Home আঞ্চলিক ছাত্রীর শ্লীলতাহানি: অভিযুক্ত শিক্ষক সাময়িক বরখাস্ত

ছাত্রীর শ্লীলতাহানি: অভিযুক্ত শিক্ষক সাময়িক বরখাস্ত

114

স্টাফ রিপোর্টার
খুলনায় কেসিসি নিয়ন্ত্রণাধীন কলেজিয়েট গার্লস স্কুলের এক ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত শিক্ষক প্রদ্যুৎ কুমার ভট্টকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার দুপুরে বিদ্যালয় কর্তৃপক্ষ বরখাস্তের আদেশ জারি করে। এর আগে ওই শিক্ষককে শোকজ করা হয়। তাঁকে পাঁচ দিনের ছুটিতে পাঠানো হয়েছে। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

গত বৃহস্পতিবার ওই ছাত্রী বাথরুমে গেলে তাকে শ্লীলতাহানির চেষ্টা করেন শিক্ষক প্রদ্যুৎ কুমার। অন্য ক্লাসের দুই ছাত্রী বিষয়টি দেখে এগিয়ে গেলে শিক্ষক ঘটনাস্থল ত্যাগ করেন। পরবর্তীতে তারা অভিভাবক ও অন্য শিক্ষার্থীদের ঘটনাটি জানায়। প্রথম দিকে বিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। বুধবার বিষয়টি নিয়ে সমকালে সংবাদ প্রকাশ হলে বিষষটি সিটি মেয়রের নজরে আসে। তাৎক্ষণিকভাবে শিক্ষককে বরখাস্ত করে তদন্তের নির্দেশ দেন।

অধ্যক্ষ অধ্যাপক মো. তৌহিদুজ্জামান জানান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কেসিসি মেয়র তালুকদার আবদুল খালেকের নির্দেশে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।