চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ২ ডিগ্রী সেঃ রেকর্ড
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গায় চলতি মৌসুমের তাপমাত্রা ৪২দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড হয়েছে। এসময় বাতাসের আদ্রতা ছিল ১৮ শতাংশ।
রবিবার সন্ধ্যা৬ টায় চুয়াডাঙ্গা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন শুক্রবার ছিল ৪২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, সন্দ্যা ৬ টায় রেকর্ড অনুযায়ী জেলার তাপমাত্রা ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে টানা কয়েকদিন তাপপ্রবাহ বিরাজ করায় জেলায় জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। তীব্র তাপদাহে এ জেলার খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন।
সাতক্ষীরার কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের অবিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে অবিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দাতা সদস্য পদে জয়লাভ করেন, মোঃ সরোয়ার হোসেন, সংরক্ষিত মহিলা অবিভাবক সদস্য হালিমা খাতুন, শিক্ষক প্রতিনিধি সমীতোষ কুমার রায়, মোঃ শফিকুল ইসলাম, আলোকা মন্ডল। শনিবার ২০এপ্রিল সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে “মনিন্দ্র ও সরোয়ার” ২টি প্যানেলের মধ্যে ৪টি সদস্য পদে মোট ১২ জন অবিভাবক সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এ সময় ব্যালট পেপার এর মাধ্যমে ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট প্রদানের মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হয়। এ নির্বাচনে মোট ২২১ ভোটারদের মধ্যে ১৩৯ জন ভোট প্রদানের মাধ্যমে গৌর চন্দ্র গাইন চেয়ার প্রতীক নিয়ে ১১২, মোঃ মঈনুল হোসেন দেয়াত কলম প্রতীক নিয়ে ১০৮, শেখ খাইরুল ইসলাম বই প্রতীক নিয়ে ১০৩, মোঃ রনি আক্তার টেলিভিশন প্রতীক নিয়ে ১০৩ ভোট পেয়ে সরোয়ার প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করে নির্বাচিত হয়। এ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান। উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুখীরাম ঢালী, ঢাকা জর্জ কোর্টের আইনজীবী উদয় কুমার বসাক, বিশিষ্ট রাজনৈতিক বিদ ঢালী মোঃ শামসুল আলম, মোঃ আশরাফুর রহমানসহ নিরাপত্তার দায়িত্বে পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য আগামী ৭ কর্মদিবসের মধ্যে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন করতে হবে।
‘থিয়েটার ফর কমিউনিকেশন এন্ড কমিউনিটি এঙ্গেজমেন্ট (আরসিসিই)’’ শীর্ষক প্রশিক্ষণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, আমাদের সংস্কৃতি খুবই সমৃদ্ধ। এই সংস্কৃতিকে উন্নয়নমূলক কাজে ব্যবহারের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন ব্যাপক প্রচারণার মাধ্যমে উন্নয়ন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা দরকার। বিশেষ করে জনবসতিপূর্ণ এলাকায় উন্নয়মূলক কাজ পরিচালনা করলে সেটি অধিকতর ফলপ্রসূ হয়। সেজন্য উন্নয়নমূলক কাজ বাস্তবায়নেরেে ত্র ঘনবসতিপূর্ণ এলাকা বেছে নেয়া প্রয়োজন।
সিটি মেয়র রবিবার বেলা ১১ টায় নগরীর সিএসএস আভা সেন্টারে আয়োজিত ‘‘থিয়েটার ফর কমিউনিকেশন এন্ড কমিউনিটি এঙ্গেজমেন্ট (আরসিসিই)’’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ইউনিসেফ এর সহযোগিতায় খুলনা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ পাঁচ দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র আরো বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সিটি কর্পোরেশন মানুষের সেবা দিয়ে যাচ্ছে। পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে কেসিসি কর্তৃপ অঙ্গীকারবদ্ধ। এছাড়া নগরবাসীকে যথাযথ সেবাদানের মাধ্যমে একটি সুন্দর নগরী গড়ে তুলতে কেসিসি কর্তৃপক্ষ কাজ করছে। এ ল্য সফল করতে নগরবাসীরও সার্বিক সহযোগিতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম-এর সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কেসিসি’র প্রধান রাজস্ব কর্মকর্তা সানজিদা বেগম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম ও ইউনিসেফ-খুলনা বিভাগীয় কার্যালয়ের চীফ অব ফিল্ড কাওসার হোসেন। প্রশিক হিসেবে উপস্থিত ছিলেন নাট্যকার মাসুম রেজা ও অয়ন চৌধুরী। কেসিসি’র স্বাস্থ্যকর্মী ও নাট্যকর্মীগণ কর্মশালায় অংশগ্রহণ করছেন।
পাইকগাছায় তীব্র গরমে ভ্যান চালক ও পথচারীদের মাঝে ক্যাপ,খাবার স্যালাইন ও পানি দেয়া হয়েছে
পাইকগাছা(খুলনা)প্রতিনিধি।।
পাইকগাছায় তীব্র তাপদাহে ক্ষতিকর প্রভাব থেকে সাধারণ মানুষদের কে সচেতন ও একটু উষ্ণতা দিতে পাইকগাছার পৌর সদরের ভ্যান চালক, পথচারীদের মাঝে ক্যাপ,খাবার স্যালাইন ও পানি বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরের পাইকগাছা পৌরসভার উদ্যোগে প্রখর রৌদ্রে পৌর চৌরাস্তা মোড়ে ওই উপকরণ বিতরণ করেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। বিতরণ কালে উপস্হিত ছিলেন,পৌর প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, এসএম তৈয়বুর রহমান ও কবিতা রাণী দাশ, কাউন্সিলর আসমা আহম্মেদ, রবিশংকর মন্ডল, আলাউদ্দীন গাজী, আব্দুল গফ্ফর মোড়ল, পৌর নির্বাহী কর্মকর্তা মো. লালু সরদার, সহকারী প্রকৌশলী মো. লিটু শেখ, প্রধান সহকারী শেখ জিয়াউর রহমান, হিসাব রক্ষক মৃনাল কান্তি সানা। এ বিষয়ে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর বলেন, চলমান তীব্র তাপদাহে ভ্যান চালক সহ পথচারীদের একটু প্রশান্তি দিতে পাইকগাছা পৌরসভার উদ্যোগে এ ক্ষুদ্র আয়োজন। আর তাপদাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে।
পাইকগাছায় ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
পাইকগাছা(খুলনা)প্রতিনিধি।।
পাইকগাছায় ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোবার সকালে এর উদ্বোধন করেন পাইকগাছা কয়রার সংসদ সদস্য মোঃ রশিদুজ্জামান। পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অথিতি ছিলেন খুলনা খামারবাড়ি খামারবাড়ীর উপপরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, পাইকগাছা পৌরসভার মেয়র মোঃ সেলিম জাহাঙ্গীর। সহাকারী কমিশনার ( ভূমি) ইফতেখার ইসলাম শামিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ওসি মোঃ ওবায়দুর রহমান, কৃষক তৌহিদুর ইসলামসহ অনেকে।
রাস্তা পার হতে গিয়ে ইজিবাইকের ধাক্কা, শিশু নিহত
মো: তাহের, নড়াইল প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়ায় রাস্তা পার হতে গিয়ে ইজিবাইকের ধাক্কায় নিতুন জিরা (৭) নামে এক শিশু নিহত হয়েছে। রোববার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার পার-মল্লিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ওই শিশু লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের জাকির শেখের মেয়ে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার নিহত নিতুন ও তার বড় বোন পার-মল্লিকপুর গ্রামে মামা বাড়িতে বেড়াতে আসছিলেন। পরে বেলা সাড়ে ১২ টার দিকে পার-মল্লিকপুর এলাকায় গাড়ি থেকে নেমে রাস্তা পার হবার সময় দ্রুত গতিতে আসা একটি ব্যাটারি চালিত ইজিবাইক তাকে ধাক্কা দিলে রাস্তার পাশে ছিটকে পড়ে। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেলে নিয়ে যাওয়ার পথে বিকেল ৪ টার দিকে তার মৃত্যু হয়। এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
খুবির এসডব্লিউই ডিসিপ্লিনের প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদারের পিতার মৃত্যুতে উপাচার্যের গভীর শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট (এসডব্লিউই) ডিসিপ্লিনের শিক্ষক ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদারের পিতা সুপেন্দ্র নাথ জোয়ারদার ২১ এপ্রিল (রবিবার) সকাল ৭.৩০ মিনিটে সাতক্ষীরার শ্যামনগরস্থ কলবাড়িস্থ নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর। তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের শিক্ষক ও আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদারের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি তার আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, এসডব্লিউই ডিসিপ্লিন প্রধান প্রফেসর মো. সানাউল ইসলাম, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার এবং সংশ্লিষ্ট ডিসিপ্লিন ও বিভাগের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।
আরও শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এস এম ফিরোজ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রকিবুুল হাসান সিদ্দিকীসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় আহত মহিলার মৃত্যু
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার দামুড়হুদায় পাখিভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ভ্যানের এক মহিলা যাত্রীর মৃত্যু হয়েছে।
শনিবার সন্দার পর উপজেলার সাড়াবাড়িয়া গ্রামের আব্দুল আাজিজ শাহ স্ত্রী দেলোয়ারা(৬০) কার্পাসডাঙ্গার এক আত্মীয়ের বাড়ি থেকে পাখিভ্যান যোগে বাড়ি ফিরছিলেন।এসময় পথে মধ্যে ধান্যঘরা নাম স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক মোটরসাইকেলের সাথে পাখি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।এসময় সে সড়কের ওপর ছিটকে পড়ে পা ও মাথায় প্রচণ্ড আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে পাঠান। পরে তার অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ঝিনাইদহ পার হবার পর তার মৃত্যু হয়।এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চুয়াডাঙ্গায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভার সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা।জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় অত্যাধিক তাপমাত্রা ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা ও দুর্যোগ মৌসুমে পূর্ব প্রস্তুতি ও দুর্যোগ বিষয়ক স্থায়ী ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন। প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য সকলের অবস্থান থেকে ফলজ ও বনজ বৃক্ষ রোপন ও পরিচর্যার আহবান জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা দুর্যোগ কমিটির সদস্যবৃন্দসহ সকল সরকারি দপ্তরের প্রধানগণসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
দর্শনায় ব্রিকস ড্রেন নির্মাণের উদ্বোধন
দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দর্শনায় ব্রিকস ড্রেন নির্মাণের শুভ উদ্বোধন হয়েছে। শনিবার সকাল ১০ টায় দর্শনা পৌরসভার ২নং ওয়ার্ড বাসস্টান্ড শাপলা বাস কাউন্টার হতে হল্ট রেল স্টেশন অভিমুখে ৯৩ মিটার ব্রিকস ড্রেন নির্মাণের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহফুজুর রহমান মঞ্জু।এসময় অতিথি হিসেবে উপস্থিত
দর্শনা পৌর সভার মেয়র আতিয়ার রহমান হাবু। মেয়র আতিয়ার রহমান হাবু জানান, উক্ত প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ১০ লাখ টাকা।
কালিগঞ্জে জামায়াতে ইসলামীর তিন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করলেন
কালিগঞ্জ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা নির্বাচন থেকে অবশেষে বাংলাদেশ জামাত ইসলামীর তিন প্রার্থী নির্বাচন থেকে প্রার্থীতা প্রত্যাহার করলেন। কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে আসন্ন ষষ্ঠ উপজেলা নির্বাচনে জামাতের প্রার্থীরা রিটার্নিং অফিসার বরাবর লিখিত আবেদনের মাধ্যমে প্রত্যাহার করেন। উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, জামাতে ইসলামীর সাতক্ষীরা জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান ও উপজেলা জামাতের সেক্রেটারি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রউফ জানান, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন তাই সেটি মেনেই দলের তিনজনই দাখিলকৃত মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদন করেন। জামাতের উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোঃ আজিজুর রহমান, ভাইস চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুর রউফ ও অপর মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জয়নব পারভীন এবার বেশ শক্ত প্রার্থী ছিলেন বলে উপজেলা জুড়ে জনশ্রতি আছে। এ নির্বাচনে আগামী ২৩ এপ্রিল প্রতীক বরাদ্ধের পর থেকে প্রার্থীদের প্রচার প্রচারনা তুঙ্গে তুলবেন নিজ নিজ প্রতীক জানান দিতে।
কালিগঞ্জের পানিয়া প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি হলেন তুহিন
জাহিদ, কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলার ১৩ নং পানিয়া সরকারি বিদ্যালযের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। রবিবার (২১ এপ্রিল) বেলা ১১ টায় বিদ্যালয়ের অফিসকক্ষে প্রধান শিক্ষক পারভীন আক্তার খুকু’র সভাপতিত্বে বিভিন্ন কাটাগরী থেকে নির্বাচিত মোট ১১ জন সদস্য নিয়ে আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে বিদ্যাোলয়ের দাতা সদস্য তুহিন জাহাঙ্গীরকে সভাপতি ও মাসুদ পারভেজ ক্যাপ্টেনকে সহ সভাপতি মনোনীত করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন সদস্য সচিব প্রধান শিক্ষক পারভিন আক্তার খুকু, মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি হুমায়ুন কবীর, বিদ্যুৎসাহী (পুরুষ) জি, এম, ফয়সাল আহমেদ বুলু, বিদ্যোৎসাহী (মহিলা) তাহেরা পারভিন মুক্ত, অভিভাবক সদস্য (পুরুষ) সুলতান আহমেদ, মহিলা সদস্য সাবিকুন নাহার সুমি, নাহার পারভিন ও শিক্ষক প্রতিনিধি রেহেনা পারভিন, ইউপি সদস্য জি, এম, আকবর আলী। এ সময় বিদ্যালয়ের পক্ষ থেকে নির্বাচিত সকলকে ফুল দিয়ে বরণ করে নেওয়া এবং নব নির্বাচিত ম্যানেজিং কমিটির পক্ষ থেকে সকল শিক্ষার্থী, অভিভাবকসহ উপস্থিত সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
কালিগঞ্জ প্রেসক্লাবের সদস্য মহাসিনের পিতার মৃত্যুতে প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও দৈনিক কালের চিত্র পত্রিকার কালিগঞ্জ প্রতিনিধি মহাসিন হুসাইন পিতার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন কালিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতিদাতাগন হলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, বাবলা আহমেদ, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সাংগঠনিক সম্পাদক সাজেদুল হক, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মদ উল্লাহ বাচ্ছু, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
তীব্র দাবদাহ: জমিতেই নষ্ট হচ্ছে বাঁধাকপি
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে কপিচাষিদের কারো পৌষ মাস, কারো সর্বনাশ হয়েছে। বাঁধাকপি (পাতাকপি) চাষে কেউ বিঘাপ্রতি ৫০ থেকে ৬০ হাজার টাকা লাভবান হয়েছে। কেউবা ২০ থেকে ২৫ হাজার টাকা লোকসান গুনছে। চৈত্রের দাবদাহে কেউ শীতের সবজি কপি কিনতে চাচ্ছে না। ফলে জমিতেই কপি নষ্ট হচ্ছে। শুক্রবার জেলা শহরের উপকণ্ঠে বামনপাড়া মাঠে দেখা যায় জমি থেকে অনেক চাষি কপি সংগ্রহ করেনি।
সেসব জমিতে শুকিয়ে নষ্ট হচ্ছে পাতাকপি। বামনপাড়ার কপিচাষি হুরমত আলী জানান, জমি উন্মুক্ত করে দিয়েছি। কারণ বাজারে যে দামে কপি বিক্রি হচ্ছে তাতে সংগ্রহ করে বাজারজাত করা খরচ ফিরবেন। ওই গ্রামের কপিচাষিদের কেউ কেউ জমি উন্মুক্ত করে দিলে অনেকেই গবাদিপশুর খাদ্য হিসেবে কেটে নিয়ে যাচ্ছে বলেও তিনি জানান। জেলায় অন্তত এক কোটি টাকার কপি জমিতেই নষ্ট হচ্ছে। কপিচাষিরা জানান, এই কপি কেটে আশপাশের কোথাও ফেলে দিলে পচে দুর্গন্ধ ছড়াবে। পরিবেশ দূষণ হবে বলে চাষিরা জমিতেই লাঙ্গল দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছেন। তাতে করে কপি পচে জৈব সারের কাজ করবে। কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলায় সবজির ভালো ফলন হয়েছে। স্থানীয় বাজার থেকে অন্য জেলাগুলোতেও চাহিদা থাকলেও চাষিরা দাম পাচ্ছেন না।
জেলায় কাঁচা পণ্য সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই। যদিও স্থানীয় সংসদ-সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন স্বল্প সময়ের মধ্যেই জেলাতে একটি সবজি সংরক্ষণাগার তৈরির কথা শুনিয়েছেন বিভিন্ন সমাবেশে। সদর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন জানান, মেহেরপুরের কীটনাশকমুক্ত ১৪শ টন বাঁধাকপি বিদেশে রপ্তানি হয়েছে। বিদেশের বাজার ধরতে পারলে আগামীতে আর চাষিদের লোকসান গুনতে হবে না। কপি শীতের সবজি। এই গরমে সবজির চাহিদা কমে গেছে বলেই বাজারে কপির ক্রেতা নেই।
ফকিরহাট উপজেলা পরিষদ নির্বাচনে
৯জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
ফকিরহাট প্রতিনিধি।
আগামী ২১ মে অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপের ফকিরহাট উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য তিনটি পদে মোট ৯জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। ফকিরহাট উপজেলা নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে যারা মনোনয়নপত্র দাখিল করেছে তারা হলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। তিনি গত ২১ এপ্রিল বাগেরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার অরবিন্দ বিশ্বাসের নিকট তার মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আরো দুইজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক শেখ ওয়াহিদুজ্জামান এবং ফজিলা বেগম।
অপরদিকে, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন বর্তমান উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. কওসার আলী ফকির, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ ইমরুল হাসান এবং সৈয়দ অলিদ ইমন। এছাড়া উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম এবং আয়েশা সিদ্দিকা।
ফকিরহাট উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান, ফকিরহাট উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২১ মে। গত ২১ এপ্রিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিলো। বাছাই পর্ব আগামী ২৩ এপ্রিল। প্রত্যাহার ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্ধ ২ মে। এদিকে ২য় দফা নির্বাচনের তফসিল ঘোষনার সাথে সাথে ফকিরহাট উপজেলা সর্বত্র উপজেলা পরিষদ নির্বাচন সরগরম হয়ে উঠে। নির্বাচনকে ঘিরে উপজেলা সহ গ্রামঞ্চলে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। প্রার্থীরা বিভিন্ন পেশাজীবি মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়, মতবিনিময় সহ দোয়া কামনা করছেন। প্রার্থীরা এলাকার উন্নয়নে নানা প্রতিশ্তি দিচ্ছেন বলেও জানা গেছে। ##
খুলনা মহানগরের সম্মেলন সফলের লক্ষ্যে
সিপিবি’র খুলনা সদর থানা কমিটির সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), খুলনা সদর থানা কমিটির উদ্যোগে মহানগরের ২৩তম সম্মেলন সফলের লক্ষ্যে ২১ এপ্রিল ’২৪ রবিবার বিকেল ৫:৩০টায় দলীয় কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সদর থানা সভাপতি কমরেড তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সাধারণ সম্পাদক কমরেড এ্যাড. নিত্যানন্দ ঢালী, সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান কমরেড এইচ এম শাহাদাৎ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর থানা সাধারণ সম্পাদক কমরেড এ্যাড. খান আজরফ হোসেন মামুন, সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড সরকার ভূষণ চন্দ্র তরুণ, কমরেড জাহানারা আক্তারী, কমরেড শ্রীবাস অধিকারী, কমরেড ধীমান বিশ্বাস, কমরেড শাহ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, কমরেড দুলাল সরকার, কমরেড উজ্জ্বল বিশ্বাস প্রমুখ। সভায় সম্মেলন সফলের লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হয়।
অনুরূপ কর্মসূচিতে খুলনা মহানগরীর ১৯ ও ২০নং ওয়ার্ড শাখার উদ্যোগে আজ সকাল ১০টায় এক সভা কমরেড নীরজ রায়ের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সাধারণ সম্পাদক কমরেড এ্যাড. নিত্যানন্দ ঢালী, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য কমরেড অধ্যাপক সঞ্জয় সাহা, সিপিবি নেতা কমরেড ডা. এস এম ফরিদুজ্জামান, কমরেড সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, কমরেড ডা. তুষার দত্ত প্রমুখ।
খুলনা দিবস উপলক্ষে বৃহত্তর আমরা খুলনাবাসীর প্রস্তুতি সভা
খবর বিজ্ঞপ্তি
খুলনা দিবস পালন উপলক্ষে বৃহত্তর আমরা খুলনাবাসীর এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ এপ্রিল) বিকেল ৫টায় বৃহত্তর আমরা খুলনাবাসীর অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি ডা. মো. নাসির উদ্দিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকনের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামি ২৫ এপ্রিল যথাযত ভাবে খুলনা দিবস পালনের সিধান্ত গ্রহন করা হয়, তবে পুরো এপ্রিল মাস দেশ জুড়ে গ্রীস্মের তাপ প্রবাহ, বিশেষ কওে খুলনায় হিট এ্যালার্ট জারি থাকায় কর্মসুচি সীমিত আকারে শুধু মাত্র কেট কাটা ও আলোচনা সভা করার সিধান্ত হয়। সভায় বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. মো. আ. সালাম, জি এম মহিউদ্দিন, এড. কাজি আমিনুল ইসলাম মিঠু, মো. কামরুল ইসলাম কামু, নিয়াজ আহমেদ তুহিন, মুন্সি আহমেদ হোসেন, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মাদ আলী, এম এ জলিল, কাওসারি জাহান মন্জ্ঞু, মো. কামরুল ইসলাম ভুট্রো, সাংগাঠনিক সম্পাদক, মো. শাকিল আহমেদ রাজা, মো. আ. রাজ্জাক, কারি শরীফ মিজানুর রহমান, শেখ শহিদুল ইসলাম, কবিতা আহমেদ, মো. আরিফ আহমেদ, মো. জিসান রহমান, মো. তাহেরুল আলম, মো. শফিকুল ইসলাম অভি, শেখ রফিকুল ইসলাম রফিক, মো. জয়নাল আবেদিন, আ. মান্নান মুন্নাফ, ইকবাল হোসেন তোকা, শিক্ষক আ. মান্নান, ডা. মোস্তাাফিজুর রহমান, মো. জাভেদ আক্তার, মো. আলাউদ্দিন, মো. মিকাইল হোসেন, তৈয়বুর রহমান, মো. আবু বক্কার, মো. আজমল হোসেন, আরিফুল ইসলাম প্রমুখ।











































