স্টাফ রিপোর্টার।।
বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন খুলনা জেলা শাখার আয়োজনে খুলনা সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে রেঞ্জার ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য স্লোগান, ‘রেঞ্জারদের অঙ্গীর, স্মার্ট বাংলাদেশ গড়বার’। শুক্রবার ক্যাম্পের উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আহসান হাবীব। গাইডস্ এর খুলনার আঞ্চলিক পরিচালক চাঁদ সুলতানার পরিচালনায় খুলনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কেএম তৌহিদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যশোর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক সমীর কুমার কুন্ডু।









































