রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্দ্ধগতি রোধ করুন- খুলনা ইসলামী আন্দোলন
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়াল বলেন, দেশব্যাপী বিরাজমান সংকটময় মুহূর্তে রহমত, মাগফিরাত ও নাজাতের পয়গাম নিয়ে আমাদের সামনে এসেছে পবিত্র মাহে রমজান। রমজান মাস কুরআন নাজিলের মাস; বদর যুদ্ধ ও মক্কা বিজয়ের মাস। কুরআন মানবজাতির প্রতি আল্লাহ তায়ালার সর্বশ্রেষ্ঠ নিয়ামত। পবিত্র কুরআন অধ্যয়নের মাধ্যমে কুরআনকে সঠিকভাবে জানা এবং সেই অনুযায়ী নিজের ব্যক্তিগত, পারিবারিক ও রাষ্ট্রীয় জীবন গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করার মাধ্যমেই সত্যিকার অর্থে পবিত্র রমজান মাসের হক আদায় করা হবে। কুরআন থেকে হিদায়াত লাভের জন্য যে মন-মানসিকতা ও চরিত্রের প্রয়োজন, সেই মন ও চরিত্র গঠনের উদ্দেশ্যেই আল্লাহ তায়ালা মাহে রমাদানের সিয়াম পালনকে আমাদের প্রতি ফরজ করেছেন। পূর্ণ মর্যাদার সাথে ও পরিপূর্ণ হক আদায় করে মাসব্যাপী সিয়াম পালনের মাধ্যমে সে লক্ষ্য অর্জনে সচেষ্ট হওয়ার জন্য আমি সকলের প্রতি আহবান জানাচ্ছি।
তিনি আরও বলেন মহান আল্লাহ তায়ালার বিধান না মানার কারণেই আজ বিশ্বব্যাপী বিভিন্ন ধরনের দুর্যোগ আপতিত হয়েছে। আজ সমাজে বেহায়াপনা, অশ্লীলতা, সুদ, ঘুষ, দুর্নীতি, শোষণ, জুলুম, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যা এবং মানবতাবিরোধী কর্মকা-সহ নৈতিক অবক্ষয় ব্যাপকভাবে বেড়েই চলেছে।
রমজানের পবিত্রতা রক্ষা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, অশ্লীলতা, বেহায়াপনা ও নগ্নতা বন্ধ করার দায়িত্ব প্রধানত সরকারের। আমরা সরকারকে এসব গর্হিত কাজ বন্ধ করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানাচ্ছি। উপরন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধন করে মানুষের জানমাল, ইজ্জত-আব্রুর নিরাপত্তা বিধানের লক্ষ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।
গতকাল শনিবার (৯ মার্চ) বিকাল সাড়ে ৫ টায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কর্তৃক আয়োজিত মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে স্বাগত মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাগত মিছিল পূর্বক সমাবেশ নগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন এর সভাপতিত্বে ও সেক্রেটারী মুফতী ইমরান হুসাইনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন দলের নগর সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের, শেখ হাসান ওবায়দুল করিম, মোঃ আবু গালিব, মাওলানা দ্বীন ইসলাম, মাওলানা সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল নোমান, মাওঃ হাফিজুর রহমান, মোঃ হুমায়ুন কবির, আলহাজ্ব আবুল কাশেম, এ্যাডঃ কামাল হোসেন, মুফতী ইলিয়াস মাঞ্জুরী, বীরমুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, আলহাজ্ব সরোয়ার বন্ধ, আলহাজ্ব আব্দুস সালাম, হাফেজ আব্দুল লতিফ, মোল্লা রবিউল ইসলাম, মোঃ শাহিন হোসেন, এইচ এম আরিফুল ইসলাম, গাজী ফেরদাউস সুমন, মুফতী মইনুল ইসলাম, মাষ্টার মঈনুদ্দিন ভুইঁয়া, গাজী মিজানুর রহমান, আবুল কালাম আজাদ, আলহাজ্ব মারুফ হোসেন, মোঃ কবির হোসেন, আলফাত হোসেন লিটন, ক্বারী জামাল হোসেন, আব্দুস সালাম, শ্রমিক নেতা এস এম আবুল কালাম আজাদ, মোঃ ইব্রাহিম খান, যুবনেতা মোঃ ইমরান হোসেন মিয়া, আব্দুস সবুর, ছাত্রনেতা মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, মাহাদী হাসান মুন্না, হাবিবুল্লাহ মেজবাহ প্রমুখ।
সমাবেশ শেষে বিশাল এক মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
নেপালে আলো ছড়াচ্ছে দিঘলিয়ার মেয়ে ফাতেমা আক্তার
আসাদ, দিঘলিয়া প্রতিনিধি:
নেপালে রাজধানী কাঠমুন্ডুতে চলমান সাফ অনুর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্যায়ের খেলায় আলো ছড়িয়ে চলেছেন দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের নন্দন প্রতাপ গ্রামের ফাতেমা আক্তার। গত শুক্রবার কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে বাংলাদেশের মেয়েরা গ্রুপ পর্যায়ের শেষ খেলায় ভূটান কে ৬-০ গোলে হারিয়ে মাঠ ছেড়েছে। খেলায় ফাতেমা আক্তার ফ্রি-কিক হতে একটি দৃষ্টি নন্দন গোল করে এবং দুটি গোলে এসিস্ট করে। আজ রবিবার ফাইনাল খেলায় বাংলাদেশ ভারতের মুখোমুখি হবে।
কিশোরী ফাতেমা আক্তারের পিতা মফিদুল মোল্লার সাথে কথা বললে তিনি জানান, আমার মেয়ে সাফ অনুর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্যায়ের প্রতিটি খেলায় ভালো খেললেও গোল পাচ্ছিলো না, ভুটানের সাথে খেলায় গোল পাওয়ায় আমরা অনেক খুশি। ফাইনালে ভালো খেলে ভারত কে হারিয়ে দেশে ফিরবে সেই দোয়াকরি। আমার মেয়ে মূলত স্টাইকার হিসাবে খেলে। সে দুই পায়ে সমান ভাবে কাজে লাগাতে পারে, সেজন্য সাফ চ্যাম্পিয়নশিপে কোচ তাকে লেফট উইঙ্গে খেলাচ্ছে।
ফাতেমার পিতা আরও বলেন, আমার মেয়ে যখন তৃতীয় শ্রেনীতে পড়ে তখন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ প্রতিযোগিতায় বোয়ালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হয়ে প্রথমে ইউনিয়ন, তারপর উপজেলায় পর্যায়ে চ্যাম্পিয়ন হয় এবং জেলা পর্যায়ে যেয়ে রানারআপ হয়। সেই থেকে তার ফুটবল খেলার প্রতি আগ্রহ, মেয়ের এই আগ্রহ দেখে প্রথমে স্হানীয় হেমাদ্রি রায় নামে একজন ফুটবলারকে মেয়েকে কোচিং করানোর জন্য অনুরোধ করি। হেমাদ্রি রায়ের তত্ত্বাবধানে বাড়ির সামনে নন্দনপ্রতাপ মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল মাঠে তিন বছর অনুশীলন করে। ফাতেমা জেলা পর্যায়ে ২০২০ সালে জেএফএ কাপ মহিলা দলের ফুটবল টুর্নামেন্টে খুলনা জেলা চ্যাম্পিয়ন হয়। ওই বছর ফাতেমা খুলনা জেলা দলের ক্যাপ্টেন হিসেবে ফাইনালে হ্যাটট্রিক করার গৌরব অর্জন করে। পরবর্তীতে ফাতেমা ফুলতলার রূপক স্বাধীন একাডেমীর কোচ বদর উদ্দিন ইতির তত্ত্বাবধানে বেশ কিছুদিন প্র্যাকটিস করে। ২০২২ সালে ফাতেমা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি’র ফুটবল বিভাগের মেয়ে প্রশিক্ষণার্থী হিসেবে চান্স পায়। ২০২৩ সালে ভারতের দিল্লিতে অনুষ্ঠিত “সুব্রত কাপ”-২০২৩ এ বিকেএসপি’র হয়ে অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রাখে। চলতি বছরের শুরুতে ফাতেমা জাতীয় মহিলা ফুটবল টিমে অনুর্ধ-১৬ দলে পা রাখে। ফাতেমা আক্তারের পিতা মফিদুল মোল্লা তার মেয়ের জন্য সবার কাছে দোয়া চান।
কালিগঞ্জে দক্ষিণ শ্রীপুর ইউপি’র ৮নং ওয়ার্ডে উপ-নির্বাচনে সাঈদ মোড়ল নির্বাচিত
জাহিদ, কালিগঞ্জ প্রতিনিধিঃ
পুলিশ ও প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্যদিয়ে কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে উপ -নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ইউপি সদস্য আনিসুর রহমানের মৃত্যুতে উক্ত পদটি খালি হয়। শনিবার (৯ মার্চ) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলার দক্ষিণ শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। উপ নির্বাচনে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেণ। মোট ভোটার সংখ্যা ১ হাজার ৯’শ ৮৬টি। এ ভোটে আবু সাঈদ মোড়ল তার ফুটবল প্রতিকে ৭’শ ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দী প্রার্থী আবু জাফর সাপুই মোরগ প্রতিকে ৬’শ ৪০ ভোট পেয়ে পরাজিত হন। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ দীপু’র সার্বিক নির্দেশনায় অনুষ্ঠিত ভোটে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোছেন জানান, ৮ংওয়ার্ডে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
কালিগঞ্জে প্রত্যয় আইডিয়াল স্কুলে মা সমাবেশ অনুষ্ঠিত
কালিগঞ্জ প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় প্রত্যয় আইডিয়াল স্কুলের আয়োজনে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মার্চ) বেলা ১১ টায় স্কুল চত্বরে প্রত্যয় আইডিয়াল স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, প্রত্যয় এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ সিরাজুল ইসলাম, প্রত্যয় আইডিয়াল স্কুলের একাডেমিক প্রধান প্রভাষক মহসীন আলী, উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী শেখ আবু তাহের, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শেখ নাজমুল হুদা, স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান ও শিক্ষিকা ফারজানা ফাহমিদা প্রমুখ। স্কুলের সহকারী প্রধান শিক্ষক আলমগীর কবীরের সঞ্চালনায় মা সমাবেশে শতাধিক শিক্ষার্থীর গর্ভধারণী মা, অভিভাবক, কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্য, সাংবাদিক, শিক্ষকমন্ডলী, সূধীবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।
চুয়াডাঙ্গায় দুই দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গায় তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প’ বিষয়ক দুই দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। শনিবার দেড়টায় চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে মেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গাস্থ ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান,সাবেক পৌর মেয়র মোঃ রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার। জাতীয় মহিলা সংস্থার ‘তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প’ আয়োজিত মেলায় সভাপতিত্ব করেন সংস্থার চুয়াডাঙ্গা শাখার চেয়ারম্যান নাবিলা রুখসানা ছন্দা। প্রধান আলোচক ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর চুয়াডাঙ্গার উপপরিচালক মাকসুরা জান্নাত। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হেলা, সাধারণ সম্পাদক আবদুল কাদের, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি। উল্লেখ্য মেলায় জেলার বিভিন্ন নারী উদ্যোক্তাদের ৫১টি স্টল স্থান পেয়েছে।
ডামি সরকার দেশে-বিদেশে গ্রহণযোগ্যতা পায়নি, সরকারকে বিদায় নিতেই হবে: মহানগর বিএনপি
খবর বিজ্ঞপ্তি।।
ডামি সরকার জনগণের ভোটের অধিকার হরণ করে অবৈধভাবে ক্ষমতায় এসেছে উল্লেখ করে মহানগর বিএনপির আহবায়ক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এড. শফিকুল আলম মনা বলেছেন, অবৈধ সরকার দেড়দশক ধরে অত্যাচার-নিপীড়ন করেছেন, জেলখানায় ১৫ জনকে মেরে ফেলেছেন, অসংখ্য নেতাকর্মীকে গুম করেছেন, অর্ধলক্ষ নেতাকর্মীকে জেলে পুরেছেন। বিএনপি সব কিছু মনে রাখবে। ৭ জানুয়ারির নির্বাচনী প্রহসন দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ প্রত্যাখ্যান করেছে। দ্বাদশ সংসদ বাতিল ও একদফা দাবিতে আমাদের আন্দোলন চলছে। চলমান আন্দোলনের মাধ্যমে ডামি সরকারকে বিদায় নিতেই হবে।
শনিবার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় মহানগর বিএনপির বিশেষ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মনা আরো বলেন, গত বছর তিনবার বিদ্যুতের দাম বৃদ্ধির পর এই ফ্যাসিবাদী সরকার কোন যুক্তিতে আবার বিদ্যুতের দাম বৃদ্ধি করছে, তা আমাদের বোধগম্য নয়। বিদ্যুতের দাম বৃদ্ধি মানে কলকারখানার উৎপাদন খরচ বৃদ্ধি, কলকারখানার উৎপাদন খরচ বৃদ্ধি মানে সাধারণ জিনিসপত্রের দাম আরেক দফা বৃদ্ধি। সাধারণ মানুষ এখন দুই বেলা দুই মুঠো ভাত খেতে হিমশিম খেতে হয়, সেখানে জিনিসপত্রের দাম আরেক দফা বৃদ্ধি করলে সাধারণ জনগণকে কিভাবে বাঁচবে? এই ব্যাপারেই সরকারের কোনো চিন্তা-ভাবনা নেই। কারণ এই সরকার একটি গণবিচ্ছিন্ন সরকার। গত ১৫ বছর ধরে আমরা সরকারকে বলে আসছি, গরিব মানুষ যাতে পেট ভরে খেতে পারে, সচ্ছল মানুষ যেন রোজার সময় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনতে পারে। কিন্তু সরকার তাতে কর্ণপাত করে না, নিজেদের হালুয়া রুটি-ক্ষমতা পাকাপোক্ত করার জন্য যা যা দরকার তাই করে। কারণ তারা চায় না বাংলাদেশের মানুষ সুখে থাকুক, তারা চায় না বাংলাদেশের মানুষ পেট ভরে দুবেলা ভাত খাক। সভায় মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, সামনে পবিত্র রমজান মাস আসছে, রমজানকে কেন্দ্র করে সরকারদলীয় সিন্ডিকেট জিনিসপত্রের দাম আরেক দফা বাড়িয়ে প্রমাণ করেছে যে এই সরকার জনগণের নয়। প্রতিনিয়ত মিথ্যা মামলা দিয়ে সরকার বিএনপিরসহ এর অঙ্গসংগঠক নেতাকর্মীদের হয়রানি করছে। তিনি অবিলম্বে সকল রাজবন্দীদের মুক্তি দাবি করেন। একই সাথে দেশ ও দেশের মানুষকে বাঁচাতে সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহবান জানান।
সভা থেকে মহানগরীর ৫ থানায় পবিত্র রমাজানে নেতাকর্মী ও নগরীর বিশেষ ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল করার সিদ্ধান্ত গৃহিত হয়। সভা থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের অসহায় নেতাকর্মীদের রমজান মাসে খাদ্য সামগ্রী সহায়তা করার সিদ্ধান্ত গৃহিত হয়। সভা থেকে দলকে সুসংগঠিত করতে সাংগঠনিক বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়। ‘
মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, স.ম আ. রহমান, কাজী মাহমুদ আলী, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, শেখ সাদি, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, শেখ জাহিদুল ইসলাম, কে এম হুমায়ূন কবির (ভিপি হুমায়ুন), মোঃ মুরশিদ কামাল, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, শেখ ইমাম হোসেন, আবু সাইদ হাওলাদার আব্বাস, সাহিনুল ইসলাম পাখি, বিপ্লবুর রহমান কুদ্দুস, এড. চৌধুরী তৌহিদুর রহমান তুষার, নাজির উদ্দিন নান্নু, আহসান উল্লাহ বুলবুল, অ্যাড. মোহাম্মদ আলী বাবু, আনসার আলী, নাসির খান, আব্দুস সালাম, আলমগীর হোসেন, কাজী শাহ নেওয়াজ নিরু, আব্দুর রহমান ডিনো, মো. জাহিদ হোসেন, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, শেখ ফারুক হোসেন, মুজিবর রহমান, আজিজা খানম এলিজা, কাজী নেহিবুল হাসান নেহিম, নুর ইসলাম বাচ্চু, ইসতিয়াক আহমেদ ইস্তি, আবু সাঈদ শেখ, আবু দাউদ দ্বীন মোহাম্মাদ, এ্যাড. কানিজ ফাতেমা আমিন, কাজী আব্দুল জলিল, আলমগীর হোসেন তালুকদার, মোঃ আলতাফ হোসেন খান, সরদার শফিকুল আমিন লাভলু, আব্দুল ওহাব, আসাদুজ্জামান আসাদ, মোঃ শহীদ খান, মোঃ মতলুবুর রহমান মিতুল, মোঃ শাহ্ জালাল, মেশকাত আলী, জাহাঙ্গীর হোসেন, মোস্তফা কামাল প্রমূখ।
সভা শেষে বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপি অঙ্গ দলের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে থেকে লিফলেট বিতরণ শুরু করে বিভিন্ন সড়ক-মার্কেটে ও গণসংযোগ করেন।
দখিনা’র সহ-সভাপতি আলহাজ্ব গাজী অহিদুজ্জামান খোকনের মৃত্যুতে শোক জ্ঞাপন
খবর বিজ্ঞপ্তি
শনিবার সকাল ৯.৩০ মি. দখিনা’র সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মানবাধিকার ব্যক্তিত্ব আলহাজ্ব গাজী অহিদুজ্জামান খোকন ব্রেণ স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেন। মরহুমের মৃত্যুতে দখিনা পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন প্রাক্তন সংসদ সদস্য ও বার বার পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান, দখিনা’র প্রতিষ্ঠাতা সভাপতি বীরমুক্তিযোদ্ধা স. ম. বাবর আলী এ্যাডভোকেট, দখিনা’র সভাপতি আলহাজ¦ ওহিদুজ্জামান খান পল্টু, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রফিকুল আলম সরদার, দখিনা’র উপদেষ্টা আলহাজ্ব আব্দুল জব্বার মোল্লা, প্রফেসর অশোক কুমার ঘোষ, এ কে এম গোলাম আযম, আলহাজ্ব শেখ আব্দুল্লাহ, খুলনা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, সহ-সভাপতি যথাক্রমে ড. মোঃ হারুনর রশিদ, এস এম খুরশিদ আলম কাগজি, এস এম আকবর হোসেন, ড. মোঃ মোকারম হোসেন, দখিনা’র প্রাক্তন সভাপতি রোটাঃ এ্যাড. হেমন্ত সরকার, যুগ্ম সাধারণ সম্পাদকদ্বয় জি, এম, ইউনুস আলী ও প্রকৌশলী বেনজীর আহমেদ জুয়েল, অধ্যাপক মোঃ জুবায়ের হোসেন, মোঃ মফিজুল ইসলাম, মোঃ শরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ ওসমান গনি, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জাহিদ হাবিব, দপ্তর সম্পাদক মোঃ রাশেদ রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হক খোকন, ক্রীড়া সম্পাদক নূরুল ইসলাম খান কালু, নির্বাহী সদস্য যথাক্রমে, মোঃ রবিউল ইসলাম তনু, জি এম মইন উদ্দিন, মোঃ রকি, মোঃ মনিরুল ইসলাম মনি, মোঃ জুয়েল, এ্যাডঃ শারমীন মারিয়াম মুক্তি, আসিফ মঈন প্রমুখ।
মেহেরপুর: প্রণোদনার বীজ নিয়ে বিপাকে পেঁয়াজ চাষিরা
মেহেরপুর প্রতিনিধি
সরকারি কৃষি প্রণোদনার পেঁয়াজের বীজ ব্যবহার করে লোকসানে পড়েছেন মেহেরপুরের পেঁয়াজ চাষিরা।
আবাদের পর পেঁয়াজের গুটির বদলে মিলছে শুধুই শেকড়। অমৌসুমের বীজ জেনেও কোনো অদৃশ্য কারণে চাষীদেরকে দিয়ে আবাদ করানো হলো সে প্রশ্নের উত্তরে নির্বিকার কৃষি বিভাগ।
জেলা কৃষি বিভাগের তথ্যমতে, মেহেরপুরের তিনটি উপজেলায় ২২২০ কেজি পেঁয়াজের বীজ প্রণোদনা হিসেবে দেওয়া দেওয়া হয় যার মধ্যে ৫২০ কেজি বীজ শীতকালীন হিসেবে দেওয়া হয় ৭০০ জন কৃষকের মাঝে। মেহেরপুর জেলায় নাসিক রেড ইন ৫৩ জাতের পেঁয়াজের বীজটি মেহেরপুর সদর উপজেলায় ১৬০ জন, গাংনী উপজেলায় ১৫০ জন ও মুজিবনগর উপজেলায় ২১০ জন কৃষকের মাঝে বিতরণ করা হয়।
চাষিরা জানান, জেলার ৫২০ চাষিকে পেঁয়াজ আবাদ বৃদ্ধির জন্য সরকারি প্রণোদনার আওতায় বীজ ও সার সহায়তা দেয় কৃষি অফিস। ভারত থেকে আমদানীকৃত নাসিক রেড এন ৫৩ জাতের পেঁয়াজের বীজ দেওয়া হয় জেলার তিন উপজেলার কৃষকদের মাঝে। সরকারি এ বীজে ভরসা করেই জমিতে পেঁয়াজের আবাদ করেছিলেন চাষীরা। কেউ বীজ বপণ করে আবার কেউ চারা তৈরি করে পেঁয়াজ চারা রোপণ করেছিলেন স্ব স্ব জমিতে। কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী পেঁয়াজের জমিতে পরিচর্যা করেছেন কৃষকরা।
কিন্তু রোপণের তিন মাসের মধ্যে পেঁয়াজ পরিপক্ক হওয়ার কথা থাকলেও এখন মিলছে শুধুই শেকড়। নভেম্বর মাসে ক্ষেতে পেঁয়াজ চারা রোপণ করলেও এখন পর্যন্ত মিলছে না পেঁয়াজের গুটি। ক্ষেতগুলোতে পুষ্ট পেঁয়াজ গাছ থাকলেও তার গোড়ায় কোনো পেঁয়াজ পাচ্ছেন না চাষীরা। গুটি বাঁধবে এ আশায় চাষিরা দিনের পর দিন অপেক্ষা করে প্রয়োজনীয় সার কীটনাশকে ব্যয় করে যাচ্ছেন। কিন্তু গাছ তুললে গোড়াতে শুধু শেকড় ছাড়া কোনো গুটির দেখা মিলছে না। কৃষি অফিসের কাছ থেকে কোনো সদুত্তোর না পেয়ে পেঁয়াজের আশা ছেড়ে দিয়েছেন অনেক কৃষক।
তারা জানান, পেঁয়াজ চাষে সফল হলে ৭০০ বিঘা জমি থেকে প্রায় ১৬ কোটি টাকার পেঁয়াজের উৎপাদন হতো।
সরেজমিনে গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামটিতে ৭-৮ জন কৃষক উপজেলা কৃষি অফিস থেকে গেলো বছরের অক্টোবরে নিয়েছিলেন সরকারি প্রণোদনার নাসিক রেড এন-৫৩ জাতের পেঁয়াজের বীজ। পেঁয়াজ উত্তোলনের সময় পেরিয়ে গেলেও এখনও হয়নি পেঁয়াজের গুটি।
এ বিষয়ে কৃষক শরিফুল ইসলাম জানান, আমার রান্দা ভাতে ছাই পড়েছে। সরকারি বীজ নিয়ে ভালো জমিতে পেঁয়াজ আবাদ করে বিপদে পড়েছি। অন্য সকল জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে কিন্তু যারা সরকারি এই বীজ নিয়ে পেঁয়াজ আবাদ করেছেন শুধু তারাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। লিজ খরচসহ প্রতি বিঘা পেঁয়াজ আবাদে ৭০ থেকে ৮০ হাজার টাকার ওপরে খরচ হয়েছে।
কৃষক গোলাম মোস্তফা জানান, এক বিঘা জমিতে সরকারি বীজ নিয়ে পেঁয়াজের আবাদ করেছিলেন তিনি। ইতিমধ্যে প্রায় ৪০ হাজার টাকা খরচ করেছেন এ আবাদের পেছনে। পেঁয়াজের উচ্চ মূল্যের ফলে বিঘা প্রতি জমি তিন লাখ টাকার পর্যন্ত পেঁয়াজ বিক্রি করছেন কৃষকরা। কিন্তু নিজ জমিতে পেঁয়াজের বদলে পাওয়া যাচ্ছে শুধুই পেঁয়াজ গাছের শিকড়। পরবর্তী আবাদ নিয়ে দুশ্চিন্তায় আছেন তিনি।
কাকন আলী নামে আরেক কৃষক জানান, শুধু গাংনী উপজেলা নয় জেলার সকল কৃষকের একই অবস্থা। সরকারি বীজ তাই ভাল ফলনের আশায় পেঁয়াজ আবাদ করেছিলেন তারা। কিন্তু তাদের জানা ছিল না গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজে শীতকালে গুটি হবে না। ফলে পুরো আবাদের লোকসানে পড়ে অসহায় হয়ে পড়েছেন।
এ জাতের বীজটি সম্পর্কে বগুড়া মসলা গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা আশরাফুল আলম জানান, ইতিপূর্বে নাসিক এন-৫৩ জাতটি পরীক্ষামূলকভাবে নাটোরে চাষ করানো হয়েছিল। বাস্তবিকভাবে দেখা যায় যারা আগাম লাগিয়েছিল তাদের ফলন ভালো হয়েছিল। কিন্তু দেরি করার ফলে অনেকেরই ফলন কম দেখা যায়। সার প্রয়োগের তারতম্যের কারণেও এমনটি হতে পারে বলে ধারণা করা হয়েছিল তখন। তবে সাধারণত জুন জুলাইয়ের সময়ে এ জাতটি আবাদ করার মোক্ষম সময় বলে জানান এ বৈজ্ঞানিক কর্মকর্তা।
নাম প্রকাশে অনিচ্ছুক ভারত থেকে নাসিক গ্রেড ইন ৫৩ জাতের পেঁয়াজটি আমদানিকারক এক ব্যবসায়ী জানান, গত বছর দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে ৩৪.৫ টন এ জাতের পেঁয়াজের বীজ খরিদ করে বিএডিসি। সময়ক্ষেপণ করে দেরিতে জমিতে চাষাবাদ শুরু করার কারণে উৎপাদন ব্যাহত হতে পারে।
সরকারি বীজ উৎপাদন প্রতিষ্ঠান বিএডিসি ভারত থেকে আমদানী করে কৃষি অফিসে সরবরাহ করে নাসিক রেড এন ৫৩ জাতের পেঁয়াজের বীজ। তবে কেন অমৌসূমের বীজ জেনেও চাষীদের মাঝে তা বিতরণ করা হলে সে বিষয়ে মুখ খুলতে নারাজ কৃষি কর্মকর্তা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিজয় কৃষ্ণ হালদার জানান, বিএডিসি থেকে বীজ পেয়ে কৃষকদের মাঝে সরবরাহ করার কাজটি তাদের ছিল। সঠিকভাবে পরিচর্যা, সার প্রয়োগ ও চাষাবাদের সকল পরামর্শ দেওয়া হয়েছে।
তবে ভিন্ন মৌসুমের বীজ কেনো বিতরণ করা হলো এ প্রশ্ন করা হলে বিষয়টি নিয়ে কোনো সদুত্তোর দিতে পারেননি তিনি এ কর্মকর্তা।
বাড়ি থেকে বের হতেই খুন হলেন যুবক
যশোর প্রতিনিধি
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যশোরে রমজান শেখ (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
শুক্রবার (৮ মার্চ) রাত ১০টার দিকে শহরের রেলগেট এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত রমজান শেখ ওই এলাকার ফয়েজ শেখের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, মাদকসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
নিহত রমজানের শাশুড়ি শুকলা খাতুন জানিয়েছেন, রাতে রমজান বাসা থেকে দোকানে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। সে রেলগেট বাজারের কাছে পৌঁছালে প্রতিপক্ষ সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার খন্দকার রেজওয়ান বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ১০টা ১০ মিনিটের দিকে মরদেহ জরুরি বিভাগে আনা হয়। তার বুকের মাঝখানে ধারালো অস্ত্রের আঘাত ছিল। ধারণা করা হচ্ছে, প্রচুর রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, নিহত রমজানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার রহস্য উন্মোচন ও আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।
বিয়ের ৫ মাস পর হাফেজ সাইমাকে শ্বাসরোধে হত্যা
নিজস্ব প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় বিয়ের ৫ মাস পর হাফেজ সাইমা খাতুনকে (১৮) শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামী তানজিম আহম্মেদকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৯ মার্চ) রাতে উপজেলার পারুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিক জিজ্ঞাসবাদে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করছেন তানজিম আহম্মেদ। নিহত হাফেজ সাইমা খাতুন কালিগঞ্জ উপজেলার মৌখালী গ্রামের হারুন অর রশিদের মেয়ে।
নিহতের মা রাবেয়া খাতুন জানান, তার মেয়ে পারুলিয়া মহিলা মাদ্রাসায় পড়াশোনা করতেন। বিগত ৫ মাস আগে ওই মাদ্রাসার পরিচালক মুফতি আব্দুস সবুর তার ছেলের সঙ্গে মেয়ের বিয়ের প্রস্তাব দেন। এরপর উভয় পরিবারের সম্মতিতে বিবাহ সম্পন্ন হয়।
পরে আমরা জানতে পারি আমাদের দুই পরিবার তাবলিগের দুই গ্রুপের অনুসারী। তারা ওলামা দল এবং আমরা এতায়েত অনুসারী। পরে বিষয়টি জানাজানি হলে ঝামেলার সৃষ্টি হয়। যদিও বিষয়টি পরে সমাধান হয়ে যায়।
মেয়ের চাচা কবির হোসেন জানান, রাত ১২টার পরে ছেলের বাবা ফোন করে আমাদের মৃত্যুর বিষয়টি জানান। মৃত্যু কারণ জানতে চাইলে ডায়রিয়া রোগে মারা গেছে বলে জানানো হয়। আমরা ওই রাতে ছেলের বাড়িতে গেলে মৃত্যুর কারণ নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। তার আগে স্থানীয় একজন জাতীয় পরিসেবা ৯৯৯ এ কল দেয়ায়, দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
সাতক্ষীরার দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ মাহমুদ হোসেন জানান, স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার কথা গ্রেফতার স্বামী স্বীকার করছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের মা রাবেয়া খাতুন বাদী হয়ে দেবহাটা থানায় মামলার দায়ের করেছেন।
রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল শিশুটি, পিষে মারল কাভার্ডভ্যান
নিজস্ব প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদরে কাভার্ডভ্যানের ধাক্কায় ছানিমা নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮ মার্চ) রাতে সদর উপজেলার তিতুদহ ইউনিয়ানের বলদিয়া গ্রামের মাঠপাড়ার এ ঘটনা ঘটে।
নিহত ছানিমা চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ানের বলদিয়া গ্রামের মাঠপাড়ার শাহাবুদ্দিনের মেয়ে। তিতুদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর আলি জানান, শুক্রবার রাত ১০টার দিকে ছানিমা তার বাবার সঙ্গে বাড়ির পাশে মুদি দোকানে যায়। শিশুটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার সময় পথেই সে মারা যায়। পরে মরদেহ বাড়িতে ফিরিয়ে আনা হয়।
শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম:খালেক
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তাই লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত ক্রীড়া চর্চা করতে হবে। একজন কৃতী খেলোয়াড়কে দেশের সম্পদ হিসেবে উল্লেখ করে তিনি বলেন কৃতী খেলোয়াড়রা আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য সুনাম বয়ে আনে।
সিটি মেয়র শনিবার সকালে নগরীর রায়েরমহল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। তিনি কবুতর উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি সভাপতি মো: ফারুক আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য এ্যাড. মেমোরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর শেখ মফিজুর রহমান পলাশ ও সমাজসেবক শেখ মো: নাসির উদ্দীন। স্বাগত বক্তৃতা করেন স্কুলের প্রধান শিক্ষক শিরিনা আকতার। অন্যান্যের মধ্যে রায়েরমহল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রোকসানা পারভীন, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী এনায়েত হোসেন আলোসহ স্কুলের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
খুলনা প্রেসক্লাবে ৩ দিনব্যাপী ঈদ শপিং মেলা শুরু
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের উদ্যোগে ও খুলনা মহিলা উদ্দোক্তা সমিতি এর আয়োজনে ক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে ৩ দিনব্যাপী ঈদ শপিং মেলা শুরু হয়েছে। খুলনার মাননীয় পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক শনিবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, খুলনা সংবাদপত্র পরিষদের সভাপতি মোহাম্মদ আলী সনি ও খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মল্লিক সুধাংশু ।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা মহিলা উদ্দোক্তা এর সভাপতি আইরিন চৌধুরী নিপা, সাধারণ সম্পাদক চিশতী মোস্তারী বানু, যুগ্ম-সম্পাদক শিরিনা পারভীন ও কোষাধ্যক্ষ আঁখি আক্তার, খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, ক্লাবের স্থায়ী সদস্য দেবব্রত রায়, মোঃ আব্দুল হামিদ, অস্থায়ী সদস্য আতিয়ার রহমান তরফদার অন্যান্য সাংবাদিক ও অতিথিবৃন্দ। খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে শনিবার ৯ মার্চ থেকে আগামী ১১ মার্চ সোমবার রাত ১০টা পর্যন্ত ৩ দিনব্যাপী এই ঈদ শপিং মেলা চলবে। স্থানীয় ও জাতীয় পর্যায়ে স্বনামধন্য ৪০টি স্টল এবারের এই মেলায় অংশ নিচ্ছে। মেলার স্টলগুলোতে দেশি-বিদেশি বিভিন্ন রকমারী পণ্য, পোষাক, পিঠাসহ খাবার সামগ্রী পাওয়া যাচ্ছে।
দৈনিক খুলনাঞ্চল প্রতিনিধি মহাত্মা গান্ধী শান্তি পুরষ্কারে ভূষিত
খবর বিজ্ঞপ্তি।।
ভারত-বাংলাদেশ মৈত্রী পরিষদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সম্বর্ধনা, মনোজ্ঞ সাংস্কতিক অনুষ্ঠান ও মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার গত ৫ ই মার্চ মঙ্গলবার বিদ্যাসাগর কলেজের সভাগৃহে অনুষ্ঠিত হয়। ভারত – বাংলাদেশ মৈত্রী পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা হয়। ভারত ও বাংলাদেশের জাতীয় সংগীতের মধ্যে দিয়ে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর উপস্থিত সকল আমন্ত্রিত অতিথিদের উওরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত সকল সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সাংবাদিকতার স্বীকৃতি হিসাবে মহাত্মা গান্ধী শান্তি পুরষ্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশের খুলনা জেলার রূপসা উপজেলার কৃতি সন্তান, দৈনিক খুলনান্ঞ্চল পত্রিকার রূপসা প্রতিনিধি সাংবাদিক মো:মোস্তাফিজুর রহমান। মো:মোস্তাফিজুর রহমান একজন দক্ষ সংগঠক। তিনি ভারত – বাংলাদেশ মৈত্রী পরিষদের আন্তর্জাতিক সম্পাদক। মহাত্মা গান্ধী শান্তি পুরষ্কারে ভূষিত হওয়ার পর মো:মোস্তাফিজুর রহমান বলেন, এ সম্মাননা পেয়ে আমি আপ্লূত ও অভিভূত। এ সম্মাননা আমাকে, আরও বেশি অনুপ্রেরণা যোগাবে। আমার মা বেঁচে থাকলে অনেক বেশি খুশি হতেন।তিনি আরও বলেন, এ সম্মাননা ও পুরষ্কার আমার প্রয়াত মা’ কে উৎসর্গ করছি। আমাকে এ সম্মাননা দেওয়ার জন্য ভারত – বাংলাদেশ মৈত্রী পরিষদের প্রতি আমি কৃতজ্ঞ । তিনি বলেন, দুই দেশের অতীত ঐতিহ্য, শিক্ষা, সাংস্কৃতিক, মন ও মনন একই সুতায় গাঁথা। মাঝখানে তারকাঁটার বেড়া দিয়ে দুই বাঙলার সাহিত্য, সম্পর্ক, সম্প্রতি ও বন্ধন আলাদা করা সম্ভব নয়।আমি মনে করি, ভারত – বাংলাদেশ মৈত্রী পরিষদের মধ্যে দিয়ে দুই দেশের মধ্যে ভাতৃত্বের বন্ধন আরও অটুট হবে।
খুলনা সিআইডির অতিরিক্ত ডিআইজি শম্পার সাফল্যগাঁথা কর্মময় জীবন
স্টাফ রিপোর্টার
পুরুষতান্ত্রিক সমাজের নানা প্রতিবন্ধকতা দূর করে উন্নত দেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে চলছেন নারী পুলিশ সদস্যরা। ১৯৭৪ সালে মাত্র ১৪ জন কনস্টেবল দিয়ে পুলিশ বাহিনীতে শুরু হয় নারীর পথচলা। এখন পুলিশ বাহিনীতে নারীর সংখ্যা ১৩ হাজার ৩২৯ জন। বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে কনস্টেবল থেকে অতিরিক্ত আইজিপি পর্যন্ত নানা পর্যায়ে সফলতার সঙ্গে তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন।
সিআইডি খুলনা মেট্রো এন্ড জেলার অতিরিক্ত ডিআইজি পদে কর্মরত শম্পা ইয়াসমীন। গেল বছর ১০ অক্টোবর সিআইডি খুলনা মেট্রো এন্ড জেলার প্রথম নারী বিশেষ পুলিশ সুপার শম্পা ইয়াসমীন যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি তার কর্মক্ষেত্রে সাফল্যের ধারাবাহিকতায় ৬ নভেম্বর অতিরিক্ত ডিআইজি পদে পদ্দোনতি লাভ করেন। তিনি খুলনা সিআইডিতে যোগদানের পর থেকে বিভিন্ন আলোচিত ও চাঞ্চল্যকর মামলার রহস্যের উদঘাটন, মামলা তদন্তের অগ্রগতি, দীর্ঘদিনের মুলতবি মামলা নিস্পত্তিসহ অন্যান্য মামলার তদন্ত কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি পেয়েছে।
দেশব্যাপী সামাজিক যোগাযোগ মাধ্যম ও মিডিয়ায় বহুল আলোচিত কেএমপির দৌলতপুর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইন/২০০০(সংশোধনী/২০০৩) বাদীর নারাজীর আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত সিআইডি খুলনা মেট্রো এন্ড জেলাকে তদন্তের নিদের্শ প্রদান করলে শম্পা ইয়াসমীন এর দিকনিদের্শনা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মো. রবিউল ইসলাম মামলাটি তদন্ত কার্যক্রম শুরু করেন। মামলাটি তদন্তকালে শম্পা ইয়াসমীন তদন্ত কর্মকর্তাসহ সিআইডির বিশেষ টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বাদীসহ স্থানীয় জনসাধারণের সঙ্গে মামলার ঘটনার বিষয়ে কথা বলেন। পরবর্তীতে মামলাটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মামলার ঘটনায় গ্রেপ্তারকৃত ৬ জন আসামীদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদেরকে মামলা থেকে অব্যহতি প্রদানের জন্য এবং মিথ্যা মামলা করার কারণে বাদী আদুরী আক্তার (২২) ও ভিকটিম রহিমা বেগম (৫২) এবং বাদীর বোন মরিয়াম আক্তার ও মরিয়াম মান্নান (২৪) দের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বিজ্ঞ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
আলোচিত ইতালী প্রবাসীর স্ত্রী অপহরণের ঘটনায় কেএমপির সোনাডাঙ্গা থানার নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০০৩) বাদীর আবেদনের প্রেক্ষিতে ৪ মাস পর খুলনা সিআইডিকে তদন্তের দায়িত্ব প্রদান করা হলে দায়িত্ব পাওয়ার মাত্র ৪৮ ঘন্টার মধ্যে সিআইডি খুলনার অতিরিক্ত ডিআইজি শম্পা ইয়াসমীনের দিকনিদের্শনা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর নজরুল ইসলাম চলতি বছরের ২২ ফেব্রুয়ারি মামলার প্রধান আসামি মো. রুবেল হাওলাদার (৩৩) কে গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করলে আদালত ২ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদকালে আসামি মো. রুবেল হাওলাদার (৩৩) পূর্ব পরিকল্পনা অনুযায়ী ইতালি প্রবাসী ফরহাদ হোসেনের স্ত্রী ভিকটিমকে অপহরণের কথা স্বীকার করেন এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে সিআইডি খুলনার অতিরিক্ত ডিআইজির দিকনিদের্শনা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে মামলার তদন্ত কর্মকর্তা ২৬ ফেব্রুয়ারি সিআইডি খুলনার একটি চৌকস টিমের সহযোগীতায় ঢাকা থেকে ভিকটিমকে উদ্ধার করেন এবং ঢাকা সহ বাগেরহাটের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ভিকটিমের ব্যবহৃত কিছু স্বর্ণালঙ্কার উদ্ধার করেন এবং বাকী স্বর্ণ উদ্ধারে ব্যাপক চেষ্টা অব্যাহত আছে।
এছাড়া কেএমপির হরিণটানা থানার দলিল, এনআইডি কার্ড জালজালিয়াতি ও প্রতারণার ঘটনায় মামলা বিজ্ঞ আদালত সিআইডি খুলনাকে তদন্তের নির্দেশ প্রদান করলে তার সার্বিক দিকনির্দেশনা ও তদারকিতে মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই অমিতাভ সন্যাসী তথ্যপ্রযুক্তির সহয়তায় ৩ জন আসামী খুলনার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ৬ ফেব্রুয়ারি গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন। তদন্ত কর্মকর্তা বিজ্ঞ আদালতের নির্দেশে ২ জন আসামীকে পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেন এবং ২ জন আসামী স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করেন। দলিল, এনআইডি কার্ড জালজালিয়াতি ও প্রতারণার ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেপ্তার ও মামলার মূল রহস্য উদঘাটনের জন্য সর্বাত্বক প্রচেষ্টা অব্যাহত আছে।
পাশাপাশি কেএমপির খানজাহান আলী থানার চুরি মামলার বাদীর নারাজীর আবেদনের প্রেক্ষিতে খুলনা সিআইডিকে তদন্তের দায়িত্ব প্রদান করা হলে সিআইডি খুলনার অতিরিক্ত ডিআইজি শম্পা ইয়াসমীনের সার্বিক দিক নির্দেশনায় ও নিবিড় তদারকিতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই শেখ সাইফুল ইসলাম মোটর সাইকেল চুরির সঙ্গে জড়িত চোরচক্রের ৩ জন সদস্যকে খুলনা, গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত চোর চক্রের ৩ জন সদস্যের মধ্য হতে ২ জন সদস্য মামলার ঘটনার সঙ্গে নিজেদের জড়িত থাকার বিষয়ে স্বীকার করতঃ স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করেছে। আসামীদের স্বীকারোক্তি মোতাবেক চোরাই মোটরসাইকেল উদ্ধারের জন্য সর্বাত্বক প্রচেষ্টা অব্যহত আছে।
তাছাড়া হরিণটানা থানার আলোচিত রাজা হত্যা মামলা বিজ্ঞ আদালত সিআইডি খুলনাকে তদন্তের নির্দেশ প্রদান করলে সিআইডির অতিরিক্ত ডিআইজি শম্পা ইয়াসমীন তদন্ত কর্মকর্তা এসআই (নি.) সৈয়দ জুবায়ের হোসেনসহ সিআইডির বিশেষ টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বাদীসহ স্থানীয় জনসাধরণের সঙ্গে মামলার ঘটনার বিষয়ে কথা বলেন। মামলার ঘটনায় জড়িত আসামীদের শনাক্ত পূর্বক গ্রেপ্তার ও মামলার মূল রহস্য উদঘাটনের লক্ষ্যে ব্যাপক চেষ্টা অব্যাহত রয়েছে। অতিরিক্ত ডিআইজি শম্পা ইয়াসমীনের বলিষ্ঠ নেতৃত্বে বিভিন্ন মামলার সঠিক ও বস্তুনিষ্ঠ তদন্তের নিশ্চয়তায় কাজ করে চলেছে সিআইডি খুলনা মেট্রো ও জেলার প্রতিটি সদস্য।
পুলিশ কর্মকর্তা শম্পা ইয়াসমীন বলেন, এ পেশা অন্যান্য পেশার চেয়ে ভিন্নতর। কাজের ধরনও ভিন্ন। যেসব নারী পুলিশে যোগদান করেন, তারা এই মানসিকতা নিয়েই আসেন যে, তাদের চ্যালেঞ্জ নিতে হবে। আসার পর এসআই এবং এএসপিদের এক বছরের একটি প্রশিক্ষণ নিতে হয়, কনস্টেবলদের ছয় মাসের। এ ট্রেনিং পুরুষদের মতোই। পেশাগত কাজে এখন নারীর তেমন সমস্যা হচ্ছে না। বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক নামে আমাদের একটি সংগঠন আছে। এখানে আমাদের একটি হটলাইন নম্বর রয়েছে। যদি কোনো নারী সদস্য কর্মক্ষেত্রে হয়রানির সম্মুখীন হন, সঙ্গে সঙ্গে হটলাইনে ফোন করে জানান। এরপর যথাযথ ব্যবস্থা নেয়া হয়।
বঙ্গবন্ধু সৈনিকলীগ খুলনা সদর থানার সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধু সৈনিকলীগ খুলনা মহানগর অন্তর্গত সদর থানার বিশেষ সাধারন সভা সন্ধ্যা ৭ টায় রূপসাঘাট সংলগ্ন ওয়ার্ড আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের থানার সভাপতি মোঃ মনিরুজ্জামান মিন্টু, প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আহবায়ক মোঃ মোস্তফা কামাল। প্রধান বক্তা ছিলেন মহানগর সিনিঃ যুগ্ম আহবায়ক এম আসাদুজ্জামান মুন্না, বিশেষ বক্তা ছিলেন মহানগর যুগ্ম আহবায়ক এম এ শেখ জিহাদ, থানা সাধারন সম্পাদক মোঃ সজিব হোসেন সুরুজ ও সাংগঠনিক সম্পাদক শেখ জোবায়ের রহমান এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন সদর থানার সহ-সভাপতি মোঃ সুমান সেলিম, দৌলতপুর থানার সাধরন সম্পাদক মোঃ আলমগীর হোসেন, মহানগর নেতা মোঃ আবুল কালাম আজাদ, সোনাডাঙ্গা থানার আহবায়ক মোঃ গোলাম মোস্তফা কবির, সিনিঃ যুগ্ম আহবায়ক মোঃ রফিকুল ইসলাম রাফি, যুগ্ম আহবায়ক আলফান চৌধুরী, মুস্তাফিজুর রহমান, খালিশপুর থানার সাধারণ সম্পাদক সরদার সাঈদী হাসান বাবু, মোঃ আশিকুর রহমান, মোঃ আদনান অনিক, মোঃ সাদমান, শেখ মিঠু, ওমর ফারুক অপু, মোঃ শামীম হোসেন, মোঃ মিজান, ইরানী বেগম, মিনারা বেগম, রুমা বেগম, মোঃ রাজু, ইমন শেখ, মোঃ আব্দুল্লাহ, মোঃ আরিফ শেখ, মোঃ হাবিব শেখ, হাসন আহম্মেদ অনিক, শেখ সাইম, সৈয়দ আব্দুল্লাহ, মোঃ অপু, মোঃ রাজু, সভায় ১৭ ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শুভজন্মদিন ও জাতিয় শিশু দিবস উপলক্ষে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল ৬ টায় জাতিয় পতাকা উত্তোলন, বাদ যোহর জাতির পিতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠান এবং বাদ আসর রোজাদারদের মাঝে ইফতার বিতরণ।
ফকিরহাটে গরু চুরির আতঙ্কে দরিদ্র খামারী,দুইদিনে ৭টি চুরি
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার সর্বত্র গরু চুরির হিড়িক পড়েছে। দুইদিনে তিনটি খামার হতে ৭টি গরু চুরি হয়েছে। অন্য খামারী ও কৃষক পরিবারের একমাত্র আয়ের উৎস গবাদি পশু চুরির ভয়ে চরম আতঙ্কে তাদের দিন কাটছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৯ মার্চ) ভোর রাতে উপজেলার পাগলাশ্যামনগর গ্রামের গণি মিয়ার বাড়ি থেকে দুই লাখ টাকা মূল্যের ৩টি গরু চুরি হয়েছে। এছাড়া দুই দিনে উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামের শেখ আহম্মদ আলীর আড়াই লাখ টাকা মূল্যের ৩টি শাহীওয়াল জাতের গরু ও ভট্টবালিয়াঘাটা থেকে ষাট হাজার টাকা মূল্যের ১টি গরু চুরি করে নিয়ে গেছে চোরচক্রের সদস্যরা। গরুর খামারী শেখ আহম্মদ আলী জানান, তিনি আনুমানিক রাত ৩টার দিকে পিকআপ ভ্যানের শব্দ শুনে জেগে ওঠেন। এরপর বাইরে বেড়িয়ে দেখেন তার গোয়াল ঘরে থাকা তিনটি গরু চুরি হয়ে গেছে। গোয়াল ঘরের খোলা দরজার কাছে ভাঙ্গা তালা পড়ে রয়েছে। গরুগুলো চোরচক্র পিকআপে করে নিয়ে থাকতে পারে বলে তিনি সন্দেহ করেন। পাগলাশ্যাম নগর গ্রামের গরু খামারী মোস্তাফা হাসান, পিলজংগ গ্রামের শওকত আলীসহ কয়েকজন গরু খামারী জানান, একাধিক গরু চুরি হওয়ায় তারা নিজেদের পালিত গরু গুলো নিয়ে আতঙ্কে আছেন। রাত ১২টা থেকে ভোররাত পর্যন্ত উপজেলায় কোন পিকআপ ও কাটা ট্যাম্পু ঢুকলে তাদের আইন-শৃঙ্খলা রক্ষাকরী বাহিনী গ্রেপ্তার করলে চোর চক্র ধরা পরবে বলে তারা দাবী করেন। ফকিরহাট মডেল থানা পুলিশের (ওসি) মো. আশরাফুল আলম বলেন, যে সব গরু চুরি হচ্ছে সে সব গোয়ালের সাথে পাকা রাস্তা রয়েছে। হাইওয়ে কাছে থাকায় সহজেই গরুগুলো চুরি করে নিয়ে যাচ্ছে চোরচক্র। পুলিশ খামারীদের সচেতন করছে এবং চোরচক্র গ্রেপ্তারে কাজ করছে বলেও তিনি জানান।
ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের করুন মৃত্যু
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. লুৎফর শেখ (৫২) নামের এক কৃষকের করুন মৃত্যু হয়েছে। উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের কামটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত লুৎফর শেখ কামটা গ্রামের মৃত আ. মজিদ শেখের ছেলে। পুলিশ জানায়, শনিবার (৯মার্চ) দুপুর ২টার দিকে লুৎফর শেখ কামটার বিল থেকে ঘাষ কেটে বাড়ি ফিরছিলেন। এসময় হাত ধোয়ার জন্য তিনি একটি গর্তে নামেন। সেখানে আশ্বাব আলী নামের এক ব্যক্তির জমিতে পানি দেওয়ার জন্য মটর বসানো ছিল। সেই মটরের জোড়া তারে অসতর্কতাবসতঃ লুৎফর শেখের হাত লাগলে তিনি বিদ্যুতায়িত হন। স্থানয়ীরা টের পেয়ে তাঁকে উদ্ধার করে উপজেলা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে থানা পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী করেন। পরে মরদেহ উদ্ধার করে। ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো. আশরাফুল আলম বলেন, ময়না তদন্তের জন্য মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। #
ফকিরহাটে ২১ বোতল ফেন্সিডিল সহ মাদক কারবারি র্যাবের হাতে আটক
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট বিশ্ব রোড মোড় এলাকা থেকে ২১ বোতল ফেন্সিডিল সহ আরিফুর রহমান (২৯) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন খুলনা র্যাব-৬ এর একটি দল। অভিযানে গ্রেপ্তার হওয়া মাদক কারবারির ব্যবহৃত মটর সাইকেলটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আরিফুর রহমান খুলনা জেলার পাইকগাছা উপজেলার চাঁদখালী গ্রামের আ. ছালামের ছেলে। তাকে শুক্রবার রাতে ফকিরহাট থানায় সোর্পদ করা হয়েছে। র্যাব-৬ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা র্যাব-৬ এর একটি অভিযানিক দল শুক্রবার দুপুরের দিকে ফকিরহাট বিশ্বরোড মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক কারবারি আরিফুর রহমানকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ২১ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো.আশরাফুল আলম বলেন, র্যাবের হাতে ফেন্সিডিল সহ গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। শনিবার (৯ র্মাচ) সকালে তাকে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। #
দাকোপে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে যুগলদের মাছ ধরা ও শিশুদের চিত্রঅংকন প্রতিযোগিতা
দাকোপ প্রতিনিধি
দাকোপের পানখালী ইউনিয়নের বারুইখালী গ্রামের প্রণবমঠ প্রাঙ্গনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ অুনষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মার্চ ২০২৪) সকাল ১০টায় কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য অধিদপ্তরের উদ্ধতন কর্মকর্তা ও প্রকল্প পরিচালক সমীর কুমার সরকার। দাকোপ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার যৌথ উদ্যোগে এবং গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসালিটি (জিইএফ) এর অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।
অনুষ্ঠানে গ্রামীন নারীদের সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে উপস্থিত নারীগণ সকল সামাজিক বাধা পেরিয়ে উন্নয়নের সোপানে পা রাখার জন্য অভিমত ব্যক্ত করেন। এই অনুষ্ঠানে চিলড্রেন পার্ক স্কুলের ১৫জন ছাত্র-ছাত্রী সৃষ্টিশীল নারী উন্নয়ন ও নারীদের চ্যালেঞ্জ নিয়ে একটি চিত্রঅংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তাদের আকাঁ ৩৫টি ছবি প্রদর্শিত হয়। এছাড়াও নারী-পুরুষ যুগলদের নিয়ে ৭টি রেপলিকা পুুকুরে মাছ ধরার উপর একটি আনন্দময় প্রতিযোগিতা ও অংশগ্রহণকারী সকল শিশুকে সম্মাননা স্মারক এবং প্রতিযোগিতায় অংশগ্রহনকারী নারী-পুরুষ ৭ যুগলকে বিশেষ পুরস্কারে ঘোষিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ডেপুটি এফএওআর দিয়া সানিয়ু। বিশেষ অতিথির বক্তৃতা করেন সিনিয়র টেকনিক্যাল অ্যাডভাইজার মুছাবি নরম্যান, ন্যাশনাল প্রজেক্ট কো- অর্ডিনেটর ড. মোঃ আবুল হাছানাত, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রণজিৎ কুমার। সভায় যৌথভাবে সঞ্চালন করেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার জাতীয় পর্যায়ের কনসালটেন্ট হেনা বাড়ুই, মাছুদুর রহমান ও রফিকুল ইসলাম খান।
দাকোপে এএস ডি,ডি ডব্লুউ উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবসের র্যালি ও সমাবেশ
দাকোপ প্রতিনিধি
দাকোপে বে-সরকারী উন্নয়ন সংস্থা এ,এস,ডি,ডিডব্লুউ আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ পালন উপলক্ষে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ক্রিশ্চিয়ান এইডের অর্থায়ানে ও এনজিএফ এর কারিগরি সহযোগীতায় শুক্রবার সকাল ১০ টায় এ লক্ষে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে দাকোপ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে সভায় যোগদান করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-১ আসনের সংসদ সদস্য ননী গোপাল মন্ডল। বিশেষ অতিথির বক্তৃতা করেন থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হক, দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ^াস, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অসিত বরণ সাহা, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ জি এম কামরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন নারী নেত্রী জয়ন্তী রানী সরদার ফরিদা খানন, এ,এস,ডি,ডিডব্লুউ কনিকা বৈরাগী, নারীনেত্রী পলাশী দাস, রূপালী দাস, শাহানাজ বেগম প্রমুখ। সভাটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা। এবারের প্রতিপাদ্য “নারীর সমঅধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ”।
ঐতিহ্যবাহী সরকারি বিএল কলেজের ইংরেজি বিভাগের শতবর্ষ উদযাপনের প্রথম প্রস্তুতি সভা
খবর বিজ্ঞপ্তি
দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী শতবর্ষী বিদ্যাপীঠ সরকারি ব্রজলাল (বিএল) কলেজের ইংরেজি বিভাগের শতবর্ষ উদযাপনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় কলেজের সেমিনার কক্ষে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান রোকসানা খানমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। আগামী ৪ মে শনিবার কলেজ ক্যাম্পাসে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। উক্ত প্রোগ্রামের বিভিন্ন বিষয় নিয়ে তিনি উপস্থিত বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের দিক নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠান সফল করতে তিনি প্রাক্তন ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থীদের উপস্থিতি ও তাদের অংশগ্রহণে একটি সফল প্রোগ্রাম আয়োজনের জন্য সকলকে আহবান করেন। ইংরেজি বিভাগের বিভিন্ন ব্যাচের যৌথ আয়োজনে গতবছর অনুষ্ঠিত ২য় পুর্নমিলনী সফল আয়োজনের জন্য তিনি প্রাক্তন শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক দীপংকর কুমার ঘোষ, সহযোগী অধ্যাপক সীমা চৌধুরী, সহকারী অধ্যাপক মো. মামুন সরদার, সহকারী অধ্যাপক মাহবুবা নাসরিন, সহকারী অধ্যাপক মো. হারুন অর রশীদ, সহকারী অধ্যাপক মোসা. রাবেয়া খাতুন, প্রভাষক জয়দেব দত্ত, প্রভাষক শেখ মতিউর রহমান, প্রভাষক আসমাউল হুসনাসহ ৯৮-৯৯ সেশনের নাজমুস সাকিব, এস এস সফিউল আজম হিরণ, ৯৯-০০ সেশনের মো. রবিউল ইসলাম লিটন, মো. রফিক উল ইসলাম রনি, মো. আনছারুজ্জামান, ০০-০১ সেশনের শেখ ইমরান হোসেন, ০২-০৩ সেশনের মো. সাইদুর রহমানসহ আরো অনেকে।
খুলনা জেলা জাতীয় পার্টির নেতার ইন্তেকালে শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা জাতীয় পার্টির নেতা ও চালনা পৌরসভা জাতীয় পার্টির সভাপতি মোঃ জোনাব আলী গাজী (৮০) বার্ধক্যজনীত কারণে চালনা ৯ নম্বর ওয়ার্ডের নিজ বাসভবনে গত সোমবার রাত ১.৩০ ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি……….. রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করে ও তার শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু, এ্যাড. মহানন্দ সরকার, এম হাদিউজ্জামান, আব্দুল্লাহ আল মামুন, শেখ মোঃ জাহাঙ্গীর হোসেন, মোস্তফা কামাল জাহাঙ্গীর, মোস্তফা শফিকুল ইসলাম ঢালী, আব্দুল ওয়াদুদ মোড়ল, এ্যাড. অচিন্ত্য কুমার দাস, শেখ নাজমুল কবির সাদি, তৈমুর হোসেন শাহিন, শাহ লায়েকউল্লহ, অধ্যাপক গাউছুল আজম, ফরহাদ আহমেদ, আশরাফুল ইসলাম সেলিম, মোঃ নজরুল ইসলাম, এ্যাড. লুৎফর রহমান, মোঃ তোবারক হোসেন তপু, শেখ সদর উদ্দিন, ডাঃ সৈয়দ আবুল কাশেম, শাহজাহান আলী সাজু, শহিদুল ইসলাম খোকন, মোঃ ইসহাক মেম্বার, এস এম এরশাদুজ্জামান ডলার, মোঃ শফিকুল ইসলাম বাচ্চু রহমত আলী খান, আব্দুস সবুর মাস্টার, সরদার জিয়াউল হক, মোঃ সাঈদ মোড়ল, মোঃ মাসুম হায়দার, মল্লিক হাসান উজ্জামান, মোঃ রাজ্জাক হাওলাদার, কাজী শহিদুল কাদির উৎসব, প্রিন্স হোসেন কালু, মোঃ গাজী খোকন, শহীদ হাওলাদার, মোঃ ইসমাইল খান টিপু, মাজহার জোয়ারদার পান, মোঃ শাহাবুদ্দিন আহমেদ, মোঃ এজাজ আহমেদ, অপূর্ব দত্ত নেকু, মোঃ রাসেল হোসেন, মোস্তফা কামাল রিপন, ফরিদা ইয়াসমিন, শাহনাজ পারভীন, এস এম মামুনুর রশীদ, হাসানুর রশিদ রাসেল প্রমূখ।
কয়রায় উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা
কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা গতকাল শনিবার (৯ মার্চ) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার বিএম তারিক-উজ-জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন বানিজ্য মন্ত্রনালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বানিজ্য মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ড.মোঃ আলম মোস্তফা, ব্লু ইকোনমি সেল জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপ-সচিব মোঃ আশরাফ হোসেন , বিএডিসি কৃষি মন্ত্রনালয়ের প্রধান মনিটরিং মোঃ আঃ ছাত্তার গাজী, কয়রা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম ও কয়রা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজা। মত বিনিময় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ কুমার সানা, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম, কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিশীত রঞ্জন মিস্ত্রি, উপজেলা কৃষি অফিসার আব্দুল্যাহ আল মামুন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রোজাউল করিম, সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান, খুলনা জেলা পরিষদের সদস্য আব্দুল্যাহ আল মামুন লাভলু, উপজেলা প্রকৌশলী মোঃ দারুল হুদা, শিক্ষা অফিসার তপন কুমার বর্মন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, পাউবোর সেকশন অফিসার মশিউল আবেদীন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হরষিত রায়, পল্লী বিদ্যুৎতের এজিএম মোঃ কায়ছার আলী, ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, প্রভাষক শাহনেওয়াজ শিকারী,মোঃ জিয়াউর রহমান জুয়েল, মোঃ আব্দুল্যাহ আল মাহমুদ, আলহাজ্ব সরদার নুরুল ইসলাম কোম্পানি, মোঃ আছের আলী মোড়ল, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম,বিআরডিবির চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইয়াকুব আলী প্রমুখ। মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
লোহাগড়ায় সংঘর্ষে আহত ব্যক্তির ৪ দিন পর মৃত্যু
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা চৌরাস্তায় বাস কাউন্টারের সামনে দুপক্ষের সংঘর্ষে আহত হুমায়ুন ঠাকুরের (৫০) মৃত্যু হয়েছে। শনিবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে, গত মঙ্গলবার রাতে উপজেলার লক্ষীপাশা চৌরাস্তা ঢাকা বাস কাউন্টারের সামনে সংঘর্ষের ঘটনায় গুরুতর জখম হন তিনি। হুমায়ুন ঠাকুর লোহাগড়া পৌরসভার কচুবাড়িয়া গ্রামের বাসিন্দা।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায়। তিনি বলেন, সংঘর্ষের ঘটনার পরদিন বুধবার থানায় একটি মারামারির মামলা হয়। যা এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে। মামলার পরে পুলিশ লোহাগড়া পৌরসভার রাজুপুর গ্রামের হায়াতুর শেখ ও হামীম শেখকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, এক ভ্যান চালককে মারধরের জেরে গত মঙ্গলবার রাতে ঢাকা কাউন্টারের সামনে উপজেলার রাজাপুর ও কচুবাড়িয়া এলাকার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আব্দুল্লাহ ঠাকুর ওরফে শিপলা ও তাঁর বাবা হুমায়ুন ঠাকুর ও রুমান কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। হুমায়ুন ঠাকুরের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মা-বাবাকে ভরণপোষণ না দেওয়ার মামলায় ছেলে কারাগারে
পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার পাটকেলঘাটায় মা-বাবাকে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার মামলায় উৎপল সাহা (৪২) নামের এক যুবককে গতকাল শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
যুবককে গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ। তিনি বলেন, ‘মা-বাবাকে ভরণপোষণ দিতে অস্বীকৃতির অপরাধে উৎপল সাহাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বাবার করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার সকালে আসামিকে আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’
গতকাল শুক্রবার সন্ধ্যায় উৎপল সাহাকে পাটকেলঘাটা বাজারের পল্লী বিদ্যুৎ রোডের বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি জেলার তালা উপজেলার মাগুরা ইউনিয়নের দিনবন্ধু সাহার ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ২০২২ সালে উৎপল সাহার স্ত্রী মৌসুমী সাহা আত্মহত্যা করেন বলে অভিযোগ ওঠে। পরে এ ঘটনায় উৎপল সাহার করা মামলায় তাঁর মা-বাবা কারাগারে যান। পরে পাটকেলঘাটা বাজারের বাড়ি দখল করে নেন এবং বেশ কয়েক দিন আগে মা-বাবার কাছে পুনরায় সম্পত্তি দাবি করেন উৎপল সাহা। এ কথা না শোনার কারণে তিনি বৃদ্ধ মা-বাবার ভরণপোষণ বন্ধ করেন এবং শারীরিক ও মানসিক নির্যাতন করছিলেন।
ছেলের নির্যাতন সইতে না পেরে দিনবন্ধু সাহা গতকাল শুক্রবার পাটকেলঘাটা থানায় একটি মামলা করেন। ওই মামলায় পুলিশ উৎপল সাহাকে গ্রেপ্তার করে।
ব্যবসায়ীর হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে বেলায়েত হোসেন শেখ (৬০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে এবং পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ী ওই গ্রামের অন্নাত আলী শেখের ছেলে। গুরুতর জখম অবস্থায় বেলায়েত হোসেনকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
জানা গেছে, বেলায়েত হোসেন ও তার ভাতিজা শুক্রবার রাতে নীজ গ্রাম থেকে পিরোজপুরের উদ্দেশে রওয়ানা হলে পথিমধ্যে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা বেলায়েত হোসেনের ডান হাত ও ডান পা গুড়িয়ে দিয়েছে। ডান হাতের একটি আঙুলও বিচ্ছিন্ন হয়েছে বলে প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে। কী কারণে কারা এ হামলার ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, মারপিটের খবর পেয়ে ঘটপনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য পেতে সময় লাগবে।
সরল বিশ্বাসে দিলেন সাদা চেক, ৫ লাখের স্থলে লিখলেন ৫০ লাখ
ঝিনাইদহ প্রতিনিধি
সই করা একটি সাদা চেকে ৫ লাখ টাকার স্থলে ৫০ লাখ টাকা বসিয়ে মামলা হয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী একটি পরিবার। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের আরাপপুরে।
ভুক্তভোগী পরিবারের দাবি, সম্পর্কের সূত্র ধরে লেনদেন হয় মেয়ের পিতা ও মেয়ের শ্বশুরের মধ্যে কিন্তু মাত্র ৫ লাখ টাকার লেনদেনের প্রমাণ হিসেবে মেয়ের বাবা সই করা একটি সাদা চেক দেন বেয়াই মঞ্জুর হাসান মাসুদকে। সম্পর্কের টানাপোড়েনে সেই সাদা চেকটায় কাল হয়ে দাঁড়িয়েছে মেয়েটির পরিবারের। পরিবারের অভিযোগ- বিশেষ প্রয়োজনে ৪ লক্ষ ৮৮ হাজার টাকা তার মেয়ের শ্বশুরের থেকে নিলেও সে সময় তাকে দিয়েছিলেন সই করা একটি সাদা চেক। পরবর্তীতে কৃষি ব্যাংকের মাধ্যমে পরিশোধও করা হয়েছে সেই টাকা! তারপরও সই করা সাদা চেকে ৫০ লাখ টাকার বিশাল অঙ্ক বসিয়ে মামলা করেন মেয়ের শ্বশুরবাড়ির লোকজন।
এ ছাড়াও যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে মারধর করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ঝিনাইদহের মঞ্জুর হাসান মাসুদের পুত্র মো. অর্নব ইবনে হাসানের বিরুদ্ধে। তার বিরুদ্ধে আরও অভিযোগ উঠেছে, স্ত্রীর অনুমতি ছাড়াই তিনি আরেকটি বিয়ে করেছেন এবং প্রথম স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেওয়ার সময় রেখে দেওয়া হয় তার গহনা, স্কুল পাসের মূল সার্টিফিকেট, পাসপোর্টসহ ব্যবহারিক জিনিসপত্র। এমনকি ২য় বিয়ে করার সময় স্ত্রীর গলায় যে স্বর্ণের হার পরিয়ে দেওয়া হয়েছে সেটাও প্রথম স্ত্রীর বলে দাবি করেন প্রথম স্ত্রীর পরিবারের পক্ষ থেকে।
ভুক্তভোগী নারীর পরিবার সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৯ আগস্ট ঝিনাইদহের আরাপপুরের বাসিন্দা মো. মঞ্জুর হাসান মাসুদের ছেলে মো. অর্নব ইবনে হাসানের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় ওই নারীর। ওই নারী চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের জিবনা গ্রামের মহিউদ্দীন বকুলের কন্যা। মোটর গাড়ির ব্যবসার সুবাদে স্ত্রী ও পরিবারসহ ঢাকাতে বসবাস করতেন অর্নব ইবনে হাসান। বিবাহের কয়েকদিন পরে স্ত্রীকে নিয়ে হানিমুনে ভারতেও যান তিনি। বিবাহের দুই মাস পর অন্তঃসত্ত্বা হন ওই গৃহবধূ। তারপর থেকেই যৌতুকের টাকার দাবি করে আসছিলেন অর্নব ইবনে হাসান ও তার পিতা মঞ্জুর হাসান মাসুদ। যৌতুকের টাকা দিতে না পারায় অমানুষিক নির্যাতনের শিকার হয়ে আসছিলেন ওই গৃহবধূ।
ভুক্তভোগী ওই গৃহবধূ জানান, আমাদের পারিবারিকভাবে বিয়ে হয়েছিল। বিয়ের পরে আমরা একমাস ভালো ছিলাম। আমার হানিমুনেও গেছিলাম ভারতে। সেখান থেকে ফিরে আসার পরে আমার স্বামী ও শ্বশুরের আচরণ পাল্টে যেতে থাকে। তারা সবসময় আমাকে নানানভাবে হেনস্তা ও নির্যাতন করত টাকার জন্য। আমার পরিবারের সাধ্য অনুযায়ী বেশ কয়েকবার স্বামী ও শ্বশুরকে টাকাও দিয়েছে আমার পরিবার। পরে আমার স্বামী হাসান ও শ্বশুর মঞ্জুর হাসান মাসুদের চাহিদা বাড়তে থাকে। একসময়ে আমার পরিবার টাকা দিতে না পারায় আমার ওপর অমানুষিক নির্যাতন শুরু করে আমার শ্বশুর, শাশুড়ি ও তার ছেলে। আমাকে কয়েকবার তারা হত্যারও চেষ্টা করেছে। আমাকে হত্যার জন্য আমার গলায় লাইলনের দড়ি পেঁচিয়ে বাথরুমের হ্যাঙ্গারের সঙ্গে ঝুলিয়ে দিয়েছিল। সেখান থেকে আমাকে পাশের বাসার লোকজন ও বাসার গাড়িচালক উদ্ধার করে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি করেন। এই ঘটনার পরে তারা আমার বাবাকে ঢাকাতে খবর দিয়ে নিয়ে যায়। সেখানে আমার বাবাকে ও আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে একটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করে নিয়ে আমার বিবাহের সমস্ত জিনিসপত্র, স্বর্ণালংকার রেখে দিয়ে আমাকে তাদের বাসা থেকে বের করে দেয়। তারপর থেকে তারা আমার আর কোনো খোঁজখবর রাখে নাই। আমার পরিবার থেকে অনেক চেষ্টা করেছে আমাদের সংসারটি ঠিক করার জন্য কিন্তু তাদের পরিবার থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তারপরে আমার একটি কন্যাসন্তান হয়েছে, তাকেও তারা কোনোদিন দেখতে আসেনি। পরে জানতে পারি আমার স্বামী অর্নব হাসান আমাকে তালাক দিয়েছে এবং আমাদের কাছ থেকে স্বাক্ষর করে নেওয়া একটি সাদা স্ট্যাম্প ও অন্য স্ট্যাম্প ভেন্ডর থেকে ক্রয়কৃত দুটি আলাদা স্ট্যাম্পে আমার স্বাক্ষর জাল করে আমার স্বামীর সঙ্গে সংসার না করার অঙ্গীকারনামা তৈরি করেছে। পরবর্তীতে আমরা চুয়াডাঙ্গা কোর্টে একটি স্ট্যাম্প জালিয়াতির মামলা করি। সেই মামলা এখন বিচারাধীন আছে। কোর্ট আমার স্বাক্ষর ফরেনসিক ল্যাবে পরীক্ষা করে, সেখানে স্বাক্ষর জালিয়াতির বিষয়টি প্রমাণিত হয়েছে।
ওই গৃহবধূর বাবা মহিউদ্দীন বকুল বলেন, আমার মেয়েকে ২০১৯ সালের ১৯ আগস্ট পারিবারিক বিয়ে দিয়েছিলাম। বিয়ে দেওয়ার সময় আমাদের পক্ষ থেকে কোনো কিছু দেওয়ার কথা না থাকলেও আমরা আমাদের সাধ্যমতো জিনিসপত্র দিয়েছিলাম। যাতে, বিয়ের পরে আমার মেয়ে সেখানে ভালো থাকে। মেয়ের বিয়ের সময় আমি অর্থনৈতিক সংকটে পড়লে মেয়ের বিয়ের ঘটক মো. সেলিম মঞ্জুর হাসান মাসুদের কাছ থেকে আমাকে ৪ লাখ ৮৮ হাজার টাকা নিয়ে দেয়। টাকার পরিবর্তে আমি তাদের সরল বিশ্বাসে একটি সাদা চেক দেই। পরে তাদেরকে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে আরও ১২ হাজার টাকা বেশি দিয়ে মোট ৫ লাখ টাকা পরিশোধ করেছি। যার সমস্ত প্রমাণাদি আমাদের কাছে আছে। কিন্তু বিয়ের এক মাস পর থেকেই তাদের সুর বদলাতে থাকে। তারা আমাদের ওপর প্রতিনিয়ত চাপ দিতে থাকে টাকার জন্য এবং আমার মেয়েকে নানাভাবে অত্যাচার নির্যাতন করতে থাকে। পরে যৌতুকের টাকা দিতে না পারায়, তারা আমাকে ঢাকায় ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে একটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নিয়ে আমার মেয়েকে এক কাপড়ে আমার সঙ্গে গ্রামে পাঠিয়ে দেয়। তারপর থেকে আজ পর্যন্ত তারা আমার মেয়ের কোনো খোঁজখবর রাখেনি। এ বিষয়ে আমি আইনগত ব্যবস্থা নিতে গিয়ে দেখি আমার দেওয়া চেকে তারা ৫০ লাখ টাকা লিখে আমার বিরুদ্ধে উল্টো কোর্টে মামলা দিয়েছেন। আমি তাদের কাছ থেকে ব্যবসার কাজের জন্য ৭৮ লাখ টাকা নিয়েছি এমন একটি স্ট্যাম্পে আমার স্বাক্ষর জাল করে টাকা পরিশোধের অঙ্গীকারনামা তৈরি করেছে। সেখানে তারা উল্লেখ করেছে আমি ৭৮ লাখ টাকার মধ্যে ২৮ লাখ টাকা পরিশোধ করেছি, বাকি ৫০ লাখ টাকাও পরিশোধ করব। অথচ তাদের আমি কোনো টাকা দেইনি। তারা যে আমার কাছ থেকে ২৮ লাখ টাকা নিয়েছেন তার কোনো ডকুমেন্টস তাদের কাছে নেই বা আমি তাদেরকে কীভাবে ২৮ লাখ টাকা পরিশোধ করেছি তা আমি নিজেই জানি না। তারা তাদের অপকর্মের শাস্তির ভয়ে আমাদের বিরুদ্ধে এমন মিথ্যা ও বানোয়াট কাজকর্ম করে বেড়াচ্ছে।
অভিযোগের বিষয়ে ওই নারীর শ্বশুর মঞ্জুর হাসান মাসুদের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, মহিউদ্দিন বকুলের মেয়ের সঙ্গে আমার ছেলের বিবাহ দিয়েছিলাম। পরে ছাড়াছাড়ি হয়ে যায়। বৈবাহিক কালীন সময়ে মহিউদ্দিন বকুল আমার কাছ থেকে বিভিন্ন সময়ে ৭৮ লাখ টাকা ধার নেন। ৭৮ লাখ টাকার মধ্যে নগদ ৫ লাখ দিয়েছেন, একটি গাড়ি বাবদ ২৩ লাখ টাকা দিয়েছেন। বাকি ৫০ লাখ টাকার জন্য আমাকে একটি চেক দিয়েছিলেন। কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা না থাকায় চেকটি ডিজঅনার হয়। বর্তমানে এ বিষয়টি নিয়ে কোর্টে মামলা চলমান রয়েছে।
স্ট্যাম্প জালিয়াতির মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়টি সঠিক নয়। স্বাক্ষর জালিয়াতির বিষয়টি সঠিকভাবে তদন্ত হয় নাই। এ বিষয়ে আমরা আদালতে বলেছি, এই স্বাক্ষরটি পুনরায় ফরেনসিকের জন্য। তবে মঞ্জুর হাসান মাসুদ তার বিয়াই বকুলকে এত বিশাল অঙ্কের টাকা কবে কীভাবে দিয়েছিলেন জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।
খুবির গণিত ডিসিপ্লিনের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন: সভাপতি আনিস ও সাধারণ সম্পাদক মামুন
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আগামী দুই বছরের জন্য ডিসিপ্লিনের ০১ ব্যাচের শিক্ষার্থী ও অর্থ মন্ত্রণালয়ের ইআরডি আইআইএফসির অতিরিক্ত পরিচালক মুন্সী শহীদ আনিসকে সভাপতি এবং ০৪ ব্যাচের শিক্ষার্থী ও খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের সংস্থাপন-০৩ শাখা প্রধান উপ-রেজিস্ট্রার মো. আব্দুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। গতকাল শনিবার ডিসিপ্লিনের অ্যালামনাইদের পুনর্মিলনী অনুষ্ঠানে সকল অ্যালামনাইদের পক্ষ থেকে এ কমিটি ঘোষণা করেন ’৯৯ ব্যাচের শিক্ষার্থী ও বর্তমানে একই ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. আরিফুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের অ্যালামনাই ও শিক্ষক, খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ আলম, গণিত ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মুন্নুজাহান আরা, সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম, প্রফেসর ড. সর্দার ফিরোজ আহম্মেদ, প্রফেসর ড. আজমল হুদা।
কমিটি ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অ্যালামনাইদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একই অনুষ্ঠানে গণিত ডিসিপ্লিনের অ্যালামনাই ও শিক্ষক প্রফেসর ড. মাহমুদ আলম খুলনার খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হওয়ায় তাঁকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এস এস কলেজের পক্ষ থেকে সংসদ সদস্য এনামুল হক বাবুলকে সংবর্ধনা
তামিম আহমেদ মনির।।
যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী এস এস কলেজের পক্ষ থেকে যশোর -৪আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক বাবুলকে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সকালে মাননীয় সংসদ সদস্যর নিজ বাস ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এস এস কলেজের উপদেষ্টা সদস্য ও জেলা পরিষদ সদস্য আব্দুর রউফ মোল্লা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, প্রেমবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, এস এস কলেজের সভাপতি নজরুল ইসলাম সরদার, অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম,বিশিষ্ট রাজনীতি ও সামাজিক ব্যক্তি জুবাইদা নাজনীন, শিক্ষা প্রতিনিধি শাকিল আহমেদ, শিক্ষক মোছাঃ তাছলিমা খাতুন, মানিক লাল মন্ডল, জুলফিকার আলি, অসিম কুমার মল্লিক, মনিরুজ্জামান,তরিকুল ইসলাম প্রমুখ। এসময় মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক বাবুল ধোপাদী এস এস কলেজ এমপিও ভুক্ত করার জন্য সার্বিক সহযোগিতা করবেন বলে উপস্থিত নেতৃবৃন্দকে আসস্ত করেন।
নগরীর প্রবেশদ্বার গল্লামারিতে লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ
মাহে রমজানেও জনদাবিতে রাজপথে এবং ঘরগোছানোর কাজ করবে জেলা বিএনপি
খবর বিজ্ঞপ্তি।।
বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খুলনা জেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেছে বিএনপি। শনিবার (০৯ মার্চ) দুপুরে বটিয়াঘাটা উপজেলাধীন গল্লামারী এলাকায় লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করে দলটি। পরে নগরীর বিভিন্ন সড়ক-মার্কেটে গণসংযোগ করেন নেতৃবৃন্দ। আসন্ন মাহে রমজানের পবিত্রতা রক্ষার আহবান জানিয়ে নেতৃবৃন্দ বলেছেন, দ্রব্যমুল্যের অগ্নিমুল্যের কারণে আ’লীগের পদধারী ক্যাডার বাহিনী ব্যতীত সাধারণ মানুষের নাভিশ^াস চলছে। দলের অসংখ্য নেতাকর্মী এখনো কারাগারে বা মামলায় জর্জরিত। তবুও রমজানে মানুষের কষ্টলাঘবে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে সাধ্যমতো সহযোগিতা করতে হবে। জনগুরুত্বপূর্ণ ইস্যুতে জনগনের সাথে থেকেই রাজপথে এবং একই সাথে ঘরগোছানোর কাজ করতে হবে। লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত পথসভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।
খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব আমীর এজাজ খানের সভাপতিত্বে সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পীর সঞ্চালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী জুলু, মোল্লা খাইরুল ইসলাম, মোল্লা মোশারফ হোসেন মফিজ, মোঃ তৈয়েবুর রহমান, এসএম শামীম কবির, কেএম আশরাফুল আলম নান্নু ও মোঃ এনামুল হক সজল, বিএনপি নেতা খাইরুল ইসলাম খান জনি, শেখ হাফিজুর রহমান, খন্দকার ফারুক হোসেন, আব্দুল মান্নান খান, মোহাম্মদ কবির হোসেন, আব্দুল মান্নান মিস্ত্রি, খান ইসমাইল হোসেন, মেহেদী হাসান মিন্টু, আতাউর রহমান রুনু, আব্দুল্লাহেল কাফি সখা, মোল্লা আইয়ুব হোসেন, আনোয়ার হোসেন আনো, মোঃ জাবির আলী, মোঃ শফিকুল ইসলাম বাচ্চু, মোঃ মাসুম বিল্লাহ, মাহমুদ আলম লোটাস, মোঃ আসাবুর রহমান, মোঃ শহিদুল ইসলাম ও মোঃ ইসমাইল হোসেন খান প্রমুখ।
বিদ্যুৎ, গ্যাস, জ্বালানী ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে খুলনা জেলা বিএনপি। ধারাবাহিকভাবে জনগুরুত্বপূর্ণ দাবিসমূহ নিয়ে খুলনা জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৌরসভা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে গণসংযোগ করবে। একই সাথে সাংগঠনিক শক্তিবৃদ্ধির লক্ষ্যে ঘরগোছানোর কাজে হাত দেবে খুলনা জেলা বিএনপি।
জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান বলেছেন, আগামী মঙ্গলবার থেকে রোজা শুরু হবে। অথচ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। এ অবৈধ সরকারের আমলে কোনো জিনিসপত্রের দাম কমেনি। সরকার মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে বিদ্যুৎ-জ্বালানি-গ্যাসের দাম বাড়িয়েছে।
তিনি আরও বলেন, বিগত ২০০৬ সালে কাঁচা তরিতরকারির কত ছিল আর এখন কত? বেগুনের কেজি ৮০ টাকা কচুমুখির ১০০ টাকা কেজিতে কিনতে হচ্ছে। মাছ মাংস ডাল চিনি এমনকি শাক সবজির দামও অস্বাভাবিক। অভিধর সরকারের মন্ত্রীরা মিডিয়ার মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের কথা বলছে। কোনো দ্রব্যের মূল্য কি কমেছে? এ জন্য দেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। আমরা যতদিন পর্যন্ত এ সরকারকে পদ থেকে বাধ্য করাতে না পারবো, ততোদিন পর্যন্ত জনগণকে সঙ্গে নিয়ে মাঠে থাকবো। আমাদের এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে হয়েছে। আগামীতেও আমাদের কর্মসূচি ইউনিয়নে ইউনিয়নে দেয়া হবে। সেই কর্মসূচি সফল করার লক্ষ্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
বীর মুক্তিযোদ্ধা কমরেড ফিরোজ আহমেদের স্মরণসভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সাবেক কেন্দ্রীয় সদস্য, খুলনা মহানগরের সাবেক সভাপতি, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা, বিএল কলেজের সাবেক ভিপি, প্রখ্যাত শ্রমিকনেতা, বার বার নির্বাচিত খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, নাগরিকনেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড এ্যাড. ফিরোজ আহমেদের ১০ম মৃত্যুবার্ষিকীতে সিপিবি মহানগরীর উদ্যোগে ৯ মার্চ ’২৪ সন্ধ্যা ৬টায় পার্টির কার্যালয়ে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভার শুরুতে কমরেড ফিরোজ আহমেদের প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সিপিবি মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড এইচ এম শাহাদাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ্যাড. নিত্যানন্দ ঢালী’র সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি কমরেড ডা. মনোজ দাশ, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড সুতপা বেদজ্ঞ। আরও উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড নিতাই পাল, সাধারণ সম্পাদক কমরেড অধ্যাপক সঞ্জয় সাহা, সদর থানা সাধারণ সম্পাদক কমরেড সাইদুর রহমান বাব,ু খালিশপুর থানা কমিটির সভাপতি কমরেড হুমায়ুন কবির, সিপিবি নেতা কমরেড রঙ্গলাল মৃধা, কমরেড পলাশ দাস, কমরেড এড. খান আজরফ হোসেন মামুন, কমরেড বীর মুক্তিযোদ্ধা সরকার ভূষণ চন্দ্র তরুণ, কমরেড এড. সুব্রত কুণ্ডু, কমরেড জাহানারা আক্তারী, যুবনেতা ধীমান বিশ্বাস, আফজাল হোসেন রাজু, মৌফারশের আলম লেনিন, ছাত্রনেতা নাহিদ হাসান প্রমুখ। সভায় বক্তারা বলেন, কমরেড ফিরোজ আহমেদ ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত পরবর্তীতে পার্টির সদস্য পদ প্রাপ্ত হয়। শ্রমিক সংগঠনের সাথে যুক্ত হয়ে তিনি নিরলসভাবে কাজ করেছেন। তিনি গণমানুষের নেতা ছিলেন। তাঁর আদর্শের প্রতি শ্রদ্ধা রেখে ভবিষ্যতে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
রূপসায় কলেজ শিক্ষার্থীকে ইভটিজিং, অধ্যক্ষ লাঞ্ছিত : থানায় অভিযোগ
রূপসা প্রতিনিধি
রূপসা ডিগ্রি কলেজের শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করার অভিযোগ উঠেছে। এতে বাধা দেওয়ায় কলেজ অধ্যক্ষ লাঞ্ছিত হয়েছেন। এঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী থানায় লিখিত অভিযোগ করেছে। ০৯ মার্চ সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
অভিযোগে জানা গেছে, বাগেরহাটের রামপাল উপজেলা পল্লীর শ্রাবন্তি মিত্র রূপসা ডিগ্রি কলেজে ভর্তি হওয়ার পর থেকে ওই কলেজের শিক্ষার্থী বাগমারা গ্রামের পনু খানের ছেলে সাকিবের কুনজর পড়ে তার উপর। প্রতিনিয়ত তাকে প্রেমের প্রস্তাব দিতে থাকে। এমনকি তার ফেসবুক ম্যাসেঞ্জারে প্রেমের প্রস্তাবসহ অশালীন কথাবার্তা লিখতে থাকে সাকিব। দিনের পর দিন এ অবস্থা চলার একপর্যায় শিক্ষার্থী শ্রাবন্তি মিত্র অধ্যক্ষ ফ, ম, আ, সালামের নিকট লিখিত অভিযোগ করে। এ ব্যাপারে সুষ্ঠ সমাধানারে লক্ষ্যে ৯ মার্চ সকালে সাকিব ও শ্রাবন্তিকে নিয়ে আলোচনায় বসার উদ্যোগ নেন অধ্যক্ষ ফ, ম, আ,সালাম। অফিস কক্ষের সামনের কলেজ ক্যাম্পাসে উক্ত সাবিক একই এলাকার এনামুল মীরকে সাথে নিয়ে এসে শ্রাবন্তিকে প্রেমের জালে ফাঁসাতে জবদস্তি করতে থাকে। এতে বাধা দিলে অধ্যক্ষ ফ, ম আব্দুস সালামকে লাঞ্ছিত করে ওই দুই যুবক। অধ্যক্ষের ডাক চিৎকারে অন্যান্য শিক্ষক ও কলেজ স্টাফরা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।
কলেজ অধ্যক্ষ ফ, ম আব্দুস সালাম ঘটনার সত্যতা শিকার করে বলেন, কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী শ্রাবন্তিকে প্রেমের জালে ফাঁসাতে না পেরে তাকে তুলে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দেওয়ায় আমার উপরও তারা চড়াও হয়। এবিষয় ওই শিক্ষার্থী থানায় লিখিত অভিযোগ করেছে। তিনি ওইসব বখাটেদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এনামুল মীর বলেন, ঘটনার সময় সাকিবের জামার কলার ধরে অধ্যক্ষ ফ, ম আব্দুস সালাম টানতে টানতে নিয়ে যেতে থাকে। এনিয়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। যা কলেজের গেটে দাঁড়িয়ে আমি দেখেছি। কলেজের ঘটনার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। কলেজ অধ্যক্ষ ওই শিক্ষার্থীকে দিয়ে সাজানো মিথ্যা অভিযোগ করিয়েছে।
রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শওকত কবির বলেন রূপসা ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীকে ইভটিজিং করার ঘটনায় অভিযোগ পেয়েছি। মামলার প্রস্তুতি চলছে। আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।











































