Home জাতীয় কাল ময়মনসিংহ ও কুমিল্লা সিটির ভোট, পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম

কাল ময়মনসিংহ ও কুমিল্লা সিটির ভোট, পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম

35

ঢাকা অফিস।।

রাত পোহালেই ময়মনসিংহ ও কুমিল্লা সিটির নির্বাচন। ময়মনসিংহে সাধারণ নির্বাচন হলেও কুমিল্লায় ভোট হবে শুধু মেয়র পদে। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌছে গেছে নির্বাচনী সরঞ্জাম। আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে রয়েছে পুলিশ ও বিজিবি। আগামীকাল ভোট চলবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

কুমিল্লা সিটির মেয়র পদে উপ-নির্বাচনে ভোটগ্রহণের সব প্রস্তুতি শেষ করেছে কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ভোটের সরঞ্জাম। শুক্রবার সকালে কুমিল্লা জিলা স্কুল থেকে এসব সরঞ্জাম পাঠানো হয়।

কুমিল্লা সিটির এ নির্বাচনে ২৭ টি ওয়ার্ডে মোট কেন্দ্র সংখ্যা ১০৫টি, ভোট কক্ষ ৬৪০ টি। এসব কেন্দ্রে ১০৫ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৬৪০ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ১ হাজার ২৮০ পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। ভোটার ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন। মেয়র পদে লড়ছেন চারজন। ১৩ ডিসেম্বর সিটি মেয়র আরফানুল হক রিফাতের মৃত্যুতে এ উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

আইন শৃংখলা রক্ষায় নগরীতে ১২ প্লাটুন বিজিবি এবং পুলিশের ২৭ টি মোবাইল টিম এবং ৯ টি স্টাইকিং ফোর্স এবং ২ টি করে রিজার্ভ ফোসসহ আইনশৃঙ্খলা বাহিনীর দুহাজার ৭৭৪ সদস্য মাঠে রয়েছে।

এদিকে, ময়মনসিংহ সার্কিট হাউজের জিনমেশিয়ামে একশ’ ২৮টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। এরমধ্যে ৩৩টি ওয়ার্ডের একশ’ ৩৪ জন প্রিজাইডিং অফিসার এসব সরঞ্জাম বুঝে নেন। কঠোর নিরাপত্তায় এসব সরঞ্জাম কেন্দ্রে পাঠানো হয়েছে। ময়মনসিংহ সিটি নির্বাচনে মেয়র পদে লড়ছেন পাঁচ প্রার্থী। সাধারণ কাউন্সিলর পদে একশ’ ৪৯ ও ১১টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।