স্পোর্টস ডেস্ক
জেসিআই বাংলাদেশের সকল সদস্যের উপস্থিতিতে সম্প্রতি জেসিআই বাংলাদেশ ‘এইট বল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হয়েছে। এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট ইমরান কাদির।
এতে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ এর থিম ‘নারীর সমঅধিকার, সম সুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ সামনে রেখে এ টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। টুর্নামেন্টটির টাইটেল স্পন্সর ছিল Vivid অটোমোবাইলস।
টুর্নামেন্টটি দুটি বিভাগে বিভক্ত ছিল। একক অংশগ্রহণে ছিল বিভিন্ন লোকাল অর্গানাইজেশনের সদস্যরা।
অন্যদিকে, ২০২৪ স্থানীয় সভাপতি এবং ২০২৪ জাতীয় গভর্নিং বডির সদস্যরা যৌথভাবে খেলায় অংশগ্রহণ করেছিল। স্থানীয় সভাপতি এবং জাতীয় গভর্নিং বডির পক্ষে নাসের মো. মহসিন ও রাজু আহমেদ বিজয়ী হন।
অন্যদিকে, লোকাল অর্গানাইজেশনের সদস্যরা মধ্যে থেকে জেসিআই ঢাকা সেন্ট্রালের আতিকুর রিদয় বিজয়ী ও জেসিআই ঢাকা ইমপ্যাক্টের রেজায়ুল হায়দার অর্নব রানার্স আপ হয়।
১৪টি লোকাল অর্গানাইজেশন সম্মিলিতভাবে এই টুর্নামেন্টের সফল আয়োজন করে। সেগুলো হল জেসিআই বগুড়া, জেসিআই চিটাগাং, জেসিআই ঢাকা কসমোপলিটন, জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটস, জেসিআই ঢাকা ডাইনামিক, জেসিআই ঢাকা এলিট, জেসিআই ঢাকা ইমপ্যাক্ট, জেসিআই ঢাকা মাভিরিক্স, জেসিআই ঢাকা প্রিমিয়ার, জেসিআই ঢাকা সাউথ, জেসিআই ঢাকা স্পার্কস, জেসিআই ঢাকা আপটাউন, জেসিআই ঢাকা ওয়েস্ট ও জেসিআই ঢাকা ইয়াং।











































