Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

96
বৈশাখের এই সময়ে টানা অসহ্য গরমে হাঁসফাঁস অবস্থা সবার। এর মধ্যে তপ্ত দুপুরে খানিক স্বস্তি পেতে পুকুরের পানিতে নেমে দুরন্তপনায় মেতে উঠেছে শিশু-কিশোরেরা।

চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি
অতীতের সকল রেকর্ড ভেঙ্গে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ দশমিক ৭ ডিগ্রি। এর আগে ১৯৯৫ সালে জেলায় সর্বোচ্চ ৪৩. ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
মঙ্গলবার দুপুর ৩ টায় চুয়াডাঙ্গা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ ডিগ্রি ৭ সেলসিয়াস।এর আগে সোমবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস।চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, মঙ্গলবার দুপুর ৩ টায় রেকর্ড অনুযায়ী জেলার তাপমাত্রা ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা জেলায় ১৯৯৫ সালে জেলার সর্বোচ্চ ৪৩. ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।পূর্বের সব রেকর্ড ভেঙ্গে মঙ্গলবার তা অতিক্রম করলো।

আখের ফলন বৃদ্ধির লক্ষ্যে উন্নত কৃষিতত্ত্বের ব্যবস্থাপনা বিষয়ক সিডিএ ও সিআইসিদের নিয়ে প্রশিক্ষণ
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনাস্থ কেরু কোম্পানীর আওতাধীন আখের জমিতে একর প্রতি আখের ফলন বৃদ্ধি লক্ষ্যে উন্নত কৃষিতত্ত্বের ব্যবস্থাপনা বিষয়ক সিডিএ ও সিআইসিদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় কেরু এ্যান্ড কোম্পানির কৃষি বিভাগের আয়োজনে কেরুজ ট্রেনিং কমপ্লেক্সে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের সভাপতিত্ব করেন মহাব্যবস্থাপক কৃষি আশরাফুল আলম ভূইয়া।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরু এ্যান্ড কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন। প্রধান অতিথি মোহাম্মদ মোশারফ হোসেন তার বক্তব্যে বলেন,আখের ফলন বৃদ্ধির জন্য মাঠ পর্যায়ে আখ চাষীদের নিয়ে কাজ করতে হবে।আখের উন্নত ফলনের জন্য কি কি করণীয় তা আখ চাষীদের বোঝাতে হবে।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে মহাব্যবস্থাপক (প্রশাসন) মোঃ ইউসুফ আলী, মহাব্যবস্থাপক (অর্থ) আবদুছ ছাত্তার, মহাব্যবস্থাপক (কারখানা) সুমন সাহা, কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজ,সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ প্রমুখ।

রামপালে শিশু আকাশকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে সংবাদ সম্মেলন
রামাপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামাপালে রবিউল ইসলাম আকাশ (১৩) নামের এক শিশুকে আত্মহত্যা প্ররোচনার অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর দেড়টায় প্রেসক্লাব রামাপালে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করেন শিশুটির চাচা মো. আবু সাইদ মোড়ল।

লিখিত অভিযোগে তিনি জানান, রামাপাল উপজেলার আদাঘাট গ্রামের মো. কবির শেখের ছেলে ভিকটিম শিশু মো. রবিউল ইসলাম আকাশ গত ইং ২৪-০৪-২০২৪ তারিখ দুপুর দেড়টার সময় ঘরের রুয়োর সাথে লুঙ্গী দিয়ে রশি তৈরি করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। কি কারণে আকাশ আত্মহত্যা করে সেটি নিয়ে গৌরম্ভা ফাঁড়ি পুলিশের কাছে প্রাথমিকভাবে আমরা অবগত করি। কিন্তু কোন প্রতিকার মেলেনি। এখানে আপনাদের মাধ্যমে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে জানাচ্ছি যে, গত ইংরাজি ২২-০৪-২০২৪ তারিখ বিকেল ৫ টায় স্থানীয় এনামুল শেখের ছেলে জোনায়েদ (৭) এর সাথে মাঠে খেলতে গিয়ে বিরোধ বাধে। ওই সময় তাদের মধ্যে কথা কাটাকাটি ও মারামারি হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে জোনায়েদের পিতা এনামুল আমাদের বাড়ীতে প্রবেশ করে ভিকটিম আকাশকে মারপিট করে। ওই সময় প্রতিপক্ষ এনামুল ভিকটিম আকাশকে গাজা রেখে পুলিশ দিয়ে ধরে নিয়ে যাবে বলে ভয়ভীতি দেখায়। এতে শিশু আকাশ ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। এক পর্যায়ে সে মানসিক পীড়ন অনুভব করে। এর দুই দিন পরে আকাশ আত্মহত্যা করে। আমরা এর সুষ্ঠু তদন্তসহ আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী করছি। সংবাদ সম্মেলনে আবু সাইদের আত্মীয়রা উপস্থিত ছিলেন

কোটচাঁদপুরে ম্যানিজিং কমিটি গঠন উপলক্ষে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে কুশানা ইউনিয়নের তালসার কাজী লুৎফর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল পরিচালনা কমিটি গঠন উপলক্ষে অভিভাবক ও এলাকা বাসীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ শে এপ্রিল) বিকেলে বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এ বিষয়ে জানাযায়, ২৫ শে এপ্রিল বৃহস্পতিবার স্কুল পরিচালনা কমিটির প্রনয়নে বিজ্ঞপ্তি প্রকাশ সহ স্থানীয় ভাবে ছাত্র ছাত্রীদের অবগত করা ও তাদের অভিভাবকদের অবগত করতে গত ২৮-২৯ এপ্রিল বিদ্যালয়ের পক্ষ থেকে মাইকিং করে জানানো হয়। সোমবার বিকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসের সভাপতিত্বে, সহকারী শিক্ষক মাসুম রেজার পরিচালনায়, অভিভাবকদের উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য কে এম হিলারিং, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন, সাবেক ইউপি সদস্য জুমার আলী, শাহাজান মন্ডল, নবী মন্ডল,মিজানুর, সুজন,জসিম হাফেজ এনামুল,পিকুল, রফিকুল, সাংবাদিক আব্দুল্লাহ বাশার রমজান আলী সাংবাদিক ও অভিভাবক আবুল হাসান আকিমুল ইসলাম সাজু,প্রমুখ। সে সময় অভিভাবকরা অভিভাবকদের মধ্য থেকে স্কুলের পুর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পাড়া থেকে ৪ জন পুরুষ ও ১ জন মহিলা অভিভাবক কে নির্বাচন করেন। তারা হলেন সাবেক ইউপি সদস্য মোঃ জুমার আলী, আবুল বাশার, ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ হাবিবুর রহমান,মোতালেব হোসেন খোকন, মৃতঃ মিন্টুর স্ত্রী কে সংরক্ষিত নারী সদস্য হিসেবে সমর্থন করে। বিদ্যালয় পরিচালনা কমিটি প্রনয়নে একমত পোষণ করেন উপস্থিত অভিভাবক বৃন্দ।

ওএমএস’র চাল আত্মসাতের ঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে শিক্ষা কর্মকর্তাকে শোকজ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
সরকারি ওএমএস’র চাল আত্মসাতের ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার দায়ে মোংলা উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা শাহিনুর রহমানকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করা হয়েছে। এদিকে গত ২৫এপ্রিল (বৃহস্পতিবার) মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্না এ কারণ দর্শানোর নোটিশ করলেও পাঁচ দিনেও নোটিশের জবাব দেয়নি শাহিনুর।এতে ইউএনও অসন্তোষ প্রকাশ করে বলেন, তাকে সোমবারও (২৯এপ্রিল) এ বিষয় তাগিদ দেয়া হয়েছে। তিনি (শিক্ষা কর্মকর্তা শাহিনুর রহমান) মঙ্গলবারের (৩০এপ্রিল) মধ্যে কারণ দর্শানো নোটিশের জবাব দিবেন বলে জানিয়েছেন। এছাড়া নোটিশের জবাব সন্তোষজনক না হলে শাহিনুরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ইউএনও নিশাত তামান্না।

এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শাহিনুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। পরে তার খোঁজে শিক্ষা অফিসে গিয়েও তাকে পাওয়া যায়নি। এ সময় নাম প্রকাশ না করার শর্তে তার অধীনস্থ কর্মচারীরা বলেন, ‘স্যার ঠিক মতো অফিসে আসেন না। সপ্তাহে ২/৩ দিন অফিস করেন। আমাদের নাম বলবেন না, তাহলে সে আমাদের ক্ষতি করবে।

এদিকে ওএমএসের চাল আত্মসাতের ঘটনায় উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ডিলার রাজিব মৃধার বিরুদ্ধে মামলা হচ্ছে। মোংলা থানায় মঙ্গলবার যে কোন সময়ের মধ্যে এই মামলা করবেন মোংলা সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) মোঃ আশরাফুল হক। তিনি বলেন, সোমবার (২৯এপ্রিল) মামলা দায়েরের জন্য থানায় গিয়েছিলাম। কিন্তু এজাহারে কিছু সংশোধন আনায় মামলাটি ওই দিন করা হয়নি। মঙ্গলবার সংশোধন করে ডিলার রাজিব মৃধার বিরুদ্ধে সরকারী চাল আত্মসাতের মামলা দায়ের করা হবে।

জানা গেছে, গত বুধবার (২৪এপ্রিল) মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বরইতলা এলাকায় ডিলার রাজিব মৃধা অসহায় সুবিধাভোগীদের ৩০কেজির বস্তায় তিন/চার কেজি করে চাল কম দিচ্ছিলেন। খবর পেয়ে সেখানে হাজির হন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্না। জব্দ করেন ওজনে কম দেওয়া ১৫/২০ বস্তা সরকারি চাল। তবে এ সময় ডিলার রাজিব মৃধা পালিয়ে গেলে তাকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ চাল বিতরণে ওই এলাকায় মোংলা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শাহিনুর রহমান ট্যাগ অফিসারের দায়িত্বে থাকলেও রহস্যজনক কারণে তিনি তখন/সেদিন উপস্থিত ছিলেন না।

পরে ওএমএস চাল বিতরণে ওজনে কম দেওয়ার প্রমাণ পাওয়ায় ডিলার রাজিব মৃধার বিরুদ্ধে সরকারি চাল আত্মসাতের মামলা করার সুপারিশ করেন উপজেলা প্রশাসন। একই সাথে সংশ্লিষ্ট ট্যাগ অফিসারের দায়িত্বে পালনে অবহেলার দায়ে মোংলা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শাহিনুর রহমানকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করা হয়।

বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন বিতরণ অনুষ্ঠানে এড. মনা
বিএনপি সবসময়ই দুর্যোগে জনগণের পাশে থাকে

।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, অবৈধ সরকার অবৈধভাবে ক্ষমতা আছে বলে তারা দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো তো দূরের কথা, উল্টো তাদের নেতাকর্মীরা রিলিফের চাল গম চুরি করে আর বিএনপি সবসময়ই দুর্যোগে জনগণের পাশে থাকে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর ১২ টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে খুলনা সদর থানা বিএনপির উদ্যোগে তিনদিনব্যাপী প্রচণ্ড তাপদাহে অতিষ্ঠ মানুষদের মাঝে বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিশেষজ্ঞরা বলেছেন কয়লাপুড়ে বিদ্যুৎ তৈরি করা যাবে না। কিন্তু ডামি সরকার কারো কথা শোনেনি। কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের জন্য বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে জনগণের অক্সিজেন কেড়ে নিয়েছে। নিশ্বাস প্রশ্বাস কেড়ে নিয়েছে। তথাকথিত উন্ননের নামে দেশকে একটি গ্যাস চেম্বারে পরিণত করেছে। চলমান তাপদাহে স্কুলেরছাত্র শিক্ষক, কৃষকসহ কমপক্ষে ৩০জন মারা গেছেন। সেদিকে সরকারের কোন খেয়াল নেই সরকার তার লোকদের পকেট ভারী করতে গোটা দেশের মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেছেন, কয়েকদিন ধরে প্রচণ্ড গরমে মানুষের কষ্ট বেড়েছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ ও শ্রমিকদের কষ্ট সীমাহীন। রাজনৈতিক দলের নেতাকর্মীরা এ অবস্থায় বসে থাকতে পারে না। রাজনীতির প্রধান উদ্দেশ্য হলো মানবসেবা করা। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি।
সদর থানা বিএনপির আহবায়ক কে এম হুমায়ুন কবীর (ভিপি হুমায়ুন) এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোল্লা ফরিদ আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শের আলম সান্টু, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শেখ সাদী, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, শেখ ইমাম হোসেন, বিশ্বাস, আবু সাইদ হাওলাদার আব্বাস, শেখ জামাল উদ্দিন, আফসার উদ্দিন, মিডিয়া সেলের আহবায়ক মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আলী আক্কাস, মুজিবর রহমান, আজিজা খানম এলিজা, কাজী নেহিবুল হাসান নেহিম, আক্তারুজ্জামান তালুকদার সজীব, মাহবুব উল্লাহ শামীম, মেশকাত আলী, মনিরুজ্জামান মনি, সালাউদ্দিন মোল্লা বুলবুল. কে এম মাহবুব আলম, মঞ্জুরুল আলম, সওগাতুল ইসলাম সগীর, জিএম মঈন উদ্দিন, মিডিয়া সেলের সদস্য সচিব রকিবুল ইসলাম মতি, জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম মাস্টার, আলী হোসেন সানা, জাকির ইকবাল বাপ্পি, আরিফা চুমকি. শফিকুল ইসলাম শাহীন, নাসির শেখ, দুলাল শেখ, নাসির উদ্দিন, মনির খান, মোল্লা নুরুল ইসলাম, দেলোয়ার হোসেন, সাইদুল ইসলাম, আসাদ, টুকু, নাজমুল হাসান নাসিম, বাইজিদ হোসেন, মাসুদুল হক হারুন, মাসুদ খান প্রমূখ।

যশোরে মরুর উত্তাপ, দেশের সর্বোচ্চ ৪৩.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড
যশোর অফিস
যশোরে চলতি মৌসুমের রেকর্ড ভাঙা সর্বোচ্চ তাপমাত্রায় মরুর উত্তাপ বিরাজ করছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এরআগে ২০০৯ সালে যশোরে সর্বোচ্চ ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রের্কড করা হয়েছিল।

খুলনা বিভাগীয় আবহাওয়া অফিস জানিয়েছে, গত দুই সপ্তাহ ধরেই যশোরে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। এরমধ্যে গত কয়েকদিন অতি তীব্র তাপপ্রবাহ বিরাজ করেছে। এরই মধ্যে মঙ্গলবার দুপুরে যশোরে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিন চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
এরআগে সোমবার (২৯ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। এদিন যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তার আগে রোববার দুপুরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল যশোরে। গত বৃহস্পতিবারও যশোরে দেশের সর্বোচ্চ ৪২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।

খুলনা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল আজাদ জানান, মঙ্গলবার বিকেল ৩টায় যশোর বিমান বাহিনীর আবহাওয়া দপ্তর যশোরের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে। যা দেশের সর্বোচ্চ তাপমাত্রা। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। আর খুলনায় ৪১.৫ ডিগ্রি, মংলায় ৪২ ডিগ্রি, সাতক্ষীরায় ৪২.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ২৮ শতাংশ।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, মৃদু তাপপ্রবাহে তাপমাত্রা থাকে ৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস। মাঝারি তাপপ্রবাহে তাপমাত্রা থাকে ৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস। আর ৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তীব্র তাপপ্রবাহ। তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পার হলে তা অতি তীব্র তাপপ্রবাহ হিসেবে চিহ্নিত করা হয়।

যশোরে মরুর উত্তাপ, দেশের সর্বোচ্চ ৪৩.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড যশোর প্রতিনিধি যশোরে চলতি মৌসুমের রেকর্ড ভাঙা সর্বোচ্চ তাপমাত্রায় মরুর উত্তাপ বিরাজ করছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এরআগে ২০০৯ সালে যশোরে সর্বোচ্চ ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রের্কড করা হয়েছিল। এইচআরএম মিলন রহমান/এসআর/এএসএম
অতি তীব্র তাপপ্রবাহে যশোরে মরুর উত্তাপ বিরাজ করছে। ঘরের বাইরে বের হলেই আগুনের হল্কা গায়ে লাগছে। শ্রমজীবী মানুষ রয়েছেন চরম ভোগান্তিতে। প্রচণ্ড গরমে গলে গেছে যশোরের বেশ কয়েকটি পিচঢালা সড়ক।

যশোর শহরের রেলস্টেশন এলাকার রিকশাচালক গফুর আলী বলেন, ‘প্রচণ্ড গরমে গায়ে যেন আগুনের ধাক্কা লাগছে। একটু রিকশা চালালেই ঘামে গা ভিজে যাচ্ছে। মাথা ঘুরে উঠছে। কিন্তু রিকশা না চালালে তো সংসার চলবে না।’

শহরের বেজপাড়া এলাকার বাসিন্দা আজিজুল ইসলাম জানান, প্রায় একমাস ধরে চাপকলে পানি উঠছে না। সাবমার্সিবলে বাসার ছাদের রিজার্ভ ট্যাংকে পানি তুললেই তা গরম হয়ে যাচ্ছে। দুপুর ১২টা থেকে বিকেল পর্যন্ত পানিতে হাত দেওয়া যাচ্ছে না।

শরবত বিক্রেতা জালাল উদ্দিন জানান, গরম বাড়ায় শরবত বিক্রি বেড়েছে। মানুষ পিপাসা মেটাতে ও একটু স্বস্তি নিতে ঠান্ডা লেবুর শরবত পান করছেন। কিন্তু শরবতের গাড়ি নিয়ে রোদে দাঁড়ানো যাচ্ছে না। ছায়ায় দাঁড়ালেও গা পুড়ে যাচ্ছে বাতাসে।

এদিকে তীব্র তাপপ্রবাহের মধ্যে পানি সংকটে পড়েছে শহরের বাসিন্দা। তারা বলছেন, যে টিউবওয়েলে সহসা পানি উঠতো, সেই টিউবওয়েলও অকেজো হয়ে পড়ে আছে।

সাতক্ষীরায় রাসায়নিক দিয়ে পাকানো ৭ হাজার কেজি আম বিনষ্ট
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় পৃথক স্থানে অভিযান চালিয়ে রাসায়নিক স্প্রে করে পাকানো অপরিপক্ক সাত হাজার কেজি আম বিনষ্ট করেছে প্রশাসন।

সোমবার (২৯ এপ্রিল) রাতে সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের দেবীশহর মোড়ে ও আলিপুর চেকপোস্ট এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব আমভর্তি ট্রাক জব্দ করা হয়।
দেবহাটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি ট্রাক আটক করা হয়। এসময় ট্রাকে থাকা আমের মধ্যে প্লাস্টিকের ৫০ ক্যারেটে এক হাজার কেজি পাকানো গোবিন্দভোগ আম জব্দ করা হয়। তবে ট্রাকে থাকা আচারের জন্য ব্যবহৃত কাঁচা আম ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া জব্দ করা অপরিপক্ক আম জনসম্মুখে বিনষ্ট করা হয়।

তিনি জানান, সাতক্ষীরার আমের ব্যাপক সুনাম রয়েছে। কিন্তু এক অসাধু চক্র রাসায়নিক দ্রব্য ব্যবহার করে অপরিপক্ক আম পাকিয়ে বাজারজাত করার চেষ্টা করছিল।

আরেক অভিযানে আলিপুর চেকপোস্ট এলাকা থেকে ৬ হাজার কেজি আম জব্দের পর গাড়ির চাকায় বিনষ্ট করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ সরকার সোমবার বিকাল ৫টার দিকে এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ সরকার বলেন, দেবহাটা থেকে এক ট্রাক অপরিপক্ক আম বিষাক্ত কেমিক্যালের সাহায্যে পাকিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করছে বলে জানতে পারি। এর পরিপ্রেক্ষিতে উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন ও উপ-সহকারী কর্মকর্তা ইয়াসির আরাফাতকে সঙ্গে নিয়ে আলিপুর চেকপোস্টে অভিযান পরিচালনা করি। সেখান থেকে কৃত্রিমভাবে পাকানো ৬ মেট্রিক টন অপরিপক্ক আম জব্দ করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৪ লাখ টাকা। তবে ঘটনাস্থলে পৌঁছানোর আগে পালিয়ে যান অসাধু ব্যবসায়ী। পরে এসব আম গাড়ির চাকায় পিষ্ট করে বিনষ্ট করা হয়।

নড়াইলে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
নড়াইল প্রতিনিধি
নড়াইলে মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য় আদালত) মুহাম্মাদ সাইফুল আলম এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত হলেন–খন্দকার ইনামুল ইসলাম ছোটন (৪০), তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার মোড়ালীকাটি গ্রামের খন্দকার মুনসুর শেখের ছেলে। রায় ঘোষণার সময় আসামি অনুপস্থিত ছিলেন। মামলার অপর আসামি একই উপজেলার ঝিকরা গ্রামের জাকারিয়া বুলুকে বেকসুর খালাস দেন আদালত।

নড়াইল অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২১ আগস্ট নড়াইল-যশোর সড়কের সদর উপজেলার সীতারামপুর ব্রিজের পশ্চিম পাশে সন্দেহভাজন মোটরসাইকেল তল্লাশি করে ৯ কেজি ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ইনামুল ইসলাম ছোটন ও জাকারিয়া বুলু নামে দুজনকে আসামি করে সদর থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের হয়।

পরবর্তীতে ইনামুল ইসলাম ছোটনকে অভিযুক্ত করে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় ৮ জনের সাক্ষ্য প্রমাণ শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এ দণ্ডাদেশ প্রদান করেন।

মোরেলগঞ্জে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা, গ্রেপ্তার ৪
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে পূর্বশত্রুতার জেরে মিরাজ মোল্লা (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। রবিবার (২৮ এপ্রিল) রাত ১টার দিকে উপজেলার বদনীভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। আহত মিরাজ মোল্লা বদনীগ্রামের লতিফ মোল্লার ছেলে।

আশঙ্কাজনক অবস্থায় রাত ২টার দিকে পুলিশ তাঁকে উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে পাঠায়।

প্রাথমিক চিকিৎসা শেষে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে এ ঘটনায় সোমবার সকালে থানায় মামলা করা হয়েছে। পরে অভিযান চালিয়ে পুলিশ একই পরিবারের চারজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামিরা হলেন কাওছার শেখ (২৫), তাঁর বাবা লিয়াকত শেখ (৬৫), মা জাহানারা বেগম (৫০) ও ভাই রহিম শেখ (৩২)।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন জানান, মিরাজের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে কুপিয়ে হত্যাচেষ্টার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলায় ব্যবহৃত পাইপ ও (গরু জবাইয়ের) ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, দীর্ঘদিনের বিরোধের কারণে মিরাজকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জমি নিয়ে বিরোধের জেরে ভ্যানচালককে পিটিয়ে মারলো মামাতো ভাইয়েরা
নিজস্ব প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় পারিবারিক কলহের জেরে দ্বন্দ্বে মামাতো ভাইদের লাঠির আঘাতে শরিফুল ইসলাম বাটুল (৪৫) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) রাতে উপজেলার ত্রিবেণী ইউনিয়নের শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাটুল ওই গ্রামের মৃত তারাচাদ মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানায়, ভ্যানচালক শরিফুল ইসলাম বাটুলের সঙ্গে তার মামাতো ভাই রহিম, লিটন ও রহমানের সাথে জমিজমা নিয়ে শত্রুতা চলে আসছিল। সোমবার বিকেলে এ নিয়ে আবারো ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে বাটুলকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে মামাতো ভাইয়েরা। বিকাল থেকে রাত পর্যন্ত বাড়িতেই চিকিৎসাধীন ছিলো বাটুল। রাত ৯ টার দিকে শারিরীক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্তরা।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শরিফুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনার শোনার পর আমরা ঘটনাস্থলে এসেছি। এ ঘটনায় যারা জড়িত তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।

খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শ্রমজীবী-পথচারীদের মাঝে সুপেয় পানি, স্যালাইন ও ফল বিতরণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে তীব্র তাপদাহে শ্রমজীবী ও পথচারীদের মাঝে সুপেয় খাবার পানি, খাবার স্যালাইন এবং ফল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে খুলনার বটিয়াঘাটা উপজেলার আমিরপুর ইউনিয়নের সৈয়দের মোড় এলাকায় এ সুপেয় খাবার পানি, খাবার স্যালাইন ও ফল বিতরণ করেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমিরপুর ইউপি চেয়ারম্যান জি.এম মিলন, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক মোঃ ওহিদুজ্জামান, দপ্তর সম্পাদক মোঃ আবু সাঈদ খান, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক শেখ হেলাল বাবু, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রুবেল, ডিজিটাল আর্কাইভ ও পাঠাগার বিষয়ক সম্পাদক মোঃ ওবায়দুর রহমান, বটিয়াঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, খুলনা জেলা ছাত্রলীগ নেতা শেখ মোঃ রাসেল, ইব্রাহিম শেখ, শেখ আশিক, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ আশরাফুজ্জামান, মোঃ তানভীরুল ইসলাম, মোঃ ফরহাদ শেখ, মোঃ মোজাফফার মল্লিক, মোঃ সালমান শেখ, মোঃ গোলাম শেখ, মোঃ জিল্লুর রহমান রানা, সমিরন চক্রবর্তী লিটু, শ্রীমন্ত পাল, সাব্বির রহমান, শহিদুল ইসলাম, মোঃ শরিফুল ইসলাম, মোঃ মিজান শেখ, মোঃ মোবারেক আলী, মোঃ আফজাল হোসেন, মোঃ আব্দুল্লা শেখ, মোঃ আরিফুল ইসলাম, মোঃ ইকরাম হোসেন প্রমুখ।#

খুবিতে ইনোভেশন হাব স্থাপনে হাইটেক পার্ক কর্তৃপক্ষের সাথে এমওইউ স্বাক্ষর
খবর বিজ্ঞপ্তি
স্টার্টআপ সংস্কৃতির বিকাশ ও তরুণদের উদ্যোক্তা হতে সহায়তা করতে খুলনা বিশ্ববিদ্যালয়সহ দেশের ১০টি বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা হচ্ছে ইউনিভার্সিটি ইনোভেশন হাব। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের অধীন ‘ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন’ প্রকল্পের আওতায় ‘স্মার্ট ইউনিবেটর’ শীর্ষক এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এই হাব তৈরি এবং সুষ্ঠুভাবে পরিচালন ও ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে ৩০ এপ্রিল (মঙ্গলবার) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারের বিএইচটিপিএ সম্মেলন কক্ষে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এমওইউতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী এবং বংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের অধীন ‘ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন’ প্রকল্পের প্রকল্প পরিচালক আবুল ফালাহ মো. বালিগুর রহমান স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। পরে স্বাক্ষরিত এমওইউ’র কপি উভয়পক্ষের মধ্যে হস্তান্তর করা হয়।
এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জি এস এম জাফরুল্লাহ, এনডিসি। এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয় ইনোভেশন হাবের ফোকাল পারসন ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. রামেশ্বর দেবনাথ, একই ডিসিপ্লিনের প্রভাষক সজীব চ্যাটার্জি।
এ ইনোভেশন হাবের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ অত্র অঞ্চলের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা যেন ভবিষ্যতে সফলতার সাথে ব্যবসা পরিচালনা করতে পারে বা উদ্যোক্তা হয়ে নিজে বড় কোম্পানি তৈরি করতে পারে সে জন্য নানা প্রকারের প্রশিক্ষণ প্রদান করা হবে। আগ্রহী ছাত্র-ছাত্রীদের নিকট হতে নতুন নতুন আইডিয়া গ্রহণ করে সমাজের কাজে লাগে এমন পণ্য/সেবা তৈরির সম্ভাবনাময় আইডিয়াগুলো বাছাই করে সে আইডিয়া হতে জন্য বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হবে। স্টার্টআপ তৈরির এ কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যুক্ত থাকবেন। উল্লেখ্য, ইনোভেশন হাবের স্টার্টআপগণ হবেন মূলত প্রি সিড বা সিড পর্যায়ের। এ স্টার্টআপগণ যাতে কিছু ফান্ডিং সুবিধা পেতে পারেন সেজন্যও কাজ করা হবে। এ প্রকল্পের আওতায় প্রায় ৩০০০ জনকে স্টার্টআপ হতে আগ্রহী করার জন্য প্রশিক্ষণ প্রদান করা হবে।
প্রশিক্ষণ ছাড়াও ইনোভেশন হাবে থ্রিডি প্রিন্টার, ড্রোন তৈরির যন্ত্রপাতি, এআই নিয়ে কাজ করার জন্য কিছু ইকুইপমেন্ট ও সফটওয়ার প্রদান করা হবে। ছাত্রছাত্রীগণ এ সকল ইক্যুইপমেন্ট ও সফটওয়ার ব্যবহারের মাধ্যমে এ সম্পর্কে বাস্তব জ্ঞান আহরণ করতে পারবে এবং উক্ত যন্ত্রপাতি ব্যবহার করে তাদের নিজস্ব প্রোডাক্ট তৈরি করতে পারবে। এ ছাড়াও স্টার্টআপগণ ইনোভেশন হাবকে তাদের অফিস বা ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ স্টার্টআপ কোম্পানির সাথে জড়িত থাকলে তিনিও স্টার্টআপের সফলতার অংশীদার হবেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৮ অক্টোবর (বুধবার) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় গ্রন্থাগারের চতুর্থ তলায় ইনোভেশন হাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে একই স্থানে দ্বিতীয় অংশের অনুষ্ঠানে ইনোভেশন হাবের নামফলক উন্মোচন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

আশাশুনিতে বিশ্ব তামাক মুক্ত দিবসে নির্দেশিকা বাস্তবায়ন বিষয়ক পরামর্শ সভা

আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণে নির্দেশিকা বাস্তবায়ন বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হযেছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) বেলা ১১:৩০ টায় আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সদর ইউনিয়ন পরিষদ, বাংলাদশ তামাক বিরোধী জোট, উপজেলা এনজিও ফোরাম, মৌমাছি, ওয়ার্ক ফর এ বটার বাংলাদেশ ট্রাস্ট এর যৌথ আয়াজনে সভায় সভাপতিত্ব করেন, আশাশুনি ইউপি সচিব আব্দুস সবুর। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি ও উপজলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জিএম আল ফারুক, বারসিক এর জেলা সমন্বয়কারী মাসুম বিল্লাহ, আইডিয়ালের সুপারভাইজার সুব্রত বাছাড়, উত্তরণের প্রজেক্ট অফিসার পার্থ কুমার দে, ব্যুরো বাংলাদেশের শাখা ব্যবস্থাপক আতাউর রহমান, রুপান্তরের সুপারভাইজার তনুশ্রী মল্লিক, উদ্দিপ্ত মহিলা উন্নয়ন সংস্থার সমন্বয়কারী রেহানা পারভীন, ইএসডিও প্রকল্প ব্যবস্থাপক মাসুকুল হক মাসুক, সুশীলনের শাখা ব্যবস্থাপক জিএম সিরাজুল ইসলাম, উনয়নের শাখা ব্যবস্থাপক শাহরিয়ার হাসান, বাংলাদশ ন্যাজারীন মিশনের ফ্রান্সিস মিঠুন সরকার ও ব্র্যাকের কর্মসূচি সংগঠক তাজামুল ইসলাম।
প্রধান অতিথি বলেন- তামাক ব্যবহারের কারণে বছরে ১ লক্ষ ৬১ হাজার লোক মৃত্যুবরণ এবং প্রায় ৫ লক্ষ মানুষ পঙ্গুত্ববরণ করে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ক্যানসার সোসাইটির গবেষণানুযায়ী, তামাক ব্যবহারজনিত কারণে আক্রান্ত রোগীর চিকিৎসার কারণে দেশের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ৩০ হাজার কোটি টাকার অধিক। তামাকের কারণে শুধু স্বাস্থ্য নয়, অর্থনীতি এবং পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ক্ষতির পরিমাণ কমিয়ে আনার জন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ। উক্ত বিষয়টি অনুধাবন করে মাননীয় প্রধানমন্ত্রী ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। অনুষ্ঠান পরিচালনা করেন মৌমাছি সংগঠনের নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক।

আশাশুনির কলিমাখালী আফজাল সরদারের বাড়ীতে দূর্র্ধষ ডাকাতি
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে দুর্র্ধষ ডাকাতি সয়ঘটিত হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে এ ডাকাতির ঘটনা ঘটে।
শ্রীউলা ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের কলিমাখালী গ্রামের আয়নুদ্দীন সরদারের পুত্র আফজাল সরদারের বাড়ীতে সবাই প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ৩ টার দিকে ৭/৮ জনের সংঘবদ্ধ ডাকাত দল তাদের ঘরের পিছনের জানালা ভেঙ্গে ৪ জন ঘরের মধ্যে ঢুকে আফজালের মা জামিলা বেগমের গলায় ফাঁস দিয়ে ধরে রাখে এবং এক জন আফজালের ভাগ্নের গলাচেপে ধরে বলে চিতকার করলে তোদের জানে মেরে দেব। বাকীরা ঘরে থাকা আলমারি ও বাক্স ভেঙে নগত ২ লক্ষ ৯৫ হাজার টাকা, লক্ষাধিক টাকার সোনা রূপার গহনাসহ মূল্যবান অনেক জিনিস পত্র নিয়ে যায়। গুরুতর আহত জামিলা বেগমকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেছে।

আগরদাড়ী হাই স্কুলের হল রুমের ঢালাইয়ের কাজ উদ্বোধন

আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আগরদাড়ী রহিমিয়া মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমের ঢালাইয়ের কাজ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে কাজের উদ্বোধন করা হয়।
মাননীয় সংসদ সদস্য সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাক্তার আ ফ ম রুহুল হক এর সহযোগিতায় বিদ্যালয় সংস্কারের জন্য বিষ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করা হয়। বরাদ্দকৃত টাকা দিয়ে বিদ্যালয়ের হল রুমের কাজ করা হচ্ছে। হলরুমের ছাদের ঢালাই এর কাজ আনুষ্ঠানিক উদ্বোধন করেন, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকি পলাশ। এসময় স্কুলের শিক্ষকমন্ডলী, কমিটির সদস্যবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কুল্যা ইউপি চেয়ারম্যানের উদ্যোগে ঠান্ডা শরবত বিতরণ

আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের বুক চিরে চলমান বাঁকা দরগাহপুর সড়কে চলাচলরত সাধারণ মানুষকে তীব্র তাপদাহে একটু প্রশান্তি দিতে ঠান্ডা শরবত বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বেলা ১১টায় কুল্যা ইউপি চেয়ারম্যান এস এম ওমর সাকি ফেরদৌস পলাশ এর নিজস্ব অর্থে এবং সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য ডাঃ আ ফ ম রুহুল হক এর নির্দেশনায় বাঁকা দরগাহপুর সড়কে চলাচলরত যানবাহনে সাধারণ মানুষকে ঠান্ডা শরবত পান করানোর উদ্যোগ নেন ইউপি চেয়ারম্যান এস এম ওমর সাকি ফেরদৌস পলাশ। সকল যানবাহন থামিয়ে গরমে অতিষ্ঠ যাত্রীদেরকে ঠান্ডা সরবত পান করান তিনি। এ সময় তিনি বলেন, সওয়াবের আশায় নয়, তৃষ্ণার্থ মানুষের তৃষ্ণা মেটাতে এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। তাই বেলা ১১ টা থেকে সড়কের পাশে দাঁড়িয়ে সড়কে চলাচলরত সকল শ্রেণীর মানুষকে শরবত পান করিয়ে যাচ্ছেন তিনি। কৃষকলীগ নেতা শাহিনুর ইসলাম শাহিন সহ স্থানীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

সরকারি খুলনা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটে অনুষ্ঠিত হলো কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
সরকারি খুলনা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটে অনুষ্ঠিত হলো কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৪ এর “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা” শীর্ষক সেমিনার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় এর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. মো: আয়াতুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যক্ষ কাজী নেয়ামুল শাহীন, বিশেষ অতিথি হিসাবে ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তর, খুলনা বিভাগের আঞ্চলিক পরিচালক মো: মিজানুর রহমান, খুলনা পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ প্রকৌ. অনিমেশ পাল এবং আরো উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের ইলেকট্রনিকস বিভাগের বিভাগীয় প্রধান ও চীফ ইন্সট্রাক্টর পলি রানী দাস, ননটেক বিভাগের বিভাগীয় প্রধান ও চীফ ইন্সট্রাক্টর মো.রেজাউল হক ও মো: আমিনুর রহমান, কম্পিউটার সাইন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও ইন্সট্রাক্টর জনাব গৌতম কুমার ধর, আর্কিটেকচার টেকনোলজি বিভাগের প্রধান ও চিফ ইন্সট্রাক্টর জনাব মো: সাইফুল ইসলাম, অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব মিঠুন দত্ত । এছাড়া উপস্থিত ছিলেন সকল বিভাগের শিক্ষক মণ্ডলী ও কর্মকর্তা- কর্মচারী সকলে।উক্ত অনুষ্ঠানে স্বাধীনতা দিবস নিয়ে বক্তব্য দেয় সকল বিভাগের শিক্ষার্থী বৃন্দ ।

সাতক্ষীরার কৃষি কর্মকর্তা মনির হোসেনের বিরুদ্ধে কেমিক্যাল মিশ্রিত অপরিপক্ক আম ছেড়ে দেওয়ার অভিযোগ
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন এর বিরুদ্ধে ক্ষতিকর কেমিক্যাল মিশ্রিত অপরিপক্ক ১ ট্রাক আম টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলা আলিপুর চেকপোস্ট নামক স্থানে কেমিক্যাল মিশ্রিত অপরিপক্ক আম ট্রাক যোগে ঢাকায় যাচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে গত ইং ২৯-০৪-২৪ তারিখ বিকাল আনুঃ ০৪ টার সময় উপজেলা কৃষি অফিসার মনির হোসেন ও উপসহকারী ইয়াসির আরাফাত কে সঙ্গে নিয়ে সাতক্ষীরা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ সরকার অভিযান চালিয়ে ২ ট্রাক গোবিন্দভোগ আম জব্দ করেন। এ সময় আম ব্যবসায়ী ফারুক হোসেন এর ১ ট্রাক আম যার আনুমানিক বাজার মুল্য ০৪ লক্ষ টাকা স্থানীয়দের উপস্তিতিতে গাড়ির চাকায় পিষ্ট করে বিনষ্ট করা হয়। অপরদিকে অসাধু আম ব্যবসায়ী আনোয়ার এর ১ ট্রাক কেমিক্যাল মিশ্রিত আনুমানিক ০৩ লক্ষ ৫০ হাজার টাকার অপরিপক্ক গোবিন্দভোগ আম মোটা অংকের টাকার বিনিময়ে সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেন ছেড়ে দেন বলে এ দাবি করেন প্রত্যক্ষদর্শীরা। এদিকে কেমিক্যাল মিশ্রিত অপরিপক্ক আম ছেড়ে দেওয়ার কারনে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে বাজারে ছড়িয়ে পড়েছে। এসব কেমিক্যাল মিশ্রিত অপরিপক্ক কৃত্রিম উপায়ে পাকানো আম মানব দেহের জন্য খুবই ক্ষতিকর। টাকার কাছে বিক্রি হয়ে অসাধু ব্যবসায়ীদের আম আটক ও পরে ছেড়ে দেওয়ায় স্থানীয়, সচেতন মহল সহ সুশীল সমাজের ব্যক্তিদের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় বইছে। এ বিষয় সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেন এর সাথে মুঠোফোনে আলাপকালে আলিপুর চেকপোস্ট নামক স্থান থেকে ২ ট্রাক কেমিক্যাল মিশ্রিত অপরিপক্ক আম আটক হওয়ার ব্যাপারে সত্যতা নিশ্চিত করেন। টাকার বিনিময়ে ১ ট্রাক আম ছেড়ে দেওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি অস্বীকার করেন। এ বিষয় সাতক্ষীরা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ সরকার এর সাথে মুঠোফোনে আলাপের চেষ্টা কালে আলাপ কলটি গ্রহণ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সাংবাদিক বাবুল আকতারের পিতার ৯ম মৃত্যু বার্ষিকী কাল
স্টাফ রিপোর্টার
এশিয়ান টেলিভিশন ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার খুলনা বিভাগীয় প্রধান বাবুল আকতারের পিতা ক্রিসেন্ট গেটস্থ পাকশাহী জামে মসজিদ কমিটির সভাপতি, ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মোঃ বাদশা মিয়া- এর ৯ম মৃত্যু বার্ষিকী আগামীকাল ২রা মে (বৃহসপতিবার )।এ উপলক্ষ্যে বৃহসপতিবার সকাল থেকে খালিশপুর ক্রিসেন্ট বাজার নিজস্ব বাসভনে কোরআনখানি ও বাদ এশা দোয়া মাহফিল, নগরীর খালিশপুর ক্রিসেন্ট গেটস্থ পাকশাহী জামে মসজিদে বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া গোপালগঞ্জ জেলার বড়ফা গ্রামের বাড়ীতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে কোরআনখানি ও বাদ আসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সকল আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খিদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

নগর ভবনের জিআইজেড মিলনায়তনে এ এমওইউ স্বাক্ষরিত
সংবাদ বিজ্ঞপ্তি
খুলনা মহানগরীকে জলবায়ু সহনশীল নগরী হিসেবে গড়ে তুলতে কেসিসি ও এশিয়া রিজিলিয়েন্ট সিটিস (এআরসি) প্রকল্পের খুলনার অংশীদার বেসরকারি সংস্থা ব্রাক-এর সাথে মেমোর্যান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে এ এমওইউ স্বাক্ষরিত হয়। দাতা সংস্থা ইউএসএআইডি’র সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়িত হবে। কেসিসি’র পক্ষে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এবং ব্রাক-এর পক্ষে প্রকল্প প্রধান ফারহানা আফরোজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউ-তে স্বাক্ষর করেন।
এমওইউ স্বাক্ষরকালে সিটি মেয়র বলেন, জলবায়ু উদ্বাস্তুরা নগরীর বিভিন্ন স্থানে নানা সংকটের মধ্যে জীবন যাপন করছে। এ সংকট থেকে উত্তোরণের জন্য তাদেরকে স্থায়ীভাবে পুনর্বাসন করা দরকার। খুলনাকে একটি স্বাস্থ্যসম্মত ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে গৃহীত বিভিন্ন প্রকল্পের বিষয় উল্লেখ করে তিনি বলেন এ কাজে বিভিন্ন দাতা সংস্থা আমাদেরকে সহযোগিতা করছে। তাদের এ সহযোগিতা কাজে লাগিয়ে জলবায়ু উদ্বাস্তুদের স্বাস্থ্য ও শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, এআরসি প্রকল্পের আওতায় কেসিসি’র রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে সকল সিস্টেম ডিজিটালাইজডকরণ ও কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়ন, শহরের যানবাহন ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধি, ইকো স্কুল মডেল তৈরী, কেসিসি’র রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে ডিজিটাল ব্যবস্থার উন্নয়ন, নগর স্বাস্থ্য কেন্দ্রের সিস্টেম শক্তিশালীকরণ, গ্রিন হাউজ গ্যাস ও শহরের বায়ুদূষণ বিশ্লেষণ, অর্থনৈতিক উন্নয়নের জন্য বেসরকারি খাতকে উদ্বুদ্ধকরণ, কমিউনিটির অংশগ্রহণের মাধ্যমে বৃক্ষরোপণ ও ছাদকৃষিতে উদ্বুদ্ধকরণ, ডিজিটাল পদ্ধতিতে অভিযোগসমূহ গ্রহণ ও সমাধান এবং যুব সমাজকে সম্পৃক্ত করে শহরে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করা হবে বলে এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়।
কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য এস এম খুরশিদ আহম্মেদ টোনা ও এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু, খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ জাকির হোসেন, কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, ইউএসএআইডি’র বাংলাদেশ মিশনের পরিচালক বেলায় মেঙ্গিস্তু, প্রকল্পের লিড এ্যাকটিভিটি ম্যানেজার জাহিদ ফারুক, অলটারনেট এ্যাকটিভিটি ম্যানেজার তারেখ আহমেদ, কেসিসি পরিচালিত খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ তৌহিদুজ্জামান ও ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ আবু দারদা মোঃ আরিফ বিল্লাহ, কেসিসি’র আর্কিটেক্ট রেজবিনা খানম, আইটি ম্যানেজার শেখ হাসান হাসিবুল হক, ব্রাক-এর সিসিপি, ইউডিপি এবং ডিআরএমপি প্রকল্পের পরিচালক ড. লিয়াকত আলী, জেএসআই’র সিনিয়র প্রজেক্ট কো-অর্ডিনেটর জিয়াউর রহমান প্রমুখ এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

খুলনা শহরের জলবায়ু সহনশীলতা গড়ে তোলা ও একটি সবুজ পরিচ্ছন্ন এবং স্মার্ট সিটি গড়ে তুলতে ৪ বছর মেয়াদী এ প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে খুলনা মহানগরীর উন্নয়নযাত্রা আরেকধাপ এগিয়ে যাবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

ফকিরহাট উপজেলা পরিষদ নির্বাচনে ৪৫টি কেন্দ্র পরিচালনা কমিটির সভা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী স্বপন দাশের নির্বাচনী কেন্দ্র পরিচালনা কমিটি ও মনিটরিং কমিটির সমন্বয় সভা মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকাল ৫ টায় পিলজংগ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী স্বপন দাশ’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এ্যাড. মিলন কুমার ব্যানার্জি, সম্মানিত অতিথি ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য জননেতা শেখ হেলান উদ্দীন এমপি’র ব্যক্তিগত সহকারী মো. ফিরোজ আহম্মেদ। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ (সাহেব) এর সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, শেখ হেলাল উদ্দীন সরকারী কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাম, আ’লীগ নেতা সৈয়দ আলতাপ হোসেন টিপু, সুবীর কুমার মিত্র, ইমরান হোসেন লিটু,জীবন কৃষ্ণ ঘোষ, অবসরপ্রাপ্ত শিক্ষক শেখ আনছার উদ্দীন, ইউপি চেয়ারম্যান যথাক্রমে মোঃ ইউনুস আলী শেখ, এমডি সেলিম রেজা, মোড়ল জাহিদুল ইসলাম, ফরুকুল ইসলাম, এ্যাড হীটলার গোলদার, সরদার আমিনুর রশিদ মুক্তি ও মোঃ রেজাউল করিম ফকির। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, ৮টি ইউনিয়নের মনিটরিং কমিটির সদস্য, ৪৫টি নির্বাচনী কেন্দ্র পরিচালনা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবৃন্দ।