খবর বিজ্ঞপ্তি।।
৭ জানুয়ারি ডামি নির্বাচনের পর আওয়ামী ফ্যাসিবাদী সরকার দুঃশাসনের প্রকোপ বৃদ্ধির জন্য আরো মরিয়া হয়ে উঠেছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোটারবিহীন অবৈধ ক্ষমতার গরিমায় সরকারের মন্ত্রী পরিষদের সদস্যরা জুলুমের তীব্রতা বৃদ্ধির হুমকি দিয়ে জনসমাজে ভীতি ছড়ানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। সরকারের দুঃশাসন, লুটপাট ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কেউ যাতে কোনো কথা বলতে না পারে সেজন্যই একের পর এক ‘ড্রাকোনিয়ান আইন’ তৈরি করছে সরকার।
মঙ্গলবার (৫ মার্চ) বিকাল ৫টায় খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দর সাথে ভার্চ্যুয়াল মিটিং এ তিনি এসব কথা বলেছেন। তিনি আরও বলেন, বর্তমানে মত প্রকাশের স্বাধীনতার ছিটেফোঁটাও নেই। সরকারি সংস্থাগুলোকে গণমাধ্যম নিয়ন্ত্রণের জন্য নানাভাবে কাজে লাগিয়ে নিজেদের মিথ্যা জয়গান প্রচার করেও শান্তি পাচ্ছে না তারা। তারপরেও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ দেশী ও বিদেশী কিছু মিডিয়ায় তাদের অনেক অপকর্ম প্রকাশিত হয়। ডামি নির্বাচনে জনগণ কর্তৃক প্রত্যাখাত হয়ে মানুষের কণ্ঠকে চিরতরে স্তব্ধ করে দিতে হুমকি দিচ্ছেন। তিনি চলমান আন্দোলনে খুলনা বিএনপির শক্তিশীল নেতৃত্বর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আগামীর আন্দোলন সকলকে ঐক্যবদ্ধভাবে সফল করার আহবান জানিয়েছেন। ভার্চ্যুয়াল মিটিং এ মহানগর ও জেলা বিএনপির অসহায় নেতাকর্মীদের জন্য রমযানে ইফতার সামগ্রী প্রদানে নির্দেশ প্রদান করেছেন। একই সাথে দেশের ক্রান্তিলগ্নে মহানগর ও জেলা বিএনপির ইফতার মাহফিল না করে অসহায় মানুষের কল্যানে কাজ করার নির্দেশ প্রদানসহ কারাবন্দি ও গুম-খুন হওয়া নেতাকর্মীদের পরিবার, কারামুক্ত নেতাকর্মী, মেহনতি মানুষ এবং অত্যাচারিত ও নির্যাতিত পরিবারের পাশে থাকার আহবান জানিয়েছেন।
ভার্চ্যুয়াল মিটিং এ অংশগ্রহন করেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী।











































