খবর বিজ্ঞপ্তি।।
জাসাস খুলনা মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান হাবিবের নবজাতক ছেলে (বয়স ২ মাস) ইন্তেকাল করেছেন।
” ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন” ছেলের জানাজা বাদ আছর মসজিদ মিশনে অনুষ্ঠিত হয় এবং টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়।
খুলনা মহানগর জাসাস এর যুগ্ম আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান হাবিবের ছেলের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্ তায়ালার নিকট তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপি’র আহ্বায়ক এ্যাড. শফিকুল আলম মনা, খুলনা জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীসহ মহানগর ও জেলা বিএনপি নেতৃবৃন্দ।
অনুরুপ বিবৃতি দিয়েছেন মহানগর জাসাস এর আহ্বায়ক ইঞ্জিনিয়ার নুর ইসলাম বাচ্চু, ভারপ্রাপ্ত সদস্য সচিব কাজী আব্দুল জলিল।











































