Home আঞ্চলিক দ্বীনকে বিজয়ী করতে রুকনদের জান ও মাল দিয়ে অগ্রণী ভূমিকা পালন করতে...

দ্বীনকে বিজয়ী করতে রুকনদের জান ও মাল দিয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে –অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

90

খবর বিজ্ঞপ্তি।।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, আল্লাহর পথে জানমাল কুরবানির প্রতিশ্রুতি দিয়ে রুকনরা বাইয়াতের জিন্দেগীতে আবদ্ধ হয়েছেন। আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি লালন করে রুকনদেরকে সত্যের সাক্ষী হিসেবে দাঁড়াতে হবে। বিপদাপদ, দুঃখ-কষ্ট বরণ করে জালিমের জুলুমের মুখেও জনগণের অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, মানুষের দুনিয়াবী জীবন খুবই ক্ষণস্থায়ী; চিরস্থায়ী আখেরাতের জীবন। তাই দুনিয়ার জিন্দিগীর চেয়ে আখেরাতের জীবনকেই আমাদেরকে অধিক প্রাধান্য দিতে হবে। এজন্য দ্বীন বিজয়ের প্রচেষ্টা চালানোর কোনো বিকল্প নেই। আর দ্বীনকে বিজয়ী করতে রুকনদের জান ও মাল দিয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ময়দানের নামতে হবে ধৈর্য্য ও সাহসিকতার সাথে। এক্ষেত্রে হতাশ হওয়ার কোনো সুযোগ নেই। তাই সকল জুলুম-নির্যাতন ও বাধা-প্রতিবন্ধকতা উপেক্ষা করেই ইসলামী আন্দোলনকে বেগবান করতে হবে। জুময়াবার সকালে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত বার্ষিক রুকন (পুরুষ-মহিলা) সম্মলেনে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও খুলনা মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সাতক্ষীরা জেলা আমীর মুহাদ্দিস রবিউল বাশার, খুলনা মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, খুলনা মহানগরী সহকারী সেক্রেটারি এডভোকেট মুহাম্মদ শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, সঙ্গীত পরিবেশন করেন মো. আব্দুল্লাহ আল কাফি, মো. হেফজুর রহমান প্রমূখ।

প্রধান অতিথি আরও বলেন, আল্লাহ তায়ালার জান্নাতের বিনিময়ে মুমিনের জানমাল কিনে নিয়েছেন। এক্ষেত্রে আল্লাহর সাথে আমরা চুক্তিবদ্ধ। আর এই চুক্তির শর্তাবলি যথাযথভাবে পালনের মধ্যেই রয়েছে মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তায়ালার বিধান ও রাসূল (সা.)-এর আদর্শ যথাযথভাবে অনুসরণ করতে হবে।
তিনি বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের শুধু শপথ নিলেই চলবে না বরং সব সময় শপথের হক্ব আদায় করার চেষ্টা করতে হবে। যাতে তা আমাদের আখেরাতে নাজাতের কারণ হয়। আর এক্ষেত্রে সঠিক মানদন্ড রক্ষার জন্য নিজেকে নিজেই প্রশ্ন করতে হবে। তিনি বলেন, দ্বীনই আমাদের জীবনোদ্দেশ্য। তাই এ ব্যাপারে আমাদেরকে সবসময় আপোষহীন থাকতে হবে।
তিনি বলেন, ইসলামী আন্দোলনের ওপর জুলুম-নির্যাতন ইতিহাসের ধারাবাহিকতা। সে ধারাবাহিকতায় আমাদের দেশেও চলছে নির্মম জুলুম-নির্যাতন। এমতাবস্থায় সরকারের জুলুম-নির্যাতন থেকে দেশ ও জাতিকে বাঁচাতে সর্বাচ্চ ত্যাগ ও কুরবানির নজরানা পেশ করতে হবে। পরকালে মুক্তির জন্য দুনিয়ায় সদকায়ে জারিয়া হিসেবে সম্পদের একটি অংশ অসিয়ত করে যাওয়া দরকার। তাহলেই আমাদের স্বপ্নের সমাজ প্রতিষ্ঠা করা সহজতর হয়ে যাবে। তিনি দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়ে সকলকে নতুন করে শপথ গ্রহণের আহ্বান জানান। তিনি সরকারকে ষড়যন্ত্রের রাজনীতি পরিহার করে অবিলম্বে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ সকল নেতৃবৃন্দের মুক্তির জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, যুগে যুগে যারাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য কাজ করেছেন তাদেরকেই জুলুম-নির্যাতনের শিকার হতে হয়েছে। শেষ পরিনতি হয়েছে জেলখানা। বিভিন্ন সময় ছিল ভিন্ন রকম জেলখানা। জেল-জরিমানা ছাড়া কোন আন্দোলনই সফল হয়নি। আর ইসলামী আন্দেলন হতে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য পরীক্ষার সম্মখিন হতে হয়েছে। তিনি বলেন, আমরা যারা এই মহান আন্দোলনে শরীক হয়েছি আমাদেরক্ওে এই কঠিন পরীক্ষার সম্মখিন হয়েছি। আমাদের ধর্য্য হারা হলে হবে না। রাসুল (সা.) আমাদের মতো এ রকম জেলখানায় ছিলেন না। তবে তিনি শিয়াবে আবু তালেবে শুধু বন্দী করেই শেষ করে নাই। সকল কিছুই অবরোধ করে রেখেছিল। ফলে আমাদেরও এই কায়েমী স্বার্থের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের সাবেক আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামী, সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি আব্দুল কাদের মোল্লা ও মুহাম্মদ কামারুজ্জামান, মীর কাশেম আলীকে ফাসিতে জীবন দিতে হয়েছে। তিনি বলেন, আল্লাহ তায়ালা বলেছেন, আল্লাহর পথে যারা নিহত হয় তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত; কিন্তু তোমরা উপলব্ধি করতে পার না।’ তিনি বলেন, মূলত, রুকনিয়াত কোনো পদ-পদবী নয় বরং একটি মান ও দায়িত্বানুভূতির নাম। তাই আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠায় রুকদেরকেই ময়দানে অগ্রসৈনিকের ভূমিকা পালন করতে হবে। তারা সবসময় গোঁড়ামী ও কুসংস্কারের উর্ধ্বে থাকবেন। নিজেদের মধ্যে নেতৃত্বের গুণাবলি সৃষ্টি এবং শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদেরকে যোগ্যতর হিসেবে গড়ে তুলবেন। নিজেদের আমল-আখলাকের পরিবর্তনের জন্য বেশি বেশি কুরআন-হাদিস এবং ইসলামী সাহিত্য অধ্যয়ন করতে হবে। সর্বপরি বাড়াতে হবে দাওয়াতি কার্যক্রমও। তাহলেই দ্বীনের বিজয় অনিবার্য হয়ে উঠছে। তিনি রুকনিয়াতের প্রকৃত চেতনা ধারন করে সকলকের প্রতি নিজেদের করণীয় নির্ধারণের আহ্বান জানান।’
মাওলানা আবুল কালাম আজাদ বলেন, ‘ইসলামী আন্দোলন কোনো দায়সারাভাবে করলে চলবে না বরং নিজেদের জানমালের কুরবানি করার প্রত্যয় নিয়েই সকলকে ময়দানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মূলত জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ হচ্ছে সবচেয়ে মর্যাদাপূর্ণ কাজ। সে কাজ করতে গিয়েই আমাদের শীর্ষনেতারা হাসিমুখে ফাঁসির মঞ্চে গিয়েছেন। তাই বাতিল শক্তির সকল জুলুম-নির্যাতন ও বাধা-প্রতিবন্ধকতা উপেক্ষা করেই দ্বীন প্রতিষ্ঠার কাজে আঞ্জাম দিতে হবে।’ তিনি বলেন, ‘জামায়াতে ইসলাম বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি। তাই আন্দোলনের ক্ষেত্রে কোনোভাবেই হীনমন্য হওয়ার সুযোগ নেই বরং ধৈর্য্য ও সাহসিকতার সাথেই ময়দানের প্রতিকূলতা মোকাবেলা করতে হবে। আর রুকনরা তো সবকিছু বুঝেই বাইয়াত গ্রহণ করেছেন। তাই দ্বীন বিজয়ের লক্ষ্যে সকলকে ময়দানে ঐক্যবদ্ধ হতে হবে।’
সভাপতির বক্তব্যে অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, ‘রুকনরা সংগঠনের মূল জনশক্তি। তাই তাদেরকে আন্তরিকতা, বলিষ্ঠতা ও সাহসিকতার সাথে ময়দানে কাজ করতে হবে। তিনি আগামী দিনের সকল কর্মসূচিতে রুকনদেরকে সাহসী ও কার্যকর ভূমিকা পালন করার আহ্বান জানান।