Home আঞ্চলিক সাবেক সংসদ সদস্য সৈয়দা নার্গিস আলীর সুস্থতা কামনা

সাবেক সংসদ সদস্য সৈয়দা নার্গিস আলীর সুস্থতা কামনা

149

খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, মহিলাদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য সৈয়দা নার্গিস আলী শারীরভাবে গুরুতর অসুস্থ। তিনি নগরীর বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) অসুস্থ নারী নেত্রী সৈয়দা নার্গিস আলীকে দেখতে হাসপাতালে যান খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, সদর থানা বিএনপির আহবায়ক কে এম হুমায়ুন কবীর (ভিপি হুমায়ুন)সহ নেতৃবৃন্দ। এ সময় তারা সৈয়দা নার্গিস আলীর শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন ও চিকিৎসার খোঁজ খবর নেন।

এদিকে খুলনা বিএনপি নেতৃবৃন্দ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে নারী নেত্রী সৈয়দা নার্গিস আলীর সুস্থতা ও আশুরোগ মুক্তি কামনা করেছেন। বিবৃতিদাতারা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমির এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুলণ হাসান বাপ্পী প্রমূখ।