Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের আশ পাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের আশ পাশের সব খবরা খবর

153
দোল উৎসবে আবির খেলায় মেতেছেন তরুণীরা।

চুয়াডাঙ্গায় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গায় ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে ডিসি সাহিত্য মঞ্চে অনুষ্ঠিত গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল হামিদ রেজা।অনুষ্ঠানের
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জেলা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা, জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, জেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম মালিক ও মোঃ আবু হোসেন প্রমুখ। আলোচনা শেষে শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রামপালে ৩ টি সরকারি খাল দখল করে মাছ চাষ
মেহেদী হাসান, রামপাল (বাগেরহাট) ।।
মোংলা-ঘোষিয়াখালী চ্যানেল সংলগ্ন তিনটি সরকারি খাস খাল দখল করে মাছ চাষ করার অভিযোগ পাওয়া গেছে। নাব্যতা হারানো খালগুলো প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিশেষ বরাদ্দে পানি উন্নয়ন বোর্ড খনন করলেও প্রভাবশালীরা মাছ চাষ করে আসছেন। এতে মোংলা ঘোষিয়াখালী চ্যানেলের নাব্যতা সংকটের আশংকা করছেন এলাকাবাসী। এ ঘটনায় রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার সাতপুকুরিয়া-আড়ুয়াডাঙ্গা গ্রামের ভেতর দিয়ে প্রবাহিত তিনটি সরকারি খাস খাল প্রভাবশালীরা দীর্ঘ দিন ধরে দখল করে মাছ চাষ করে আসছেন। খালগুলো হলো সাতপুকুরিয়ার পাঁজাখোলার খাল, আড়ুয়াডাঙ্গার ইয়াছিন খাল ও আদুর খাল। খালগুলো মোংলা-ঘোষিয়াখালী চ্যানেল সংলগ্ন হওয়ায় এবং চ্যানেলের নাব্যতা বৃদ্ধিতে সহায়ক হওয়ায় বাগেরহাটের পানি উন্নয়ন বোর্ড খনন করে। অভিযোগে উল্লেখ করা হয়েছে সাতপুকুরিয়া গ্রামের তৈয়ব মাঝির ছেলে আনিস মাঝি, আরশাদ আলীর ছেলে নজরুল মাঝি, রাজেন মন্ডলের ছেলে সুজন মন্ডল, হাকিম শেখের ছেলে সাইফুল শেখ, হাসেম আলী ফকিরের ছেলে আফতাব ফকির, মোস্তফা মোসাল্লির ছেলে রফিকুল মোসাল্লি, রহিম পিয়াদার ছেলে আলাউদ্দিন পেয়াদাসহ ২০/২৫ জন সরকারি খাল দখল করে মাছ চাষ করে আসছেন। অভিযোগকারী মো. গিয়াসউদ্দিন ও রীনা বেগম দাবী করেন, প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দে খালগুলো খনন করা হয়। সেই খাল দখল করে মাছ চাষ করা হচ্ছে। খালগুলো উম্মুক্ত করা হলে মোংলা ঘোষিয়াখালী চ্যানেলের নাব্যতা বৃদ্ধি পাবে। এলাকার পরিবেশ ঠিক থাকবে।
এ বিষয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র সদস্য মোল্লা আ. সবুর জানান, সুন্দরবন, মোংলা বন্দর ও এ এলাকার পরিবেশ প্রতিবেশ রক্ষায় সরকারি সংস্থা খালগুলো খনন করে। খালগুলো বেদখল হওয়ায় চ্যানেলের পানির প্রবাহ কমে নাব্যতা সংকট সৃষ্টি হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহন করবেন এমনটাই আশা করছেন ওই পরিবেশবাদী নেতা।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত আনিস মাঝির কাছে জানতে চাইলে তিনি খালে মাছ চাষের বিষয়টি স্বীকার করে বলেন, গ্রামবাসীদের সাথে নিয়ে মাছ চাষ করছি, অভিযোগ হলে মাছ চাষ করবো না।
এ বিষয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ওখানে তহশিলদার পাঠিয়ে তদন্ত করে দ্রুত খালগুলো উম্মুক্ত করা হবে। কেউ সরকারি রাস্তা কেটে থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে খুলনায় জামায়াতের আলোচনা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, অবাধ গণতন্ত্র ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্যই আমরা মরণপন যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছিলাম। কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বোধ-বিশ্বাসের আলোকে শাসনকাজে ইসলামী আদর্শ অনুসৃত না হওয়ায় আমাদের স্বাধীনতা পুরোপুরি অর্থবহ হয়ে ওঠেনি। এদেশের ৯০ ভাগ মানুষ মুসলমান হলেও কুরআন-সুন্নাহর আলোকে শাসনতন্ত্র রচিত হয়নি। তাই অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করতে হলে আমাদেরকে ইসলামী আদর্শের দিকেই ফিরে আসতে হবে। তিনি বলেন, মানবরচিত মতবাদ কখনো মানুষের জন্য কল্যাণকর হয় না। বিশ্ববাসী সমাজতন্ত্র ও সাম্যবাদ শাসন দেখেছে। এসব মানবরচিত আদর্শ মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করেছে। কেড়ে নিয়েছে গণমানুষের অধিকার। এদের কারণেই দেশে পবিত্র রমযান মাসেও মূল্যবিস্ফোরণ ঘটেছে। তাই এসব অবিচারের প্রবক্তাদের আর সময় দেয়া যায় না। তিনি অসৎ ও অযোগ্য নেতৃত্বের পরিবর্তে সৎ ও যোগ্য লোকের শাসন প্রতিষ্ঠায় সকলকে জামায়াতে ইসলামীর পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সোমবার (২৫ মার্চ) সকালে নগরীর একটি মিলনায়তনে খুলনা মহানগরী জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহবান জানান।
এ সময় মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য দেন।
তিনি বলেন, সরকার দেশের জনগণকে শৃঙ্খলিত করে রেখেছে। জাতিকে এ শৃঙ্খল থেকে মুক্ত করার একমাত্র পথ হলো জাতি-ধর্ম-দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। তিনি শহীদ বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ এবং তাদের রূহের মাগফিরাত কামনায় মহান আল্লাহ তা’য়ালার দরবারে দোয়া করেন।

খুবিতে গণহত্যা দিবস পালিত
খবর বিজ্ঞপ্তি
যথাযোগ্য মর্যাদায় শোকাবহ পরিবেশে ২৫ মার্চ (সোমবার) খুলনা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে দিনব্যাপী অদম্য বাংলার সম্মুখে আলোকচিত্র প্রদর্শনী করা হয়। দুপুরে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন প্রদর্শনীতে স্থান পাওয়া মুক্তিযুদ্ধ বিষয়ক আলোকচিত্রগুলো ঘুরে দেখেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে ইয়াহিয়া খানের নির্দেশে দখলদার হানাদার বাহিনী নির্বিচারে ঢাকার বিভিন্ন স্থানে অপারেশন সার্চলাইট নামে নিরীহ মানুষের ওপর নারকীয় হতাকাণ্ড চালায়, যা ইতিহাসে ঘৃণিত। এক রাতে ২৫ হাজারেরও বেশি মানুষকে নির্বিচারে হত্যা করা হয়, বিশ্বের ইতিহাসে বিরল। এই নৃশংস গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি এবং অপরাধীদের আন্তর্জাতিক ট্রাইবুনালে বিচার এখন সময়ের দাবি।
তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় মহান মুক্তিযুদ্ধের বধ্যভূমির উপর প্রতিষ্ঠিত। গণহত্যা দিবস উপলক্ষ্যে আয়োজিত এই আলোকচিত্র প্রদর্শনী নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা সৃষ্টিতে ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এস এম মনিরুজ্জামান, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মঈনুল হোসেন, উপাচার্যের সচিব সঞ্জয় সাহাসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে সকাল ১০টায় আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এছাড়া দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল- রাত ১১টায় খুলনা বিশ্ববিদ্যালয় নিষ্প্রদীপ করণ।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৬টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মুখে জাতীয় পতাকা উত্তোলন, র্যালিসহকারে অদম্য বাংলায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ, শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা, অদম্য বাংলার সম্মুখে দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী, বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ ও প্রশাসনিক ভবন সংলগ্ন জামে মসজিদে দোয়া মাহফিল, সকাল ৯টায় মন্দিরে প্রার্থনা।

খুবিতে ডাটা এনালাইসিস ইউজিং স্টেটা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘ডাটা এনালাইসিস ইউজিং স্টেটা’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা ২৫ মার্চ (সোমবার) অনুষ্ঠিত হয়। সকাল ৯.১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহিদ সৈয়দ নজরুল ইসলাম ভবনের আইকিউএসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালার সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদার। এ সময় আরও বক্তব্য রাখেন প্রশিক্ষণের টেকনিক্যাল সেশনের রিসোর্স পারসন অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. নাসিফ আহসান, আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম ও অর্থনীতি ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক শেখ ফাইজান বিন হালিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী। এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

খুলনায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
তথ্য বিবরণী
খুলনায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ।

প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, গণহত্যার বিষয়টি অনুধাবনের অংশ। পাকিস্তানি ঘাতকরা কেবল বাংলাদেশের নিরীহ সাধারণ মানুষদেরই হত্যা করেনি, তারা একাত্তরের পুরো মুক্তিযুদ্ধকালে আমাদের দেশের জ্ঞানী-গুণী বুদ্ধিজীবীদের হত্যা করেছে। ঐ মহান বুদ্ধিজীবীরা বেঁচে থাকলে আমাদের পথ দেখাতে পারতেন। মহান বুদ্ধিজীবীদের হারানোর ফলে জ্ঞানের শূণ্যতা আজও পূরণ হয়নি। তবে সেই শূণ্যতা হতে জাতিকে বের করে আনতে হবে। তিনি আরও বলেন, জাতি হিসেবে বাঙালিদের কোন রাষ্ট্র ছিলোনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের বাংলাদেশ নামক রাষ্ট্র দিয়েছেন। এখন জাতি হিসেবে বিশে^র বুকে আমাদের মাথা উচুঁ করে দাঁড়াতে হবে। এর মাধ্যমে বাঙালি জাতিসত্তার বিকাশ ত্বরান্বিত হবে।

খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) মোঃ হাসানুজ্জামান, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আলমগীর কবির ও সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার মাহাবুবার রহমান। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

গণহত্যা দিবস উপলক্ষ্যে খুলনা শিল্পকলা একডেমি প্রাঙ্গণে আঞ্চলিক তথ্য অফিস (পিআইডির) উদ্যোগে মুক্তিযুদ্ধভিত্তিক দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। স্কুল-কলেজ-মাদ্্রাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি/বীর মুক্তিযোদ্ধাদের কন্ঠে ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষ্যে বাদজোহর ২৫ মার্চের রাতে নিহতদের স্মরণে সকল মসজিদে বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠান এবং মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

খুলনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি
তথ্য বিবরণী
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় কর্মসূচির আলোকে খুলনা জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচি অনুযায়ী ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে গল্ল¬¬ামারী শহিদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে। প্রত্যুষে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হবে। ঐদিন সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। খুলনা সিটি কর্পোরেশন এলাকায় সঠিক মাপের জাতীয় পতাকা ও বিভিন্ন রং এর পতাকা দ্বারা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কদ্বীপসমূহ সজ্জিত করা হবে।

সকাল আটটায় খুলনা জেলা স্টেডিয়ামে খুলনার বিভাগীয় কমিশনার কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও একযোগে সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশন করা হবে। একই স্থানে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী, বাংলাদেশ স্কাউট, রোভার স্কাউট, নৌ-স্কাউট, গার্লস গাইডের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ, শিশু সমাবেশ, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সুবিধাজনক সময়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে।

২৬ মার্চ সকাল ১১টায় সিনেমা হলসমূহে ও দৌলতপুর শহিদ মিনারসহ উন্মুক্তস্থানে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন/প্রামাণ্য চলচ্চিত্র/দুর্নীতি বিরোধী তথ্যচিত্র প্রদর্শন করা হবে। সুবিধাজনক সময়ে হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা ও শিশু পরিবারসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বাদযোহর বা সুবিধাজনক সময়ে মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা এবং খুলনা কালেক্টরেট জামে মসজিদে দোয়া ও মিষ্টি বিতরণ করা হবে। সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত বিআইডব্লিউটিএ রকেট ঘাটে নৌ-বাহিনীর জাহাজ জনসাধারণের দর্শনের জন্য উম্মুক্ত রাখা হবে।

খুলনা আঞ্চলিক তথ্য অফিস (পিআইডির) উদ্যোগে ২৬ মার্চ দুপুর ১২টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরিতে মুক্তিযুদ্ধভিত্তিক দুর্লভ ছবি ও পুস্তক প্রদর্শন করা হবে। সন্ধ্যায় গুরুত্বপূর্ণ সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি ভবন ও স্থাপনাসমূহে আলোকসজ্জা করা হবে।

২৬ মার্চ বিকাল সাড়ে তিনটায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ২৬ মার্চ সুবিধাজনক সময়ে শহিদ হাদিস পার্কে মুক্তিযুদ্ধ ভিক্তিক চলচ্চিত্র/প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন এবং খুলনার সকল পার্ক, জাদুঘর, গণহত্যা জাদুঘর শিশুদের জন্য বিনা টিকিটে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উন্মুক্ত রাখা হবে।

রামপালে যথাযোগ্য মর্যাদায় ও বিনম্র শ্রদ্ধায় গণহত্যা দিবস পালন
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ।।
রামপালে যথাযোগ্য মর্যাদায় ও বিনম্র শ্রদ্ধায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করা হয়েছে। রামপাল উপজেলা চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিবসের সূচনা করা হয়। সোমবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। রামপাল সরকারি কলেজের প্রভাষক সাংবাদিক মোস্তফা কামাল পলাশের সঞ্চালনায বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা সুকান্ত কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ওয়ালিউল ইসলাম, রামপাল থানার ওসি সোমেন দাশ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল কুদ্দুস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মতিউর রহমান, পিআইও মো. মতিউর রহমান, উপজেলা ইন্জিনিয়ার মো. গোলজার হোসেন, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, সহকারী প্রোগ্রামার কর্মকর্তা রনিক হালদার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ইমরান হোসেন, এআরডিও মো. হাবিবুর রহমান, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোল্লা আ. রউফ, বীর মুক্তিযোদ্ধা কালিপদ অধিকারী, ভাগা সুন্দরবন মহিলা কলেজের উপাধ্যক্ষ ইজারাদার নাহিদুল ইসলাম, রামপাল মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাওলাদার আ. মান্নান, ছাত্র লীগের সাধারণ সম্পাদক শেখ সাদী প্রমুখ। বক্তাগণ পাকিস্তানি বর্বর হানাদার বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞের ঘটনা তুলে ধরে তাদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, অপারেশন সার্চলাইটের মাধ্যমে বাংলাদেশকে মেধাশূন্য করতে এ হত্যাযজ্ঞ চালানো হয়। তবুও বাঙালীকে দাবিয়ে রাখা সম্ভব হয়নি। বাঙালি দামাল ছেলেরা বঙ্গবন্ধুর নির্দেশে দেশকে স্বাধীন করেন। #

 

খুলনা সিভিল সার্জনের গড়িমশি: বেতন পাচ্ছেন না আউটসোর্সিং কর্মচারীরা
স্টাফ রিপোর্টার
খুলনা সিভিল সার্জন অফিসের ২১৪ জন আউটসোর্সিং কর্মচারী বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছে। দীর্ঘ ১০ মাস তারা বিনা বেতনে কাজ করছে। দাপ্তরিক জটিলতার অজুহাত দিয়ে বেতন আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন ঠিকাদার ও কর্মচারীরা। এ নিয়ে কর্মচারীরা বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও সুরাহা পাচ্ছে না।
খুলনা সিভিল সার্জনের দপ্তর সূত্রে জানা গেছে, চতুর্থ শ্রেণির জনবল সংকটের কারণে ২০২২-২৩ অর্থবছরে খুলনায় ২১৪ জনকে আউট সোর্সিং পদ্ধতিতে নিয়োগ দিতে দরপত্র আহ্বান করা হয়। দরপত্রের শর্ত অনুযায়ী কাজ পায় মেসার্স তাকবীর এন্টারপ্রাইজ। জেলার ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং খুলনা জেনারেল হাসপাতালে বিভিন্ন পদে তাদের কাজে পদায়ন করা হয়। উপজেলা পর্যায়ে কর্মচারীকে ১৬ হাজার ১৩০ টাকা ও সিটির মধ্যে প্রত্যেক কর্মচারীকে ১৬ হাজার ৬২০ টাকা হারে পরিশোধ করার শর্ত ছিল। ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ২০২৩ জুন পর্যন্ত ১০ মাসের বেতন পেয়েছে এসব কর্মচারী। তবে গত ১০ মাস ধরে তাদের বেতন দেওয়া হচ্ছে না।

সূত্রটি জানিয়েছে, ২০২২-২৩ অর্থবছরে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ২০২৩-২৪ অর্থবছরে আউটসোর্সিং জনবল কার্যাদেশের মেয়াদ বৃদ্ধি হওয়া পর্যন্ত সেবাকার্যক্রম চালু রাখার নির্দেশ দেন তৎকালীন সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ। কিন্তু তার বদলির পর বর্তমান সিভিল সার্জন ডা. সজিবুর রহমান কাজে মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রে অনুমোদন প্রদানে কালক্ষেপণ করেন। আউটসোর্সিং কাজের মেয়াদ বৃদ্ধির অনুমোদন না দেওয়ায় ১০ মাস ধরে বেতন পায়নি ২১৪ জন কর্মচারী। এই অনুমোদন দেওয়া নিয়ে সিভির সার্জনের মধ্যে দেখা দিয়েছে গড়িমশি।

খুলনা সিভিল সার্জন সজিবুর রহমান বলেন, আমার গাফিলতি বা গড়িমশির বিষয়টি সঠিক নয়। নবায়নের ক্ষেত্রে ঠিকাদারের বেশ কিছু কাগজপত্রের ঘাটতি ছিল। সেগুলো আপডেট করে নিয়ে আসতে সময় লেগেছে। যে কারণে নবায়নের অনুমতির জন্য মন্ত্রণালয়ে পাঠানো যাচ্ছিল না। তিনি বলেন, আউটসোর্সিংয়ে কর্মরতদের বেতন সাধারণত এক সঙ্গেই আসে। এক্ষেত্রে খুব বেশি দেরি হয়নি। আশা করছি শিগগিরই অর্থ ছাড় হয়ে যাবে।

প্রতিদিন একসঙ্গে ইফতার করেন ৬ হাজার রোজাদার
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জে হযরত খানবাহাদুর আহছানউল্লা (র.)-এর মাজার প্রাঙ্গণে প্রতিদিন ৬ হাজার রোজাদার একত্রে ইফতার করেন।

নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সভাপতি ও সাতক্ষীরা-৩ আসনের এমপি অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপির নির্দেশনায় এবং কেন্দ্রীয় আহছানিয়া মিশনের ব্যবস্থাপনায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে ইফতারের উদ্দেশ্যে নলতায় ছুটে আসেন রোজাদাররা। ধনী-গরিব নির্বিশিষে সব মানুষ ভেদাভেদ ভুলে এক কাতারে বসে ইফতার করেন।

কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সদস্য আনিসুজ্জামান খোকন জানান, হযরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) ১৯৩৫ সালে নিজের হাতে নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন প্রতিষ্ঠা করেন। মিশন প্রতিষ্ঠার পর তিনি নিজেই প্রতিবছর রমজানে মাসব্যাপী এ ইফতার মাহফিলের আয়োজন করতেন।

১৯৫০ সাল থেকে প্রতিবছর রমজানে ইফতারের আয়োজন করে আসছেন নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন। ইফতার সামগ্রী বিতরণের জন্য রয়েছে প্রায় আড়াই শ স্বেচ্ছাসেবক। ইফতারের তালিকায় থাকে ফিরনি, ডিম, চিড়া, ছোলা ভুনা, খেজুর, সিঙ্গাড়া ও কলা।

রোজাদারদের জন্য প্রতিদিন প্রায় ৬ হাজার প্লেট ইফতার প্রস্তুত করা হয়। এখানে প্রতিদিন ১৫ মণ দুধের ফিরনি তৈরি করা হয়। এ ছাড়াও নলতা শরীফের আশপাশের এলাকার মসজিদ ও বাড়িতে পৌঁছে দেওয়া হয় এক থেকে দেড় হাজার রোজাদারের ইফতার।

প্রতিদিন ইফতারের আগে ধর্মপ্রাণ মুসল্লিরা দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাতে অংশ নেন। ইফতার শেষে আদায় করা হয় মাগরিবের নামাজ।

লালনের চেতনা ও দর্শন ছিল মানবতার জন্য : হানিফ
কুষ্টিয়া প্রতিনিধি
বাউল সম্রাট ফকির লালন শাহ নির্ভেজাল ধার্মিক মানুষ ছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি।
হানিফ বলেন, ‘লালন শাহের চিন্তা, চেতনা ও উন্নত দর্শন ছিল মানবতার জন্য, সমাজের জন্য এবং দেশের জন্য। লালন শাহ ছিলেন মানবতাবাদী, সুফি সাধক। তিনি অসাধারণ, অসাম্প্রদায়িক মানুষ ছিলেন।’

রোববার (২৪ মার্চ) বিকেলে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় আধ্যাত্মিক সাধক ফকির লালন শাহের একাডেমি মিলনায়তনে দিনব্যাপি লালন স্মরণোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘এক সময় যে সমাজে সাম্প্রদায়িকতা ছিল, ধর্মের গোঁড়ামি ছিল, আমরা তা থেকে বেরিয়ে এসেছিলাম। কিন্তু আবারও আমরা সেই সমাজের দিকে এগিয়ে যাচ্ছি। যে সমাজের বিরুদ্ধে জাতির পিতা লড়াই করেছিলেন। তিনি ধর্মনিরপেক্ষতা সম্পর্কে বলেছিলেন— ধর্ম যার যার, আমরা মানুষ হবো সবার। সেই কথাগুলো লালনও বলেছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শনের সঙ্গে লালনের দর্শনের অদ্ভুত মিল আমরা খুঁজে পাই। লালনের বাণী ও দর্শন সমাজের মধ্যে ছড়িয়ে দিতে হবে। লালনের দর্শন ধারণ করে আমাদের সোনার মানুষ হতে হবে, সুন্দর সমাজ গড়ে তুলতে হবে।’

তিনি বলেন, ‘আজকে আমাদের সমাজে চরম নৈতিকতার অবক্ষয়। মানুষের মধ্যে শ্রদ্ধাবোধ, আস্থা নেই। মানুষের নীতি-নৈতিকতা ও সততা আস্তে আস্তে শেষ প্রান্তে চলে এসেছে।’

হানিফ বলেন, ‘বাউল সম্রাট ফকির লালন শাহ সকল ধর্মের সীমাবদ্ধতা ছাড়িয়ে সদা সত্য পথে চলতে মানুষকে মানবতাবাদীর পথে ডাক দিয়েছিলেন। তিনি অহিংস মানবতার ব্রত নিয়ে দেহতত্ত্ব, ভাবতত্ত্ব, গুরুতত্ত্বসহ অসংখ্য গান সৃষ্টি করে গেছেন। তাঁর এই অমর সৃষ্টি সঙ্গীত কোনো ধর্মের মধ্যেই সীমাবদ্ধ ছিল না।’

হানিফ আরও বলেন, ‘হানাহানির এই পৃথিবীতে যে অশান্তি চলছে; অসম প্রতিযোগিতার এই সময়ে সুফিবাদ ও বাউল তত্ত্ব বোঝার চেষ্টা করি, তাহলে মনে হয়, আমরা সহজভাবে জীবনযাপন করতে পারব। বিশ্বময় এই হানাহানির যুগে লালনের অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে শান্তিময় সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালন একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক এহেতেশাম রেজা।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় এবং লালন একাডেমির আয়োজনে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন বিশিষ্ট লেখক ও গবেষক লালিম হক।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের সংসদ সদস্য আব্দুর রউফ, কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে এবং উত্তরীয় পরিয়ে দেওয়া হয় এবং একতারা উপহার দেওয়া হয়।

পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে এবারের লালন স্মরণোৎসব একদিন আলোচনার মধ্যে (বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত) সীমাবদ্ধ ছিল। গ্রামীণ মেলা বন্ধ রয়েছে। তবে বাউল সাধু ও অনুসারীরা তাদের গুরুকার্য চালিয়ে যাবে।

বাউল সম্রাট লালন শাহ তার জীবদ্দশায় ছেঁউড়িয়ার এই আখড়াবাড়িতে প্রতি বছর চৈত্রের দোলপূর্ণিমা রাতে বাউলদের নিয়ে সাধু সঙ্গ উৎসব করতেন। ১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক তার মৃত্যুর পরও এ উৎসব চালিয়ে আসছে তার অনুসারীরা।

মাদকাসক্ত ছেলের ইটের আঘাতে পিতার মৃত্যু
যশোর অফিস
যশোরের শার্শায় মাদকাসক্ত ছেলের ইটের আঘাতে পিতা মহি উদ্দিন (৬২) নিহত হয়েছেন। নিহত মহি উদ্দিন শার্শা উপজেলার কাজিরবেড় গ্রামের মৃত দুর্লভ সরদারের ছেলে।
রোববার (২৪ মার্চ) রাতে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে এবং মাদকাসক্ত ছেলে জনিকে আটক করেছে।

নিহত মহি উদ্দিনের ছেলে জাহিদ বলেন, গত ১৭ মার্চ রোববার আমার বাবার কাছে ছোট ভাই জনি নেশা করার জন্য টাকা চায়; কিন্তু সে টাকা না দিলে দু’জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে জনি ইট দিয়ে বাবার মাথায় আঘাত করে। গুরুতর আহত হলে হাসপাতালে ভর্তি করি। এক সপ্তাহ হাসপাতালে রাখার পর বাড়িতে নিয়ে আসার পর কাল রাতেই আমার বাবা মারা গেছে।

এ ব্যাপারে শার্শা থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন, এলাকাবাসীর কাছে খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন দেখতে পাই। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং মাদকাসক্ত ছেলে জনিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

 

এক যুগ ধরে ভোরবেলা পাখিদের খাবার দেন তিনি
খুলনাঞ্চল রিপোর্ট
পাখির কিচিরমিচিরে মুখর থাকে গোটা এলাকা। ভোর হলেই ঝাঁকে ঝাঁকে চলে আসে নানা জাতের পাখি। তাদের নিয়ম করে খাবার দেন সংদীপ্ত সাহা (৫২) নামের একজন। পাখিগুলো খাবার খেয়ে চলে যায়। এক যুগ ধরে যশোরের কেশবপুর শহরের কালাবাসা মোড়ের ভোরের চিত্র এটি।

যিনি খাবার দেন, সেই সংদীপ্ত সাহা কালাবাসা মোড়ে চা এবং পেঁয়াজু, আলুর চপ, বেগুনিসহ নানা পদের ভাজার দোকানদার। তিনি বলেন, এক যুগ ধরে প্রতিদিন ভোর হতে না হতেই পাখির ঝাঁক এসে বসে তাঁর দোকানের আশপাশে। সেই ঝাঁকে কখনো ৫০টির মতো, কখনো প্রায় ১০০টি পাখি থাকে। তিনি দোকান খুলে প্রথম যে কাজটি করেন তা হলো, এসব পাখিকে খাবার দেন।

সংদীপ্ত সাহা বলতে থাকেন, যতক্ষণ না তিনি খাবার দেন, ততক্ষণ পাখিগুলো দোকানের পেছনের শজনে গাছের ডালে অপেক্ষা করতে থাকে। টিনের চালে খাবার দেওয়ামাত্রই কিচিরমিচির করে খাবার খেতে থাকে পাখিগুলো। তিনি আগে রাস্তায় খাবার দিতেন, তখন পাখিগুলো ভয়ে খেতে আসতে চাইত না। পরে তিনি টিনের চালের ওপর খাবার দেন। তখন থেকে পাখিগুলো নির্ভয়ে খাবার খায়। করোনার সময় যখন তাঁর দোকান বন্ধ ছিল, তখনো তিনি নিয়ম করে পাখিগুলোকে খাবার দিয়েছেন।

খাবার হিসেবে সংদীপ্ত পাউরুটি, বিস্কুট ও পেঁয়াজু ভাজার গুঁড়া দেন। শালিক, চড়ুই, ঘুঘু, দোয়েল, কবুতরই বেশি আসে বলে জানালেন তিনি। বললেন, পাখিগুলোকে খাবার খাইয়ে তাঁর আনন্দ হয়। তিনি কোনো দিন দোকানে আসতে না পারলে তাঁর দুই ছেলে সজল সাহা ও ইমন সাহা পাখিগুলোকে খাবার দেন।

স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে পাঁচজনের সংসার সংদীপ্তের। দোকানের আয়ে কোনোরকমে সংসার চলে যায়। পাখিগুলোর খাবারের পেছনে তাঁর প্রতিদিন গড়ে এক শ টাকার মতো যায়। তবে এ নিয়ে বাড়ির কারও কোনো আফসোস নেই, সবাই খুশি। ছেলে সজল সাহা বলেন, ‘বাবা যে পাখিদের খাবার দেন, আমাদের খুব ভালো লাগে।’
ভোগতী এলাকার বাসিন্দা ঈমান আলী সরদার বলেন, বহু বছর ধরে সংদীপ্ত সাহা পাখিদের খাবার দেন। নীরবে তিনি মহৎ কাজ করে যাচ্ছেন।
সংদীপ্তের পাশের দোকানের ব্যবসায়ী উজ্জ্বল সাহা বলেন, ‘সংদীপ্ত প্রতিদিন পাখিদের খাবার দেন দেখে ভালো লাগে। তাঁর দেখাদেখি চায়ের দোকানদার স্বপন সাহাও পাখিদের খাবার দিচ্ছেন।’

এলাকার বাসিন্দা ভালুকঘর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রবি কুমার সাহা বলেন, ‘ভোরবেলা এতগুলো পাখি দেখে, পাখির কলতান শুনে মনটাই ভরে যায়!’

ভোরবেলা হাঁটতে যাওয়া কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক প্রবেশ দাস বলেন, ‘হাঁটার সময় পাখিদের খাবার খাওয়ানোর দৃশ্য সত্যিই খুব সুন্দর। মানুষটি নীরবে কত ভালো একটা কাজ করে যাচ্ছেন!’

কেশবপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মশিয়ার রহমান বলেন, ‘সংদীপ্ত ভালো কাজ করছেন। এভাবে সবাই এগিয়ে এলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।’

ঘুষ বাণিজ্যের অভিযোগ প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে
নিজস্ব প্রতিনিধি
বিভিন্ন প্রকল্পের নামে ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প কর্মকর্তা উবায়াদুল হকের বিরুদ্ধে। জানা যায়, বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যৌথ ব্যবসা, একই প্রকল্পের নামে একাধিক বরাদ্দ দেওয়া, কোনো কাজ না করে প্রকল্পের টাকা উঠিয়ে নেওয়াসহ প্রতিটি প্রকল্প থেকে ২০-৫০ হাজার টাকা পর্যন্ত ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে এ কর্মকর্তার বিরুদ্ধে।

উপজেলার খলিসখালী ইউনিয়নের বাগডাঙ্গায় রাস্তা ইটের সোলিংকরণ প্রকল্পে টিআর (বিশেষ) প্রকল্পে ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ওই একই রাস্তায় কাবিটা (বিশেষ) প্রকল্পে ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। টিআর প্রকল্পের ২ লাখ টাকার কাজ হলেও কাবিটা প্রকল্পের সভাপতিকে দুই কিস্তিতে ৬ হাজার টাকা দিয়ে সম্পূর্ণ টাকা পিআইও উবায়দুল হক উঠিয়ে নিয়েছেন।
প্রকল্পের সভাপতি খলিসখালী ইউপি সদস্য চায়না সরকার জানান, আমার নামে প্রকল্প দেওয়া হয়েছে আমি জানি না। এমনকি কোথায় কাজ করা হয়েছে, কী কাজ করা হয়েছে, তাও জানি না। তালা উপজেলা পিআইও অফিস থেকে আমার স্বাক্ষর করিয়ে নেওয়া হয়। আমাকে তখন এক হাজার টাকা দিলে আমি আপত্তি করি। এ সময় আমাকে আরও ৪ হাজার টাকা দেয়। এর বেশিকিছু আমার জানা নেই।

নাম প্রকাশ না করার শর্তে খলিলনগর ইউনিয়নের এক ইউপি সদস্য জানান, টিআর (সাধারণ) প্রকল্পে যথাযথ কাজ করলেও প্রকল্প অফিসের অফিস সহকারী সোহেল ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। সেই ঘুষের টাকা না দেওয়ায় এখনো তার বিল পরিশোধ করা হয়নি। অফিস সহকারী সোহেলের মাধ্যমে পিআইও এ ঘুঘের টাকা আদায় করেন বলে তিনি জানান।
কুমিরা ইউপির আরেক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, পিআইও অফিসের ফাইল রেডি করতে নেয় ২ হাজার টাকা, রাস্তা পরিদর্শন করতে আসলে খরচ হয় ৩-৪ হাজার টাকা। আবার বিল নিতে গেলে দিতে হয় প্রতি লাখে ২০ হাজার টাকা। এই যদি হয় অবস্থা তাহলে আমরা কাজ করব কীভাবে?

প্রাপ্ত তথ্যে আরও জানা যায়, বিগত সংসদ সদস্যের সময় ২০২২-২৩ অর্থবছরে পাটকেলঘাটায় বজ্রপাত নিরোধক স্টান্ড ক্রয়ে ২ লাখ ৫০ হাজার টাকা, বজ্রপাত নিরোধক অবকাঠামো নির্মাণ ২ লাখ ৫০ হাজার, নির্মাণ ব্যয় ১ লাখ টাকা খরচ করলেও এই ধরনের কোনো প্রতিষ্ঠান এলাকাবাসী কখনো দেখেননি। কাজ না করে সব টাকা উঠিয়ে নিয়েছেন প্রকল্প কর্মকর্তা।

সাংবাদিকরা জানতে চাইলে প্রকল্প কর্মকর্তা উবায়াদুল হক জানান, এটা এমপি সাহেবের প্রকল্প, এ বিষয়ে কোনো কথা বলা যাবে না।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানান, সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে উপজেলা প্রকল্প কর্মকর্তা বিভিন্ন ঠিকাদারের সাথে যৌথ ব্যবসা করেন। তালা উপজেলার ২-৩ জন ঠিকাদারের সাথে তিনি এই ব্যবসা পরিচালনা করেন। কখনো কখনো দূরের কোনো ঠিকাদার কাজ পেলে তার কাছ থেকে কিনে নিয়ে প্রকল্প কর্মকর্তা নিজেই অন্যদের সাথে নিয়ে সম্পন্ন করেন।

প্রকল্প কর্মকর্তা অফিসের অফিস সহকারী সোহেল জানান, সাংবাদিকদের সামলাতে, অডিট ঠেকাতে ও অনেক কর্মকর্তাকে ম্যানেজ করতে আমাদের টাকা নিতে হয়। আপনি নিউজ করবেন কেন? স্যারের সাথে দেখা করলে তো সব সমাধান হয়ে যায়।

জেলা প্রকল্প কর্মকর্তা আব্দুল বাছেদ বলেন, কাজ না করে প্রকল্পের টাকা আত্মসাৎ করার কোনো সুযোগ নেই। তাছাড়া এখন পর্যন্ত কোনো অভিযোগ আমার কাছে আসেনি। অভিযোগ পেলে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি জেলা প্রশাসক বরাবর আবেদনের পরামর্শ দেন তিনি।

তালা ইউএনও আফিয়া শারমীনের সাথে ফোনে যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তীতে হোয়াটস অ্যাপে ম্যাসেজ পাঠালেও তিনি কোনো প্রতিক্রিয়া জানাননি।

মোংলা ইপিজেডের ভারতীয় কোম্পানির ১৮০০ শ্রমিক ছাঁটাই, বিক্ষোভে পুলিশের লাঠিপেটা–টিয়ারশেল
বাগেরহাট প্রতিনিধি/মোংলা প্রতিনিধি
বাগেরহাটের মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) ভারতীয় কোম্পানি ভিআইপি লাগেজ ফ্যাক্টরিতে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভের সময় পুলিশ ও ইপিজেডের নিরাপত্তা কর্মীদের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষ হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১টার পর থেকে দুপুর আড়াইটা পর্যন্ত মোংলা ইপিজেডের গেটে এ ঘটনা ঘটে। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। এতে অন্তত ৩০ জন শ্রমিক আহত এবং আটজন শ্রমিককে আটক করা হয়েছে বলে দাবি শ্রমিকদের।

এর আগে, ভিআইপি লাগেজ ফ্যাক্টরির শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে সোমবার সকাল থেকেই ফ্যাক্টরির সামনে উত্তেজনা বিরাজ করছিল। একপর্যায়ে ইপিজেড ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেঁধে যায়। এ সময় কারখানা ভাঙচুরের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল ছোড়ে এবং লাঠিপেটা করে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকেরা মূল ফটকের সামনে বিক্ষোভকালে পুলিশ শ্রমিকদের শান্ত করার চেষ্টা করলে সকাল সাড়ে ১১টার পর বেপজা সিকিউরিটি ও পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ বেঁধে যায়। একপর্যায়ে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় অন্তত ৩০ জন শ্রমিক আহত হন।

শ্রমিকেরা জানান, ভারতীয় প্রতিষ্ঠান ভিআইপির সাতটি প্ল্যান্টের প্রায় ১ হাজার ৮০০ শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। সোমবার সকালে কাজে এসে এমন খবর শুনে তাঁরা ক্ষোভে ফেটে পড়েন। প্রতিষ্ঠানটির সাতটি প্ল্যান্টের সামনে অবস্থান নিয়ে তাঁরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে সেখান থেকে ইপিজেডের প্রধান ফটকে গেলে নিরাপত্তাকর্মীরা তাঁদের আটকে দেয়। সেখানে বের হতে না পেরে শ্রমিকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

ওই কারখানার শ্রমিক তানিয়া বলেন, ‘আমরা বেতন পাইনি। আবার কাজ থেকে বাদও দিয়ে দিছে। না পাওয়ার করণে আমরা আন্দোলন করছি। কিন্তু আমাগো পরে হামলা করিছে। আমাগো পরেই বেশি হিংস্র হয়ে হামলা করছে। ৩০ জনের বেশি শ্রমিক আহত হইছে। আরও কে কোথায় গেছে তা কতি পারি না।’

শ্রমিক বায়েজিদ বলেন, ‘আট মাস ধরে এই কোম্পানিতে রয়েছি। কোনো নোটিশ ছাড়াই হঠাৎ করে আমাদের বের করে দিয়েছে। কী করব, এখন সামনে ঈদ।’
সুবর্ণা নামের আরেক শ্রমিক বলেন, ‘আমরা মূলত অন্য ফ্যাক্টরিতে কাজ করতাম। ভালো বেতন এবং সুযোগ–সুবিধা দেওয়ার কথা বলে আমাদের এই ফ্যাক্টরিতে এনেছে। এখন ঈদের আগে আমাদের বের করে দিয়েছে। কোথায় যাব, কী করব, না খেয়ে মরতে হবে আমাদের। এ ছাড়া পুলিশ ও আনসারদের হামলায় আমাদের অন্তত ৩০ ভাই–বোন আহত হয়েছেন। সুরাইয়া আক্তার নামের একজনের অবস্থা গুরুতর। প্রায় আটজনকে পুলিশ আটক করেছে।’

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, ‘বর্তমানে পরিস্থিতি শান্ত, শ্রমিকেরা ইপিজেড ফটক ছেড়ে চলে গেছে। এর আগে কারখানা ভাঙচুরের ঘটনা ঘটেছে।’

বিক্ষোভের সূত্রপাত সম্পর্কে ওসি বলেন, ‘মূলত সকাল ৯টা থেকেই উত্তেজনা শুরু হয়। ইপিজেডের ভিআইপি লাগেজ ফ্যাক্টরি রোববার তাদের প্রায় ১ হাজার ৮০০ শ্রমিক ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয়। গতকাল সিদ্ধান্ত নিয়ে গতকালই তারা ছাঁটাই কার্যকর করেছে। প্রতিষ্ঠানটি (ভিআইপি লাগেজ) বলছে, তারা নিয়ম অনুযায়ী শ্রমিকদের এক মাসের বেতন, ভাতা ও বোনাস দিয়েছে। তবে শ্রমিকেরা বলছেন, তাঁরা টাকা পাননি।’
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান বলেন, ‘মোংলা ইপিজেডের ভিআইপি নামের কারখানার শ্রমিকদের ছাঁটাইকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। কারখানা কর্তৃপক্ষ বলছে, নিয়মের মধ্যে থেকেই তারা কর্মী ছাঁটাই করছে। তবে শ্রমিকদের দাবি, তারা যথাযথ পাওনা বুঝে পায়নি। এটা নিয়েই অসন্তোষ সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে তারা গেটে জড়ো হয়।’
পুলিশ সুপার আরও বলেন, ‘আমরা তাদের বোঝাতে চেষ্টা করি তারা যেন শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের চেষ্টা করে, কোনো বিশৃঙ্খলা যেন না হয়। কিন্তু একপর্যায়ে তারা উত্তেজিত হয়ে ইটপাটকেল নিক্ষেপসহ আশপাশে ভাঙচুর শুরু করে। তখন বাধ্য হয়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। বর্তমানে পরিস্থিত পুলিশের নিয়ন্ত্রণে আছে। অধিকাংশ কর্মী চলে গেছে। অল্প কিছু দূরে এখনো অবস্থান করছে।’
তবে এ বিষয়ে মোংলা ইপিজেড ও ভিআইপি লাগেজ কর্তৃপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।

নব জাতক শিশুর অধিকার চায় অন্তঃসত্ত্বা সুমাইয়া তাসনিম
স্টাফ রিপোর্টার
নব জাতক শিশুর অধিকার, যৌতুক লোভী,মাদকসেবি ও সন্ত্রাসী স্বামী আছাদুজ্জামান কানন ও তার পিতা কামরুজ্জামান পান্নু ও তার পরিবারের নির্যাতন থেকে বাঁচার দাবীতে সম্মিলিত নাগরিক অধিকার আন্দোলন এর আয়োজনে ২৫ মার্চ ২০২৪ দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ৬ মাসের অন্তঃসত্ত্বা সুমাইয়া তাসনিম লিখিত বক্তব্য দিতে গেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।
তখন তার পক্ষে বক্তব্য পড়ে শোনান সম্মিলিত নাগরিক অধিকার আন্দোলন এর মহাসচিব মো.মঞ্জুর হোসেন ঈসা। এসময় আরো উপস্থিত ছিলেন ভিকটিম এর মা তিনিও নির্যাতন এর শিকার মোমতাহেনা।সংগঠন এর চেয়ারম্যান এম এ কাশেম,ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথকেয়ার সোসাইটির নির্বাহী পরিচালক স.ম.হাফিজুল ইসলাম, কবি ও সিনিয়র সাংবাদিক শেখ আবু আসলাম বাবু, নতুনতারার প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুর মিনা,সংগঠন এর সাংগঠনিক সম্পাদক মো.আবু বকর সিদ্দীক,বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সদস্য আফজাল হোসেন রাজু।
ভিকটিম সুমাইয়া তাসনিম বলেন,আর ৪ মাস পর আমার জীবনে নতুন নবজাতক শিশু আসবে।সে আসার আগেই বাবা ডাকার অধিকার হারিয়ে আসবে।একটি অন্ধকার অনিশ্চিত পৃথিবীতে ওর আগমন ঘটবে।স্বাধীনতার ৫৩ বছর পর ও এমন কথা দেশবাসীকে জানানোর জন্য এবং সন্তান এর অধিকার এবং ন্যায় বিচার পাওয়ার জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিকট অভিযোগ করেছে,সোনাডাঙা থানায় মা ও মেয়ে দুজন মিলি জিডি করেছি,খুলনার আদালতে আইনের আশ্রয় নিয়েছি তবুও ভয় এর মধ্যে প্রতিটি মুহূর্ত থাকতে হয়। সংসার শুরু করার আগেই যৌতুকের বলি হলাম আমি,যৌতুকের ২৫ লক্ষ টাকা দিতে অস্বীকার করলে আমাকে বার বার মেরে রক্তাক্ত করেছে, আমার সামনে একাধিক নারীর সঙ্গে পরোকিয়া করেছে।তাদের বিষয় জানতে চাইলে আমাকে অকথ্য ভাষায় গালাগালি সহ মেরে রক্তাক্ত করেছে তবুও আমি বিয়ের ২ মাসের মধ্যে অন্তঃসত্ত্বা হওয়ার কারনে সংসার করতে চেয়েছিলাম।আমি যৌতুক এর টাকা দিতে না পারায় আমাকে তালাকনামা পাঠিয়েছে।গর্ভে সন্তান আসার পর কোন স্ত্রী কে তালাক দেওয়া যায়?আইন কি বলে?এতো কিছু করার পর কালো টাকার জোরে আইনকে আইন মনে করে না গোটা পরিবার।তারা শুধু আমাকে নির্যাতন করে সীমাবদ্ধ থাকেনি।আমার মাকেও বিভিন্নভাবে মানসিক নির্যাতন করছে। আমার মা এর মোবাইল অকথ্য ভাষায় গালাগালি করে মেসেজ দিয়েছে। জিডির মধ্যেমে কে ম্যাসেজ দিয়েছে এবং কারা কারা ইন্ধন দিয়েছে সব কিছু পরিস্কার হওয়ার পর টাকার জোরে যা ইচ্ছে তাই করছে।আমি কি কালো টাকা ও মাদকের কাছে হেরে যাব?মহান স্বাধীনতা দিবসে আমি আমার ও সন্তান এর অধিকার কতটুকু পাবো জানতে চায়।
বাদীর আইনজীবী এডভোকেট জহিরুল ইসলাম পলাশ বলেন,যৌতুক এর জন্য বিজ্ঞ আমলী আদালতে ১/২৩সি এম এম তারিখ ১৮ মার্চ২০২৪ যে মামলা চলমান সেই মামলার যিনি বিচারক তার বিরুদ্ধে প্রশ্ন তোলেন। লিখিত অভিযোগ থেকে জানা যায়, ১৬৩ চেয়ারম্যান বাড়ী,ছোট বয়রা মেইন রোড,সোনাডাঙা, খুলনার খান আজিজুল হক এবং মোমতাহেনার বড় মেয়ে অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী সুমাইয়া তাসনিম ২৬ জুলাই ২০২২ খুলনা জজ কোর্টের আইনজীবী হাবিবুর রহমান এর উপস্থিতিতে নোটারী পাবলিক এর মাধ্যমে আহাদুজ্জামান কানন পিতা কামরুজ্জামান পান্নু,২৭ আবু সুফিয়ান স্মরণী,দৌলতপুর, খুলনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। পারিবারিক সমঝোতায় ১০ লক্ষ টাকা কবিনে ১২ মে ২০২৩ তারিখ মুসলিম আইনে বিবাহ করা হয়।আবারও ১২ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখে কাবিন এর সংশোধন করে ৫ লক্ষ টাকা কবিন করে সেখানে আমার স্বাক্ষর দিতে বাধ্য করে আমি সংসার টিকে থাক সেই আশায় মেনেনি।বিয়ের ৬ মাস না হতেই কানন ও তার পরিবারের আসল চরিত্র বের হয়ে আসে।মাত্র সারে পাচ মাসের মাথায় যৌতুক এর ২৫ লক্ষ টাকা না পেয়ে আমাকে ১১ ডিসেম্বর ২০২৩ তারিখ তালাকনামা পাঠিয়ে দেয়।
আমি মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করছি।

খুলনায় গণহত্যা দিবস উপলক্ষ্যে মোমবাতি প্রজ্বলন
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে সোমবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে গণহত্যার শিকার সকল শহিদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়।

মোমবাতি প্রজ্বলনে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুকুল কুমার মৈত্র, অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আলমগীর কবির, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, জেলা কালচারাল অফিসার সুজিত কুমার সাহা, আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) তথ্য সহকারী মোঃ ফেরদৌস হাসানসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। পরে গণহত্যার ডিসপ্লে প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে অতিথিরা গণহত্যা দিবস উপলক্ষ্যে খুলনা শিল্পকলা একডেমি প্রাঙ্গণে আঞ্চলিক তথ্য অফিস (পিআইডির) উদ্যোগে মুক্তিযুদ্ধভিত্তিক দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন।

বঙ্গবন্ধু মানে বাঙালি জাতির জাগরণের নাম- আব্দুস সালাম মূর্শেদী এমপি
দিঘলিয়া প্রতিনিধি:
বঙ্গবন্ধু মানে বাঙালি জাতির জাগরণের আরেক নাম, তার ৭ই মার্চের বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার সূচনা হয়, ২৫ শে মার্চের কাল রাত্রের গণহত্যার মধ্য দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনী যে নারকীয় তান্ডব চালিয়েছিল ১৬ই ডিসেম্বরের বিজয়ের মধ্য দিয়ে তার সমাপ্তি হয়। আর এই সবই সম্ভব হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দক্ষ নেতৃত্বের ফলে। গতকাল ২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে দিঘলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে, সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ সভাপতিত্বে প্রধান অতিথি বক্তৃতায় একথাগুলো বলেন খুলনা- ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী এমপি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ বাবুল আক্তার,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন ,উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, গাজিরহাট ইউপি চেয়ারম্যান মোল্লা মফিজুল ইসলাম,সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান,বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সাহগীর হোসেন পাভেল, প্রাণিসম্পদ কর্মকর্তা ড. ফজলুল করিম , মৎস্য কর্মকর্তা মনজুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু , উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম , কৃষি কর্মকর্তা কিশোর আহম্মেদ,উপজেলা সহকারী প্রোগ্রামার পুষ্পেন্দু দাস, জনস্বাস্থ্য প্রকৌশল মোঃ মুস্তাফিজুর রহমান ,প্রকল্প কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, নির্বাচন কর্মকর্তা মোঃ বায়োজিদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোশাররফ হোসেন, মাস্টার ইউনুস আলী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন, দপ্তর সম্পাদক লোকমান হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক সাহেব আলী হুজুর, প্রচার সম্পাদক খান হাবিবুর রহমান বিপুল, সহ-প্রচার সম্পাদক মোঃ মকবুল হোসনে, শিক্ষা বিষয়ক সম্পাদক গাজী জাকির হোসেন, সদস্য কে এম আসাদুজ্জামান, সেনহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান, দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আনসার আলী, সাধারণ সম্পাদক শেখ মঞ্জুর হোসেন, বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুর রউফ, সাধারণ সম্পাদক চৌধুরী ওদুদ হোসেন, চন্দনীমহল সংগঠনিক ইউনিয়নের সভাপতি গাজী আজগর আলী, সাধারণ সম্পাদক মো: ইকতার হোসেন, দিঘলিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম হাবিবুর রহমান তারেক, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুর রহমান, উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক খান আবু সাইদ, উপজেলা যুবলীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইয়াজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের আহবায়ক আবুল কালাম আজাদ,যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, সহ সম্পাদক সাইদুর রহমান, রুবেল হাওলাদার, রানা মোল্লা, সাংগঠনিক সম্পাদক শেখ আল আমিন, দিঘলিয়া ইউনিয়ন মহিলালীগের সভাপতি পাখি বেগম, সাধারণ সম্পাদক হাফিজা খাতুন, জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক নাসরিন আক্তার হিরা, দিঘলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ জামিল মোরর্শেদ মাসুম, সাধারণ সম্পাদক কে এম তহিদুজ্জামান, বারাকপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলী বাকের প্রীন্স, সাধারণ সম্পাদক ইসরাইল চৌধুরী, চন্দনীমহল সংগঠনিক ইউনিয়ন যুবলীগের সভাপতি ইমরান গাজী,গাজীরহাট ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক রুবেল সরদার,বুলু শেখ, খোকন মেম্বার, কামাল মেম্বার, মুসা গাজী, রানা মেম্বার, সাহাব উদ্দিন মেম্বার, হাফিজ মেম্বার, আক্তার মেম্বার, আমীর মেম্বর, আকবর মেম্বর, আসাদ খামারী প্রমুখ।
এর আগে এমপি মহোদয় উপজেলা নিবন্ধিত ইলিশ জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থানের উপকরণ বকনা বাছুর (গরু) বিতরণ করেন, গরিব অসহায় অসুস্থ রোগীদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া আর্থিক অনুদান বিতরণ করেন, পরবর্তীতে তিনি উপজেলা সেনহাটি জিসি -পথের বাজারের রাস্তা প্রশস্ত করন কাজের উদ্বোধন করেন,এছাড়াও তিনি দিঘলীয়া ইউনিয়নের কদমতলা হতে ব্রহ্মগতী অভিমুখে রাস্তার উদ্বোধন করেন সর্বশেষ এমপি মহোদয় সেনহাটি ইউনিয়নের জাকারিয়া মাদ্রাসায় এতিম ছাত্রদের সাথে ইফতার অনুষ্ঠানে যোগদান করেন।

ডুমুরিয়া প্রসক্লাবের সভাপতি জাহাঙ্গীরের ভদ্রাপাড়ের রহমাতিয়া পাঞ্জেগানা মসজিদে ইফতারী

ডুমুরিয়া প্রতিনিধি:

ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম সোমবার ১৪ তম রমজানে ডুমুরিয়া হাটের পাশে ভদ্রাপাড়ের রহমাতিয়া পাঞ্জেগানা মসজিদের মুছাল্লীদের সাথে ইফতারীতে অংশ নন। ইফতারীর আগে দোয়া পরিচালনা করেন মসজিদটির ইমাম আশরাফুল ইসলাম খান। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন মুয়াজ্জিন নুর ইসলাম, মনির হাসন প্রমুখ। উল্লেখ্য শ্রমজীবি এবং হতদরিদ্ররা এক হয়ে ডুমুরিয়া হাটের অদূরে ভদ্রাপাড়ে ২০২০ সালে এ পাঞ্জেগানা মসজিদটি নির্মান করেন।

উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে ডুমুরিয়ার গ্রামীণ অর্থনীতি
খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া প্রতিনিধি:
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উন্নয়ন কর্মকান্ডে পাল্টে যাচ্ছে খুলনার ডুমুরিয়া উপজেলার গ্রামীণ জনপদ। উন্নত হয়েছে উপজেলাবাসীর জীবনমান।
কিছুদিন আগেও উপজেলার অধিকাংশ গ্রামীণ সড়কের দুরাবস্থার কারণে জনসাধারণের চলাচলে ভোগান্তির সীমা ছিল না। প্রায়ই দুর্ঘটনা ঘটে প্রাণহানি ও জানমালের ক্ষতি হতো। যোগাযোগ ব্যবস্থার দুরাবস্থা নিয়ে স্থানীয় ও জাতীয় বিভিন্ন প্রিন্ট এবং ইলিকট্রনিক্স মিডিয়ায় সচিত্র সংবাদ প্রকাশের পর মাননীয় ভূমিমন্ত্রী বাবু নারায়ণ চন্দ্র চন্দের সার্বিক পরিকল্পনায় ও এলজিইডির তৎপরতায় উপজেলার সড়ক ও ব্রীজ উন্নয়নে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। ইতোমধ্যে শুরু হয়েছে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সড়ক ও ১১টি ব্রীজসহ বিভিন্ন গ্রামীণ সড়কের উন্নয়ন কাজ।
খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরখালী ইউনিয়নে যোগাযোগ থেকে শুরু করে পানি পরিশোধন ও সরবরাহ প্রকল্প স্থাপন, মন্দির-মসজিদ, শিক্ষা, স্বাস্থ্য ও বিদ্যুৎসহ প্রায় সব খাতে উন্নয়ন হচ্ছে। এর মধ্যে সমাপ্তকৃত চটচটিয়া সেতু ঘিরে নতুন স্বপ্ন দেখছেন অবহেলিত ইউনিয়নবাসী।
খুলনা ডুমুরিয়া উপজেলার প্রকৌশলী মোহাঃ রবিউল ইসলাম উপজেলার গ্রামীণ সড়ক উন্নয়নে বিশেষ উদ্যোগ নেন। ইতোমধ্যে শুরু হয়েছে কোটি কোটি টাকা ব্যয়ে উপজেলার রাস্তা, ব্রিজ কালভার্ট ও সড়ক উন্নয়ন কাজ। উপজেলা প্রকৌশলী আরো বলেন, উপজেলার গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কের উন্নয়ন কাজ দ্রুত এগিয়ে চলছে। শহরের সুবিধা পৌঁছে যাচ্ছে গ্রামেও। ফলে বদলে যাচ্ছে গ্রামীণ জীবন। গ্রামের রাস্তাঘাট উন্নয়নে এখন শহরের সব সুবিধা মিলছে গ্রামে। অধিকাংশ গ্রামেই দেখা মেলে পাকা বা আধাপাকা বাড়ি। সরকারের স্থায়িত্বে উন্নয়নের সুফল প্রান্তিক পর্যায়ে পৌঁছে যাচ্ছে আর ক্রমশ বদলে যাচ্ছে সবকিছু। সারাদেশে আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে এগিয়ে চলছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকাণ্ড। এমনকি এর পাশাপাশি অবকাঠামো খাতের উন্নয়নে পাল্টে যাচ্ছে গ্রামীণ চিত্র। সরকারের ‘আমার গ্রাম আমার শহর’ স্লোগানকে বাস্তবে রূপ দিতে এসব প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে সূত্র বলছে, বর্তমান আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদে এলজিইডির (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) আড়াইশ প্রকল্পে বদলে গেছে গ্রামীণ জনপদের সার্বিক চিত্র। এর মধ্যে ১৪৯টি প্রকল্পের কাজ শেষ করেছে এলজিইডি। বাকি ১০১টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। দেশের সার্বিক উন্নয়ন ও সুষম উন্নয়নে পালে হাওয়া লেগেছে। এ ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে গ্রামীণ অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন তাতে দেশের কোনো
অঞ্চলই তার দৃষ্টি এড়ায়নি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বিভিন্ন প্রকল্পের মাধ্যমে গ্রামীণ অবকাঠামো, রাস্তাঘাট, সেতু, হাটবাজার, পুকুর খনন, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণ, উপজেলা কমপ্লেক্স ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণের কাজ করে যাচ্ছে। যদিও এক সময়ে অনুন্নত অবকাঠামোগত ব্যবস্থা প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নের প্রধান অন্তরায় ছিল। তবে সুখবর হলো, এসব সংকট নিরসনে কাজ শুরু করেছে সরকার। বর্তমানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ১০১টি প্রকল্পের কাজ চলমান রয়েছে।
এলজিইডি সূত্র বলছে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে কাজ করছে সরকার। তারই ধারাবাহিকতায় রাস্তাঘাট, সেতু, হাটবাজার, পুকুর খনন, ইউনিয়ন পরিষদ ও উপজেলা কমপ্লেক্স নির্মাণ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।
এলজিইডিতে বর্তমানে এডিবিভুক্ত সংখ্যা ১০১টি। এর মধ্যে ৭৯টি প্রকল্প জিওবির অর্থায়নে ও ২২টি প্রকল্প বিদেশি অর্থায়নে বাস্তবায়নের কাজ চলছে। এসব প্রকল্পের মোট ক্রমপঞ্জির ভৌত অগ্রগতি হয়েছে প্রায় ৪৯ শতাংশ। চলমান এ প্রকল্পগুলো বিভিন্ন মেয়াদে শেষ হবে বলে প্রকল্পসূত্রে জানা গেছে।

সাতক্ষীরা কালিগঞ্জে অবৈধ পন্থায় নিয়োগ বোর্ড বৈধ করার পায়তারা!
খান নাজমুল হুসাইন
সাতক্ষীরা কালিগঞ্জ “বিষ্ণপুর প্রান কৃষ্ণ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়” অবৈধ প্রক্রিয়ায় বসানো নিয়োগ বোর্ড বৈধ করার জন্য মরিয়া হয়ে উঠেছে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি। বিদ্যালয় সুত্রে প্রকাশ, গত ইং ২৩-১১-২৩ তারিখ কালিগঞ্জ উপজেলার বিষ্ণপুর প্রান কৃষ্ণ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে “কম্পিউটার ল্যাব অপারেটর ও আয়া” পদে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। চলতি বছরের ০৯-০২-২৪ ইং তারিখ অত্র বিদ্যালয়ে সকাল ১০ টার সময় উল্লেখিত দুই পদের বিপরীতে নিয়োগ বোর্ড বসানো হয়। এক্ষেত্রে মানা হয়নি ১০ই জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের নতুন জারীকৃত পরিপত্রের নীতিমালা ও নির্দেশনা। গত ১০-০১-২৪ ইং তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন পরিপত্রের নির্দেশনা অনুযায়ী শুন্য পদে নিয়োগ প্রদানের জন্য বহুল প্রচারিত দুইটি দৈনিক একটি জাতীয় এবং একটি স্থানীয় পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। এর পাশাপাশি প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞপ্তি ব্যাপকভাবে প্রচার করতে হবে। উল্লেখ্য, বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা “২০২১” এর সর্বশেষ পরিমার্জন অনুযায়ী শুন্য পদের ধরন এমপিও নাকি নন এমপিও পদ, সংখ্যা, আবেদন ফি,প্রত্যেক পদের ক্ষেত্রে নিয়োগ যোগ্যতার আবশ্যকীয় শর্তাবলী, বেতন গ্রেড, আবেদন দাখিলের নিয়ম সহ আবেদন দাখিলের সর্বশেষ তারিখ ও সময় উল্লেখ করতে হবে। অথচ বিষ্ণুপুর প্রান কৃষ্ণ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ১০ই জানুয়ারি জারীকৃত পরিপত্রের নতুন নীতিমালা ও নির্দেশনা অনুযায়ী দেওয়া হয়নি নতুন নিয়মে পত্রিকায় বিজ্ঞপ্তি। এ ছাড়া অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির পক্ষ থেকে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি ব্যাপক প্রচার প্রচারণা চালানো হয়নি। বিষ্ণপুর প্রান কৃষ্ণ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য সমীর কুমার মন্ডল অভিযোগ তুলে বলেন, চলতি বছরের ০৯ ফেব্রুয়ারী শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র উপেক্ষা করে বিদ্যালয়ে নিয়োগ বোর্ড বসানো হয়। তিনি বলেন, ঐ নিয়োগ পরীক্ষায় ম্যানেজিং কমিটির ১১ জন সদস্যের মধ্যে ৬ জন সদস্য আমরা সহি সাক্ষর থেকে বিরত আছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সভাপতির যোগসাজশে অবৈধভাবে বসানো নিয়োগ বোর্ড কে বৈধ করার নিমিত্তে তারা ইতিমধ্যে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। সে কারণে ২৭ মার্চ বিদ্যালয়ে সবাইকে উপস্থিত থাকার জন্য নোটিশ করেছেন ইউএনও এ দাবি করেন বিদ্যুৎসাহী সদস্য সমীর কুমার মন্ডল। সমীর মন্ডল বলেন, আমরা চাই শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী পুনরায় পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বিধিমোতাবেক যথাযথ ভাবে নিয়ম মেনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্নকরণ করা হোক। খোজ খবর নিয়ে জানা গেছে, উল্লেখিত বিদ্যালয়ে নিয়োগ বোর্ডে ডিজি’র প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম টুকু, উপস্থিত ছিলেন না কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাকি বিল্লাহ। বিদ্যালয় সুত্রের বরাতে জানা গেছে, তার পক্ষ থেকে একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। নীতিমালা অনুযায়ী যদিও সাতক্ষীরা জেলা প্রশাসকের একজন প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজহার আলী, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় কুমার মন্ডল এবং ম্যানেজিং কমিটির সভাপতি দেবদাস মন্ডল। এ বিষয় ২২ শে ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র না মেনে কালিগঞ্জ বিষ্ণপুর প্রান কৃষ্ণ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষার বৈধতা নিয়ে সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার শাহাজাহান কবির সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু পরিপত্রের নীতিমালা উপেক্ষা করে পত্রিকায় বিধিমোতাবেক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না করে ০৯ ফেব্রুয়ারি নিয়োগ বোর্ড বসানো হয়েছে তাই এই নিয়োগ পরীক্ষা অবৈধ বলে বিবেচিত হবে। তিনি বলেন, পরিপত্র মেনে নতুন করে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং সকল নিয়ম মেনে তবেই পুনরায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ বিষয় বিষ্ণুপুর প্রান কৃষ্ণ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় কুমার মন্ডল এর সাথে সরাসরি আলাপকালে তিনি বলেন, ১০ ই জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের জারীকৃত নতুন পরিপত্রের নীতিমালা অনুযায়ী পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি না দিয়ে নিয়োগ বোর্ড বসানোর সত্যতা নিশ্চিত করেন। এদিকে টাকার বিনিময়ে অবৈধ প্রক্রিয়ায় সম্পন্ন করা নিয়োগ বৈধ করার জন্য বিভিন্ন অফিস পাড়ায় দৌড়ঝাপ করছেন প্রধান শিক্ষক অজয় কুমার মন্ডল এবং ম্যানেজিং কমিটির সভাপতি দেবদাস মন্ডল। এ বিষয় কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাকি বিল্লাহ মুঠোফোনে আলাপকালে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র উপেক্ষা করে নিয়োগ বোর্ড বসানোর কোন সুযোগ আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন কোন সুযোগ নেই। শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র না মেনে ০৯ ফেব্রুয়ারি কালিগঞ্জ বিষ্ণপুর প্রান কৃষ্ণ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ বোর্ড বসানো এবং ঐ নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, এটা ডিজি’র প্রতিনিধির দায়িত্ব ছিল, তাছাড়া ঐ দিন নিয়োগ বোর্ডে ডিজি’র প্রতিনিধি, জেলা প্রশাসকের প্রতিনিধি, ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক উপস্তিত ছিলেন। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এ ব্যাপারে আরেকটু ভালো ভাবে জেনে বুঝে আপনাকে জানাতে পারবো। এ বিষয় ডিজি’র প্রতিনিধি আমিনুল ইসলাম টুকু এর সাথে মুঠোফোনে আলাপের চেষ্টা কালে আলাপ কলটি গ্রহণ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয় কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি আজহার আলী এর সাথে মুঠো ফোনে আলাপের চেষ্টা কালে আলাপ কলটি কেটে দেওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয় সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এর সাথে মুঠোফোনে আলাপের চেষ্টা কালে আলাপ কলটি গ্রহণ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগের উপপরিচালক খন্দকার রুহুল আমিন মুঠোফোনে আলাপকালে বলেন, পুরাতন বিজ্ঞপ্তি দিয়ে যারা ১০ জানুয়ারির আগে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করেছেন তাদের নিয়োগ বৈধ। কিন্ত যারা ১০ জানুয়ারির পরে শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র উপেক্ষা করে কেউ যদি নিয়োগ সম্পন্ন করেন তাহলে সে নিয়োগ বৈধ হবেনা।

অভয়নগরে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
তামিম আহমেদ মনির।।
যশোরের অভয়নগরে পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৮৮ যশোর- ৪ আসনের মাননীয় সংসদ সদস্য এনামুল হক বাবুল। এ সময় উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর,নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় এর অধ্যক্ষ রবিউল হাসান, অভয়নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম, হাইওয়ে থানার (ওসি) মোহাম্মদ লিয়াকত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, নওয়াপাড়া, সিমেন্ট ও খাদ্য শষ্য সমিতির সভাপতি গণি সরদার,সাধারণ সম্পাদক শাহজালাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নওয়াপাড়া পৌরসভার প্যানেল আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, নওয়াপাড়া রাজঘাট শিল্পাঞ্চল শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রবিন অধিকারী ব্যাচাসহ বাজারের বিভিন্ন স্তরের ব্যবসায়ী বৃন্দ। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে নওয়াপাড়া বাজারের দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জোর তাগিদ দেন। তিনি বলেন, আগামী ঈদুল ফিতরের পরে বৃহত্তর পরিষদ নিয়ে বাজার কমিটি নতুন ভাবে গঠন করা হবে।

যশোরের শার্শায় ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল
বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শায় ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদের অডিটিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৫ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার নিবার্হী অফিসার নয়ন কুমার রাজবংশী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ মনিরুজ্জামান,বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান,উপজেলা প্রাণিসম্পদ অফিসার বিনয় কৃষ্ণ মন্ডল,উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন,উপজেলা প্রকৌশলী(এলজিইডি) এম এম মামুন হাসান,উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা,উপজেলা সমাজ সেবা অফিসার তৌহিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম ফারুক, উপজেলা মহিলা বিষয়ক অফিসার জাহান-ই-গুলশান, উপজেলা আইসিট অফিসার শুভেন্দু হালদার প্রমুখ।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে খুলনা বিএনপির আলোচনা সভা মঙ্গলবার
খবর বিজ্ঞপ্তি
২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে খুলনা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হবে মঙ্গলবার। নগরীর শেখপাড়া তেঁতুল তলা মোড়স্থ সোনাডাঙ্গা থানা বিএনপির কার্যালয়ে দুপুর ১২টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আলোচনা সভায় মহানগর, থানা, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু এবং সাবেক সাধারন সম্পাদক ও খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি।

দাকোপে বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
দাকোপ প্রতিনিধি
গনতন্ত্র পুনরুদ্ধার ও ভোটের অধিকার আদায়ের সংগ্রামে গুম-খুনের শিকার,কারা নির্যাতিত দলীয় নেতা-কর্মী এবং তাাঁদের পরিবারের সম্মানার্থে দাকোপে বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির আয়োজনে সোমবার বিকাল ৪ টায় চালনা ডাক বাংলাস্থ উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা বিএনপির আহবায়ক অসিত কুমার সাহার সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুল মান্নান খানের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় অতিথির বক্তৃতা করেন চালনা পৌরসভা বিএনপি আহবায়ক শেখ মোজাফ্ফর হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক দীপক কুমার সরদার, কৌশল্যা রায়, জান্নাতুল ফেরদৌস, শেখ শহিদুল ইসলাম, গাজী জাহাঙ্গীর আলম, মানষ গোলদার, শেখ রফিকুল ইসলাম, আঃ রহিম তালুকদার, মনিরুল ইসলাম মনি, রউফ সরদার, তরিকুল ইসলাম নান্নু, রবিউল ইসলাম গাজী, বাচ্চু ফকির, আয়ুব আলী কাজী, মহিদুল ইসলাম, মালেক গাজী, অমল গোলদার, আঃ রাজ্জাক শেখ, শফিকুল ইসলাম মোল্লা, নুর হোসেন, হাইদুল ইসলাম , মোঃ মুনছুর মীর, তারেক গাজী, সাজ্জাদ হোসেন দুদুল, রবিউল ইসলাম মনা, আজমির রহমান, রমজান গাজী, রতন রায়, মিনতাজ মিনা , ফয়সাল আহমেদ, সুমন আহমেদ, মেসকাত মোল্লা, সেলিম হাওলাদার, রাজু খাঁন প্রমুখ

দাকোপে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
দাকোপ প্রতিনিধি
২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৪ পালন উপলক্ষে দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫মার্চ) বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, ওসি তদন্ত মোঃ শাহিনুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম,অধ্যক্ষ অসিম কুমার থান্দার। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সমান্ত পোদ্দার,উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ আউলিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা মহিত রায়, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ^াস, বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল অহেদ, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, কাউন্সিলর শুভাংকর রায়সহ বিভিন্ন দপ্তর প্রধান, সাংবাদিক, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রী বৃন্দ। সভাটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা।

 

 

সাতক্ষীরায় মাসিক আয়ের প্রায় ১৬ শতাংশই ব্যয় হচ্ছে বিদ্যুৎ ও রান্নার জ¦ালানিখাতে
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরা নগরের ৯৪ শতাংশ দরিদ্র মানুষ ‘নবায়নযোগ্য জ¦ালানি’ শব্দের সাথে পরিচিত নয়। এসব পরিবারের মাসিক আয়ের প্রায় ১৬ শতাংশই ব্যয় হচ্ছে বিদ্যুৎ ও রান্নার জ¦ালানি ক্রয়ে। পরিবার প্রতি মাসে গড়ে এই খরচ প্রায় ২ হাজার ৩৭২ টাকা। এর মধ্যে গড় বিদ্যুৎ খরচ ১ হাজার ১৪৪ টাকা। আর রান্নার জ¦ালানি বাবদ ব্যয় ১২২৭ টাকা।

সোমবার (২৫ মার্চ) সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) আয়োজিত ‘নগর দরিদ্র জনগোষ্ঠীর জ¦ালানির বর্তমান ব্যবহার এবং নবায়নযোগ্য জ¦ালানি গ্রহণে চ্যালেঞ্জ : প্রেক্ষিত সাতক্ষীরা শহর’ শীর্ষক এক সংলাপে এই তথ্য প্রকাশ করা হয়।

সংলাপে সাতক্ষীরার নগর দরিদ্র জনগোষ্ঠীর জ¦ালানি ব্যবহার বিষয়ক গবেষণার ফলাফল উপস্থাপন করেন প্রকল্প পরিচালক কামরুজ্জামান সাগর।

‘বারসিক’ সম্প্রতি রাজধানী ঢাকা, বিভাগীয় শহর রাজশাহী এবং জেলা শহর সাতক্ষীরার নগর দরিদ্রদের জ¦ালানি ব্যবহার এবং নবায়নযোগ্য জ¦ালানি ব্যবহারে দরিদ্র জনগোষ্ঠীর চ্যালেঞ্জ বিষয়ক এই গবেষণাটি পরিচালনা করেছে।

গবেষণার ফলাফলে বলা হয়েছে, নগরের দরিদ্র জনগোষ্ঠী প্রাপ্যতা অনুযায়ী নানা ধরনের জ¦ালানি উপকরণ ব্যবহার করে। এক্ষেত্রে সাতক্ষীরার নগর দরিদ্রদের মধ্যে ৯৫ শতাংশ পরিবার রান্নার কাজে লাকড়ির ব্যবহার করে। ৫৮ শতাংশ পরিবার গাছের পাতা, ৪০ শতাংশ পরিবার গ্যাস সিলিন্ডার, ৩২ শতাংশ পরিবার প্লাস্টিক/পলিথিন ব্যবহার করছে। বিগত দুই বছরে নগর দরিদ্র জনগোষ্ঠীর ৫ শতাংশ পরিবারে দুর্ঘটনা ঘটেছে। রান্নার লাকড়ি থেকেই দুর্ঘটনাগুলো ঘটেছে। রান্নার ধোঁয়ার কারণে গত ছয় মাসের মধ্যে ২৬ শতাংশ পরিবারের সদস্যদের গুরুতর কাশির সমস্যা হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় গবেষণার তথ্য সংগ্রহকালে ৯৪ শতাংশ উত্তরদাতা ‘নবায়নযোগ্য জ¦ালানি’ শব্দটির সাথে পরিচিত নন বলে জানিয়েছেন। মাত্র ৬ শতাংশ উত্তরদাতা বলেছেন তারা এই শব্দটি শুনেছেন এবং এ সম্পর্কে ধারণা রাখেন। এছাড়া সাতক্ষীরা শহরের নগর দরিদ্র পরিবারের প্রায় ৩ শতাংশ পরিবার সোলার প্যানেল ব্যবহার করেন বলে জানিয়েছেন।

সংলাপে বলা হয়, মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনায় ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশ এবং ২০৪১ সালের মধ্যে কমপক্ষে ৪০ শতাংশ নবায়নযোগ্য জ¦ালানি ব্যবহারের কথা বলা হয়েছে। সরকার ২০৩০ সালের মধ্যে শতভাগ পরিচ্ছন্ন রান্নার চুলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। কিন্তু নগরের দরিদ্র মানুষের এ সম্পর্কে ধারণাই নেই বললেই চলে। নগরের দরিদ্র মানুষকে বাদ দিয়ে এই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব নয়।

গবেষণার সুপারিশে বলা হয়েছে, মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনার অঙ্গীকার বাস্তবায়নে, জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবেলা এবং দূষণ নিয়ন্ত্রণে স্থানীয় সরকার এবং অন্যান্য সংস্থাগুলোকে নবায়নযোগ্য শক্তি/জ¦ালানি ব্যবহার বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করতে হবে। নবায়নযোগ্য জ¦ালানির ব্যবহার উৎসাহিত করা, উদ্যোগ গ্রহণ এবং এবিষয়ক নীতিসমূহ অন্তর্ভুক্তিমূলক করার মাধ্যমে নগর দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, জ¦ালানি ব্যয় হ্রাস এবং পরিবেশের উন্নয়ন করতে হবে।
নবায়নযোগ্য শক্তি সম্পর্কে মানুষের মধ্যে যথাযথ তথ্য এবং ধারণার ঘাটতি রয়েছে। তাই জনসচেতনতা বাড়াতে হবে। এসম্পর্কিত সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে প্রচার-প্রচারণার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে হবে। নগর দরিদ্র এলাকাগুলোতে স্থানীয়ভাবে চাহিদা নিরুপণ করতে হবে। নগর দরিদ্র জনগোষ্ঠীর সামর্থ এবং চাহিদা আনুযায়ী বিভিন্ন ধরনের প্যাকেজ প্রণয়ন করে তা সরকারি ও বেসরকারিভাবে ভর্তুকিসহ স্বল্পমূল্যে বিক্রয়ের উদ্যোগ নেওয়া যেতে পারে।

সংলাপে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম।

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক অ্যাড. আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে ও মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বারসিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম। আলোচনায় অংশ নেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন-উর-রশিদ, পরিবেশ কর্মী অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাতক্ষীরা পৌর কাউন্সিলর মারুফ হোসেন ও অনিমা রানী, নাগরিক নেতা আলী নুর খান বাবুল, বাংলাদেশ জাসদের নেতা ইদ্রিস আলী, সুজন সভাপতি অধ্যাপক পবিত্র মোহন দাস, সনাক-সাতক্ষীরার সহসভাপতি আব্দুস সামাদ, সাংস্কৃতিক কর্মী শেখ সিদ্দিকুর রহমান, বদ্দীপুর কলোনীর বাসিন্দা সালমা খাতুন, যুব সংগঠক মুশফিকুর রহিম প্রমুখ।

দোলযাত্রা ও স্বাধীনতা দিবস উপলক্ষে বেনাপোলে ২ দিন বন্ধ আমদানি-রপ্তানি
বেনাপোল প্রতিনিধি
সোমবার (২৫ মার্চ) ভারতে দোলযাত্রা এবং আগামীকাল মঙ্গলবার (২৬ মার্চ) বাংলাদেশে স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে।
তবে সোমবার ওপারে সরকারি ছুটি থাকায় আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে পণ্য খালাস প্রক্রিয়াসহ পণ্য ওঠানামা স্বাভাবিক থাকবে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী ও বেনাপোলের সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান।
তারা জানান, দোলযাত্রা বা দোল পূর্ণিমা এই উৎসবটি ‘হোলি’ নামে পরিচিত। অশুভ শক্তির বিনাশ হিসাবে ‘হোলি উৎসব’ হয়ে থাকে। এই উৎসবের কারনে আমদানি-রপ্তানি সংক্রান্ত কাজকর্মের সাথে সম্পৃক্ত সিঅ্যান্ডএফ মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক, ট্রাকচালকরা নিজ নিজ এলাকায় ফিরে গেছেন। ফলে আজ এবং কাল বাংলাদেশে স্বাধীনতা দিবস উপলক্ষে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। বুধবার (২৭ মার্চ) সকাল থেকে পুরোদমে আবারও চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে।
বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস জানান, এ পথে আজ এবং কাল দুইদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।
বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল করিম জানান, ভারতে হোলি উৎসব ও বাংলাদেশে স্বাধীনতা দিবসে ছুটি থাকায় আজ এবং কাল বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও সোমবার বেনাপোল কাস্টমস হাউস ও বন্দরে কার্যক্রম চলবে। পণ্য খালাস করতে আসা ভারতীয় খালি ট্রাকগুলো ওপারে ফেরত যেতে কোন বাধা নেই। আগামী বুধবার সকাল থেকে এ বন্দর দিয়ে যথারীতি আমদানি-রপ্তানি শুরু হবে।