Home আঞ্চলিক যশোরে বিএনপি নেতা মুল্লুক চাঁদের বিরুদ্ধে মামলা

যশোরে বিএনপি নেতা মুল্লুক চাঁদের বিরুদ্ধে মামলা

70

যশোর াফিস।।

যশোরে চালের আড়তে প্রকৌশলী বায়োজিদকে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপি নেতা রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সোমবার রাতে নিহত বায়োজিদের মা দিলরুবা কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আসামিরা হলেন বিএনপির নগর শাখার আহবায়ক রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, মুল্লুক চাঁদের ভাই রকিবুল ইসলাম সঞ্জয় চৌধুরী, শহিদুল ইসলাম, রাজু, রাজন, শাহ আলম এবং জসিম মোল্লাসহ আরো কয়েকজন।

কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেন।

রোববার রাতে বিএনপি নেতা ও চাউল ব্যবসায়ী রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদের চালের আড়ত থেকে খুলনার প্রকৌশলী বায়োজিদের লাশ উদ্ধার করা হয়। বায়োজিদ মুল্লুক চাঁদের ঢাকার বসুন্ধরা এলাকার একটি নির্মাণাধীন বাড়ির সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি তার বিরুদ্ধে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা আত্মসাতের অভিযোগ তুলে চাকরিচ্যুত করা হয়। পরে তিনি খুলনার নিজ বাড়িতে চলে আসেন। এরপর টাকার জন্য খুলনা থেকে যশোরে ডেকে মুল্লুক চাঁদের আড়তে এনে পিটিয়ে হত্যা করা হয়।