Home আঞ্চলিক ২ মার্চ জাতীয় ভোটার দিবস

২ মার্চ জাতীয় ভোটার দিবস

36

 

তথ্য বিবরনী।।

‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এই প্রতিপাদ্য নিয়ে আগামী ২ মার্চ খুলনায় জাতীয় ভোটার দিবস-২০২৪ উদযাপন করা হবে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে রয়েছে দিবসের উদ্বোধন, আলোচনা সভা ও ভোটার নিবন্ধন।

২ মার্চ সকাল সকাল সাড়ে ১০টায় খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় চত্বরে উদ্বোধন এবং পরে কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির।