষ্ঠ‌িত হয়। বাজার এলাকায় আগত সকল শ্রেনী-‌পেশার শত শত মানু‌ষের মা‌ঝে এ শরবৎ বিতরণ কার্যক্রম চলমান থা‌কে বেলা দেড়টা পর্যন্ত। চি‌নি, কাগজী লেবুর রস, তোকমা, ইছুপগু‌লের ভূষ‌ি, ট‌্যাঙ্গ, ‌বিট লবণ, বিশুদ্ধ খাবার পা‌নি ও ফ্রী‌জে তৈরী করা বর‌ফের মিশ্রনে এ পানীয় মানু‌ষের মা‌ঝে সরবরাহ করা হয়। মানবতার কল‌্যা‌ণে প‌রিচা‌লিত এ কার্যক্রম‌কে সাধুবাদ জানান এলাকার আপামর জনসাধারণ। গৃ‌হিত এ কার্যক্রম সম্প‌র্কে মোঃ শাহ্ জামান প্রিন্স ব‌লেন, আ‌মি ফা‌র্মেসী(ওষুধ) ব‌্যবসার সা‌থে যুক্ত ও আমার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান এর আদর্শে উদ্বুদ্ধ হয়ে প্রতি‌নিয়ত ভালো কাজ করার চেষ্টা করি।এছাড়া আমার এখা‌নে বি‌ভিন্ন মানুষ নানা‌বিধ অসুস্থ‌্যতা ও ব‌্যবস্থাপত্র নি‌য়ে আ‌সেন ওষু‌ধের প‌্রয়োজ‌নে। অ‌নেক সময় তা‌দের‌কে তীব্র গর‌মের কার‌ণে কষ্ট পে‌তে দে‌খি। সেই থে‌কে চিন্তা কর‌ি মানু‌ষের জন‌্য ক্ষুদ্র প‌রিস‌রে কিছু করা যায় কিনা ।‌ সে ভাবনা থে‌কে ও পেশাগত সম্পূরক কার্যক্রম হিসাবে এ কাজের উদ্যোগ গ্রহন করা। মানুষ হি‌সে‌বে মানবতার সেবা করার প্রয়াস মাত্র। উদ্ব‌োধনী এ কার্যক্রমে উপস্থ‌িত ছি‌লেন, নৈহাটী ইউ‌নিয়ন প‌রিষ‌দের সদস‌্য যথাক্রমে মোঃ আলমগীর হো‌সেন শ্রাবন, মোঃ আসাবুর রহমান, রেশমা আক্তার, সমাজ‌সেবী তা‌রেক আহম্মেদ টিপু, নৈহাটী কালীবাড়ী বাজার ব‌ণিক স‌মি‌তির সভাপ‌তি ভক্ত রঞ্জন দাস, সা‌বেক ইউ‌পি সদস‌্য মোঃ শর‌িফুল ইসলাম বাবু, মোঃ জা‌কির হো‌সেন, সা‌বেক সেনা সদস‌্য মোঃ লিয়াকত আলী খাঁ, দাউদ আলী শেখ, পিন্টু গোপাল দে, জয়‌দেব দাস, নিয়াজ মাহমুদ, মোঃ আরমান শেখ প্রমুখ।
দাবদহ চলমান থাকা পর্যন্ত এ কার্যক্রম থাক‌বে ব‌লে আশাবাদ ব‌্যক্ত ক‌রেন মেসার্স পার‌ভেজ মে‌ডি‌কেল এর স্বত্তা‌ধিকারী।