খবর বিজ্ঞপ্তি।।
বাউবি ছাত্র- ঐক্য পরিষদ (একটি অরাজনৈতিক ছাত্র সংগঠন) খুলনা আঞ্চলিক শাখার উদ্যোগে ১৮ ই রমজান রোজ শুক্রবার ২৯/০৩/২০২৪ ইং তারিখ খুলনার একটি অভিজাত চাইনিজ রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাউবি ছাত্র-ঐক্য পরিষদ খুলনা আঞ্চলিক শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক মোঃ হাবিবুর রহমান মাসুম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা আঞ্চলিক শাখার সহ-সভাপতি মোঃ কাজী মাজাহারুল হক লিয়ন, সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদ রানা, কোষাধ্যক্ষ মোঃ অপু ইসলাম, রূপসা কলেজ শাখার সভাপতি মোঃ ইব্রাহিম খলিল, সহ সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, মোঃ আল-মামুন, মোঃ রাকিব, মোঃ মাজাহার, তুষার কুমার, মিস সোনালী, সিটি কলেজ শাখার সভাপতি কাজী মোঃ সবুজ, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, আল-আমিন, মোঃ আজিম, পলাশ কুমার, ডে-নাইট কলেজ শাখার সভাপতি মোঃ মনির হোসেন সহ প্রমুখ।











































