নিজস্ব প্রতিনিধি।।
সাতক্ষীরায় নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন ব্রিজ থেকে খাদে পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।নিহতরা হলেন- কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের আমানিয়া গ্রামের নিরঞ্জন ঘোষের ছেলে নয়ন ঘোষ (১৮) ও জগন্নাথ ঘোষের ছেলে উইলিয়াম। বুধবার (৬ মার্চ) সকাল ৬টার দিকে আশাশুনি উপজেলার দরগাহপুরে একটি নির্মাণাধীন ব্রিজে এই ঘটনা ঘটে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিত কুমার অধিকারী জানান, দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, সকালে তিন যুবক মোটরসাইকেলে করে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলো। এ সময় ঘন কুয়াশা থাকায় ব্রিজটির শেষ প্রান্ত দেখতে না পাওয়ায় সোজা খাদে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। এছাড়া গুরুতর আহত এক ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে।











































